Dr. Md Amzad Hossain

Dr. Md Amzad Hossain MBBS, BCS (Health), MCPS (Medicine)
Medicine Specialist

Alhamdulillah..
12/04/2026

Alhamdulillah..

06/01/2026

অনেক মানুষ পেটের পীড়া আইবিএস সমস্যায় ভোগেন কিন্তু বুঝতে পারেন না।
আমাশয় মনে করে চিকিৎসা চলে।
ফলে অসুখ সারে না।

? কি করে বুঝবেন?
⛔আপনার কি গাভীর দুধ খেলে সহ্য হয় না?
⛔বারবার পায়খানার চাপ দেয়?
⛔কিন্তু পায়খানা ক্লিয়ার হয় না?
⛔বহুদিন থেকে আমাশয়ের মত?
⛔আমাশয়ের ঔষধ খেলেও কাজ হয় না?
⛔মন মেজাজ ভাল থাকে না?
⛔ সম্ভবত আপনি আই.বি.এস. সমস্যায় ভুগছেন।

🥯🥯🥯🥯🥯🥯🥯🥯
IBS= ইরিটেবল বাউয়েল সিনড্রোম
যে রোগটি চিনতে অনেক
নবীন চিকিৎসকের ভুল হতে পারে ।
ফলে রোগী সুস্থ হয় না।

আমাশয় মনে করে চিকিৎসা
চলতে থাকে বছরের পর বছর।

সাধারণ মানুষের বোধগম্য করে লিখলাম।
🔵১। ফেনাযুক্ত বা গুটি গুটি পায়খানা হয়।
🔵২।তল পেটে চিন চিন করে লাগাতার ব্যাথা করতে থাকে।
🔵৩।তারপর বারবার মলত্যাগের জন্য পায়খানায় যান।
🔵৪। কিন্তু টয়লেট থেকে ফিরে আসার পর মনে হয় পেটের ভিতর আরো মল আছে।
🔵৫।এভাবে পায়খানায় বারবার যেতে হয়।
🔵৬। কেউ ভাল কথা বললেও ভাল লাগে না। খাবার অরুচি।
🔵৭। মেজাজ খিটখিটে।
🔵৮ । ওজন কমে যেতে পারে।
🔵৯। একটু খেলেই মনে হয় কতগুলো খেলাম।
🔵১০। সবসময় পেট ফুলে থাকে।
🔵১১। রাতে ভাল ঘুম হয় না।
🔵১২। **দুধ বা দুগ্ধজাত খাবার সহ্য করতে পারেন না।
🔵১৩।** যেমন দুধচা, শিমাই, পায়েস, সুজি, মিস্টি, শাক :: ইত্যাদি খেলেই পেটের ভিতর যুদ্ধ শুরু হয় মানে প্রচন্ড ভাট ভুট করে।
🔵১৪. ওজন কমে যাওয়া, জ্বর জ্বর লাগে। একটুতেই ক্লান্তি লাগে।
🔵১৫. যৌন সমস্যা (ইচ্ছে ওধারন ক্ষমতা কমে যেতে পারে।)
🔵১৬. রক্ত বা পুঁজ ছাড়া প্রায়ই পাতলা পায়খানা হয়।
🔵১৭. খাবার অরুচির সাথে বমি বমি ভাব।
🔵১৮. একটু খেলেই মনে হয় কতগুলো খেলাম।
🔵১৯. পেট ফুলে যাওয়ায় প্যান্টের হুক
ও চেন খুলে অফিসে বসে থাকতে হয়।
🔵২০. মেট্রো বড়ি খেলেও ভাল হয় না।
🔵২১। বিশেষজ্ঞ চিকিৎসক গন বলেন এই রোগটি অর্ধেক শারীরিক ও অর্ধেক মনের রোগ।
🔵২২। অনেক জুনিয়র চিকিৎসক বা গ্রাম্য চিকিৎসক বছরের পর বছর আমাশয় ভেবে চিকিৎসা করতে থাকেন।
🔵২৩। অনেক চিকিৎসক শুধুমাত্র শরীরের চিকিৎসা দেন কিন্তু মনের চিকিৎসক দিতে ভুলে যান। ফলে রোগী সুস্থ হয় না।
🔵২৪. 🧧এই রোগের কারণ কি?🧧
ক. আসল কারণ অজানা।
খ. জিন গত বা পারিবারিক
গ. শরীরের দুর্বল ইমিউন সিস্টেম।
বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম
🔵২৫। দয়া করে আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।
🔵২৬। আমি এই পোস্টে ভুল কিছু লিখে থাকলে তা যে কেউ সংশোধন বা
সংযোজন করলে খুশি হবো।
🔵২৭. 🧧করনীয় /চিকিৎসা 🧧
ক) যে খাবার গুলো খেলে রোগ বাড়ে সেগুলো বর্জন করতে হবে।
খ। অযথা বা অকারণে চিন্তা করা চলবে না।
গ) এক্ষেত্রে অবশ্যই একজন গ্যাস্ট্রোইন্টেরলজিস্ট চিকিৎসক এর পরামর্শ নিন।
ঘ) চিকিৎসক প্রয়োজনে রোগের ও দুশ্চিন্তার ঔষধ দিবেন।
ঙ) আই বি এস রোগের চিকিৎসার পাশাপাশি গ্যাস্টিক, আমাশয় বদহজম এর চিকিৎসাও করতে হবে।
চ) নিয়মিত ব্যায়াম করুন।
ছ) যে কোনো দুধ বা দুধ আছে এমন খাবার ও শাক খাবেন না।
জ) ধর্মীয় অনুশাসন মেনে চলুন।
ঝ) নিজেকে কাজে ব্যস্ত রাখুন।

Address

Al Madina Diagnostic Centre, Amlighola, Lalbagh
Dhaka

Opening Hours

Monday 20:00 - 22:00
Tuesday 20:00 - 22:00
Saturday 20:00 - 22:00
Sunday 20:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md Amzad Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category