Quranic Treatment BD

Quranic Treatment BD তীব্বে নববী ও অভিজ্ঞতার আলোকে রুকইয়াহ ও হিজামা সেবা!
(1)

তিব্বুন নববী | সুন্নাহভিত্তিক চিকিৎসা !
২০১৯ সাল থেকে আমরা রাসুলুল্লাহ ﷺ এর তিব্বুন নববী (সুন্নাহভিত্তিক চিকিৎসা) ও গবেষণালব্ধ জ্ঞানের আলোকে, ইসলামী শরিয়াহ মোতাবেক আন্তর্জাতিক মানের সেবা দিয়ে আসছি। স্বাস্থ্য হোক হালাল, জীবন হোক সুন্নাহময়।

📍 বিশ্বস্ততা | গবেষণালব্ধ জ্ঞান | সুন্নাহ সম্মত চিকিৎসা
📞 ইনবক্সে যোগাযোগ করুন বিস্তারিত জানতে।

যে কোনো মহামারীর সময় সন্তানদের নিরাপদ রাখতে যে কাজগুলো নিয়মিত করা উচিত—১. প্রতিদিন সকাল-সন্ধ্যার আযকার পড়ে বাচ্চার গায়ে ...
02/05/2026

যে কোনো মহামারীর সময় সন্তানদের নিরাপদ রাখতে যে কাজগুলো নিয়মিত করা উচিত—

১. প্রতিদিন সকাল-সন্ধ্যার আযকার পড়ে বাচ্চার গায়ে ফুঁ দেওয়া অথবা নিজের হাতে ফুঁ দিয়ে বাচ্চার শরীরে মাসেহ করে দেওয়া।

২. বাচ্চাকে পাশে বসিয়ে অথবা কোলে নিয়ে প্রতিদিন দুই বার (দিনে একবার, রাতে একবার) ১০-১৫ মিনিট সূরা ফাতিহা, আয়াতুল কুরশি, ৬টি আয়াতুশ শিফা এবং সূরা ইখলাস, সূরা ফালাক্ব ও সূরা নাসের সমন্বয়ে রুক্বইয়াহ করা। তিলাওয়াতের মাঝে মাঝে বাচ্চার শরীরে ফুঁ দেয়া।

৩. বাচ্চাকে পর্যাপ্ত রুকইয়াহ পানি পান করানো। সম্ভব হলে জমজমের পানি সংগ্রহ করে তাতে রুকইয়াহ করে বাচ্চাকে পান করানো। একান্তই সম্ভব না হলে বৃষ্টির পরিস্কার পানি অথবা সাধারণ পানি রুকইয়াহ করে ব্যবহার করা। অসুস্থতা জনিত কারণে গোসল করাতে সমস্যা না থাকলে নিয়মিত রুকইয়াহ গোসল করানো।

৪. বেশি বেশি এই দু'আর আমল করা -

​اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ

​অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে শ্বেত রোগ, উন্মাদনা, কুষ্ঠ এবং সকল প্রকার দুরারোগ্য ব্যাধি হতে আশ্রয় প্রার্থনা করছি।

৫. বেশি বেশি দু'আ ইউনুসের আমল করা —

لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

৬. নিয়মিত সদাকা করা, পাঁচ টাকা করে হলেও। কারণ সদাকার আমল বালা মুসিবত দূর করে দেয়। উল্লেখ্য, সদাকার আমল সবসময় জারি রাখা।

৭. গুনাহ ত্যাগ করা, নিজেদের গুনাহের জন্য বেশি বেশি তাওবা ইস্তিগফার করা।

৮. বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনে চলা।

Quranic Treatment BD

আপনার সমস্যা নিয়ে আর দেরি নয়—আজই ফ্রি পরামর্শ নিন।

দ্রুত সিরিয়াল পেতে এখনই কল করুন।

🕗 সময়: সকাল ৮টা–রাত ৮টা
☎️ হটলাইন: +88 09643-101-112
📱 হোয়াটসঅ্যাপ: +88 01763-951-371
📱 বিকল্প: +88 01833-406-632

কল ব্যস্ত থাকলে হোয়াটসঅ্যাপে লিখুন: “সিরিয়াল নিতে চাই”
আমাদের টিম দ্রুত যোগাযোগ করবে।

পোস্টটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন!

#রুকইয়াহ #বদনজর #কালোজাদু

ইবাদতে বাধা দূর করার অত্যন্ত কার্যকারী রুকইয়াহ !সম্পূর্ণ রুকইয়াহ টি শুনতে কমেন্ট বক্সে দেওয়া লিংক-এ ক্লিক করুন।কানে হেডফ...
02/05/2026

ইবাদতে বাধা দূর করার অত্যন্ত কার্যকারী রুকইয়াহ !

সম্পূর্ণ রুকইয়াহ টি শুনতে কমেন্ট বক্সে দেওয়া লিংক-এ ক্লিক করুন।

কানে হেডফোন ব্যবহার করুন।
সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন।
আল্লাহর কাছে শিফা ও হেফাজত কামনা করুন। ধৈর্য ধরে সম্পূর্ণ রুকইয়াহটি শুনতে থাকুন। নিয়মিত শুনলে ইনশাআল্লাহ উপকার পাওয়া যেতে পারে।

Quranic Treatment BD

যোগাযোগ (সকাল ৮টা – রাত ৮টা):
WhatsApp/Call: 01763-951371371 Call: 01833-406632
Hotline: +8809643-101112 এখনই কল/মেসেজ করুন
পোস্টটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন!

সম্পূর্ণ রুকইয়াহ টি শুনতে কমেন্ট বক্সে দেওয়া লিংক-এ ক্লিক করুন।

#রুকইয়াহ #বদনজর #কালোজাদু

শিক্ষানবীস কনসালট্যান্ট রাকী (পুরুষ) নিয়োগ হবে!বয়স: ১৯-২৪ বছরযোগ্যতা:🔹 সদ্য ‘মাওলানা’ সম্পন্ন🔹 হাফেজ হলে অগ্রাধিকার🔹 কোন...
02/05/2026

শিক্ষানবীস কনসালট্যান্ট রাকী (পুরুষ) নিয়োগ হবে!

বয়স: ১৯-২৪ বছর

যোগ্যতা:
🔹 সদ্য ‘মাওলানা’ সম্পন্ন
🔹 হাফেজ হলে অগ্রাধিকার
🔹 কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই – প্রশিক্ষণ দেয়া হবে ইনশা’আল্লাহ
🔹 সততা ও আন্তরিকতা আবশ্যক

পদ সংখ্যা: ০২

📧 আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীগণ বায়োডাটা ইমেইলে পাঠান:
📩 quranictreatmentbd@gmail.com

📍 সরাসরি অফিসে ইন্টারভিউ:

ঠিকানা:
রোড ১৯, বাসা-৫৫, (২য় তলা),
রুপনগর আবাসিক এলাকা, মিরপুর-২, ঢাকা-১২১৬

🌿 আপনার ক্যারিয়ার হোক হালাল, আন্তরিকতা ও খিদমতের ছোঁয়ায় পরিপূর্ণ।

👉 শেয়ার করুন পোস্টটি — উপকার হতে পারে কারও জীবনে।

হজ্জ — জীবনের সবচেয়ে বড় সফরের প্রস্তুতি!কেউ কেউ সারাজীবন অপেক্ষা করেন — একবার যদি বাইতুল্লাহর সামনে দাঁড়াতে পারতাম। এ...
02/05/2026

হজ্জ — জীবনের সবচেয়ে বড় সফরের প্রস্তুতি!

কেউ কেউ সারাজীবন অপেক্ষা করেন — একবার যদি বাইতুল্লাহর সামনে দাঁড়াতে পারতাম। একবার যদি লাব্বাইক বলে বায়তুল্লাহর সামনে কাঁদতে পারতাম। কিন্তু এই সুযোগ সবার কপালে জোটে না। আল্লাহ যাকে চান, তাকেই ডাকেন।
আপনি যদি এবার হজ্জে যাওয়ার নিয়ত করে থাকেন — তাহলে এটা আপনার জীবনের সবচেয়ে বড় সম্মান। এই সফরটা যেন শুধু যাওয়া-আসায় শেষ না হয়।কিছু হুকুম আহকাম জেনে বুঝে সে অনুযায়ী প্রস্তুতু গ্রহণ করুন।

হজ্জ কেন এত গুরুত্বপূর্ণ?
রাসূলুল্লাহ ﷺ বলেছেন —
"যে ব্যক্তি আল্লাহর জন্য হজ্জ করল এবং অশ্লীল কথা ও গুনাহ থেকে বিরত রইল, সে সেদিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল।"
[বুখারি: ১৫২১]
মাবরুর হজ্জের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু না — এটা নবীজি ﷺ নিজে বলে গেছেন। তাহলে এই সফরটা কতটা মূল্যবান, একটু ভাবুন।

হজ্জের মূল পাঁচটি কাজ-
হজ্জ মানে এলোমেলোভাবে কিছু কাজ করা না। একটা নির্দিষ্ট ধারাবাহিকতা বজায় রাখতে হবে —
১. ইহরাম বাঁধা
মিকাত থেকে ইহরামের নিয়ত করে লাব্বাইক বলা। এটাই হজ্জের দরজা। ইহরাম মানে শুধু কাপড় না, এটা মনের একটা অবস্থা — আমি এখন শুধু আল্লাহর জন্য।
২. তাওয়াফ
কাবাঘর কেন্দ্র করে সাতবার প্রদক্ষিণ। হাজরে আসওয়াদ থেকে শুরু, হাজরে আসওয়াদে শেষ। প্রতিটি চক্করে মনে রাখবেন — এই মুহূর্তটা জীবনে আর নাও আসতে পারে।
৩. সাফা-মারওয়া সায়ী
হাজেরা (আ.)-এর সেই অসীম ধৈর্য আর আল্লাহর উপর ভরসার স্মরণ। সাতবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা।
৪. আরাফাতের ময়দানে অবস্থান
৯ই জিলহজ্জ জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে থাকা। এটাই হজ্জের মূল রুকন। নবীজি ﷺ বলেছেন — "হজ্জ হলো আরাফাত।" [তিরমিযি: ৮৮৯] এই সময়টায় শুধু দোয়া করুন, কাঁদুন, আল্লাহর কাছে চাইতে থাকুন।
৫. কোরবানি, মাথা মুণ্ডন ও বিদায়ী তাওয়াফ
১০ই জিলহজ্জ কোরবানি করা, মাথা মুণ্ডন বা চুল ছোট করা। এরপর মিনায় শয়তানকে কংকর নিক্ষেপ। আর সবশেষে বিদায়ী তাওয়াফ — এই তাওয়াফ না করে মক্কা ছাড়া যাবে না।

হজ্জের আগে যে প্রস্তুতিগুলো জরুরি-
শুধু শরীরের প্রস্তুতি না, মনের প্রস্তুতিও দরকার —
— হজ্জের মাসায়েল ভালোভাবে জেনে যান। না জেনে গেলে অনেক ভুল হয়।
— পুরনো সব গুনাহ থেকে খাঁটি তওবা করুন।
— কারো হক নষ্ট হয়ে থাকলে সেটা ফিরিয়ে দিন বা মাফ নিন।
— ঋণ থাকলে পরিশোধ করুন বা ব্যবস্থা রেখে যান।
— পরিবারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে যান।
— শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করুন, হজ্জে অনেক হাঁটতে হয়।

হজ্জে যে ভুলগুলো বেশি হয়-
— আরাফাতে সময়মতো না পৌঁছানো। এটা হলে হজ্জ হবে না।
— তাওয়াফ বা সায়ীতে সংখ্যা গণনায় ভুল হওয়া।
— ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ করে ফেলা।
— দলছাড়া হয়ে যাওয়া।
— ভিড়ের মধ্যে ধৈর্য হারিয়ে ফেলা।
এই ভুলগুলো আগে থেকে জানা থাকলে অনেকটা সামলানো যায়।

মনে রাখবেন,
হজ্জে গিয়ে কষ্ট হবেই — রোদ, ভিড়, ক্লান্তি। কিন্তু প্রতিটা কষ্টে নিয়ত করুন — এটা আল্লাহর জন্য। নবীজি ﷺ বলেছেন, হজ্জের কষ্টে যে কষ্ট হয় তাতেও সওয়াব আছে।
আল্লাহ আমাদের সবাইকে জীবনে অন্তত একবার এই পবিত্র সফরের তওফিক দিন। আমীন।

Quranic Treatment BD
যোগাযোগ (সকাল ৮টা – রাত ৮টা):
WhatsApp/Call: 01763-951371 Call: 01833-406632
Hotline: +8809643-101112 এখনই কল/মেসেজ করুন

পোস্টটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন!

#রুকইয়াহ #বদনজর #কালোজাদু

01/05/2026

আসক্ত জিনের সমস্যা দূর করার শক্তিশালী রুকইয়াহ!

🎧 কানে হেডফোন ব্যবহার করুন।
🧘 সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন।
🤲 আল্লাহর কাছে শিফা ও হেফাজত কামনা করুন। ধৈর্য ধরে সম্পূর্ণ রুকইয়াহটি শুনতে থাকুন। নিয়মিত শুনলে ইনশাআল্লাহ উপকার পাওয়া যেতে পারে।

Quranic Treatment BD
যোগাযোগ (সকাল ৮টা – রাত ৮টা):

WhatsApp/Call: 01763-951371 Call: 01833-406632
Hotline: +8809643-101112 এখনই কল/মেসেজ করুন

পোস্টটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন!

#রুকইয়াহ #বদনজর #কালোজাদু

নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে সুস্থ রাখতে চাইলে বৃষ্টিতে ভিজুন। দুশ্চিন্তা, ভয়, বিভিন্ন মানসিক সমস্যা, ওয়াসওয়াসা, শারীর...
01/05/2026

নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে সুস্থ রাখতে চাইলে বৃষ্টিতে ভিজুন। দুশ্চিন্তা, ভয়, বিভিন্ন মানসিক সমস্যা, ওয়াসওয়াসা, শারীরিক দুর্বলতা, অবসাদ, জ্বীন- যাদু- নজরজনিত সমস্যার জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিতে ভিজুন। এটা আপনাকে দ্রুত সুস্থ করে তুলবে ইনশা আল্লাহ।

অনেকে ভাবেন যে বৃষ্টিতে ভিজলে আরো অসুস্থ হয়ে পড়বেন বা জ্বর চলে আসবে। এই চিন্তা বরং অসুস্থতাকে প্রশ্রয় দেওয়ার অজুহাত!

বৃষ্টিতে ভিজলেই হুট করে জ্বর চলে আসা জ্বীন যাদু বা প্রচন্ড বদনজরে আক্রান্ত হওয়ার অন্যতম লক্ষণ। একটু সবর করে রেগুলার ভিজলেই এই সমস্যা চলে যাবে ইনশা আল্লাহ। পাশাপাশি আরো অনেক শারীরিক- মানসিক সমস্যা চলে যাবে ইনশাআল্লাহ।

আপনারা বৃষ্টিতে ভিজুন। ঘরের সন্তানদেরকেও ধীরে ধীরে অভ্যস্ত করে তুলুন। এটা সুস্থতার ওয়াসীলাহ হবে ইনশা আল্লাহ।

عَنْ أَنَسٍ رضي الله عنه أنه قال: «أَصَابَنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَطَرٌ، قَالَ: «فَحَسَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَهُ ، حَتَّى أَصَابَهُ مِنَ الْمَطَرِ، فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ لِمَ صَنَعْتَ هَذَا؟ قَالَ:
«لِأَنَّهُ حَدِيثُ عَهْدٍ بِرَبِّهِ تَعَالَى» رواه مسلم (898).

অর্থঃ আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সঙ্গে ছিলাম এমন সময় বৃষ্টি নামল। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড় আবরণ মুক্ত করে দিলেন, ফলে এতে বৃষ্টির পানি তাঁর শরীর পর্যন্ত পৌঁছালো। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসূল! এরূপ কেন করলেন? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, "কেননা এটা এইমাত্র মহান আল্লাহর নিকট থেকে এসেছে।"
[সহিহ মুসলিম]

💠 কিভাবে বৃষ্টিতে ভিজবেন?

⚡শরীরে যেসকল অবসাদ, গরমভাব, চর্মরোগ অথবা কোনো সমস্যা আছে সেখানে সরাসরি বৃষ্টির পানির ফোঁটা পড়তে দিন।

⚡পিঠ, বুক, চেহারা এসকল জায়গায় সরাসরি বৃষ্টির পানি পড়তে দিন। বিশেষত পিঠের দিকে গুরুত্ব দিন।

⚡ভিজতে খারাপ লাগলে বা কাঁপুনি লাগলে তৎক্ষনাৎ ভেজা বন্ধ করবেন না। বরং তখন শরীরের একই অংশে বৃষ্টির পানি পড়তে দিন। আস্তে আস্তে সক্ষমতা বাড়ান।

⚡ভেজার পূর্বে সুস্থতার নিয়্যাত করে নিন। ভেজাকালীন পুরো সময়টি দু'আ করুন। কারণ, হাদিসে এসেছে– বৃষ্টির সময় কৃত দু'আ ফিরিয়ে দেওয়া হয় না।

⚡বৃষ্টি শুরু হলে বৃষ্টির দু'আ পড়ুন। বৃষ্টির দু'আ–
اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا
উচ্চারণঃ আল্লাহুম্মা সায়্যিবান নাফি'আ।
অর্থঃ হে আল্লাহ! উপকারী বৃষ্টি দিন।
[সহিহ বুখারী]

⚡বজ্রপাত শুনলে এই দু'আ করুন–

سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ
অর্থঃ সে সত্ত্বা পবিত্র, বজ্র যার স্বপ্রশংস পবিত্রতা ঘোষনা করে এবং ফিরিশতারাও ভীতি সহকারে স্বপ্রশংস পবিত্রতা ঘোষনা করে। [বুখারী]

⚡বৃষ্টি অতিরিক্ত হলে এই দু'আ পড়ুন–

اللَّهُمَّ حَوَالَيْنَا وَلا‌َ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآ‌كَامِ وَالظِّرَابِ، وَبُطُونِ الأ‌َوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ» رواه البخاري (1014).

⚡অত্যাধিক বজ্রপাত হলে বৃষ্টিতে ভেজা থেকে বিরত থাকুন।

⚡জ্বীন যাদুগ্রস্থ রোগীরা মনোযোগের সাথে স্থির হয়ে অন্তর দিয়ে বজ্রপাতের শব্দ শোনার চেষ্টা করুন এবং সে অবস্থায় সুস্থতা ও শয়তানকে ধংসের দু'আ করতে থাকুন। শয়তানকে শরীর থেকে বের করার দু'আ করতে থাকুন। কারণ, জ্বীন বজ্রপাত ও বজ্রের শব্দ প্রচন্ড ভয় পায়।

(শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন এবং সবাইকে সুস্থ হতে সহায়তা করুন।)

Quranic Treatment BD
যোগাযোগ (সকাল ৮টা – রাত ৮টা):
WhatsApp/Call: 01763-951371 Call: 01833-406632
Hotline: +8809643-101112 এখনই কল/মেসেজ করুন

পোস্টটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন!

#রুকইয়াহ #বদনজর #কালোজাদু

PCOS হলো এমন হরমোনজনিত সমস্যা যার ফলে একজন নারী ইরেগুলার পিরিয়ড, এক্সেসিভ হেয়ার, ব্রণ, চুল পড়া, ওজন বেড়ে যাওয়া ইত্যাদি স...
01/05/2026

PCOS হলো এমন হরমোনজনিত সমস্যা যার ফলে একজন নারী ইরেগুলার পিরিয়ড, এক্সেসিভ হেয়ার, ব্রণ, চুল পড়া, ওজন বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যায় ভুগেন।

এ সমস্যায় রুক্বইয়া সাজেশন নিম্নে দেয়া হলো:

১. ৫ লিটার কিংবা ২ লিটার পানি নেবেন এরপর তাতে প্রতিদিন সূরা ইউসুফ তিলওয়াত করবেন এবং সূরা নূরের ৩৫ নং আয়াত তিলওয়াত করবেন। তিলওয়াতের পর পানিতে থুতু মিশ্রিত ফু দিয়ে সেটা পান করবেন।

২. একটা অলিভ ওয়েল নেবেন তাতে সূরা ফালাক, সূরা ইউসুফ এর ২৩ থেকে ৩৪, সূরা কাহফ ৯৫, সূরা নূর ২-৩, সূরা লুক্বমান ২৪ এই আয়াতগুলো ৩ বার করে ফু দিয়ে প্রতিদিন ঘুমানোর পূর্বে তা লোয়ার এবডমিনে মাখবেন অর্থাৎ তলপেটে মাখা। এই নিয়ত করে মাখা, যে বদনজর বা গিটের ফলে cyst তৈরি হয়েছে আল্লাহ যেন তা ধ্বংস করে দেন।

৩. গিট ধ্বংসের নিয়তে তলপেট ও হরমোনাল ইম্ব্যালেন্সের জন্য উপকারী এমন ব্যায়ামগুলো করবেন । যেমন: কোর এক্সারসাইজ, কার্ডিও, পায়ের স্ট্রেচিং ইত্যাদি।

৪. সম্ভব হলে হিজামা থেরাপি গ্রহণ করা। এটা PCOS থেকে সুস্থতার জন্য বেশ ফলপ্রসূ।

Quranic Treatment BD
যোগাযোগ (সকাল ৮টা – রাত ৮টা):
WhatsApp/Call: 01763-951371 Call: 01833-406632
Hotline: +8809643-101112 এখনই কল/মেসেজ করুন

পোস্টটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন!

#রুকইয়াহ #বদনজর #কালোজাদু

30/04/2026

সকল বাধা দুর করার শক্তিশালী রুকইয়াহ !

🎧 কানে হেডফোন ব্যবহার করুন।
🧘 সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন।
🤲 আল্লাহর কাছে শিফা ও হেফাজত কামনা করুন। ধৈর্য ধরে সম্পূর্ণ রুকইয়াহটি শুনতে থাকুন। নিয়মিত শুনলে ইনশাআল্লাহ উপকার পাওয়া যেতে পারে।

Quranic Treatment BD
যোগাযোগ (সকাল ৮টা – রাত ৮টা):
WhatsApp/Call: 01763-951371 Call: 01833-406632
Hotline: +8809643-101112 এখনই কল/মেসেজ করুন
পোস্টটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন!

#রুকইয়াহ #বদনজর #কালোজাদু

দেশে প্রচুর কালোজাদূ চর্চা হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে এগুলো বন্ধ করা উচিৎ। Quranic Treatment BD 01763-951371
30/04/2026

দেশে প্রচুর কালোজাদূ চর্চা হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে এগুলো বন্ধ করা উচিৎ। Quranic Treatment BD 01763-951371

অস্থিরতা (Anxiety) সব মানুষেরই কমবেশি রয়েছে। তবে তা যদি নিয়মিত হয়, তারই সাথে হাত-পা কাপা, শরীর দূর্বল হয়ে যাওয়া, মাথা ঘু...
30/04/2026

অস্থিরতা (Anxiety) সব মানুষেরই কমবেশি রয়েছে। তবে তা যদি নিয়মিত হয়, তারই সাথে হাত-পা কাপা, শরীর দূর্বল হয়ে যাওয়া, মাথা ঘুরানো, সাফোকেশন হওয়া নিয়মিত হয়। তবে খুব বেশি সম্ভাবনা রয়েছে যে, আপনার বুকে ও মাথায় অস্থিরতার গিট ( عقدة الحزن و القلق ) রয়েছে। এই গিট যখন খুলে যাবে, ইন শা আল্লাহ এ সমস্যা ধীরে ধীরে একেবারে কমে যাবে।

অস্থিরতা ( Anxiety) থেকে সুস্থতার রুক্বইয়া:

ক. এনজাইটি হওয়ার পেছনে মৌলিকভাবে দুটো বিষয় মৌলিক মাধ্যম হিসেবে কাজ করে। একটি হলো ভয় ( Phobia) আর দ্বিতীয়টি হলো ওয়াসওয়াসা (OCD)। অধিকাংশক্ষেত্রে মৌলিক এ দুকারণেই এনজাইটি তৈরি হয়। একারণে আমাদের বুককে টার্গেট করে রুক্বইয়া করতে হবে। বুকে হাত দিয়ে প্রত্যেক সালাতের পর ৫-৭ মিনিট গিট ধ্বংসের নিয়তে সূরা ফালাক পাঠ করুন।

খ. বমির মাধ্যমে বুকে থাকা কফ বের করা। সাধারনত যাদু,হাসাদ অথবা বদনজর এর গিট কফ হিসেবে বুকে জমা হয়। ১ লিটার পানি নিতে হবে এবং তাতে ২ চামচ বরইপাতা বাটা মিক্স করতে হবে এবং তাতে খুরুজ এর আয়াতগুলো পড়ে দিয়ে তৈরি করতে হবে। অত:পর এই পানি খেয়ে বমি করতে হবে। নিয়ত থাকবে আল্লাহ যেন বুকে জমে থাকা সমস্ত গিট ধ্বংস করে দেন।

গ. অস্থিরতার পেছনে অপর একটি কারণ হলো আইন-হাসাদের ব্যাপক প্রভাব। আইন-হাসাদ ধ্বংসের নিয়তে শাইখ লুহাইদান এর কমন রুক্বইয়া তিলওয়াতটি শোনা। এবং রুক্বইয়া চলাকালীন কান্না করার চেষ্টা করা। নিয়ত থাকবে কান্নার মাধ্যমে যেন আল্লাহ অস্থিরতার সমস্ত আইন-হাসাদকে ধ্বংস করে দেন।

ঘ. ঠান্ডা পানি দিয়ে গোসল করা। প্রচলিত এবং প্রসিদ্ধ বদনজর এর আয়াতসমূহ গোসলের পানিতে পড়ে ফু দেয়া এবং সুস্থতার নিয়তে গোসল করা।

ঙ. এ সমস্ত সাজেশন ৭/১৪/২১ দিন ফলো করা। সমস্যার তীব্রতা অনুযায়ী ফলো করা যেতে পারে। এরপরও সমস্যা না কমলে সরাসরি রুক্বইয়া সেশন গ্রহণ করা অন্যতম সমাধান হতে পারে। অসংখ্য পেশেন্ট আমাদের নিকট সরাসরি রুক্বইয়ার মাধ্যমে Anxiety থেকে মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ।

অস্থিরতা ( Anxiety) থেকে বেচে থাকতে কিছু টিপস:

ক. যে বিষয় বা যে চিন্তা আপনাকে অস্থির করে তোলে তা এভয়েড করা। অন্যকাজে নিজেকে মগ্ন করানো জরুরি। মনে রাখতে হবে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে কেবল অস্থির করার চেষ্টা করছে।

খ. অস্থিরতার সময়ে দুরুদ পাঠ যথেষ্ট কার্যকরী। বুকে হাত দিয়ে দুরুদ পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

গ. আরও ১০ জন মানুষকে অবজারভ করা যারা স্বাভাবিক জীবনযাপন করছেন। তাদেরকে দেখে নিজেকে শান্ত রাখা।

ঘ. ভবিষ্যতের বিষয়ে Anxiety দূরীকরণের কার্যকরী উপায় হলো আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা এবং সুধারণা পোষণ করা।

ঙ. Box breathing exercise করা। ৪ সেকেন্ড শ্বাস নেয়া, ৪ সেকেন্ড শ্বাস ধরে রাখা, ৪ সেকেন্ড শ্বাস ছেড়ে দেয়া, আবার ৪ সেকেন্ড শ্বাস ধরে রাখা। কয়েকবার করলে থিনকিং, ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। সাময়িক রিলিফ ইনশাআল্লাহ।

চ. নিয়মিত ৬-৭ ঘন্টা ঘুমানো, এমন খাবার থেকে নিজেকে বিরত রাখা যা আমাদের নার্ভাস সিস্টেমকে ওভারএক্টিভ করে দেয়, এড্রিনালিন এবং কর্টিসল হরমোন সিক্রেশন করে। যেমন: অতিরিক্ত চা-কফি, ফাস্ট ফুড, অতিরিক্ত সুগার গ্রহণ করা, প্রসেস ফুড ইত্যাদি নেয়া।

Quranic Treatment BD
যোগাযোগ করুন (সকাল ৮টা – রাত ৮টা):
হটলাইন: +8809643-101112 📞 কল/WhatsApp: 01763-951371
📞বিকল্প নম্বর: 01833-406632 💬 এখনই কল করুন

👍 পোস্টটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না!

#রুকইয়াহ #বদনজর #কালোজাদু

30/04/2026

বুকের মাঝে যদি অস্থিরতা কাজ করে।
তাহলে ডান হাত বুকে রেখে ১১ বার সূরা দুহা তিলাওয়াত করে ফুক দিন।
বাকিটা নিজেই উপলব্ধি করুন।

29/04/2026

মুগ্ধতার বদনজরের জন্য শক্তিশালী রুকইয়াহ !
🎧 কানে হেডফোন ব্যবহার করুন।
🧘 সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন।
🤲 আল্লাহর কাছে শিফা ও হেফাজত কামনা করুন। ধৈর্য ধরে সম্পূর্ণ রুকইয়াহটি শুনতে থাকুন। নিয়মিত শুনলে ইনশাআল্লাহ উপকার পাওয়া যেতে পারে।

Quranic Treatment BD
যোগাযোগ (সকাল ৮টা – রাত ৮টা):

WhatsApp/Call: 01763-951371 Call: 01833-406632
Hotline: +8809643-101112 এখনই কল/মেসেজ করুন

পোস্টটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন!

#রুকইয়াহ #বদনজর #কালোজাদু

Address

Road 19, House/55, Rupnagar Abashik, Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Quranic Treatment BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share