Dr MD Mamunur Rashid - ENT Specialist and Head Neck Surgeon

Dr MD Mamunur Rashid - ENT Specialist and Head Neck Surgeon Assistant Professor, Department of Otolaryngology-Head and Neck Surgery,DCIMCH

30/04/2026

গলা ভেঙে যাওয়া (স্বরভঙ্গ) শুধু সাধারণ ঠান্ডা লাগার কারণে হয় না। অনেক ক্ষেত্রে এর পেছনে থাকতে পারে Laryngitis বা আরও গুরুতর সমস্যা যেমন টিউমার,স্বরযন্ত্রের নডিউল,পলিপ।

বিশেষ করে ধূমপায়ীদের ক্ষেত্রে যদি স্বরভঙ্গ দীর্ঘদিন ধরে থাকে এবং যাদের অতিরিক্ত এবং উচ্চস্বরে কথা বলতে হয় তবে বিষয়টি অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

🔹 করণীয়:

✔️ গলাকে বিশ্রাম দিন (অপ্রয়োজনীয় কথা বলা এড়িয়ে চলুন)
✔️ ধূমপান ও ধূলাবালি থেকে দূরে থাকুন
✔️ সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই পরীক্ষা করান



📞 পরামর্শের জন্য যোগাযোগ করুন:
👨‍⚕️ ডাঃ মোঃ মামুনুর রশিদ
নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
সহকারী অধ্যাপক
📍 ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
📞 +৮৮০১৬৭২২১৯৩১১

সচেতনতামূলক পোস্ট।
29/04/2026

সচেতনতামূলক পোস্ট।

দীর্ঘদিন ঘ্রাণশক্তি কমে যাওয়া,  সাময়িক কোনো সমস্যা নয়—এটি অনেক সময় সাইনাস, নাকের পলিপ বা দীর্ঘমেয়াদী অ্যালার্জির গুরুত্ব...
27/04/2026

দীর্ঘদিন ঘ্রাণশক্তি কমে যাওয়া, সাময়িক কোনো সমস্যা নয়—এটি অনেক সময় সাইনাস, নাকের পলিপ বা দীর্ঘমেয়াদী অ্যালার্জির গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে।

অনেকেই বিষয়টি অবহেলা করেন, কিন্তু সময়মতো চিকিৎসা না নিলে এটি জটিল আকার ধারণ করে

⚠️ তাই আমাদের সকলের উচিত স্বাস্থ্য সচেতন হওয়া এবং প্রয়োজনে দ্রুত একজন নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।



📞 পরামর্শের জন্য যোগাযোগ করুন:
👨‍⚕️ ডাঃ মোঃ মামুনুর রশিদ
নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
সহকারী অধ্যাপক
📍 ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
📱 +৮৮০১৬৭২২১৯৩১১

নাক দিয়ে হঠাৎ রক্ত পড়া শুরু হলে আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন। মাথা পেছনের দিকে কাত করা থেকে বিরত থাকুন, কারণ এতে রক্ত গলায়...
25/04/2026

নাক দিয়ে হঠাৎ রক্ত পড়া শুরু হলে আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন। মাথা পেছনের দিকে কাত করা থেকে বিরত থাকুন, কারণ এতে রক্ত গলায় চলে যেতে পারে।

👉 করণীয়:
✔️ বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দিয়ে নাকের নিচের নরম অংশ ১০ মিনিট শক্ত করে চেপে ধরুন
✔️ সামনের দিকে একটু ঝুঁকে বসে থাকুন
✔️ মুখ দিয়ে শ্বাস নিন

⚠️ যা করবেন না:
❌ মাথা পেছনে নেবেন না
❌ বারবার ছেড়ে দেখবেনা রক্ত বন্ধ হয়েছে কি না

💡 মনে রাখুন:
এই পদ্ধতি বেশিরভাগ ক্ষেত্রে খুব কার্যকর। যদি ১৫–২০ মিনিটেও রক্ত না থামে, বারবার হয়, বা উচ্চ রক্তচাপ/আঘাতের ইতিহাস থাকে, তাহলে অবহেলা না করে দ্রুত একজন নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন।



📞 পরামর্শের জন্য যোগাযোগ করুন:
👨‍⚕️ ডাঃ মোঃ মামুনুর রশিদ
নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন
সহকারী অধ্যাপক
📍 ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
📱 +৮৮০১৬৭২২১৯৩১১

19/04/2026
হঠাৎ মুখ একদিকে বেঁকে যাওয়া বা এক চোখের পাতা বন্ধ করতে না পারা মোটেও অবহেলার বিষয় নয়। অনেকের ধারণা এটি কোনো অলৌকিক কারণে...
12/04/2026

হঠাৎ মুখ একদিকে বেঁকে যাওয়া বা এক চোখের পাতা বন্ধ করতে না পারা মোটেও অবহেলার বিষয় নয়। অনেকের ধারণা এটি কোনো অলৌকিক কারণে হয়, কিন্তু আসলে এটি স্নায়ু বা নার্ভের সমস্যার কারণে হয়ে থাকে। সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে অধিকাংশ রোগীই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।




পরামর্শের জন্য যোগাযোগ করুন:
👨‍⚕️ ডাঃ মোঃ মামুনুর রশিদ
নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন
সহকারী অধ্যাপক
📍 ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
📞 +৮৮০১৬৭২২১৯৩১১

বেশিরভাগ মানুষ কান পরিষ্কার রাখতে কটন বাড বা কাঠি ব্যবহার করেন, যা হিতে বিপরীত হয়ে খৈলকে আরও ভেতরে ঠেলে দেয়। মনে রাখবেন,...
08/04/2026

বেশিরভাগ মানুষ কান পরিষ্কার রাখতে কটন বাড বা কাঠি ব্যবহার করেন, যা হিতে বিপরীত হয়ে খৈলকে আরও ভেতরে ঠেলে দেয়। মনে রাখবেন, আমাদের কান প্রাকৃতিকভাবেই নিজেকে পরিষ্কার রাখে, তাই বাড়তি কিছু দিয়ে পরিষ্কারের প্রয়োজন নেই। কানে অস্বস্তি বা কম শুনলে নিজে খোঁচাখুঁচি না করে সঠিক চিকিৎসার জন্য একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।




👨‍⚕️ ডাঃ মোঃ মামুনুর রশিদ
নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন
সহকারী অধ্যাপক
📍 ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
📞 +৮৮০১৬৭২২১৯৩১১

Address

Green Road
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 14:00
Tuesday 09:00 - 14:00
Wednesday 09:00 - 14:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 14:00
Sunday 09:00 - 14:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr MD Mamunur Rashid - ENT Specialist and Head Neck Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share