12/06/2019
প্রশ্ন : থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু কি সম্পূর্ণ সুস্থ হতে পারে?
উত্তর : গত ৮/১০ বছর ধরে উন্নত বিশ্বে এটি হয়ে আসছে। আশা করি, আমরা দ্রুত এটা শুরু করতে পারব, সেটি হলো অস্থিমজ্জা প্রতিস্থাপন। এটি করতে হবে বাচ্চা যখন ছোট থাকে, ১০ থেকে ১২ বছর বয়সের মধ্যে তখন। এই অস্থিমজ্জা প্রতিস্থাপনের ফলাফলটা কতটা সন্তোষজনক হবে, সেটাও নির্ভর করে বাচ্চাটার আয়রনের পরিমাণ কত বেশি, তার ওপর। এই অতিরিক্ত আয়রনটা তার অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ নষ্ট করে ফেলেছে কি না, তার ওপর নির্ভর করে চিকিৎসা হবে। এই চিকিৎসা করলে রোগীকে সুস্থ করা সম্ভব।