অণুচক্রিকা

অণুচক্রিকা জরুরী রক্তের জন্য যোগাযোগ করুনঃ
হট-লাইন: ০১৬৭৫৬১৯১৫৮,

মুমূর্ষ রুগীর রক্তের প্রয়োজনটা আমরা বুঝি। কিন্তু আমাদের ডোনারদের নিশ্চিত হওয়ার জন্য রুগী সম্পর্কে বিস্তারিত তথ্য প্রয়োজন। তাই রক্তর জন্য যখনই আমাদের নক করবেন, দয়া করে নিচের তথ্য গুলো পরিষ্কারভাবে উল্লেখ করবেন।

১. রোগির সমস্যা
২. রক্তের গ্রুপ ও কত ব্যাগ লাগবে
৩. হসপিটালের নাম ও ঠিকানা, ব্লক/ওয়ার্ড, কেবিন/বেড নং, কত তলায় (এ্যাডমিট না থাকলে হসপিটালের নাম লিখে সাথে বহিঃবিভাগ লিখবেন)
৪. কোন দিন ও কোন সময়ের মধ্যে লাগবে
৫. যোগাযোগের জন্য মোবাইল নাম্বার (রোগীর সাথে হসপিটালে যিনি আছে) এবং উনি রোগীর কি হোন ?
৬. এবং রক্তের ব্যবস্থা হলে অবশ্যই আমাদের জানাবেন

কিভাবে রক্তের পোষ্টের জন্য আবেদন করবেন???

➶সরাসরি পেইজের ইনবক্স এ তথ্যগুলা পাঠান।
➶পেইজের ওয়ালে পোষ্ট করুন।
➶ আমাদের গ্রপে পোষ্ট করুন।
➶পেইজে প্রদত্ত এ্র্যডমিনদের নাম্বারে যোগাযোগ করুন।

ব্যক্তিগত কাজে এ্যডমিনদের সবসময় অনলাইনে থাকা সম্ভব হয়না, তাই গুরুত্বপূর্ন প্রয়োজনে এ্র্যডমিনদের নাম্বারে যোগাযোগ করুন, সম্ভব না হলে SMS করুন। বাকিটা আল্লাহ্ ভরসা।

বন্যায় কবলিত এখন লাখো মানুষ। ভারি বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির বর্তমান অবস্থা চরম অবনতির দিকে। পানি বন্দী অস...
22/08/2024

বন্যায় কবলিত এখন লাখো মানুষ। ভারি বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির বর্তমান অবস্থা চরম অবনতির দিকে। পানি বন্দী অসংখ্য মানুষ বসতভিটা, সহায়-সম্পদ ছেড়ে অসহায় হয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। বন্যার কবলে ভেসে যাচ্ছে ঘর-বাড়ি। ডুবে গেছে ফসলের মাঠ। এখন কোথায় গিয়ে দাঁড়াবে তারা? এই অনিশ্চয়তায় অর্ধাহারে-অনাহারে কাটাচ্ছে তাদের দিন রাত। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্যায় কবলিত এইসব মানুষের তীব্র কষ্টটা হয়তো আমাদের উপলদ্ধির ঊর্দ্ধে। আসুন, বন্যা কবলিত মানুষের চলমান সংকট নিরসনের দোয়া করি এবং নিজ অবস্থান থেকে তাদের সাহায্যে এগিয়ে যাই ...

24/02/2024

জরুরি মানবিক আবেদন।
অন্তর দৃষ্টি খুলে গিয়ে জেগে উঠুক আমাদের মানবিকতা।
খিলগাঁও খিদমাহ হাসপাতালে এক বোনের জন্য আজ বেলা দুইটার মধ্যে এক ব্যাগ এ+ (পজেটিভ) রক্ত প্রয়োজন।
যোগাযোগের নাম্বার: 01819645675
আল্লাহর অশেষ রহমতে আপনার মানবিক ভালবাসায় সুস্থ হয়ে এই পৃথিবীতে আলো ছড়াবে একেকটি প্রাণ।

অণুচক্রিকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন গতকাল (২৩ আগস্ট ২০২৩) আমাদের ছেড়ে চলে গেছেন। সদা হা...
24/08/2023

অণুচক্রিকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন গতকাল (২৩ আগস্ট ২০২৩) আমাদের ছেড়ে চলে গেছেন।

সদা হাস্যল, পরোপকারী এই মানুষটি দেশের জন্য, অবহেলিত-অসহায় মানুষের জন্য কাজ করে গেছেন। অণুচক্রিকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সময় (২০১৩) থেকে প্রতিটা স্বেচ্ছাসেবী কার্যক্রমে আবদুল্লাহ আল মামুনের অংশগ্রহণ, অবদান চিরস্বরণীয় হয়ে থাকবে।

আমরা অণুচক্রিকা পরিবার তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

02/10/2021

Please come forward to save a life🙏🙏
Urgent O- blood is badly needed today
at Lab Aid Hospital, Dhanmondi, Dhaka.
If possible please contact -
সমীর দাস
Phone: 01839247939

'কাল ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর।'শুভ নববর্ষ। ঘরে থাকি, নিরাপদে থাকি।
14/04/2021

'কাল ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর।'

শুভ নববর্ষ।
ঘরে থাকি, নিরাপদে থাকি।

16/03/2021

Please come forward to save a life🙏🙏
Urgent A+ blood needed today morning ( 8:30 am)
at national heart foundation, mirpur-2, Dhaka.
If possible please contact -
01757691523

আজ ১০ অক্টোবর- ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। এ বছর দিবসটির প্...
10/10/2020

আজ ১০ অক্টোবর- ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য : অধিক বিনিয়োগ, অবাধ সুযোগ’। সারাবিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশে প্রতিবছর ১০ অক্টোবর নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবস পালন করা হয়।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হলো পৃথিবীর সকলের মানসিক স্বাস্থ্যশিক্ষা, সচেতনতার দিন। এটি ১৯৯২ সালে প্রথম পালন করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, প্রতি ৪০ সেকেন্ডের মধ্যে কেউ না কেউ আত্মহত্যার মাধ্যমে প্রাণ হারান। আত্মহত্যাজনিত মৃত্যুর অধিকাংশই প্রতিরোধযোগ্য। অধিকাংশ ব্যক্তিই আত্মহত্যার সময় কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত থাকেন।

সাধারণত সেটা গুরুত্ব দেয়া হয় না বা মানসিক রোগ নিশ্চিত হলেও যথাযথ চিকিৎসা করা হয় না বলেই আত্মহত্যা বেড়ে যাচ্ছে। মানসিক স্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে আত্মহত্যার এ হার কমিয়ে আনা সম্ভব।

সম্প্রতি মানসিক স্বাস্থ্য দিবস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক এক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বিশ্বজুড়েই মানসিক স্বাস্থ্য মারাত্মক সংকটে পড়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়াও করোনার কারণে সব বয়সী মানুষ মানসিকভাবে বিপদগ্রস্ত হচ্ছে বলেও জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যুক্তরাজ্যে মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণকারীদের ৩২ শতাংশ জানিয়েছেন, মহামারির কারণে মানসিক স্বাস্থ্য পরিস্থিতি বিপর্যস্ত হয়েছে। ইতালি ও স্পেনে শিশু-কিশোরদের মধ্যে মানসিক স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। কানাডায় ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে ২০ শতাংশ হারে বেড়েছে মদ্যপান। মহামারির আগের তুলনায় এপ্রিলে ইথিওপিয়ার মানুষের মধ্যে বিষণ্ণতা তিন গুণ বেড়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি মানসিক রোগের প্রকোপ অনেকাংশে বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, করোনা পরিস্থিতিতে সৃষ্ট বেকারত্ব, ভবিষ্যত অনিশ্চয়তার পাশাপাশি ব্যবসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিনোদনকেন্দ্রগুলো বন্ধ থাকায় বিশ্বব্যাপী জনগণের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। একইসঙ্গে মাদকাসক্তি, পারিপার্শ্বিক পরিবেশ, নগরায়নসহ পারিবারিক ও সামাজিক নানা অস্থিরতা মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার মানসিক স্বাস্থ্য সেবাসহ সকল ধরনের স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে এবং আপামর জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। মানসিক স্বাস্থ্যসেবার অবারিত সুযোগ সৃষ্টিতে আরো মনোযোগী হতে সংশ্লিষ্ট সবার প্রতিও আহ্বান জানান তিনি ।

তিনি বলেন, সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করে বাস্তবায়ন করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারাদেশে স্থাপন করা হয়েছে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। এসব সেবা কেন্দ্র থেকে দরিদ্র মানুষ বিনামূল্যে ৩০ পদের ওষুধ পাচ্ছে।

মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ।

ঈদ মোবারক।ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সব প্রাণে।
31/07/2020

ঈদ মোবারক।
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সব প্রাণে।

বাবা দিবসে সব বাবার প্রতি ভালোবাসা।
20/06/2020

বাবা দিবসে সব বাবার প্রতি ভালোবাসা।

শুভ জন্মদিন কবি।
20/06/2020

শুভ জন্মদিন কবি।

মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ।
11/06/2020

মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ।

Congratulations !
31/05/2020

Congratulations !

Address

Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when অণুচক্রিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to অণুচক্রিকা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram