Raqi Kamrul Haider

Raqi Kamrul Haider "কুরআন বিশ্বাসীদের জন্য আরোগ্য ও রহমত আর অবিশ্বাসীদের জন্য শুধুই ধ্বংস।"

■ সুরা বনি-ইসরাইল, আয়াত-৮২।

28/04/2026

বৃষ্টির পানি জমিয়ে রাখুন।জ্বিন,যাদু,বদ নজর ও হাসাদে আক্রান্ত রোগীদের বৃষ্টির পানি দিয়ে গোসলে বেশ উপকারিতা রয়েছে।

""আপনি যদি নিজের ব্যাপারে ফিতনা এবং গুনাহের আশঙ্কা করেন এবং অভিভাবককে জানানোর পর তারা বিয়ের ব্যবস্থা না করে, এমতাবস্থায...
27/04/2026

""আপনি যদি নিজের ব্যাপারে ফিতনা এবং গুনাহের আশঙ্কা করেন এবং অভিভাবককে জানানোর পর তারা বিয়ের ব্যবস্থা না করে, এমতাবস্থায় আপনি আপনার মত দ্বীনদার কাউকে পান, যার সাথে আপনার কুফু মিল আছে। তাহলে নিজেই বিয়ে করে নিবেন, এটাই ফতোয়া। মনে রাখতে হবে কেউই ইসলামের উর্ধ্বে নয়।""

¤ মুফতী হারুন ইজহার (হাফিঃ)
➖➖➖➖➖➖➖➖➖➖

26/04/2026

"আর যারা আল্লাহ্ যা নাযিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করেনা, তারাই কাফির।"

¤ সূরা মায়িদাহ, আয়াতঃ ৪৪।

সুস্থতা ও নিরাপত্তার জন্য কিছু দু'য়ার আমল।🔹 ১নং দো'য়াঃاللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْع...
26/04/2026

সুস্থতা ও নিরাপত্তার জন্য কিছু দু'য়ার আমল।

🔹 ১নং দো'য়াঃ

اللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণঃ "আল্লা-হুম্মা ইন্নি আ‘ঊযু বিকা মিনাল হাম্মি, ওয়াল হাযানি, ওয়াল ‘আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি, ওয়াল জুবনি, ওয়া দালা‘ইদ দ্বাইনে, ওয়া গালাবাতির রিজা-লি।"

অর্থঃ "হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।"

রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দো‘য়াটি বেশি বেশি পড়তেন।

রেফারেন্সঃ বুখারী, ৭/১৫৮, নং ২৮৯৩, আরও দেখুন, বুখারী (ফাতহুল বারীসহ) ১১/১৭৩, আরও দেখুন যা ৪১.২ নং দু'আ এ বর্ণিত হবে।

🔹 ২নং দো'য়াঃ

اللّٰهُمَّ عَافِنِيْ فِيْ بَدَنِي، اللّٰهُمَّ عَافِنِيْ فِيْ سَمْعِي، اللّٰهُمَّ عَافِنِيْ فِيْ بَصَرِي، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ، اللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْكُفْرِ، وَالفَقْرِ، وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ

উচ্চারণঃ "আল্লা-হুম্মা ‘আ-ফিনী ফী বাদানী, আল্লা-হুম্মা ‘আ-ফিনী ফী সাম্‘ঈ আল্লা-হুম্মা ‘আ-ফিনী ফী বাসারী। লা ইলা-হা ইল্লা আনতা। আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল কুফরি ওয়াল-ফাক্বরি ওয়া আ‘উযু বিকা মিন ‘আযা-বিল ক্বাবরি, লা ইলাহা ইল্লা আন্‌তা।"

অর্থঃ "হে আল্লাহ, আমাকে নিরাপত্তা দিন আমার শরীরে। হে আল্লাহ, আমাকে নিরাপত্তা দিন আমার শ্রবণশক্তিতে। হে আল্লাহ, আমাকে নিরাপত্তা দিন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কুফরি ও দারিদ্র্যতা থেকে। আর আমি আপনার আশ্রয় চাই কবরের আযাব থেকে। আপনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই।"

রেফারেন্সঃ আবূ দাউদ ৪/৩২৪, নং ৫০৯২, আহমাদ ৫/৪২, নং ২০৪৩০, নাসাঈ।

◾ হাদিসে আছে,

আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এ সকল বাক্যে দুআ’ করতেন, “হে আল্লাহ্‌, আমি অবশ্যই আপনার নিকট আশ্রয় চাই জাহান্নামের বিপর্যয় থেকে, জাহান্নামের শাস্তি থেকে, কবরের বিপর্যয় থেকে, কবরের শাস্তি থেকে,‌ প্রাচুর্যের বিপর্যয়কর ক্ষতি থেকে, দারিদ্র্যের বিপর্যয়কর অভিশাপ থেকে এবং দাজ্জালের বিপর্যয়কর ক্ষতি থেকে। হে আল্লাহ্‌, তুমি আমার গুনাহসমূহ বরফ-শীলা পানি দিয়ে ধুয়ে ফেলো, আমার অন্তরকে সমস্ত পাপ থেকে পরিচ্ছন্ন করো, যেমন তুমি সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করো এবং আমার ও আমার পাপগুলোর মাঝে এতটা দূরত্ব সৃষ্টি করে দাও, তুমি যতটা দূরত্ব সৃষ্টি করেছো পূর্ব ও পশ্চিমের মাঝে। হে আল্লাহ্‌, আমি তোমার কাছে আশ্রয় চাই অলসতা থেকে, বার্ধক্য থেকে, গুনাহের প্রতি প্রলুব্ধকারী বস্তু থেকে এবং ঋণভার থেকে”।

ফুটনোটঃ [৩১৭০] সহীহুল বুখারীঃ ৮৩৩, ২৩৯৭, ৬৩৬৮, ৬৩৭৫, ৬৩৭৬, ৬৩৭৭, ৭১২৯, মুসলিমঃ ৫৮৭, ৫৮৯, ৫৮৮, নাসায়ীঃ ১৩০৯, ৫৪৫৪, ৫৪৫৬, ৫৪৭২, ৫৪৭৭, ৫৫০৪, আবু দাউদঃ ৮৮০, ১৫৪৩, সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৩৮৩৮।

প্রিয় ভাই ও বোনেরা দৈনিক সকাল সন্ধ্যর নিরাপত্তার মাসনুন আমলের সাথে অন্তত ৩/৫/৭ বার করে উক্ত দো'য়াগুলো পড়তে চেষ্টা করুন। ইনশাআল্লাহ্ কিছু দিনের মধ্যেই জীবনের উত্তম পরিবর্তন দেখতে পাবেন।

Raqi Kamrul Haider
➖➖➖➖➖➖➖

মাত্র তিনটি আমলে দো'য়া কবুল হবে'ই হবে ইনশাআল্লাহ্।১) কঠিন বিপদ থেকে মুক্তির (ইউনুস আলাইহিস সালামের) দু'আঃ لَا إِلَـٰهَ إ...
24/04/2026

মাত্র তিনটি আমলে দো'য়া কবুল হবে'ই হবে ইনশাআল্লাহ্।

১) কঠিন বিপদ থেকে মুক্তির (ইউনুস আলাইহিস সালামের) দু'আঃ

لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

উচ্চারণঃ লা ইলাহা ইল্লা আনতা ছুবহা-নাকা ইন্নী কুনতু মিনায য-লিমীন।

¤ সূরা আম্বিয়া, আয়াত ৮৭।

২) দুরারোগ্য অসুখ থেকে মুক্তির (আইয়্যুব আলাইহিস সালামের) দু'আঃ

رَبِّ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ

উচ্চারণঃ রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর র-হিমীন।

¤ সূরা আম্বিয়া, আয়াত ৮৩।

৩) সন্তান লাভে (যাকারিয়া আলাইহিস সালামের) দু'আঃ

رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ

উচ্চারণঃ রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খইরুল ওয়া-রিছীন।

¤ সূরা আম্বিয়া, আয়াত ৮৯।

Raqi Kamrul Haider
➖➖➖➖➖➖➖

23/04/2026

কুফর/শির্ক মিশ্রিত তা'বিজ ব্যবহারে সমস্যা আরও জটিল আকার ধারণ করে। তখন সুস্থ মানুষের শরীরে শায়াত্বিন জ্বিন সহজে প্রবেশ করতে পারে।

যারা দীর্ঘদিন ধরে বদনজর, হিংসা, কালো যাদু, জ্বিন ও ওয়াসওয়াসা সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের জন্য খুবই কার্যকরী সাজেশন।দী...
23/04/2026

যারা দীর্ঘদিন ধরে বদনজর, হিংসা, কালো যাদু, জ্বিন ও ওয়াসওয়াসা সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের জন্য খুবই কার্যকরী সাজেশন।

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন ⁉️ জীবনের অধিকাংশ সময়'ই অস্বাভাবিক এবং প্রতিটা ক্ষেত্রে'ই ব্যর্থ হয়ে'ই ফিরতে হচ্ছে ⁉️ তাহলে ইনশাআল্লাহ দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য এই সাজেশনটা ফলো করা শুরু করুন।

️📎 বদনজর, হিংসা, কালো যাদু, জ্বিন ও ওয়াসওয়াসা সংক্রান্ত চিকিৎসায় পানি, তেল, মধু এবং কালোজিরা রুকইয়াহ করার নিয়মঃ

ক) প্রয়োজন মতো পানি, তেল, মধু এবং কালোজিরা (৭/১৪/২১ বা আরো বেশি দিনের জন্য যে পরিমাণ লাগে) এগুলো নিয়ে তারপর,

১) দুরূদে ইব্রাহিম,
২) সুরা ফাতিহা,
৩) আয়াতুল কুরসী,
৪) সুরা ইখলাস,
৫) সুরা ফালাক,
৬) সুরা নাস,
৭) দুরূদে ইব্রাহিম,

প্রতিটি ৩/৫/৭ বার করে পড়ে বোতলের পানি, তেল, মধু এবং কালোজিরাতে ফুঁ দিন।

খ) এরপর নিচের দুয়াগুলো প্রতিটি ৩/৫/৭ বার করে পড়ে পানি, তেল, মধু এবং কালোজিরাতে ফুঁ দিন,

১. اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبْ الْبَاسَ اشْفِهِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

উচ্চারণঃ আল্লা-হুম্মা রাব্বান না-ছ, আযহিবিল বা-ছ, ইশফিহি ওয়া আং-তাশ শা-ফী, লা-শিফা-আন ইল্লা-শিফা-উক, শিফা-আল লা-ইউগা-দিরু সাক্বামা।

২. بِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللَّهُ يَشْفِيكَ بِسْمِ اللَّهِ أَرْقِيكَ

উচ্চারণঃ বিসমিল্লা-হি আরকীক, মিং কুল্লি শাইয়িই ইউ'যীক, মিং শাররি কুল্লি নাফছিন আও আ’ইনিন হা-সিদ, আল্লা-হু ইয়াশফীক, বিসমিল্লা-হি আরকীক।

৩. بِاسْمِ اللَّهِ يُبْرِيكَ وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ

উচ্চারণঃ বিসমিল্লা-হি ইউবরীক, ওয়া মিং কুল্লি দা-ঈই ইয়াশফীক, ওয়া মিং শাররি হাসিদিন ইযা- হাসাদ, ওয়া শাররি কুল্লি যী "আঈন।

৪. اسأل الله العظيم، رب العرش العظيم ان يشفيك

উচচারণঃ আস আলুল্লাহিল আ’যীম, রব্বাল আরশিল আ’যীম, আই ইয়াশ ফি-ক।

৫. بِسْمِ اللَّهِ بِسْمِ اللَّهِ بِسْمِ اللَّهِ أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণঃ বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আ’উযু বি ঈ’ঝঝাতিল্লাহি ওয়া ক্কুদরাতিহি মিং শাররি মা- আজিদু ওয়া উহা-যিরু।

৬. أُعِيْذُكُمْ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّةِ ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

উচ্চারণঃ উ ঈ’যুকুম বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাহ, মিং কুল্লি শাইত্বা-নিও- ওয়া হা-ম্মাহ, ওয়া মিং কুল্লি আ’ইনিল লা-ম্মাহ।

📎 রুকইয়াহ করা পানি, তেল, মধু ও কালোজিরা ব্যবহার করার নিয়মঃ

১. রুকইয়ার জন্য সুরা-আয়াত/দুয়াগুলো পড়ে ফুঁ দেয়া এই পানি, তেল, মধু এবং কালোজিরা যতদিন রুকইয়াহ করতে বলা হবে ততদিন,

ক) পানিঃ বালতিতে গোসলের পানির সাথে ১/২ লিটার করে পানি মিশিয়ে গোসল করবেন প্রতিদিন।

খ) পানিঃ সকাল-বিকাল দুইবেলা এক বা আধা-গ্লাস করে পান করবেন প্রতিদিন।

গ) মধু ও কালোজিরাঃ সকাল ও রাতে ১৫ থেকে ২০ টি কালোজিরা ও এক চা চামচ করে মধু খাবেন প্রতিদিন।

ঘ) তেলঃ রাতের বেলা মাথার তালুতে, চোখ, নাক ও কানের ছিদ্রে তেল দিয়ে ঘুমাবেন, গোছলের পরে চোখ, নাক ও কানের ছিদ্রে তেল দিয়ে দিবেন, আর শরীরের কোথাও ব্যাথা থাকলে সেখানে এই তেল মাঝেমাঝে ম্যাসাজ করে দিবেন।

২. রুকইয়ার আয়াত পড়ে ফুঁ দেওয়া পানি, তেল, মধু এবং কালোজিরা যদি শেষ হয়ে যায়, তাহলে আবার আগের মত আয়াতগুলো পড়ে তৈরি করে নিতে হবে।

৩. একবার পড়ে নেওয়া পানি, তেল, মধু এবং কালোজিরা সাত দিনের বেশি ব্যবহার না করাই উত্তম, কিছু অবশিষ্ট থাকলে ওগুলোর সাথে আরো পানি, তেল, মধু এবং কালোজিরা মিশিয়ে আগের মত আয়াতগুলো পড়ে তৈরি করে নিলেই হবে।

৪. নিজে শুদ্ধ করে পড়তে না পারলে অন্য কেউ পড়ে ফুঁ দিয়ে দিলেও হবে।

৫. মেয়েদের পিরিয়ডের সময় অন্য কেউ পড়ে দিবে, নিজেরা পড়বে না।

★মেয়েদের পিরিয়ড হলে গোসল, পানি, তেল, মধু এবং কালোজিরা অন্য কেউ উপরে বলা সুরা ও দুয়াগুলো পড়ে তৈরি করে দিবে, যদি পড়ে দেওয়ার মতো কেউ না থাকে তাহলে আপনি শুধুমাত্র (খ) নাম্বারে বলা ৬টি দুয়া ৩/৫/৭ বার করে পড়ে এগুলো তৈরি করে নিবেন।

বিঃদ্রঃ
➖➖
১) পানিঃ জমজম কুপের পানি হলে সর্বোত্তম, তা নাহলে বৃষ্টির পানি, তা নাহলে পান করার উপযোগি কোনো কুপের (কুয়োর) পানি, অন্যান্য পানি না পাওয়া গেলে সাধারন পান করার উপযোগী যে কোনো পানি হলেও চলবে।

২) তেলঃ জয়তুনের তেল (অলিভ অয়েল) সর্বোত্তম, তা নাহলে সরিষার তেল অথবা আপনি যে তেল ব্যবহার করে স্বাচ্ছন্দবোধ করেন। বিশেষ প্রয়োজনে কালোজিরার তেল ব্যবহার করা যেতে পারে।

৩) মধুঃ খাঁটি মধু দেখে নিবেন।

৪) কালোজিরাঃ ফ্রেশ দেখে নিবেন।

মহান আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা'য়ালা আমাদেরকে সুস্থ ও নেক হায়াত দান করুন, আমীন।

Raqi Kamrul Haider
➖➖➖➖➖➖➖

22/04/2026

নিজেকে যথেষ্ট দ্বীনদার মনে করাটাও নেক সুরতে শয়তানের ধোঁকা!

21/04/2026

যখন গরম বেশি পড়বে তখন তোমরা নামাজ আদায় করো।কারণ অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিঃশ্বাস।

¤ সহীহ মুসলিম-৬১৫।

20/04/2026

ঐ সকল ব্যক্তিদের কাছ থেকে রুকইয়াহ ও হিজামা চিকিৎসা সহ দ্বীনের কোনো বিষয়'ই গ্রহণ করা উচিত না যারা কিনা,

১) ইচ্ছাকৃতভাবে ফরজ/ওয়াজিব ইবাদত ছেড়ে দেয়।
২) গোপন পাপে নিয়োজিত থাকে,
৩) আকিদায় সমস্যা আছে,
৪) মানুষের হকের ব্যপারে সচেতন না,
৫) যিনার মতো ভয়ঙ্কর কবিরা গোনাহে জড়িত থাকে,
৬) যারা দ্বীনের লেবাস পড়ে দ্বীন বিক্রি করে বেড়ায়,
৭) মিথ্যার আশ্রয় নিতে'ই থাকে,
৮) সর্বোপরি যারা আল্লাহ্'কে ধোঁকা দেয়ার চেষ্টা করে।

Raqi Kamrul Haider
➖➖➖➖➖➖➖

আপনি যত বড় ভয়ংকর কষ্টে'ই থাকেননা কেনো কখনো কাউকে বুঝতে দিবেন না যে আপনি ভালো নেই ,,,,,,,,, কারণ আপনার ঐ কষ্টের কথা শুনে ...
19/04/2026

আপনি যত বড় ভয়ংকর কষ্টে'ই থাকেননা কেনো কখনো কাউকে বুঝতে দিবেন না যে আপনি ভালো নেই ,,,,,,,,, কারণ আপনার ঐ কষ্টের কথা শুনে বেশিভাগ মানুষ'ই সেটাকে পুঁজি বানিয়ে অস্ত্র হিসেবে আপনার উপরে'ই ব‍্যবহার করবে।

Raqi Kamrul Haider
➖➖➖➖➖➖➖

19/04/2026

আপনার ঘরে যে বিবি (আহলিয়া) আছেন উনাকে আপনি পছন্দ করে আনেন নাই, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার জন্য উনাকে পছন্দ করে আপনার কাছে পাঠিয়েছেন।

¤ শাইখ মাওলানা আজগর হুসাইন দামাত বারাকাতুহুম।

বিবিকে ভালোবাসা'ই বান্দার কাজ হবে। যতক্ষণ সে মহান আল্লাহর হুকুম এবং নবী কারিম (সাঃ) এর দেখানো পথ অনুসরণ করবে।

বিবিকে ভালোবাসুন,,,পরকিয়া থেকে বাঁচুন,,,,ঘরে শান্তি বজায় রাখুন। ❤️

Raqi Kamrul Haider
➖➖➖➖➖➖➖

Address

Dhaka
1229

Telephone

+8801677440419

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Kamrul Haider posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raqi Kamrul Haider:

Share