Medi Tricks

Medi Tricks Helping med students with quick study tips, mnemonics, and MCQs.

25/12/2025

Do you like pharmacology?

নিজেকে বলুন,"আমি থামবো না,আমি শেষ করবো।"💪
08/11/2025

নিজেকে বলুন,"আমি থামবো না,আমি শেষ করবো।"💪

আমরা অনেকেই কোনো কাজ শুরু করি দারুণ উৎসাহ নিয়ে।

নতুন পরিকল্পনা, নতুন স্বপ্ন, মনে হয় এবার যেন সব পাল্টে যাবে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আগ্রহটা হঠাৎ হারিয়ে যায়।

কাজটা অসম্পূর্ণ থেকে যায়, মনে হয়, “আবারও পারলাম না!”

এই অনুভূতিটা খুব মানবিক। অনেক সময় আমরা নিজেদের দোষ দেই, ভাবি “আমার মধ্যে ধৈর্য নেই”, “আমি অলস”, কিন্তু বাস্তবে এর পেছনে থাকতে পারে আরও গভীর কিছু কারণ।

মানসিক ক্লান্তি (Mental Fatigue):

আমরা প্রতিদিন এত কিছু সামলাই, চিন্তা, দায়িত্ব, চাপ, যে মস্তিষ্কের এনার্জি ফুরিয়ে যায়। তখন নতুন কাজ শুরু করা যায়, কিন্তু চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।

ফোকাসের অভাব:

চারপাশে এত বিভ্রান্তি, ফোন, সোশ্যাল মিডিয়া, কাজের চাপ, মন যেন এক জায়গায় স্থির হতে চায় না। কাজটা শেষ করার আগেই মন অন্যদিকে চলে যায়।

নিজের প্রতি সন্দেহ (Self-doubt):

“আমি কি পারবো?” এই একটা প্রশ্নই অনেক সময় আমাদের থামিয়ে দেয়। কাজ শুরু করি, কিন্তু ভেতরে ভেতরে ভয় কাজ করে,“ভুল হলে?” “ব্যর্থ হলে?”এই ভাবনাই আমাদের অগ্রগতি আটকে দেয়।

পারফেকশনিজম:

নিখুঁত হতে চাওয়ার প্রবণতাও বড় বাধা। আমরা ভাবি, সবকিছু ঠিক না হলে কাজটা করার মানে নেই। অথচ অসম্পূর্ণভাবে শুরু করাই পরিপূর্ণতার পথে প্রথম ধাপ।

তাহলে করণীয় কী?

✅ কাজটাকে ছোট ছোট ধাপে ভাগ করুন। একসাথে পুরো পাহাড় না ভেবে, এক ধাপ এক ধাপ এগিয়ে যান।

✅ নিজেকে দোষ দেবেন না। একটু বিরতি, একটু বিশ্রামও আপনার প্রক্রিয়ার অংশ।

✅ অগ্রগতি, সম্পূর্ণতা নয়। প্রতিদিন একটুখানি করেও এগোন,এটাই আসল সফলতা।

✅ নিজেকে বোঝার চেষ্টা করুন। কেন মাঝপথে থেমে যান, কোন পরিস্থিতিতে মনোযোগ হারান, এগুলো বুঝতে পারলেই পরিবর্তন শুরু হয়।

জীবনে সফলতা আসে না শুধু “শুরু” করার মধ্য দিয়ে। সফলতা আসে যখন আমরা শেষ পর্যন্ত পাশে থাকি নিজের ইচ্ছা, নিজের লক্ষ্য আর নিজের পরিশ্রমের।

আপনি যেটা শুরু করেছিলেন, হয়তো এখনও শেষ হয়নি, কিন্তু শেষ করার ক্ষমতা আপনার মধ্যেই আছে।

নিজেকে বলুন,“আমি থামবো না, আমি শেষ করবো।”

   📌Components of "Triple therapy" in PUD👉To know more👉 Follow Medi Tricks          ゚viralシfypシ゚  ゚viralシ  ゚  ゚viralシfyp...
06/11/2025


📌Components of "Triple therapy" in PUD👉
To know more👉 Follow Medi Tricks


゚viralシfypシ゚ ゚viralシ ゚ ゚viralシfypシ゚viralシalシ

এক টুকরো গাজর,শত রকম উপকার!গাজরকে বলা হয় সুপার ফুড। বিশেষ করে শীতকালীন সাধারণ রোগ থেকে মুক্তি পাওয়ার সব চাইতে ভালো সবজ...
05/11/2025

এক টুকরো গাজর,
শত রকম উপকার!

গাজরকে বলা হয় সুপার ফুড। বিশেষ করে শীতকালীন সাধারণ রোগ থেকে মুক্তি পাওয়ার সব চাইতে ভালো সবজি হচ্ছে এই গাজর। গাজরের ভিটামিন ও মিনারেলস দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যার ফলে সর্দি-ঠাণ্ডা ও কাশি থেকে মুক্তির জন্য আমাদের দেহে কাজ করে
থাকে।

🥕গাজরের উপকারীতা:

১.চোখের জন্য ভালো:
এতে প্রচুর বেটা-ক্যারোটিন (Vitamin A) আছে, যা দৃষ্টিশক্তি ভালো রাখে ও রাতকানা প্রতিরোধ করে।

২.উজ্জ্বল ত্বক এবং চুলের যত্নে:
অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়ামের মতো খনিজের উপস্থিতি আছে গাজরে। এই উপাদানগুলো ত্বককে রাখে সুস্থ এবং সতেজ, এসব পুষ্টি উপাদান ত্বক শুকিয়ে যাওয়া, স্কিন টোনকে উন্নত করা এবং ত্বকে দাগ পড়া থেকে রক্ষা করে।
★চুলের যত্নে:
গাজরের ভিটামিন A ও E চুল পড়া রোধ করে ।

৩.অ্যান্টিঅক্সিডেন্ট সহায়ক:
গাজরের মধ্যে ক্যারটিনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ক্যান্সার প্রতিরোধে এবং রক্ত শুদ্ধিকরণের সাহায্য করে এই অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও মুখের থেকে দাগ ছোপ দূর করে, বয়সের ছাপ দূর করতে সাহায্য করে গাজরের জুস।

৪.ব্লাড সুগার নিয়ন্ত্রণ সাহায্য করে :
কোলেস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে গাজর ভীষণভাবে সাহায্য করে। গাজরের মধ্যে থাকা পটাশিয়ামই এর মূল কারণ। গাজরে ক্যালরি এবং সুগারের উপাদান খুবই কম। এ ছাড়া ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে, ফলে ওজন কমে।

৫.ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে:
গাজরের গ্লাইসেমিক ইনডেক্স কম, তাই এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ায় না।

৭.হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে:
এতে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্টেরল কমাতে সাহায্য করে

৮. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
গাজরে থাকা ভিটামিন C ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

৯.মস্তিষ্কের সক্ষমতা বৃদ্ধি করে:
গাজরের বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন মস্তিষ্কের সক্ষমতা বাড়িয়ে আপনাকে চৌকস করে তুলতে সাহায্য করবে। এছাড়া মানসিক চাপ দূর করে মনে প্রশান্তি এনে দিতেও অসাধারণ কাজ করে।

১০.গর্ভাবস্থায় খুব উপকারী:
গর্ভাবস্থায় মায়েদের ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন এ, এবং ভিটামিন সি এর চাহিদা বেড়ে যায়। গাজর এই সবগুলো উপাদানে ভরপুর।

তাই সুস্বাস্থ্য ও সুদৃষ্টি বজায় রাখতে নিয়মিত গাজর খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।❤️
এখন বলুন আপনার পছন্দের গাজরের রেসিপি কী?🍲
কমেন্টে জানান👇

- Medi Tricks





  Amlodipine Indications ✅To know more 👉Follow Medi Tricks      ゚      ゚viralシfypシ゚        ゚viralシ
04/11/2025


Amlodipine Indications ✅
To know more 👉Follow Medi Tricks


゚viralシfypシ゚

゚viralシ

   Warfarin Indications ✅To know more 👉Follow Medi Tricks      ゚      ゚viralシfypシ゚        ゚viralシ
04/11/2025



Warfarin Indications ✅
To know more 👉Follow Medi Tricks


゚viralシfypシ゚

゚viralシ

   Heparin Indications : ✅We can recall it by the word "DAP" 📌D for→👉Deep vein thrombosis (DVT)👉Disseminated Intravascul...
02/11/2025



Heparin Indications :

✅We can recall it by the word "DAP"

📌D for→
👉Deep vein thrombosis (DVT)
👉Disseminated Intravascular Coagulation(DIC)

📌A for→
👉angina
👉Acute MI
👉Angiogram

📌P for→
👉Pulmonary Embolism
To know more 👉Follow Medi Tricks


゚viralシfypシ゚

゚viralシ

Abdominal region👉           ゚
25/10/2025

Abdominal region👉






🩺 “ব্যথা কমলেও ক্ষতি বাড়তে পারে! জানেন কি ব্যথার ওষুধ খেলে আসলে শরীরে কী হয়?” অনেকেই সামান্য মাথা ব্যথা, কোমর ব্যথা বা জ...
21/10/2025

🩺 “ব্যথা কমলেও ক্ষতি বাড়তে পারে! জানেন কি ব্যথার ওষুধ খেলে আসলে শরীরে কী হয়?”

অনেকেই সামান্য মাথা ব্যথা, কোমর ব্যথা বা জ্বরের সময় ইচ্ছেমতো Painkiller (ব্যথার ওষুধ) খেয়ে ফেলেন। কিন্তু জানেন কি, এতে শরীরের ভিতরে কী ঘটে?

🔹 ১️⃣ কাজের ধরন:
ব্যথার ওষুধ (যেমন: প্যারাসিটামল, আইবুপ্রোফেন, কেটোরোলাক ইত্যাদি) শরীরের Prostaglandin নামের রাসায়নিক বন্ধ করে ব্যথা ও প্রদাহ কমায়।
🔹 ২️⃣ সমস্যা:
নিয়ম না মেনে খেলে ব্যথা কমলেও ক্ষতি হয়—
👉পেটের আলসার বা গ্যাস্ট্রিক
👉কিডনির ক্ষতি
👉লিভারের ক্ষতি
👉রক্তপাতের ঝুঁকি
👉রক্তচাপ বাড়তে পারে
🔹 ৩️⃣ কখন খাওয়া ঠিক:
✅ ডাক্তারের পরামর্শে
✅ নির্দিষ্ট ডোজে
✅ খালি পেটে নয়
✅ দীর্ঘদিন একটানা নয়

⚠️ নিজে নিজে ব্যথার ওষুধ খাওয়া বিপজ্জনক!
ব্যথা কেন হচ্ছে সেটা জানা জরুরি — ওষুধে শুধু ব্যথা লুকায়, কারণ সারায় না!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medi Tricks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medi Tricks:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram