20/01/2026
আমরা গভীর শোকাহত!
শোকবার্তা
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী
ডা: মিশুক ভট্টাচার্য, ব্যাচ: EW-04, শিক্ষাবর্ষ: ২০০৬–২০০৭
অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, গত ১৯ শে জানুয়ারি ২০২৬ ইং, রোজ সোমবার গাজীপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি পরলোকগমন করেছেন।
একজন মেধাবী, মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক হিসেবে ডা: মিশুক ভট্টাচার্য তাঁর সহপাঠী, শিক্ষক ও সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয় ও সম্মানিত। তাঁর অকাল প্রয়াণে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ পরিবার এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।
এই শোকাবহ মুহূর্তে আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
— ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ পরিবার