Medical Care BD

Medical Care BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Medical Care BD, Doctor, Dhaka.

Our Products Is 100% Organic & Pure.

ডা: মোঃ রায়হান উদ্দিন
এমবিবিএস,ডিওসি (চর্ম ও যৌ*ন)
এফসিজিপি (ফ্যামিলি মেডিসিন)
সিসিডি (বারডেম-ডায়াবেটিস )পিজিটি(মেডিসিন )
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর: A-81796
চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ।

প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত কি?বলতে গেলে প্রায় সব পুরুষের জীবনে কোনো না কোনো সময় প্রিম্যাচিউর ইজাকুলেশন বা ...
24/04/2025

প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত কি?

বলতে গেলে প্রায় সব পুরুষের জীবনে কোনো না কোনো সময় প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত হয়। বিশেষ করে অল্প বয়সী পুরুষদের বেলায় বেশি হয়। তবে সবসময় এটাকে রোগ বলা যায় না। স্বাভাবিক ভাবেই এমনটা হতে পারে।

নারী পুরুষ দুজন ভিন্ন মানুষ। তাদের দুজনের শারীরিক প্রতিক্রিয়া ভিন্ন হবে সেটাইতো স্বাভাবিক। পরস্পরের শরীর বুঝে তাল মিলিয়ে নিলে অনেকেরই এ ধরনের সমস্যা চলে যায়। এর জন্য প্রয়োজন যৌন বিষয়ে বিজ্ঞানসম্মত জ্ঞান। তাই বলা যায় অনভিজ্ঞ যারা এই সমস্যায় ভুগছেন তাদের অনেকের ক্ষেত্রেই সমস্যাটা রোগ আকারে নেই। জানা বোঝার দুর্বলতাই তাদের এ ধরনের সমস্যায় ভোগার একমাত্র কারণ।

দ্রুত বীর্যপাতকে রোগ বলা যাবে যখন
১. কোনো ব্যক্তির লিঙ্গ তার স্ত্রীর ভ্যাজাইনা বা যোনিপথে প্রবেশ করানোর এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায়।

২. তিনি চাইলেও যদি যৌনমিলনের সময়কালকে দীর্ঘায়িত করতে না পারেন, অর্থাৎ বীর্যপাতের উপর যদি তার নিয়ন্ত্রণ না থাকে।

৩. স্ত্রীর যৌন আকাঙ্ক্ষার তৃপ্তি না হওয়ার কারণে যদি দাম্পত্য জীবন যন্ত্রণাদায়ক হয়।

বীর্যপাতের ক্ষেত্রে উপর্যুক্ত শর্তগুলো পূরণ হলেই কেবল তখনই কেবল তাকে দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচিউর ইজাকুলেশন রোগ হিসেবে সনাক্ত করা হয়। তবে এ ক্ষেত্রে যৌন বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ে দম্পতিদের মধ্যে ভালো বোঝাপড়া বা সম্পর্ক থাকতে হবে। সম্পর্কের সমস্যা থেকে যৌন সমস্যা হলে ডাক্তারি মতে তাকে যৌন রোগ বলা যাবে না।

দ্রুত বীর্যপাতের শিকার হন যারা

● সাধারণত কম বয়সী পুরুষ, যাদের যৌন অভিজ্ঞতা কম।
● প্রথমবারের মতো যারা যৌন মিলন করছেন অথবা নতুন কোনো সঙ্গিনীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করছেন।
● সে সব পুরুষ স্ত্রীর সঙ্গে থাকেন না, ব্যবসা বা চাকরির কারণে দূরে থাকেন এবং অনেকদিন পরপর শারিরীক সম্পর্ক করার সুযোগ পান।
● যৌন মিলনে যারা দুঃশ্চিন্তাগ্রস্ত থাকেন বা দুঃশ্চিন্তাগ্রস্ত অবস্থায় যৌন মিলন করেন।

বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত সমীক্ষায় দেখা যায় যে, দ্রুত বীর্যপাত পুরুষদের মধ্যে একটি প্রধানতম যৌন সমস্যা। সাধারণভাবে বলা যায় শতকরা ২০ থেকে ৩০ ভাগ লোক এ রোগে আক্রান্ত হয়ে থাকেন। পৃথিবীর অন্যান্য দেশে দেখা যায় যে, এ সমস্যা ১৭ থেকে ৮০ বছর পর্যন্ত বয়সে হতে পারে, এর গড় হার ২২ দশমিক ৭ ভাগ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ২৪ ভাগ, জার্মানিতে ২০দশমিক ৩ ভাগ, ইটালিতে ২০ ভাগ। আর বাংলাদেশে পরিচালিত একটি সমীক্ষায় এর হার ২৭ ভাগ।

দ্রুত বীর্যপাতের কারণ
শারীরিক কারণ
● সেরোটোনিন নামক এক ধরনের জৈব রাসায়নিক উপাদানের ঘাটতি।
মানসিক কারণ:
● যৌন বিষয়ে অনভিজ্ঞতা।
● যৌন বিষয়ে প্রয়োজনীয় জ্ঞানের অভাব।
● যৌনতা সংক্রান্ত ভ্রান্ত ও অবৈজ্ঞানিক ধারণা ।
● যৌনতা সংক্রান্ত নেতিবাচক ধারণা, যেমন- যৌনতা মানেই খারাপ,এই বিষয়ে চিন্তা করা, আলোচনা করা খারাপ ছেলেদের কাজ ইত্যাদি।
● হস্তমৈথুন সম্পর্কে নেতিবাচক ধারণা, যেমন হস্তমৈথুনে যৌন ক্ষমতা নষ্ট হয়।
● সঙ্গিনীকে যৌন তৃপ্তি দেওয়া সংক্রান্ত অনিশ্চয়তায় ভোগা।
● ছোটবেলায় যৌন নিপীড়নের শিকার হওয়া।
● মাদকাসক্ত রোগী নেশা ছাড়ার পর পর অথবা মানসিক কিছু কিছু রোগের ওষুধ গ্রহণ শুরু করার পর দ্রুত বীর্যপাত হতে পারে।
দ্রুত বীর্যপাত থেকে যেসব সমস্যা দেখা দেয়:
● যৌনমিলনে অনীহা ।
● লিঙ্গ উত্থান জনিত সমস্যা।
দ্রুত বীর্যপাত যেন না হয় এজন্য অনেকেই মিলনের সময় মনোযোগ অন্যত্র সরিয়ে নেন অথবা লিঙ্গে কম অনুভূতি গ্রহণ করেন। ফলে অনেক সময় মনোযোগের অভাবে লিঙ্গ নরম হয়ে যায়। তাতে যৌনমিলন বাধাগ্রস্ত হয়ে পড়ে। আবার মিলনের সময় এই মনোসংযোগহীনতার জন্য স্ত্রীর বিরক্তি, যৌন আবেগের ঘাটতি হিসেবে দেখা দিতে পারে।

অন্যদিকে বার বার দ্রুত বীর্যপাতের জন্য স্ত্রী যৌন মিলনে আগ্রহ হারিয়ে ফেলতে পারে। স্ত্রীকে সন্তুষ্ট করতে হবে ভেবে, কোনো কোনো পুরুষ এক ধরনের ‘প্রত্যাশা জনিত চাপ’ বা পারফরম্যান্স অ্যাংজাইটিতে ভুগতে শুরু করেন। ফলে তার মনে স্বাভাবিক যৌন আগ্রহের পরিবর্তে পরীক্ষা পাশের ভীতি কাজ করতে শুরু করে। যৌনমিলন তখন তার কাছে হয়ে যায় পরীক্ষার মতো নিরস ভীতিকর চ্যালেঞ্জিং একটি বিষয়। তখন দেখা দেয় লিঙ্গ উত্থান জনিত সমস্যা। তার প্রভাব পড়ে দাম্পত্য সম্পর্কে ।

✅ বিঃদ্রঃ পোষ্ট টা কেমন লেগেছে আপনার? কমেন্ট (Comment) করতে ভুলবেন না যেন।






🌺🌺 জরায়ু ক্যান্সারের লক্ষণ জেনে নিন:-=== লজ্জা নয়, জানতে হবে ===°আমাদের শরীরে নানা রকমের ক্যান্সার থাকলেও স্তন ক্যান্সার...
24/04/2025

🌺🌺 জরায়ু ক্যান্সারের লক্ষণ জেনে নিন:-
=== লজ্জা নয়, জানতে হবে ===°
আমাদের শরীরে নানা রকমের ক্যান্সার থাকলেও স্তন ক্যান্সারের পরেই যে আতঙ্কের নাম সেটি হচ্ছে জরায়ু ক্যান্সার। আর এই রোগের প্রকোপ দিনের পর দিন বেড়েই চলেছে। জরায়ু ক্যান্সারে আক্রান্ত নারীদের শুরুর অবস্থায় চিকিৎসা না করানোর ফলে তাদের বেঁচে থাকার হার ৫০% কমে যায়। আর যারা প্রথম থেকেই চিকিৎসা করান, তাদের বেঁচে থাকার সম্ভাবনা ৯৫%।

অনেকেই মনে করেন, জরায়ু ক্যান্সার হয়তো প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে হয়ে থাকে। কিন্তু, এটি ভুল ধারণা। যে কোনো বয়সেই নারীদের জরায়ু ক্যান্সার হতে পারে। তবে বিশেষ করে ৫০ বছর বয়স্ক বা এর চেয়েও বেশি বয়সের নারীরা জরায়ু ক্যান্সারে বেশি আক্রান্ত হয়ে থাকেন। জরায়ু ক্যান্সারকে ‘সাইলেন্ট কিলার’ বলা হয়ে থাকে। সুস্থ থাকতে এই অসুখের প্রাথমিক কিছু লক্ষণ সম্পর্কে জেনে রাখুন—

♦️জরায়ু ক্যান্সারের প্রাথমিক লক্ষণ:-
🔖নিন্মাঙ্গের চারপাশে চাপ লাগা কিংবা ঘন ঘন মূত্রত্যাগ করা।
🔖গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য। হালকা খাবারের পর পেট ভর্তি লাগা, পেটে অস্বস্তি লাগা ইত্যাদি।
🔖পেটে অতিরিক্ত ব্যথা কিংবা পেট ফুলে থাকা।
🔖সারা ক্ষণ বমি বমি ভাব কিংবা বার বার বমি হওয়া।
🔖আচমকা খিদে কমে যাওয়া।
🔖অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া বা হঠাৎ করে ওজন অনেক কমে যাওয়া।
🔖যৌন মিলনের সময় ব্যথা লাগা।
🔖অতিরিক্ত ক্লান্তিবোধ করা।
🔖নারীদের মেনোপজ হওয়ার পরেও ব্লিডিং হওয়া।

✅ বিঃদ্রঃ পোষ্ট টা কেমন লেগেছে আপনার?




🌸🌸কাঁচা রসুনের উপকারিতা ও অপকারিতা🌸রান্নার স্বাদ বৃদ্ধির জন্য আমরা অনেক রকমের মশলা ব্যবহার করে থাকি। তার মধ্যে রসুনও রয়ে...
24/04/2025

🌸🌸কাঁচা রসুনের উপকারিতা ও অপকারিতা

🌸রান্নার স্বাদ বৃদ্ধির জন্য আমরা অনেক রকমের মশলা ব্যবহার করে থাকি। তার মধ্যে রসুনও রয়েছে। মশলা হিসেবে ব্যবহার করা ছাড়াও রসুনের আরো অনেক ব্যবহার রয়েছে।
রসুনে রয়েছে একশরও বেশি রাসায়নিক উপাদান। এতে রয়েছে এন্টি ব্যাকটেরিয়াল, এন্টি-ভাইরাল, এন্টি ফাংগাল এবং এন্টি অক্সিডেন্ট উপাদান। আর সেই কারণেই রসুন জীবাণুর সংক্রমণের বিরুদ্ধে দেহে যুদ্ধ করার শক্তি জোগায়।

🌸১৫০০ শতকে চীন ও ভারতে রক্ত পাতলা রাখার জন্য এর প্রচলন ছিল। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিস রসুন ব্যবহার করেছিলেন সারভাইকাল ক্যানসারের চিকিৎসায়।

🌸রসুন কাঁচা অবস্থায়ও অনেকে খেয়ে থাকেন। তবে এই কাঁচা রসুন কারও জন্য মহৌষধ, আবার কারও জন্য বিষে পরিণত হয়। এটি যেমন অনেক উপকার করে, তেমনি কিছু ক্ষতিও করে। বিশেষজ্ঞদের মতে, কাঁচা রসুন খেলে হার্ট অনেক বেশি সুস্থ থাকে। হৃদরোগ প্রতিরোধে ভূমিকা অনেক।

🌸কাঁচা রসুনে যেসব উপকার হয়-

১. সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হালকা গরম পানির সঙ্গে দু কোয়া রসুন খেতে হবে। তারপর সারাদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। এতে করে শরীর থেকে টক্সিন বের হয়ে যাবে। ওজন কমাতে চাইলে এর সাথে লেবুর রস খেতে পারেন।

২. কাঁচা রসুন রক্তচাপ কমায়। প্রতিদিন চার কোয়া করে কাঁচা রসুন খেলে এটি রক্তচাপ কমানোর ক্ষেত্রে ওষুধের সঙ্গেও পাল্লা দিতে পারে।

৩. ডায়েটে রসুনের উপস্থিতি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। কারণ রসুনে অ্যান্টি অক্সিড্যান্ট উপাদান অ্যালিসিন থাকে ৷ উচ্চরক্তচাপ ও রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে রসুন যাদুকরী ভূমিকা পালন করে। তবে তাপের প্রভাবে অ্যালিসিন যৌগ তার ওষধিগুণ হারিয়ে ফেলে ৷ সেজন্য রান্নার বদলে কাঁচা রসুন খাওয়া বেশি উপকারী ৷

৪. বিপাকীয় ক্রিয়া ও পরিবেশ দূষণের ফলে যে ফ্রি র‌্যাডিক্যালস তৈরি হয় তা হার্ট তথা সমস্ত শরীরের জন্য ক্ষতিকর। কাঁচা রসুনের অ্যান্টি-অক্সিডেন্ট সেই ক্ষতি খুব ভালোভাবে ঠেকাতে পারে।

৫. বাচ্চাদের কৃমিনাশক হিসেবে রসুন কার্যকর ৷ এমনকি, ক্যাভিটি-সহ দাঁতের অন্য সমস্যাতেও রসুন উপকারী ৷ কিন্তু রসুনের তীব্র গন্ধের জন্য মাউথওয়াশ হিসেবে এর ব্যবহার খুব একটা দেখা যায় না।

৬. যে সমস্ত হৃদরোগে আক্রান্ত রোগী নিয়মিত কাঁচা রসুন খান, তারা অনেক বেশি অ্যাকটিভ থাকেন।

৭. ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে প্রতিরোধ গড়ে তোলে রসুন ৷ পাশাপাশি রসুনের নিয়মিত ব্যবহারে ত্বক ও চুল ঝলমলে থাকে ৷ চুল পড়া কমাতে অনেকেই স্ক্যাল্পে রসুনের পেস্ট মালিশ ব্যবহার করেন।

৮. অ্যান্টি-অক্সিডেন্টের মাত্রাও বেশি থাকে কাঁচা রসুনে। ফলে অ্যালঝাইমার ও ডিমেনসিয়ার প্রকোপ কমে। সংক্রমণজনিত অসুখ-বিসুখ কম হয়। বাড়ে আয়ু।

৯. নিয়মিত কাঁচা রসুন খেলে ইস্ট্রোজেন লেভেল বেড়ে হাড়ের স্বাস্থ্য ভালো হয় মেয়েদের। লেড টক্সিসিটি কমাতে কাজে লাগে। এছাড়া কাঁচা রসুন পুরুষের যৌন ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।

১০. দাদ, খোস-পাঁচড়া ধরণের চর্মরোগের হাত থেকে রক্ষা করে।

১১. শিরা উপশিরায় প্লাক জমতে বাঁধা প্রদান করে। রক্ষা করে শিরা উপশিরায় মেদ জমার মারাত্মক রোগ অথেরোস্ক্লেরোসিসের হাত থেকে।

১২. গিঁট বাতের সমস্যা থেকে রক্ষা করে।

১৩. অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দেহে খারাপ ব্যাকটেরিয়া প্রবেশ, জন্ম এবং বংশবিস্তারে বাঁধা প্রদান করে।

১৪. যক্ষ্মা রোগের হাত থেকে রক্ষা করে।

১৫. দেহের বিভিন্ন অংশের পুঁজ ও ব্যথাযুক্ত ফোঁড়ার যন্ত্রণা কমায়।

১৬. কোলন ক্যান্সার প্রতিরোধ করে।

১৭. গলব্লাডার ক্যান্সার মুক্ত রাখে।

১৮. স্তন ক্যান্সারের ঝুঁকি কমায়।

১৯. রেক্টাল ক্যান্সারের হাত থেকে রক্ষা করে।

২০. প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে।

২১. পরিপাকতন্ত্রের নানা সমস্যা দূর করে।
২২. ইষ্ট ইনফেকশন দূর করে।
২৩. চোখে ছানি পড়ার হাত থেকে রক্ষা করে।
২৪. হাতে পায়ে জয়েন্টের ব্যথা দূর করে এবং বাতের ব্যথা সারায়।
২৫. স্টাফিলোকোক্কাস ইনফেকশন দূর করে।
২৬. দাঁতের ব্যথা সারাতে সহায়তা করে।
২৭. ব্রণ সমস্যা দূরে রাখে। ব্রনের উপর রসুনের কোঁয়া ঘষে নিন,তাড়াতাড়ি মিলিয়ে যাবে।
২৮. আঁচিলের সমস্যা সমাধান করে।
২৯. চামড়ায় ফোসকা পড়ার যন্ত্রণা থেকে মুক্তি দেয়।
৩০. রসুনের ফাইটোনসাইড অ্যাজমা সমস্যা নিয়ন্ত্রণে সহায়তা করে।
৩১. দীর্ঘমেয়াদী হুপিং কাশি ও ব্রঙ্কাইটিসের সমস্যা নিয়ন্ত্রণে রাখে।
৩২. ঘুম না হওয়া, অনিদ্রা রোগ মুক্ত রাখে।
৩৩. ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে।
৩৪. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

এছাড়া রসুনে সালফার থাকার কারণে মুখে দুর্গন্ধও হয়। তাই কারা রসুন খাবেন, কতটুকু খাবেন, তা জেনে তবেই খাবেন। নইলে কিন্তু বিপদে পড়ে যাবেন। কোন কিছুই বেশি ভালো না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

✅ বিঃদ্রঃ পোষ্ট টা কেমন লেগেছে আপনার?




কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন: ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ:১. একসাথে কখনো রেগে যাবেন নাবিবাহিত জীবনে রাগ আসতেই পারে, তব...
24/04/2025

কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন: ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ:

১. একসাথে কখনো রেগে যাবেন না
বিবাহিত জীবনে রাগ আসতেই পারে, তবে কখনোই একসাথে রেগে যাবেন না। একজন যদি রেগে যান, আরেকজন যেন শান্ত থাকেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় না।

২. একসাথে সময় কাটানোর অভ্যাস গড়ে তুলুন
দুজন একসাথে বসে গল্প করা, রান্না করা, ঘুরতে যাওয়া বা দিনে অন্তত একবেলা একসাথে টেবিলে খাওয়া—এই ছোট ছোট অভ্যাসগুলো সম্পর্ককে দৃঢ় করে। সময় দিন এবং সময় উপভোগ করুন।

৩. ইগো বাদ দিয়ে ক্ষমা চাইতে শিখুন
ইগো অনেক সম্পর্কেরই শত্রু। নিজের ভুল হলে তা স্বীকার করুন এবং আন্তরিকভাবে ক্ষমা চান। ক্ষমা চাওয়াতে ছোট নয়, বরং সম্পর্ককে বড় করার ইচ্ছা প্রকাশ পায়।

৪. অতীত নিয়ে টানাটানি নয়
পুরনো ভুল বারবার মনে করিয়ে দেওয়া বা খোঁটা দেওয়া সম্পর্ককে বিষাক্ত করে তোলে। বরং বর্তমান ঠিক রাখুন, ভবিষ্যৎ আপনাতেই সুন্দর হবে।

৫. পার্টনারকে সম্মান দিন
কখনো সঙ্গীকে ছোট করে কথা বলবেন না, বিশেষ করে অন্যের সামনে। বরং তার প্রশংসা করুন, মজা করলেও যেন অপমান না হয়। ভালোবাসা মানে সম্মান।

৬. মনে রাখুন, আপনারা একটি টিম
দুজনের লক্ষ্য আলাদা হলেও লক্ষ্যপানে যাওয়ার পথ এক। একে অপরের স্বপ্নে উৎসাহ দিন, সাহায্য করুন। পার্টনারের সাফল্যে খুশি হন—তাহলেই সম্পর্ক আরও গভীর হবে।

৭. ঝগড়া হলে দিনের শেষটা ভালোভাবে শেষ করুন
ঝগড়া হতেই পারে, সেটাই স্বাভাবিক। কিন্তু দিনের শেষে সব ভুলে ভালোভাবে দিনের সমাপ্তি করুন। ঠান্ডা মাথায় কথা বলুন, একে অপরকে বুঝুন।

৮. দোষ চাপানোর খেলা বন্ধ করুন
সবকিছুতেই পার্টনারকে দোষারোপ না করে আগে নিজের দিকটাও দেখুন। ভুল স্বীকার করার মানে সম্পর্কের প্রতি দায়িত্ববোধ।

৯. সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি রাখুন
একই মানুষের সাথে সারাজীবন কাটানোর ইচ্ছা থাকতে হবে। বারবার মন অন্যদিকে গেলে সম্পর্ক টেকানো সম্ভব নয়। সম্পূর্ণ মনোযোগ দিন আপনার সঙ্গীর প্রতি।

১০. গোপন কিছু রাখবেন না
সম্পর্কে স্বচ্ছতা খুব জরুরি। একে অপরের কাছে খোলা বইয়ের মতো থাকুন। সত্য গোপন রাখলে বিশ্বাসে ফাটল ধরে। প্রতিটি কথা, অনুভূতি শেয়ার করুন।

শেষ কথা:
বিবাহিত জীবন একটি সুন্দর যাত্রা, যেখানে দুটি মানুষ একে অপরের হাতে হাত রেখে পথচলা শুরু করে। সেই পথচলায় ঝড়-ঝাপটা আসবেই, কিন্তু পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সবকিছু সহজ হয়ে যায়। শুধু চাই—চেষ্টাটুকু এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার!
ভালো লাগলে পোস্টটি শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন। ❤️

যে খাবার গুলো খেলে দ্রুত গায়ের রঙ ফর্সা হয়!
15/04/2025

যে খাবার গুলো খেলে দ্রুত গায়ের রঙ ফর্সা হয়!










আসসালামু^আলাইকুমআমি  #ডা. #রায়হান উদ্দিন বিবা^হিত ও অবিবাহিত ভাই/দের জন্য সুখ^বর..! দ্রুত বী-র্য পার্ত সমস্যা থেকে চির/ত...
09/03/2025

আসসালামু^আলাইকুম

আমি #ডা. #রায়হান উদ্দিন
বিবা^হিত ও অবিবাহিত ভাই/দের জন্য সুখ^বর..! দ্রুত বী-র্য পার্ত সমস্যা থেকে চির/তরে মুক্তি নিন বিশে^ষজ্ঞ এর পরা^মর্শ নিয়ে। বিস্তা^রিত জানতে কল করুন

📞 01877959644










🌹 দম্পতিদের জন্য ২৪টি মোবাইল ফোন ব্যবহারের নিয়ম:আপনার সঙ্গীর সঙ্গে থাকাকালীন ফোন সাইলেন্ট বা বন্ধ রাখার অভ্যাস করবেন না।...
05/03/2025

🌹 দম্পতিদের জন্য ২৪টি মোবাইল ফোন ব্যবহারের নিয়ম:
আপনার সঙ্গীর সঙ্গে থাকাকালীন ফোন সাইলেন্ট বা বন্ধ রাখার অভ্যাস করবেন না। এটি আপনার গোপন কিছু লুকানোর ইঙ্গিত দিতে পারে।

আপনার সঙ্গীর নম্বরটি ভালোবাসার বিশেষ নামে সংরক্ষণ করুন, যেমন— "স্বামী", "প্রিয়া", "ভালবাসা" ইত্যাদি। শুধু অফিসিয়াল নামে সংরক্ষণ করলে তা অন্য সাধারণ নম্বরের মতো মনে হতে পারে।

সঙ্গীর ফোন কলের উত্তর দিন স্নেহপূর্ণ শব্দ দিয়ে, যেমন— "হ্যালো ভালোবাসা", "হাই ডার্লিং" ইত্যাদি। যেভাবে কথোপকথন শুরু হয়, সেটাই তার গতিপথ নির্ধারণ করে।

কথা শেষ করুন ইতিবাচকভাবে। "আমি তোমাকে ভালোবাসি" বলুন, কোনো মজার কথা বলুন, প্রশংসা করুন, উষ্ণ শব্দ ব্যবহার করুন এবং হাসিমুখে কল শেষ করুন।

অনলাইনে বন্ধুদের সঙ্গে চ্যাট করা স্বাভাবিক, তবে কখনোই আপনার সঙ্গীর চেয়ে অন্য কারও সঙ্গে বেশি চ্যাট করবেন না।

ব্যস্ত থাকলে সঙ্গীকে আগেই জানান যে আপনি কল ধরতে বা মেসেজের উত্তর দিতে পারবেন না। কী করছেন এবং কতক্ষণ ব্যস্ত থাকবেন, সে সম্পর্কে ধারণা দিন যাতে আপনার সঙ্গী অবহেলিত অনুভব না করেন।

ফোনে ফ্লার্ট করুন, তবে শুধুমাত্র আপনার সঙ্গীর সঙ্গে।

যদি কেউ আপনাকে ফোনে ফ্লার্ট করার চেষ্টা করে, স্পষ্ট জানিয়ে দিন যে আপনি সম্পর্কের মধ্যে আছেন।

একসঙ্গে অনেক ছবি ও ভিডিও তুলুন। ভবিষ্যতে ফিরে তাকালে এই মুহূর্তগুলো আপনাকে আনন্দ দেবে।

যখন একসঙ্গে সময় কাটাচ্ছেন, ফোন কম ব্যবহার করুন যাতে সম্পর্কের প্রতি মনোযোগ দেওয়া যায়।

ফোন ধরতে বারবার সঙ্গীর কাছ থেকে দূরে সরে যাবেন না। এতে সন্দেহ তৈরি হতে পারে। ভালোবাসা হলো বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ক।

ডেট শেষে যদি একসঙ্গে না থাকেন, তাহলে পুরুষ সঙ্গীকে ফোন করে জানাতে হবে যে তিনি নিরাপদে পৌঁছেছেন। আর নারী সঙ্গীকে ধন্যবাদ জানিয়ে মেসেজ পাঠাতে হবে।

যদি জরুরি না হয়, তাহলে সঙ্গীকে একাধিকবার কল বা মেসেজ করে বিরক্ত করবেন না। এটি আপনার সঙ্গীকে অতিরিক্ত চাপে ফেলে দিতে পারে।

সঙ্গীর মিসড কল বা মেসেজ দেখলেই দ্রুত উত্তর দিন, যাতে তিনি নিশ্চিন্ত থাকতে পারেন।

আপনার ফোন লক থাকলে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য সঙ্গীর নম্বরটি ইমার্জেন্সি কন্টাক্ট হিসেবে সংরক্ষণ করুন।

ফোনে তর্ক বা ঝগড়া করবেন না। এতে ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং সম্পর্ক নষ্ট হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় মুখোমুখি বসে সমাধান করুন।

সঙ্গীর ওপর রাগ করলে বা কষ্ট পেলে তার কল এড়িয়ে যাবেন না। বরং বলুন, "এখন কথা বলতে পারছি না", এতে সঙ্গী বুঝতে পারবেন।

যদি কোনো কারণে ফোন বন্ধ করতে হয়, তবে সঙ্গীকে আগে থেকে জানান, যাতে তিনি উদ্বিগ্ন না হন।

সম্পর্ক উদযাপনের জন্য অনলাইনে ছবি পোস্ট করা ভালো, তবে বেশি ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। কিছু বিষয় ব্যক্তিগত রাখাই ভালো।

সঙ্গীর সঙ্গে কোনো সমস্যা হলে, তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না।

আপনার সম্পর্কে নতুন কিছু জানার জন্য সঙ্গীকে সোশ্যাল মিডিয়া বা অন্যদের কাছ থেকে শোনার সুযোগ দেবেন না। আগে সঙ্গীকে জানান, তারপর চাইলে অনলাইনে শেয়ার করুন।

যদি কল রিসিভ না করতে পারেন এবং পরে সঙ্গী জানতে চান, তবে ব্যাখ্যা দিন কার সঙ্গে কথা বলছিলেন। স্বচ্ছতা বিশ্বাস বাড়ায়।

সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ দুই পক্ষেরই দায়িত্ব। কেউ যেন মনে না করে যে শুধু সে-ই চেষ্টা করছে।

যখন সঙ্গী আপনার পূর্ণ মনোযোগ চান, বিশেষত ঘনিষ্ঠ মুহূর্তে, তখন ফোন দূরে রাখুন। ফোনের চেয়ে সঙ্গীকে বেশি সময় দিন।

✅ স্মরণ রাখুন:

ফোনের ব্যবহার সম্পর্ককে ইতিবাচক বা নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। তাই বুদ্ধিমানের মতো স্মার্টফোন ব্যবহার করুন। সম্পর্ককে সুখী ও সুস্থ রাখতে এগুলো অনুসরণ করুন!

(সংগৃহীত)






আসসালামু^আলাইকুমআমি  #ডা. #রায়হান উদ্দিন বিবা^হিত ও অবিবাহিত ভাই/দের জন্য সুখ^বর..! দ্রুত বী-র্য পার্ত সমস্যা থেকে চির/ত...
05/03/2025

আসসালামু^আলাইকুম

আমি #ডা. #রায়হান উদ্দিন
বিবা^হিত ও অবিবাহিত ভাই/দের জন্য সুখ^বর..! দ্রুত বী-র্য পার্ত সমস্যা থেকে চির/তরে মুক্তি নিন বিশে^ষজ্ঞ এর পরা^মর্শ নিয়ে। বিস্তা^রিত জানতে কল করুন

📞 01877959644




স্ত্রী কারো সাথে শারীরিক সম্পর্ক করছে কি না বুঝব কিভাবে?আপনার স্ত্রী যদি কারো সাথে শারীরিক সম্পর্ক করছে কি না, এটি বুঝতে...
03/03/2025

স্ত্রী কারো সাথে শারীরিক সম্পর্ক করছে কি না বুঝব কিভাবে?
আপনার স্ত্রী যদি কারো সাথে শারীরিক সম্পর্ক করছে কি না, এটি বুঝতে কিছু লক্ষণ ও আচরণ শনাক্ত করা যেতে পারে। তবে মনে রাখবেন, এটি খুবই সংবেদনশীল বিষয় এবং ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কিছু সাধারণ লক্ষণ যা আপনাকে উদ্বেগিত করতে পারে, সেগুলি হল:

1. আচরণে পরিবর্তন:

গোপনীয়তা বৃদ্ধি: যদি আপনার স্ত্রী আচমকা নিজের ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়ে বেশি গোপন হয়ে যায়, যেমন ফোন লক রাখা বা বারবার ফোন চেক করা।
সময় পরিবর্তন: যদি তিনি হঠাৎ করে বেশি সময় বাইরে কাটান বা রাতে দেরিতে ফেরেন।
2. রসিকতা ও যোগাযোগের অভাব:

শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহের অভাব: যদি আপনার স্ত্রীর শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ হ্রাস পায় বা তিনি আপনার সাথে সংযুক্ত হতে কম আগ্রহী হন।
মনোযোগের অভাব: আলোচনা করার সময় যদি তিনি অসন্তুষ্ট বা বিচলিত থাকেন, তাহলে এটি একটি সংকেত হতে পারে।
3. মানসিক ও আবেগগত পরিবর্তন:

অতিরিক্ত চাপ: যদি তিনি অস্বাভাবিকভাবে চাপগ্রস্ত বা উদ্বিগ্ন থাকেন, তাহলে এটি একটি সংকেত হতে পারে।
অভিনয় করা: যদি আপনার স্ত্রী আকস্মিকভাবে আবেগগতভাবে পরিবর্তিত হন বা বিষয়গুলিকে অস্পষ্ট করে রাখতে চান।
4. শারীরিক পরিবর্তন:

নতুন পোশাক বা সাজ: যদি তিনি হঠাৎ করে নতুন পোশাক পরা শুরু করেন বা নিজের দিকে বেশি মনোযোগ দিতে থাকেন।
5. সামাজিক জীবনের পরিবর্তন:

নতুন বন্ধুত্ব: যদি তিনি নতুন বন্ধু বা পরিচিতদের সাথে বেশি সময় কাটাতে শুরু করেন এবং তাদের সম্পর্কে আলোচনা কম করেন।
6. সরাসরি আলোচনা:

খোলামেলা আলোচনা: এটি গুরুত্বপূর্ণ যে আপনি সরাসরি এবং আন্তরিকভাবে আলোচনা করুন। যদি আপনার মনে সন্দেহ থাকে, তাহলে তাকে জিজ্ঞাসা করা হতে পারে।
সতর্কতা:

অবসাদ: সন্দেহের ভিত্তিতে প্রতিটি আচরণকে খারাপ হিসেবে গ্রহণ করা ঠিক নয়। এর জন্য সতর্কতা অবলম্বন করুন এবং সম্পর্কের প্রতি বিশ্বাস বজায় রাখুন।
বিশ্বাস: সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস। যদি আপনি একে অপরের প্রতি বিশ্বাস রাখেন এবং খোলামেলা আলোচনা করেন, তাহলে অনেক সমস্যা সমাধান হতে পারে।
উপসংহার:

যদি আপনার মনে সন্দেহ থাকে, তাহলে আপনার স্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করা সেরা উপায়। যেকোনো সম্পর্কের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস সৃষ্টি হলে, তা সম্পর্ককে ক্ষতি করতে পারে। তাই আন্তরিকতা এবং বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ।






01/03/2025

রমজান মাস শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ্।
এখন থেকেই নফল আমল শুরু করতে পারি। Medical Care BD এর পক্ষ থেকে মাহে রমাদানের শুভেচ্ছা।




゚viralシfypシ゚

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Medical Care BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category