16/02/2026
🦴 Sarcopenia — “বয়স না, নীরব ক্ষয়”
শান্তা আপা আগে একাই বাজার করতেন। ভারী ব্যাগ নিয়ে তিন তলা সিঁড়ি উঠতেন, কারও সাহায্য লাগত না। কিন্তু এখন মাঝেমধ্যে বলেন, “হাতের জোরটা কেমন যেন কমে গেছে… হাঁটলেই হাঁপিয়ে যাই।” তিনি ভাবেন— বয়স হয়েছে, এটাই স্বাভাবিক।
কিন্তু সবটাই কি বয়সের দোষ? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের পেশী ধীরে ধীরে কমতে থাকে।এই নীরব ক্ষয়ের নামই সারকোপেনিয়া।
ওজন একই থাকতে পারে, এমনকি একটু বেড়েও যেতে পারে— কিন্তু ভেতরে ভেতরে পেশী গলে যায়, শক্তি কমে যায়, ভারসাম্য নষ্ট হয়। অনেক সময় আমরা শুধু ক্যালসিয়াম নিয়ে ভাবি, হাড় নিয়ে ভাবি— কিন্তু পেশীর কথাটা ভুলে যাই। যথেষ্ট প্রোটিন না খাওয়া, দীর্ঘদিন শারীরিক পরিশ্রম না করা, অসুস্থতার পর বিশ্রামে বেশি সময় থাকা— এগুলো পেশী ক্ষয়কে দ্রুত করে দেয়।
বয়স মানে দুর্বল হওয়া না।
বয়স মানে শরীরকে নতুন করে গুরুত্ব দেওয়া।
প্রতিদিনের প্লেটে যদি পর্যাপ্ত প্রোটিন থাকে, হালকা রেজিস্ট্যান্স এক্সারসাইজ থাকে, রোদে হাঁটার অভ্যাস থাকে—তাহলে পেশীকে ধরে রাখা সম্ভব।
শরীরকে অবহেলা করলে সে আস্তে আস্তে ক্ষয়ে যায়।
বয়সকে দোষ দেবেন না।
শরীরের পাশে দাঁড়ান, সুস্থ থাকুন নিজে কিভাবে সুস্থ থাকবেন তার দিকে যত্নবান হন। ব্যক্তিগত ডায়েট প্লান এর জন্য যোগাযোগ করুন-01712634077
— Dietitian Tilottama Dutta
Wellness With Tilottama 💚