13/01/2026
একটা ২৩ বছরের ছেলে অন্ডকোষ প্যাঁচ খেয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
ব্যাথায় অস্থির হয়ে সাথে সাথেই নিকটস্থ সার্জারী বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন। তিনি ব্যাপারটা অনুমান করে অপারেশন করে প্যাঁচ ছুটিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু সে রাজি হয়নি। বেশি বুঝতে গিয়ে ৩ দিন পরে হাসপাতালে এসে অপারেশন করতে রাজি হয়েছে। কিন্তু অন্ডকোষ নষ্ট হয়ে যাওয়ার জন্য কেটে ফেলে দিতে হলো।😥
পরিচিত কারো বা কারো বাচ্চার যদি অন্ডকোষ ফুলে যায় বা ব্যাথা হয় দ্রুত সার্জারী বিশেষজ্ঞের কাছে নিতে হবে। চার ঘন্টার মধ্যে প্যাঁচ খুলে দিলে সম্পূর্ণভাবে সুস্থতা লাভ সম্ভব।