Healthy Life Everyday

Healthy Life Everyday This page provide information about health care and parenting tips

আপনার সকালটা কেমনভাবে শুরু হয়? ঘুম থেকে উঠেই প্রথমে কি করেন? দাঁত ব্রাশ? না, সম্ভবত তার আগে ফোনটা হাতে নেন।নোটিফিকেশন আস...
07/06/2025

আপনার সকালটা কেমনভাবে শুরু হয়? ঘুম থেকে উঠেই প্রথমে কি করেন? দাঁত ব্রাশ? না, সম্ভবত তার আগে ফোনটা হাতে নেন।

নোটিফিকেশন আসে, চোখে-মাথায় এক ধরনের হালকা আনন্দের অনুভূতি হয়। একটা ছোট্ট “হিট”।
মস্তিষ্ক বলে— "ভালো লাগছে! আবার করো!" এটাই ডোপামিন। আর এই আনন্দটাই নিয়ন্ত্রিতভাবে ডিজাইন করা—সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের মাধ্যমে।

ভেবে দেখুন—

📱 টিকটক কেন একটার পর একটা ভিডিও চালিয়ে যায়?
📱 ইনস্টাগ্রামে স্ক্রলের কোনো শেষ নেই কেন?
📱 ফেসবুক “Memories” দেখিয়ে পুরনো অনুভূতিগুলো কেন সামনে আনে?

এসবই এক ধরনের ডিজিটাল মেন্টাল হ্যাকিং।

ধীরে ধীরে আমরা নিজের অজান্তেই নিয়ন্ত্রণ হারাচ্ছি—
আমাদের মন, সময়, মনোযোগ—সব চলে যাচ্ছে অন্যের ডিজাইনে। কিন্তু ভালো খবর হচ্ছে—আপনি চাইলে নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নিতে পারেন।

আমি ব্যক্তিগতভাবে একটা সহজ প্র্যাকটিস শুরু করেছিলাম—

প্রতিদিন কিছু সময় প্রযুক্তি থেকে একেবারে দূরে থাকা। শুধু নিজের সঙ্গে কানেক্টেড থাকা।

ফলাফল?

✔️ মন শান্ত
✔️ ফোকাস ফিরে এসেছে
✔️ কাজ সময়মতো শেষ হয়
✔️ স্ট্রেস কমে গেছে অনেকটা

আপনার জন্য একটা সহজ রোডম্যাপ:

🧭 প্রতিদিন ১৫-২০ মিনিট “Digital Pause” নিন
🧭 স্ক্রিন টাইমে সীমা নির্ধারণ করুন (আলার্ম দিতে পারেন)
🧭 দিনে অন্তত ৩০ মিনিট “No Dopamine Hour” রাখুন—শান্ত পরিবেশে, ডিভাইস ছাড়া
🧭 রাতে ঘুমানোর অন্তত ৩০ মিনিট আগে সব নোটিফিকেশন বন্ধ করুন

শুরুর দিকে কঠিন লাগবে।
মন বিদ্রোহ করবে, শরীর সেই পুরনো “ফেক আনন্দ” খুঁজবে। কিন্তু মনে রাখবেন—আপনি কোনো অ্যাপের ‘ইউজার’ না। আপনি নিজের জীবনকে ডিজাইন করার ক্ষমতা রাখেন।

ভাবুন তো— আপনি সকালবেলা উঠে ফোনের পর্দা নয়, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিয়ে দিন শুরু করছেন। মন থাকবে পরিষ্কার, কাজ হবে সময়মতো, এবং আপনি হবেন আরও শান্ত, ফোকাসড, ও প্রোডাক্টিভ।

এই ক্ষমতাটা আপনার হাতেই। আজ সিদ্ধান্ত নিন।
নাহলে কালও কেউ না কেউ আপনার মনোযোগ দিয়ে আয় করে যাবে। আপনার সময়টাই তো এখনকার ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সবচেয়ে দামি সম্পদ।

আপনি কি শুধু একজন 'User' থাকবেন,
নাকি নিজের 'Life Designer' হয়ে উঠবেন?

আপনার অজান্তেই যেসব ভুলের কারণে বাচ্চা জেদি হয়ে ওঠে – এবং করণীয় কী?শিশুর আচরণ অনেকটাই নির্ভর করে আমাদের ব্যবহারের ওপর। ক...
18/05/2025

আপনার অজান্তেই যেসব ভুলের কারণে বাচ্চা জেদি হয়ে ওঠে – এবং করণীয় কী?

শিশুর আচরণ অনেকটাই নির্ভর করে আমাদের ব্যবহারের ওপর। কিছু ছোট ছোট ভুল, যেগুলো আমরা না বুঝেই করি, সেগুলোর প্রভাব পড়ে ওদের মনের ওপর। একসময় দেখা যায়, বাচ্চা ধীরে ধীরে জেদি হয়ে উঠছে।

চলুন জেনে নিই, কোন ভুলগুলো শিশুকে জেদি করে তোলে — আর করণীয় কী হতে পারে:

১. বারবার "না" বলা
শিশু কিছু চাইলেই যদি সবসময় না বলা হয়, তাহলে তারা রাগ, অভিমান আর জেদ দিয়ে প্রতিক্রিয়া জানায়।
করণীয়: প্রয়োজনে বিকল্প দিন বা সময় নিয়ে বুঝিয়ে বলুন।

২. শিশুর কথা না শোনা
বাচ্চারা চায় তাদের কথাও কেউ মন দিয়ে শুনুক। যখন আমরা ব্যস্ত হয়ে তাদের উপেক্ষা করি, তখন তারা মনোযোগ চাইতে জেদ করে।
করণীয়: একটু সময় দিন, চোখে চোখ রেখে কথা বলুন।

৩. শারীরিক বা মানসিক শাস্তি দেওয়া
মারধর বা তুচ্ছ-তাচ্ছিল্য শিশুর আত্মবিশ্বাস নষ্ট করে এবং একগুঁয়ে করে তোলে।
করণীয়: ভালোভাবে বোঝান, তাদের ভুলটাকে শেখার সুযোগ হিসেবে নিন।

৪. সব আবদার পূরণ করা
সব কিছু সহজে পেয়ে গেলে শিশু শেখে—জেদ ধরলেই সব পাওয়া যায়।
করণীয়: সীমা নির্ধারণ করুন, কখন হ্যাঁ আর কখন না—তা স্পষ্ট করুন।

৫. বাবা-মায়ের মধ্যে দ্বিমত
যখন একজন কিছু বলেন আর অন্যজন উল্টোটা করেন, তখন শিশুরা সেটা কাজে লাগায়, ফলে জেদ আরও বেড়ে যায়।
করণীয়: বাবা-মা দুজনের মধ্যে বোঝাপড়া ও একমত থাকা জরুরি।

সবচেয়ে বড় কথা, শিশুর জেদ মানেই সমস্যা নয়, বরং তারা কিছু বলতে বা বোঝাতে চায়। ভালোবাসা, ধৈর্য ও বোঝাপড়ার মধ্য দিয়েই তাদের গড়ে তুলুন।

✍️ Healthy Life Everyday

#শিশু_মন #জেদি_শিশু

তীব্র গরমে শিশুকে সুস্থ রাখতে কি করনীয় তীব্র গরমে শিশুর যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিশুদের শরীর তাপমাত্রা নিয়...
13/05/2025

তীব্র গরমে শিশুকে সুস্থ রাখতে কি করনীয়

তীব্র গরমে শিশুর যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিশুদের শরীর তাপমাত্রা নিয়ন্ত্রণে তুলনামূলক দুর্বল এবং তারা সহজেই পানিশূন্যতা, হিট র‍্যাশ বা হিটস্ট্রোকে আক্রান্ত হতে পারে। নিচে গরমের সময় শিশুর যত্নে করণীয়গুলো দেওয়া হলো:

✅ পানিশূন্যতা রোধ করুনঃ

✔️শিশুকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করান (বয়স অনুযায়ী)।

✔️৬ মাসের কম বয়সী শিশুকে নিয়মিত ও ঘন ঘন দুধ খাওয়াতে হবে।

✔️বড় শিশুকে ঠাণ্ডা পানি, লেবুর শরবত, ডাবের পানি ইত্যাদি খাওয়ানো যেতে পারে।

✅ হালকা ও ঢিলেঢালা পোশাকঃ
সুতির হালকা, ঢিলেঢালা ও রঙে হালকা কাপড় পরাতে হবে। গা ঘামলে সঙ্গে সঙ্গে শুকনো কাপড় দিয়ে মুছে দিন।

✅ সূর্যের তাপ থেকে বাঁচানঃ
সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে শিশুকে বাইরে না নেওয়াই ভালো। বের হলে ছায়া যুক্ত জায়গায় রাখুন বা টুপি/ছাতা ব্যবহার করুন।

✅ ঘর ঠাণ্ডা রাখুনঃ
ঘরে যতটা সম্ভব প্রাকৃতিক বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। ফ্যান বা এয়ার কুলার ব্যবহার করুন (শিশুর গায়ে সরাসরি বাতাস পড়বে না খেয়াল রাখতে হবে)
দিনে ঘর ঝাঁড়ু দিয়ে ভেজা কাপড় দিয়ে মুছে দিন — এতে কিছুটা ঠাণ্ডা থাকবে।

✅ গোসলঃ
দিনে ১–২ বার গোসল করান। অতিরিক্ত গরমে নরম কাপড়ে পানি দিয়ে শরীর মুছে দেওয়া যেতে পারে।

✅ ত্বকের যত্নঃ
গরমে ঘামাচির সমস্যা বেশি হয়। প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

✅ হালকা খাবার দিনঃ
সহজপাচ্য, পুষ্টিকর এবং তরল জাতীয় খাবার দিন যেমন: সবজি, ভাত-মসুর ডাল, ফলের রস ইত্যাদি। বাসি বা ফ্রিজের খাবার খাওয়ানো থেকে বিরত থাকুন।

⭕ যদি নিচের লক্ষণ দেখা দেয়, সতর্ক হোন:

অতিরিক্ত ঘাম বা না ঘামা

দুর্বলতা বা অস্বাভাবিক ঘুম ঘুম ভাব

ঘন ঘন কান্না বা অস্বস্তি

প্রস্রাব কমে যাওয়া

ত্বক গরম হয়ে যাওয়া

এই লক্ষণগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নালিতাবাড়ী ও মনিরামপুরে দুই শিশুর ম'র্মা"ন্তিক মৃ-ত্যু ঘটে গেছে। শিশুদের সঠিকভাবে খাওয়ানো নিয়...
06/05/2025

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নালিতাবাড়ী ও মনিরামপুরে দুই শিশুর ম'র্মা"ন্তিক মৃ-ত্যু ঘটে গেছে। শিশুদের সঠিকভাবে খাওয়ানো নিয়ে আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন। বিশেষ করে লিচুর মতো ফল খাওয়ানোর সময় অতিরিক্ত সতর্কতা জরুরি।

শিশুকে লিচুর বিচি ছাড়া দিলে কোনো সমস্যা হয় না, বরং সেটাই নিরাপদ। শুধু শুধু জে*দ বা কান্না করে বিচি সহ কিছু খেতে চাইলে কখনোই তা দেওয়া ঠিক নয়। কান্না করে শিশুর কিছু হয় না, কিন্তু অসাবধানতাই প্রাণঘাতী হতে পারে।

আসুন, সময় থাকতেই সচেতন হই। সন্তানদের নিরাপদ রাখতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে।

05/05/2025

আয়রনযুক্ত খাবার সঠিক নিয়মে খেলে অবশ্যই র'ক্তশূন্যতা পূরন হবে 🩸

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
03/01/2025

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

28/12/2024

‼জেনে নিন আয়রনযুক্ত খাবার খাওয়ার সঠিক নিয়ম যা সহজে রক্তশূন্যতা পূরন করবে‼

আয়রনযুক্ত খাবার খাওয়ার সঠিক নিয়ম আমরা অনেকেই জানি না। অপনি যদি সঠিক নিয়ম মেনে আয়রনযুক্ত খাবার বা আয়রন সাপ্লিমেন্ট খান তাহলে আয়রন শরীরে সম্পূর্ণ ভাবে শোষিত হয়ে রক্তশূন্যতা পূরন করবে। খালিপেটে আয়রন বেশি ভালো শোষিত হয় তাই খাবার খাওয়ার আগে আয়রন সাপ্লিমেন্ট খাওয়া উচিত (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)।

আয়রনযুক্ত খাবার খাওয়ার সাথে আবশ্যই ভিটামিন-সি যুক্ত কেনো খাবার যেমন লেবু, মাল্টা, কমলা, ব্রোকলি ইত্যাদি খেতে হবে কারন ভিটামিন-সি শরীরে আয়রন শোষনে সাহায্য করে। অপরপক্ষে ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু আয়রনযুক্ত খাবার খাওয়ার সাথে সাথে কোনো ক্যালসিয়ামযুক্ত খাবার যেমন দুধ, দই, চিজ ইত্যাদি খাওয়া যাবে না কারন ক্যালসিয়াম আয়রন শোষনে বাধা দেয়।

আয়রনযুক্ত খাবার খাওয়ার অন্তত ১/২ ঘন্টা পর ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়া উচিত। শিশুদের ক্ষেত্রে আয়রনযুক্ত খাবার খাওয়ার কমপক্ষে ১ ঘন্টা পর দুধ বা দুগ্ধজাতীয় খাবার দিবেন।

✍Healthy Life Everyday

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Monir Hossain Jibon, Subrata Sardar, Palash Datta, Abd...
28/12/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Monir Hossain Jibon, Subrata Sardar, Palash Datta, Abdullah Al Mamun, Venkatesh Naik, Jahangir Khan, Ḃẫḃuĺ Ħoššẫiň, Md Arif, MD Shobuj Mia, Biswa Bijoy Ghosh, Angel Riya, মোঃ শরিফুল ইসলাম ক্ষেতলাল, PS Poran Poran, Sanjay Samadder, Souri Prasad Satpathy, Milton Kirtonia, Shanto Roy Shojib, Jewel Sheikh, Md Helal Md Helal, MD Hoid Molla, MD Alamin MD Alamin, SK King Miraj, Alamin Mirdha, Md Naser, Pintu Das, শম্ভু পাল শম্ভু পাল, Khokan Sd, Saiful Islam Saiful Islam, Rajib Saha

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
23/12/2024

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Healthy Life Everyday posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram