Bangladesh Infertility Centre - BIC

Bangladesh Infertility Centre - BIC Specialized in Infertility Treatment

বন্ধ্যাত্ব (Infertility) আমাদের দেশে বন্ধ্যাত্ব সমস্যা ধীরে ধীরে বেড়েই চলেছে। এর নানাবিধ কারণও আছে। তবে আশার আলো এই যে,...
30/01/2025

বন্ধ্যাত্ব (Infertility)
আমাদের দেশে বন্ধ্যাত্ব সমস্যা ধীরে ধীরে বেড়েই চলেছে। এর নানাবিধ কারণও আছে। তবে আশার আলো এই যে, হোমিওপ্যাথিতে এর চমৎকার চিকিৎসা রয়েছে। বন্ধ্যাত্বকে বলা হয় দাম্পত্য জীবনের অভিশাপের মতোন। কারণ কোন্ দম্পতির না, শখ হয় একটি শিশু সন্তানের হাসি দেখার। তবু আমাদের চারপাশে অনেকেই বন্ধ্যাত্ব সমস্যায় ভোগেন। স্বামী-স্ত্রীর মধ্যকার এক মজবুত সেতুবন্ধন হচ্ছে সন্তান, দাম্পত্য সম্পর্ক তাতে পুর্ণতা পায়। বন্ধ্যাত্বের কারণগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, ৪০ শতাংশ ক্ষেত্রে স্ত্রী, ৩৫ শতাংশ ক্ষেত্রে স্বামী এবং ১০-২০ শতাংশ ক্ষেত্রে স্বামী-স্ত্রী উভয়ের ত্রুটির জন্য গর্ভধারণ হয় না। বাকি ১০ শতাংশ ক্ষেত্রে অনুর্বরতার কোনো সঠিক কারণ খুঁজে পাওয়া যায় না।
বন্ধ্যাত্ব কিঃ
সন্তান লাভের আশায় কোনো দম্পতি কোনো ধরনের জন্মনিরোধক উপায় অবলম্বন না করলে এক বছর পরেও যখন স্ত্রীর গর্ভধারণ হয় না, তখন তাকে বলা হয় বন্ধ্যত্ব বা ইনফার্টিলিটি। দেখা গেছে যে, ৬ মাস একাধারে সহবাসের পর শতকরা ৫০ ভাগ ক্ষেত্রে এবং এক বছর পর শতকরা ৯০ ভাগ মহিলা গর্ভধারণ করে থাকে। স্বাভাবিক দাম্পত্য জীবন অতিবাহিত করার এক বছরের মধ্যে সন্তান সম্ভাবনা না ঘটলে ত্রুটি, স্বামী বা স্ত্রী অথবা উভয়েরই থাকতে পারে। বন্ধ্যাত্ব পুরুষ এবং মহিলা দুজনেরই হতে পারে।
পুরুষের ক্ষেত্রে বন্ধ্যাত্বের কারণঃ
পুরুষের বন্ধ্যাত্বের অন্যতম কারণ বীর্যে উপযুক্ত পরিমাণে গতিশীল শুক্রাণুর অভাব। পুরুষের ক্ষেত্রে বন্ধ্যাত্বের কারণকে তিনটি মূল ভাগে ভাগ করা যায়।

১. শুক্রাণুর উৎপাদন সমস্যা, যা হতে পারে গুণগত বা সংখ্যাগত।
২. উৎপাদিত মানসম্পন্ন শুক্রাণু নিঃসরণে অক্ষমতা।
৩. ইমিউনোলজিক্যাল সমস্যা। কিছু কিছু ক্ষেত্রে জন্মগত ত্রুটি যেমন-শুক্রাশয়, শুক্রথলিতে না থাকলে বন্ধ্যাত্ব হতে পারে।
পুরুষের বন্ধ্যাত্বের ক্ষেত্রে আর একটি অন্যতম কারণ হলো ইনফেকশন। মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, গনোরিয়া, যক্ষা ইত্যাদি পুরুষের বন্ধ্যাত্বের কারণ হতে পারে। এছাড়া অতিরিক্ত গরম পরিবেশে কাজ করা, গরম পানিতে গোসল করা অথবা নাইলনের তৈরি অন্তর্বাসের ব্যবহার শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে ব্যাহত করে, কারণ শুক্রাণু তৈরির উপযুক্ত তাপমাত্রা এতে বজায় থাকে না। অতিরিক্ত ধূমপান, অ্যালকোহল সেবন, মাদকদ্রব্য যেমন-কোকেইন সেবন, কোনো কোনো ব্লাড প্রেসারের ওষুধ যেমন নিফিডিপিন শুক্রাণুর ডিম্বাণু নিষিক্তকরণ ক্ষমতাকে নষ্ট করে দেয় এবং বন্ধ্যাত্বের কারণ হিসেবে দেখা দেয়।
এছাড়া পুরুষের ক্ষেত্রে হরমোনজনিত সমস্যা এবং জেনেটিক সমস্যাও বন্ধ্যাত্বের কারণ হতে পারে।
মহিলাদের ক্ষেত্রে বন্ধ্যাত্বের কারণঃ
গর্ভধারণ একটি জটিল প্রক্রিয়া। বেশ কিছু কারণে এই প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে ও বন্ধ্যাত্বে দেখা দিতে পারে। নিচে এর কারণগুলো আলোচনা করা হলো-

১. ফ্যালোপিয়ন টিউবে বাধাঃ মেয়েদের বন্ধ্যাত্বের জন্য বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গেছে দায়ি ফ্যালোপিয়ন টিউবে বাধা। অবরুদ্ধ ফেলোপিয়ান টিউব ডিম্বাণুকে গর্তে আটকে রাখে। যা শুক্রানুর সাথে মিলিত হতে পারেনা। ফলে বন্ধ্যাত্ব হয়।
২. ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়ায় ত্রুটি দেখা দেওয়াঃ এই ত্রুটির কারণে প্রায় ২৫ শতাংশ মহিলা গর্ভধারণে অক্ষম হয়ে পড়ে। হাইপোথ্যালামাস বা পিটুইটারি গ্রন্থি দ্বারা সেক্স হরমোন তৈরি না হলে বা ডিম্বাশয়ে কোনো ত্রুটি দেখা দিলে ডিম্বাণু উৎপাদনের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়।
৩. পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা পি.সি.ও.এসঃ মহিলাদের মধ্যে বন্ধ্যাত্বের সাধারণ একটি কারণ হলো পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। এ অবস্থায় একজন মহিলার হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্রন্থি ও ডিম্বাশয়ে লক্ষণীয় কিছু পরিবর্তন আসে। যার কারণে হরমোনের ভারসাম্য নষ্ট হয় ও স্বাভাবিকভাবে ডিম্বাণু উৎপন্ন হয় না। পি.সি.ও.এস এর লক্ষণগুলো হলো দেহে ইনসুলিনের মাত্রা কমে যাওয়া ও স্থূলতা, মুখমণ্ডল ও দেহের বিভিন্ন স্থানে লোমের পরিমাণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া এবং ব্রণ হওয়া।
৪. হাইপোথ্যালামাস সংক্রান্ত ত্রুটি বা সমস্যাঃ যে দুটি হরমোনের প্রভাবে একজন মহিলার দেহে প্রত্যেক মাসে ডিম্বাণু তৈরী হয় সেগুলো হলো, ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এফ.এস.এইচ এবং লুইটিনাইজিং হরমোন বা সংক্ষেপে এল.এইচ। এই হরমোন দুটি মাসিক চক্রের সময় একটি নির্দিষ্ট প্যাটার্নে পিটুইটারি গ্রন্থি দ্বারা উৎপাদিত হয়।
বন্ধ্যাত্বের প্রতিরোধঃ
আপনি যদি একজন মহিলা বা পুরুষ হন তবে আপনি স্বাভাবিক উর্বর থাকার সম্ভাবনাগুলির উন্নতি করতে পারেন। যদি আপনি- স্বাভাবিক ওজন বজায় রাখেন, ধুমপান ত্যাগ করেন, অ্যালকোহল এড়িয়ে চলেন, মানসিক চাপ কমান, সীমিত ক্যাফিন খান (প্রতিদিন প্রায় ৬ থেকে ৮ কাপ কফি বা চায়ের কম খাওয়া)। এগুলোতে আপনার বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা কমে যাবে।
হোমিওপ্যাথি লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি। রোগ ও পারিবারিক ইতিহাস এবং বর্তমান সমস্যা জেনে হোমিওপ্যাথিক ওষুধ সেবন করলে বন্ধ্যাত্ব ভাল হবেই।

Bangladesh infertility Centre BIC.

#বন্ধ্যাত্ব

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Infertility Centre - BIC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share