05/03/2025
#রমজানে_ডায়াবেটিস_রোগীদের_যা_অবস্যই_জানতে_হবে
আপনার একটুখানি সতর্কতা আপনার পরিবারের ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিকে আল্লহর রহমতে জীবন ঝুঁকি থেকে রক্ষা করতে পারে।
োজা_ভাঙতে_হবে:⚠️
1️⃣ ➡️➡️➡️➡️
🚩ধরুন, বাসার ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিটি আপনাকে বললেন তার গা অতিরিক্ত ঘেমে যাচ্ছে,বুক ধড়ফড় করছে, শরীর কাপুনি হচ্ছে,মাথা ঘোরছে বা ব্যথা করছে, চোখে ঝাপসা দেখছে। আপনি দেখলেন তিনি অস্থির/ অমনোযোগী ভাব , মেজাজ খিটখিটে। অথবা তিনি অজ্ঞানও হয়ে যেতে পারেন।
সচেতন ব্যক্তি হিসেবে আপনার পরবর্তী কাজ গ্লুকোমিটার (আংগুলে এক ফোটা রক্ত নিয়ে ডায়াবেটিস মাপার যন্ত্র) দিয়ে সাথে সাথে ডায়াবেটিস চেক করা। যদি গ্লুকোজ 3.9 mmol/L এর নিচে থাকে তাহলে অবস্যই গ্লুকোজ /চিনি/মিস্টিজাতীয় খাবার খাইয়ে রোজা ভাংতে হবে। এবং পরবর্তীতে একজন MBBS ডক্টরের শরণাপন্ন হতে হবে। উনি উপযুক্ত চিকিৎসা দিবেন এবং গ্লুকোজ কমে যাওয়ার কারন বের করে আগের ওসুধগুলি এডযাস্ট করে দিবেন।
🚩এবার ধরুন, গ্লুকোজ লেভেল 3.9 থেকে 5 এর মধ্যে পেলেন। সেক্ষেত্রে কি করবেন! ১ ঘন্টা পর আবার চেক করে দেখবেন। তখনও 3.9-5 এর মধ্যে থাকলে রোজা ভাংগা দরকার নেই কিন্তু 3.9 এর নিচে নামলে গ্লুকোজ /মিস্টিজাতীয় খাবার খাইয়ে রোজা ভাংতে হবে।
⛔ দীর্ঘক্ষণ খাওয়ার মাধ্যমে গ্লুকোজ না পাওয়ার কারনে এবং ডায়বেটিস এর বিভিন্ন ওসুধের প্রতিক্রিয়া রক্তের গ্লুকোজ কমে গিয়ে হাইপোগ্লাইসেমিক শকে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।
2️⃣➡️➡️➡️➡️
🚩 আপনার বাসার ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিটির হুট করেই দ্রুত শ্বাস প্রশ্বাস হওয়া, পেট ব্যথা, বমি /বমি বমি ভাব, কনফিউশান /উলটা পালটা কথা বলা, এবং শেষে অজ্ঞান হয়ে যাওয়া। প্রেসার মেপে দেখলেন অনেক কম পাচ্ছেন বা একেবারেই পাচ্ছেন না। হাতের পালস অনেক বেশি পাচ্ছেন।
সেক্ষেত্রে কি করবেন! দ্রুত গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস চেক করবেন। ডায়াবেটিস যদি খুব বেশি ( 16.6 mmol/l এর বেশি) থাকে তাহলে প্রচুর পরিমান পানি খেয়ে রোজা ভাংতে হবে। এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে।
⛔ ব্লাড গ্লুকোজ অতিরিক্ত বেড়ে গেলে (16.6 এর বেশি) শরীরে ব্যপকভাবে পানি ঘাটতি দেখা দেয়। এর ফলে শরীরে বিভিন্ন মেটাবলিক ডিজঅর্ডার হয়ে মারাত্মক জটিলতা তৈরি হয়।
শরীয়াহ মোতাবেক এই ভাঙা রোজা সমুহ অন্য দিনগুলোতে কাফফারা করতে হবে।
আল্লাহ আমাদের রোজাসমুহ সঠিকভাবে করার তৌফিক দান করুন।
:
✅ গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস চেক করলে রোজা ভাঙে না।
✅ চামড়ার নিচে ইনসুলিন নিলে রোজা ভাঙে না।