29/03/2024
রোজার সময় সেহরি থেকে ইফতারি পর্যন্ত না খেয়ে থাকা হয়।খাবারের সময়ের সঙ্গে সঙ্গে দৈনন্দিন লাইফস্টাইলেও পরিবর্তন আসে। পুষ্টিবিদ ও বিশেষজ্ঞদের মতে, রমজানে সুস্থ থাকতে খাবার ও পানির উপর বিশেষ গুরুত্ব দেয়ার পাশাপাশি হালকা ব্যায়াম উপরও গুরুত্ব দেয়া হয়েছে এবং যতটা বেশি সময় সম্ভব বিশ্রামে থাকতে হবে। রোজা রেখে ও সতেজ থাকার কিছু উপায় নিয়ে নিচে আলোচনা করা হলো -
• প্রতিদিনের খাবারে চিনির পরিমাণ কম কমাতে হবে। শরবতে চিনি,কুকিজ ,মিষ্টি, দুধ চা ইত্যাদি এড়িয়ে চলতে হবে। কারণ যখন রক্তের শর্করা এক/দুই ঘন্টা পরে কমে যায়, তখন ক্ষুধার্ত এবং দুর্বল বোধ বেশি হয়।
• রমজানে খাওয়া দাওয়ার সময় তাড়াহুড়োটাই যেন স্বাভাবিক। সেহরির সময় চলে যাবে বলে অনেকেই দ্রুত খাবার খাওয়ার চেষ্টা করেন। তবে এমনটা করা উচিত নয়।আস্তে আস্তে চিবিয়ে খেতে হবে। স্বাভাবিকভাবে আমাদের মস্তিষ্কে ক্ষুধা মেটার সিগন্যাল পৌঁছুতে ২০ মিনিট সময় লাগে। তাই অসাবধানে বেশি খাওয়া হয়ে যেতে পারে। তাই আস্তে-ধীরে খাওয়ার অভ্যাস করতে হবে।
• স্বাভাবিক সময়ে যে পরিমাণ পানি পান করা হয়, রোজার সময় একই পরিমাণ পানি সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত পান করা উচিত। অর্থাৎ, ওই সময়ের মধ্যে কিছুক্ষণ পরপর অল্প অল্প পানি পান করা যেতে পারে।
• ইফতারে অতিরিক্ত খাওয়া বর্জন করতে হবে। কারণ ইফতারে অতিরিক্ত খাওয়ার ফলে স্বাভাবিকের চেয়ে দুর্বল অনুভব হয়। ইফতারে ফল,সবজি, সুপ, স্টু, মাছ বা মুরগির মাংসের আইটেম থাকতে পারে।
• পানি এক নিমিষেই খেয়ে না ফেলে বরং সময় নিয়ে খেতে হবে। পানি আছে এমন ফল বেশি বেশি খেতে হবে। যেমন: তরমুজ, শসা, বেল, ইত্যাদি। ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ তরল খাবার বিশেষত ইফতারের পর ডাব খাওয়ার অভ্যাস করা যেতে পারে।
• সেহরিতে প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বিজাতীয় খাবারের পাশাপাশি কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা শর্করা-জাতীয় খাবার থাকা প্রয়োজন। সঙ্গে যদি কিছু সবজি ও ফল থাকে তাহলে তা উত্তম।
• সেহরি বাদ দেয়া যাবে না। ইফতার, রাতের খাবার এবং পরে সেহরি। এইভাবে ৩ বার খেতে হবে।
• রমজানের সময় ইফতারির অন্তত এক ঘণ্টা পরে ব্যায়ামের পরামর্শ বিশেষজ্ঞদের। এ ছাড়া এই মাসে কঠিন ধরণের ব্যায়ামের রুটিন শুরু না করে হাঁটা বা হালকা দৌড়ানোর মতো ব্যায়াম করা বেশি কার্যকর।
ফাতেমাতুজ জোহরা
অফিসিয়াল ভলেন্টিয়ার ,নিউট্রিপ্রেনার বাংলাদেশ।
সোর্স: https://www.healthline.com/nutrition/how-to-fast
https://health.clevelandclinic.org/tips-for-fasting-the-healthy-way