টিপস অ্যান্ড ট্রিকস

টিপস অ্যান্ড ট্রিকস Bangla language magazine about the health tips of baby and mother's RELATIONSHIP (সম্পর্ক)

20/05/2026
গ্রামে আর থাকতে পারলাম নাঃ-----অবসরের পর ইচ্ছে ছিলো ছেলে মেয়ে দু'টোকে শহরে রেখেই শিক্ষায় শিক্ষিত করবো, মাঝে মধ্যে বেড়ানো...
20/05/2026

গ্রামে আর থাকতে পারলাম নাঃ-----
অবসরের পর ইচ্ছে ছিলো ছেলে মেয়ে দু'টোকে শহরে রেখেই শিক্ষায় শিক্ষিত করবো, মাঝে মধ্যে বেড়ানোর উদ্দেশ্যে গ্রামে যাবো সেই মোতাবেক গ্রামে একটা ছোট ঘর করেছি বিভিন্ন ফলফলাদি গাছ লাগিয়েছি,বাড়িটি দেখতে মন্দ না দক্ষিণা বাতাস বাড়ির পিছনে খোলা বিল, সামনে খাল মোটামুটি আমাদের মত ছোট চাকুরীজীবিদের জন্য যথেষ্ট, কিন্তু মহান সৃষ্টি কর্তা সে ভাগ্যে আর রাখেন নি
সহধর্মিণী অকাল মৃত্যুতে সন্তানদের নিয়ে গ্রামে চলে আসি
যে বাড়িটি করেছি মাঝে মধ্যে বাড়ি এসে থাকবো এখন ঐ বাড়িতে বসবাস করি, গ্রামে ইনকামের পথ হিসাবে বাড়ির সামান্য কিছু দুরে বাজারে একটা ফার্মেসী দেই, চাকরি থাকা অবস্থায় ফার্মেসী কোর্স করি,( ডিএমএস)
আজ থেকে ৭/৮ মাস আগে ফার্মেসীও নেই-----
আমার বাড়ির আশেপাশে ২/৩ শত আত্মীয়, প্রথম প্রথম আত্মীয়রা ফার্মেসীতে আসতো ঔষধ নেওয়ার জন্য
বাকি নিয়ে এখন আর আসে না, অনেক আত্মীয় হিংসায় আসে না, গ্রামে যদি আপনি ব্যবসা করেন মনে রাখবেন আত্মীয়রা আপনার দোকান থেকে কিছু নিবে না কারন যদি আপনি বড় লোক হয়ে যান, যদিও কিছু আত্মীয় আসবে তাহারা আসবে বাকি নেওয়ার জন্য কিছু টাকা বাকি হলে আর আসবে না,চাইতে গেলে মহা বিপদ, চারপাশে বদনাম করে বেড়াবে, আত্মীয় থেকে আত্মীয় মিলে এলাকায় কাউন্সিলর হিসাবে দাঁড়ালে পাশ, কিন্তু এই আত্মীয়রাই দিবে উল্টো বাঁশ, তাও সোজা বাঁশ না আঁইক্কা ওয়ালা বাঁশ।
অবসরে পর বন্ধু বান্ধব অনেক হয়েছে ভালো মন্দ মিলিয়ে অনেক আগের বাল্য বন্ধুরা অনেকে প্রতিষ্ঠিত, কেউ রাজনীতিবীদ কেউ প্রবাসী কেউ ব্যবসায়ী, এলাকায় যখন গেলাম দেখলাম সবাই আওয়ামী লীগ, অনন্য দলের লোক সীমিত, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নিজেও কযেকবার রাজনৈতিক প্রগামে যাই তবে দলীয় পদ পদবি নেই---
কিন্তু সরকার পরিবর্তনের পর দলীয় ট্যাগ দিয়ে বিভিন্ন ভাবে নানান কথা বলে এলাকার কিছু অশিক্ষিত পোলাপান, এরা অসামাজিক অশিক্ষিত প্রায়ই,
আমার ফার্মেসিটা ছিলো আমার আপন মামাতো ভাইদের দোকান, প্রতি মাসে ঠিক মত ভাড়া পরিশোধ করিতাম
কিন্তু হঠাৎ দোকান ছাড়ার জন্য নির্দেশ দিলো,
কারন তাহাকে বিভিন্ন ভাবে বুঝিয়ে ভয় ভীতি দেখিয়ে, এবং মামাতো ভাইয়ের মেয়ে কাউন্সিলর প্রার্থী হবে এবার
এজন্য হয়তো না কারো চাপে আমার ফার্মেসিটা বন্ধ করে দেয়, কি করিবো কিছু একটা করতে হবে বেকার কতদিন চলা যায়, ভাবছি শহরে গিয়ে উঠবো, শহরে গিয়ে কি করবো -- শহরে একটা ফার্মেসী দিতে হলে অনেক টাকার প্রয়োজন, টাকা যাহা পেনশন পেয়েছি সব শেষ স্ত্রী মর চিকিৎসা মেয়ের বিয়ে একটা বিল্ডিং করা, ব্যবসায় বেশ কিছু বাকি সব মিলিয়ে পুরো ধরা।
চাকরির খোঁজে শহর থেকে শহরে ঘুরতেছি,
মাস খানেক আগে একটা চাকুরী পেয়েছি ঐ চাকুরীটি কয়দিন করে আর করিনি চাকরি যেমন তেমন রিস্ক বেশী
এবার চিটাগাং ------
অবশেষে কয়েকটি ইন্টারভিউ দিয়ে আলহামদুলিল্লাহ একটা চাকুরী জুটলো, যদিও চাকরিটা ছোট তবুও আমাকে করতে হবে,,
জয়েন্ট করলাম আজ প্রথম কর্মদিবস, রিটায়ার্ড হয়েও বিপদে পড়ে আবার একটি চাকরি তাও এ বয়সে----
ছেড়ে এলাম গ্রাম ভালো থাকিস গ্রামের মানুষ গুলো আত্মীয় স্বজনরা, তবে বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ
চাকরিটা ছোট তবে প্রথম দিন করে দেখলাম খারাপ না চলবে, বেতন যাহাই দিক আলহামদুলিল্লাহ শুকরিয়া
গ্রামের অশিক্ষিত নিকৃষ্ট আত্মীয়দের থেকে দুরে আছি
তবে খারাপ লাগে নিজ গ্রাম তো-----

17/05/2026

সবজায়গায় যদি নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করতে চান, তাহলে এই টিপস্ গুলো ফলো করতে পারেন _
১| কথা কম বলুন, তবে যেটুকু বলার গুছিয়ে বলুন।
২| নিজের Opinion ভদ্র ভাবে প্রকাশ করুন।
৩| সবাইকে please বলতে যাবেন না।
৪| যেখানে প্রয়োজন সেখানে " না " বলতে শিখুন।
৫| মানুষকে বেশি explain না করে, নিজের কাজ দিয়ে উত্তর দিন।
৬| Dress simple হলেও neat and clean রাখুন।
৭| চোখে চোখ রেখে আত্মবিশ্বাসের সাথে কথা বলুন।
৮| অন্যের কথা মন দিয়ে শুনুন_ because good listener মানুষকে স্মার্ট দেখায়।
৮| social media তেও নিজের personality maintain করুন।
১০| হাসি মুখে কথা বলুন, attitude না দেখিয়ে classy থাকুন।
১১| কারো সামনে নিজেকে ছোট করে কথা বলবেন না।
১২| নিজের একটা standard maintain করুন।
১৩| অন্যের কথা Instantly react না করে calm থাকুন।
১৪| আপনার কথা বলার tone সুন্দর রাখুন, harsh না।
১৫| নতুন কিছু শেখার mind set করুন_ কারণ
Knowledgeable মানুষ সবজায়গায় আলাদা গুরুত্ব পায়।
১৬| সবখানে অতিরিক্ত attention চাওয়া বন্ধ করুন।
১৭| Self-care ও hygiene maintain করুন।
১৮| নিজের value নিজেই বুঝুন, তাহলেই মানুষও আপনাকে value দিবে।
১৯| কোথাও ভুল হলে calmly admit করুন, এতে maturity দেখায়।
২০| কারো সাথে তর্কে না জড়িয়ে, বেশি বেশি observe করুন।
২১| যেকোনো পরিস্থিতিতে নিজের dignity বজায় রাখুন।
২২| অন্যের success দেখে insecure না হয়ে inspire হন।
২৩| নিজের peace নষ্ট হয় এমন জায়গা থেকে দূরে থাকতে শিখুন।
২৪| কারো disrespect সহ্য করে সম্পর্ক ধরে রাখবেন না।
২৫| নিজের লক্ষ্য নিয়ে quietly কাজ করে যান।

IELTS পরীক্ষা দেওয়ার জন্য 30,000 টাকা নেই। কোনো alternative আছে?আসলেই তো, বাংলাদেশের একজন স্টুডেন্ট এর জন্য এটা একটা অন...
12/05/2026

IELTS পরীক্ষা দেওয়ার জন্য 30,000 টাকা নেই। কোনো alternative আছে?

আসলেই তো, বাংলাদেশের একজন স্টুডেন্ট এর জন্য এটা একটা অনেক বড় এমাউন্ট । তাই অনেক সময় ইচ্ছা থাকলেও অনেকেই IELTS এর কোচিং করতে পারেনা । তাই বলে কি যার সাধ্য কম সে IELTS দিবেনা, বাইরে পড়তে যাবে না?

উত্তর হলো: ২০২৬ সালে এসে টাকা আসলেই ম্যাটার করেনা; কারণ এখন এত এত ফ্রি রিসোর্সেস আছে, সেই সাথে আছে AI । একটু চোখ কান খোলা রেখে আর মোবাইল এ অলস সময়ে রিলস না দেখে হাতে থাকা স্মার্ট ফোনটাকেই ইউজ করো নিজের কাজে। কিভাবে কোথায় পাওয়া যাবে এই সব ইনফরমেশন দিতেই এই পোস্ট ।

গতকাল এর পোস্ট এ Speaking আর Writing নিয়ে বলার পরে অনেকেই Reading, Listening নিয়ে জানতে কমেন্ট করেছে। তাই আজকে Reading আর Listening নিয়ে বলবো:

Reading এর জন্য:

1. British Council Official Practice, takeielts.britishcouncil.org
IELTS এর নিজের platform। Computer-based interface এ Academic আর General Training দুটোর জন্যই free practice tests আছে। এটাই সবচেয়ে authentic।

2. Cathoven, cathoven.com
Cambridge-style Reading passages দিয়ে unlimited free practice। Instant score পাবেন। Credit card লাগবে না।

3. AlfaIELTS, alfaielts.com
Real exam এর মতো environment এ Reading practice। Time management এ help করে।

Listening এর জন্য:

4. British Council Official Audio, takeielts.britishcouncil.org
Real audio recordings দিয়ে practice। Listening এর জন্য authentic audio সবচেয়ে জরুরি কারণ real exam এ audio একবারই play হয়।

5. Cathoven, cathoven.com
Cambridge-style audio questions। Unlimited free Listening practice।

6. YouTube, IELTS Liz channel
Free Listening strategies, tips, practice videos। Bangla তেও explanation পাবেন।

ChatGPT দিয়ে Reading আর Listening prepare করবেন কীভাবে:

ChatGPT এ গিয়ে এই prompts গুলো try করুন।

Reading এর জন্য:

- Give me an IELTS Academic Reading passage with True/False/Not Given questions and answers.

- Create a summary completion exercise from an IELTS-style passage about climate change.

Listening এর জন্য:

- Give me a transcript of an IELTS Listening Section 1 conversation with gap-fill questions.

-Create IELTS Listening Section 3 questions based on a university discussion about research methods.

Vocabulary এর জন্য:
-Give me 10 academic words commonly used in IELTS Reading passages with definitions and example sentences.

Daily routine যেটা কাজ করবে:

-সকালে 15 মিনিট British Council এ একটা Reading passage।
- দুপুরে 15 মিনিট Cathoven এ Listening practice।
- রাতে 10 মিনিট ChatGPT এ একটা নতুন passage বা transcript।

একটা কথা হলো, AI Listening এ ততটা effective না যতটা Speaking বা Writing এ। এটা আমার মতামত । কারণ real exam এ audio একবার play হয়, pause করা যায় না। তাই official recordings দিয়ে practice সবচেয়ে জরুরি। AI কে supplementary হিসেবে ব্যবহার করুন।

Coaching ছাড়াই হয়। শুধু দরকার consistency আর ধৈর্য্য ।
All the Best 🌿

The International English Language Testing System (IELTS) is globally recognised as the most popular English proficiency test for working and studying abroad.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when টিপস অ্যান্ড ট্রিকস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to টিপস অ্যান্ড ট্রিকস:

Share