03/06/2026
ত্বকের ক্যান্সারের লক্ষণ ব্যক্তি ও ক্যান্সারের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে। তবে কিছু সাধারণ পরিবর্তন শুরু থেকেই লক্ষ্য করা যেতে পারে।
ত্বকের ক্যান্সারের সাধারণ লক্ষণসমূহ:
• ত্বকে নতুন কোনো অস্বাভাবিক দাগ, গুটি বা বৃদ্ধি দেখা দেওয়া
• পুরোনো তিলের আকার, রঙ বা আকৃতির পরিবর্তন হওয়া
• তিলের কিনারা অসমান হয়ে যাওয়া
• ত্বকে এমন ক্ষত হওয়া যা দীর্ঘদিনেও ভালো হয় না
• ক্ষত থেকে রক্ত পড়া বা বারবার খোসা ওঠা
• চুলকানি, ব্যথা বা জ্বালাপোড়া অনুভূত হওয়া
• ত্বকের কোনো অংশের রঙ পরিবর্তন হওয়া
আরেকটা লক্ষনীয় ব্যাপার হলো তিলের পরিবর্তন বোঝার জন্য অনেক সময় ABCDE নিয়ম ব্যবহার করা হয়ে থাকেঃ
• A – Asymmetry: তিলের দুই পাশ সমান না হওয়া
• B – Border: কিনারা অনিয়মিত হওয়া
• C – Color: রঙে পরিবর্তন বা একাধিক রঙ থাকা
• D – Diameter: আকার বড় হতে থাকা
• E – Evolving: সময়ের সাথে পরিবর্তন হওয়
শরীরের যেকোনো অস্বাভাবিক পরিবর্তনকে গুরুত্ব দিন। প্রাথমিক শনাক্তকরণ দ্রুত চিকিৎসার সুযোগ বাড়াতে পারে।