05/04/2026
মা থাইরয়েড ক্যান্সারের সাথে যুদ্ধ করে বেঁচে গেছেন। একটা সন্তান হয়েছিল, ৯ মাস বয়সে কিছু জটিলতায় মারা যায়। এরপর পাওয়া গেল AMH কম ০. 92, দেশের বাইরে আইভিএফ করলেন কিন্তু ব্যর্থ হলেন। এরপর আমাদের কাছে আসেন।
আমরা শুধু মাত্র ওভারিয়ান রিজার্ভের জন্য DHEA আর কো এনজাইম গ্রুপের ঔষধ
দিলাম। আলহামদুলিল্লাহ, ন্যাচারাল প্রেগন্যান্সি। প্রেগন্যান্সিতের শেষের দিকে লিভার এনজাইম বেড়ে যায়, ডায়াবেটিস, যা ঔষধেই নিয়ন্ত্রণে ছিল।
আলহামদুলিল্লাহ, একটি সুস্থ সন্তানের জন্ম হয়েছে। মা, স্বপ্ন দেখছেন, আরও একটি সুস্থ সন্তানের মা হবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ। আমরা এই স্বপ্নের সারথী হতে চাই....
BRB IVF Center
BRB Hospital, Panthapath, Dhaka.