ADHD Care & Awareness

ADHD Care & Awareness Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ADHD Care & Awareness, Medical and health, Dhaka.
(2)

ADHD Care & Awareness পেজটি ADHD নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং সহায়ক তথ্য প্রদানের একটি প্ল্যাটফর্ম। এখানে আপনি ADHD শিশুদের যত্ন, শিক্ষার পদ্ধতি, এবং তাদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক টিপস ও নির্দেশনা পাবেন।

আলোচনা করার পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।

11/05/2026

সেইসব ASD/ADHD মায়েদের উদ্দেশ্যেঃ

গতকাল ছিল মা দিবস। আমি সেইসব মায়েদের কথা বলতে চাই, যারা ফুলের তোড়া পান না —কিন্তু প্রতিদিন একটা অদৃশ্য যুদ্ধ করেন।

যে মা ভোর ৫টায় উঠে সন্তানের রুটিন ঠিক করেন, কারণ একটু এদিক-ওদিক হলেই ছেলে বা মেয়েটা সারাদিন ধরে সামলানো যাবে না।

যে মা বাইরে গেলে মানুষের চোখের দিকে তাকাতে পারেন না, কারণ সবাই তাকায় — কিন্তু কেউ বোঝে না।যে মা রাতে একা কাঁদেন, আর সকালে আবার হাসিমুখে থেরাপিতে নিয়ে যান।

"তোমার বাচ্চা একটু অন্যরকম" — এই কথাটা শুনতে শুনতে তিনি পাথর হয়ে গেছেন বাইরে। ভেতরে এখনো ভাঙেন।

ASD বা ADHD বাচ্চার মা হওয়া মানে —

প্রতিটা মেল্টডাউনে নিজেকে শক্ত রাখা, প্রতিটা রিজেকশনে আবার দরজায় টোকা দেওয়া, প্রতিটা ছোট্ট অগ্রগতিকে উৎসবের মতো পালন করা।

তিনি অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, ABA, সেন্সরি ডায়েট — এসব শব্দ রপ্ত করেছেন বিশেষজ্ঞের মতো। কোনো মেডিক্যাল স্কুলে না গিয়ে।

তিনি স্কুলে মিটিং করেন, শিক্ষকদের বোঝান, আত্মীয়দের প্রশ্নের জবাব দেন, আর তারপর ঘরে এসে সন্তানের মাথায় হাত বুলিয়ে বলেন — "তুমি পারবে।"

কেউ তাঁকে জিজ্ঞেস করে না — "আপনি কেমন আছেন?"

তাই আপনাকে শুধু এটুকু বলতে চাই —আপনার কান্না মানে দুর্বলতা নয়।
আপনার ক্লান্তি মানে ব্যর্থতা নয়। আপনার সন্তান "স্বাভাবিক" নয় বলে আপনি কম "মা" নন।

আপনি বরং সেই মা — যিনি পৃথিবীর সবচেয়ে কঠিন ভালোবাসাটা বেছে নিয়েছেন, প্রতিদিন, নতুন করে।

তাই আপনাকে সালাম। ❤️

মহান আল্লাহ তায়ালা যেন আপনার প্রত্যেক ফোটা চোখের পানির মূল্য দেন।

"হ্যাপি মাদার'স ডে"।

10/05/2026
05/05/2026

অটিজম বাচ্চাদের খাবার নিয়ে অনেক রেসট্রিকশন থাকে। তাহলে পুষ্টির চাহিদা কিভাবে মিটবে?

অটিজম বা ADHD বাচ্চাদের বেশ কিছু খাবারের প্রতি রেস্ট্রিকশন থাকে। তাদের চিনি জাতীয়, দুধ এবং গ্লুটেন জাতীয় খাবার দিতে নিষেধ করা হয়।

শুধু তাই না, আঙুর, চিকেন, BBQ খাবার, প্রসেসড খাবার, প্যাকেটজাত খাবার সব ই নিষেধ। কারণ এর ফলে বাচ্চার হাইপার এক্টিভিটি বাড়তে পারে।

পাশাপাশি দাঁতের সমস্যা, এমনকি খাওয়ার অভ্যাসও নষ্ট হয়ে যেতে পারে।

তাহলে প্রশ্ন আসে, পুষ্টি কীভাবে পূরণ হবে?

১। কলা, আপেল, খেজুর, কিশমিশ—এসব ফলেই প্রাকৃতিক চিনি (natural sugar) থাকে, যা এনার্জি দেয় এবং ভিটামিন সরবরাহ করে। এগুলো খাওয়ানোর অভ্যাস করুন।

২। আটা বা আটা জাতীয় খাবারের পরিবর্তে ভাত, আলু, ওটস, কাউনের চাল দিয়ে খাবার তৈরি করে দিতে পারেন।

৩। প্রোটিন নিশ্চিত করতে ডিম, মাছ, মাংস, ডাল নিয়মিত দিন। এই বাচ্চাদের প্রোটিনের চাহিদা ফুলফিল করা খুব জরুরী।—এগুলো বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট ও গ্রোথের জন্য খুব জরুরি।

৪। বাদাম, ঘি, অলিভ অয়েল—এগুলো মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। এগুলো নিয়মিত রাখতে পারেন।

৫। বাচ্চা খেতে না চাইলে লুকিয়ে পুষ্টি মিশিয়ে দিন। যেমন: খিচুড়িতে সবজি মিশিয়ে, প্যানকেক/সুপে পুষ্টিকর উপাদান মিশিয়ে দিতে পারেন।

খাবার বেশি খাওয়াটা বড়ো কথা নয়, বরং সঠিক পরিমাণে ব্যালান্সড ডায়েটই আসল বিষয়।

আপনার বাচ্চা কি খুব সিলেক্টিভ ইটার?

02/05/2026

এতদিন থেরাপি নেওয়ার পরও আমার সন্তানের কোনো পরিবর্তন কেন চোখে পড়ছে না?”

এই প্রশ্নটা একদম স্বাভাবিক, আর অনেক অভিভাবকই এই অনুভূতির মধ্যে দিয়ে যান।

আসলে শিশুর মানসিক বা আচরণগত উন্নতি সবসময় সরলরেখার মতো হয় না। অনেক সময় পরিবর্তন ধীরে ধীরে, ভেতর থেকে শুরু হয়—যেটা বাইরে থেকে তৎক্ষণাৎ বোঝা যায় না।

শিশুর ভেতরে বিশ্বাস তৈরি, অনুভূতি বোঝা, নিজেকে প্রকাশ করা—এই জিনিসগুলো গড়ে উঠতে সময় লাগে।

সপ্তাহে ১–২ ঘণ্টা থেরাপির বাইরে বাকি সময়টা শিশুর পরিবার ও স্কুলে কাটে। সেখানে যদি একইভাবে গাইডলাইন অনুসরণ না হয়, তাহলে উন্নতি ধীর হয়ে যেতে পারে।

তাহলে কী করা উচিত বলে আপনার মনে হয়? প্রশ্ন??

ASD/ADHD শিশুর বিকাশে আপনি কি শুধু থেরাপিস্ট এর উপর নির্ভরশীল?শিশুর কথা বলা, খাওয়া, দাঁত ব্রাশ করা কিংবা সেন্সরি যাবতীয়...
26/04/2026

ASD/ADHD শিশুর বিকাশে আপনি কি শুধু থেরাপিস্ট এর উপর নির্ভরশীল?

শিশুর কথা বলা, খাওয়া, দাঁত ব্রাশ করা কিংবা সেন্সরি যাবতীয় সমস্যাগুলো—এসব কোনো কিছুই একদিনে বা শুধু থেরাপি সেশনের মাধ্যমে পুরোপুরি পরিবর্তন হয় না।

বাস্তব পরিবর্তন শুরু হয় বাসার ভেতরে, প্রতিদিনের ছোট ছোট চর্চা থেকে, যেখানে মা-বাবার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

একজন থেরাপিস্ট শিশুর জন্য সঠিক দিকনির্দেশনা দেন, কিন্তু সেই নির্দেশনাকে বাস্তবে রূপ দেন মা-বাবাই—প্রতিদিন ধৈর্য নিয়ে, ভালোবাসা দিয়ে এবং একই নিয়মে বারবার প্র্যাকটিস করানোর মাধ্যমে।

আর এই জায়গাতেই প্যারেন্টিং ট্রেইনিং-এর গুরুত্ব আসে। কারণ অনেক সময় মা-বাবা জানেন না কীভাবে শিশুর সাথে কাজ করলে ভালো ফল আসবে।

সঠিক পদ্ধতি, সঠিক ভাষা ব্যবহার, আচরণ ম্যানেজমেন্ট, সেন্সরি হ্যান্ডলিং—এইসব স্কিল যখন একজন মা-বাবা শিখে নেন, তখন শিশুর উন্নতি অনেক দ্রুত এবং স্থায়ী হয়।

তাই মনে রাখতে হবে—শুধু থেরাপি নয়, trained parent = empowered child। আপনার প্রতিদিনের ১৫–২০ মিনিটের সচেতন কাজই আপনার সন্তানের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।



22/04/2026

“Virtual Autism” কি আসলেই কোনো অফিসিয়াল টার্ম?

বর্তমানে DSM-5 (মানসিক/নিউরোডেভেলপমেন্টাল ডায়াগনোসিসের গাইডলাইন) অনুযায়ী “Virtual Autism” নামে কোনো ডায়াগনোসিস নেই। অর্থাৎ এটা ক্লিনিক্যাল/অফিসিয়াল রোগের নাম নাম না।

তাহলে “Virtual Autism” কথাটা কোথা থেকে এলো?

এই টার্মটা মূলত জনপ্রিয় হয়েছে Marius Zamfir নামের এক গবেষকের কাজ থেকে। তিনি দেখিয়েছেন:
ছোট বাচ্চারা যদি অতিরিক্ত স্ক্রিন (মোবাইল/টিভি) এক্সপোজারে থাকে এবং মানুষের সাথে interaction কম হয় তাহলে তারা এমন কিছু লক্ষণ দেখাতে পারে

যেমন:
কথা বলতে দেরি, চোখে চোখ না রাখা, social interaction কম এবং attention কম যা Autism Spectrum Disorder-এর লক্ষণের মতো।

তাহলে ASD এবং ভার্চুয়াল অটিজম এর মধ্যে আসল পার্থক্যটা কোথায়?

১। Autism (ASD): জন্মগত এবং এটা দীর্ঘমেয়াদী একটা condition.

২। Virtual Autism” (informal): পরিবেশজনিত এবং অধিকাংশ ক্ষেত্রে improve হয়। “Virtual Autism” কোন মেডিক্যাল ডায়াগনোসিস না।

স্ক্রিন কমানো + থেরাপি দিলে, বাচ্চা অনেকটাই improve করে।

সতর্কতা: কোন বাচ্চার মধ্যে এই অটিজমের সিম্পটম গুলো দেখা দিলে“এটা virtual autism, আসল autism না”—এভাবে ধরে নেওয়া ঝুঁকিপূর্ণ।

কারণ: কিছু বাচ্চার real ASD থাকতে পারে, আবার কিছু বাচ্চা শুধু screen-induced delay হতে পারে।

করণীয়:
Proper assessment (Developmental pediatrician / Psychologist)
Screen time control
Interaction-based therapy নিতে হবে।

সহজভাবে “Virtual Autism” = একটা জনপ্রিয় ব্যাখ্যামূলক শব্দ (informal concept). এটা official diagnosis না, কিন্তু বাস্তব সমস্যা বোঝাতে ব্যবহৃত হয়।

ভার্চুয়াল অটিজম’—আসলে কী?বর্তমানে অনেক শিশু খুব ছোট বয়স থেকেই মোবাইল, ট্যাব বা টিভির স্ক্রিনে বেশি সময় কাটাচ্ছে। এর ফলে ...
21/04/2026

ভার্চুয়াল অটিজম’—আসলে কী?

বর্তমানে অনেক শিশু খুব ছোট বয়স থেকেই মোবাইল, ট্যাব বা টিভির স্ক্রিনে বেশি সময় কাটাচ্ছে। এর ফলে কিছু শিশুর মধ্যে এমন কিছু আচরণ দেখা যায়, যা অটিজমের মতো মনে হতে পারে—এই অবস্থাকেই সাধারণভাবে “ভার্চুয়াল অটিজম” বলা হয়। সহজ ভাষায়-

এটা জন্মগত অটিজম নয়, বরং অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে তৈরি হওয়া একটি সমস্যা।

ভার্চুয়াল অটিজম এর লক্ষণ কী কী?

- চোখে চোখে তাকায় না
- নাম ধরে ডাকলে সাড়া দেয় না
- কথা বলা দেরিতে শুরু হয়
- একা থাকতে পছন্দ করে
- একই কাজ বারবার করে
- বাবা-মার সাথে কম ইন্টার‍্যাকশন

ভার্চুয়াল অটিজম কেন হয়?

দীর্ঘ সময় মোবাইল/টিভি দেখা, মানুষের সাথে কম যোগাযোগ এবং খেলাধুলা ও সামাজিক মেলামেশার অভাবে হতে পারে।

আশার কথা:

এটি স্থায়ী বা জন্মগত নয়। সময়মতো সঠিক থেরাপি ও গাইডলাইন পেলে শিশুর উন্নতি সম্পূর্ণ সম্ভব।



ঘরোয়া উপায়ে সেন্সরি টয় তৈরিপার্ট-৩ টায়ার দোলনা (Tire Swing)পুরাতন গাড়ির টায়ার যা কার সার্ভিসিং এই কিনতে পাওয়া যায়। দাম হ...
15/04/2026

ঘরোয়া উপায়ে সেন্সরি টয় তৈরি

পার্ট-৩

টায়ার দোলনা (Tire Swing)

পুরাতন গাড়ির টায়ার যা কার সার্ভিসিং এই কিনতে পাওয়া যায়। দাম হয়তো ১০০ বা ২০০ টাকা। আর লাগবে দড়ি এবং হুক।

পদ্ধতি:

টায়ার পরিষ্কার করে দড়ি দিয়ে বেঁধে হুকের সাথে ঝুলিয়ে দিলেই দোলনা রেডি হয়ে গেল। এক্ষেত্রে একটা বিষয় জরুরী- টায়ার আড়াআড়ি করে ঝুলাবেন নাকি লম্বা করে ঝুলাবেন? —এটি আপনার বাচ্চার sensory need অনুযায়ী থেরাপিস্টের পরামর্শ নিয়ে নির্ধারণ করে নেবেন।

সতর্কতাঃ
Supervision: টায়ার সুইং বা দোলনাগুলো খুব একটা স্থিতিশীল হয় না, তাই দোলনার গতির তীব্রতা নিয়ন্ত্রণ করতে প্রাপ্তবয়স্ক কারও সুপারভিশন খুব জরুরী।

Safety Zone: দোলনার চারপাশে যথেষ্ট ফাঁকা জায়গা রাখা নিশ্চিত করুন। এছাড়া দোলনার নিচে মেঝেতে সেফটি ম্যাট (safety mats) ব্যবহার করতে পারেন।

Routine Integration: ভালো ফলাফলের জন্য আপনার সন্তানের প্রতিদিনের রুটিনে ১০-২০ মিনিট দোল (আপনার থেরাপিস্টের পরামর্শ অনুযায়ী) যুক্ত করতে পারেন। যেমন—পড়াশোনা বা খাবারের আগে এটি করলে তাদের শেখার প্রতি আগ্রহ ও একাগ্রতা বৃদ্ধি পায়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ADHD Care & Awareness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share