Dhanmondi Asthma Care Center

Dhanmondi Asthma Care Center Our Motto is : "Affordable and Accurate"

মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে!রমজানের এই মাসে আমাদের সেন্টারের সময়সূচীতে পরিবর্তন এসেছে।এই পুরো রমজানে শনি থেকে বৃহস্পতিব...
06/03/2025

মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে!
রমজানের এই মাসে আমাদের সেন্টারের সময়সূচীতে পরিবর্তন এসেছে।

এই পুরো রমজানে শনি থেকে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আমাদের সেটার চালু থাকবে, শুক্রবার দিন বন্ধ।
আসার পূর্বে অবশ্যই আমাদের ফোন করে কনফার্ম হয়ে আসবেন।

ধানমন্ডি অ্যাজমা কেয়ার সেন্টার
১০০/এ, রাইসা ভবন, শুক্রাবাদ, ঢাকা - ১২০৭
যোগাযোগ- 01712255990

আপনি কি শ্বাসকষ্ট/হাঁপানি রোগে ভুগছেন? তাহলে দেরি না করে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার দেখান।Broncho-Provocation Test...
11/02/2025

আপনি কি শ্বাসকষ্ট/হাঁপানি রোগে ভুগছেন? তাহলে দেরি না করে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার দেখান।
Broncho-Provocation Test (BPT) টেস্ট যদি কোনো বক্ষব্যাধি বিশেষজ্ঞ আপনাকে দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এই টেস্ট টা করতে হবে।
এই টেস্ট টা করার পূর্বে কিছু জিনিস আপনাকে জানতে হবে -

১। এই টেস্ট টা করতে জোরে ফুঁ দিতে হয় মেশিনে, শরীরে কিছুটা শক্তির প্রয়োজন, তাই টেস্ট করার পূর্বে অবশ্যই হালকা নাশতা/খাবার খেয়ে আসবেন।

২। টেস্ট করতে আসার পূর্বে অবশ্যই ফোন করে আসবেন। +8801712255990 এটাই আমাদের নাম্বার।

৩। নেবুলাইজ করলে আপনার হার্টবিট বেড়ে যায়, হাত-পা কাঁপাকাঁপি শুরু করে এরকম যদি আগে কখনো হয়ে থাকে; অবশ্যই আমাদের টেস্ট শুরুর আগে জানাবেন।

মনে রাখবেন, সঠিক সময়ে সঠিকভাবে রোগ/সমস্যা নির্ণয় করতে পারলে সেটা আপনার জন্যেই মঙ্গল! 😇

Bronchial Asthma বা হাঁপানি রোগ, যেটাকে আমরা সবাই অ্যাজমা নামে জানি; বক্ষব্যাধির মধ্যে সবচাইতে পরিচিত-আলোচিত-কুখ্যাত রোগ...
08/02/2025

Bronchial Asthma বা হাঁপানি রোগ, যেটাকে আমরা সবাই অ্যাজমা নামে জানি; বক্ষব্যাধির মধ্যে সবচাইতে পরিচিত-আলোচিত-কুখ্যাত রোগ! অ্যাজমা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কি কি করা যেতে পারে আসুন জেনে নেই-

১. ট্রিগারিং ফ্যাক্টর - অ্যালার্জেন (ধুলো, পরাগরেণু, পোষা প্রাণী) এবং উত্তেজক পদার্থ (ধোঁয়া, তীব্র গন্ধ) এগুলো থেকে দূরে থাকুন

২. পরিচ্ছন্নতা - নিয়মিত বিছানা, কার্পেট পরিষ্কার করুন এবং এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন।

৩. ব্যায়াম - ফুসফুসের কার্যকারিতা শক্তিশালী করতে ফুসফুসের ব্যায়াম করুন, নিয়মিত হাঁটুন।

৪. মানসিক চাপ নিয়ন্ত্রণ – যোগব্যায়াম (Yoga) এর মাধ্যমে মানসিক চাপ (Stress) অনেকাংশে কম করা সম্ভব। অনেক মানুষের হাঁপানির কারণ খুঁজে দেখা যায় সেটা কোনো না কোনো মানসিক (Psychogenic) কারণে; যেমন – অতিরিক্ত টেনশান, অতিরিক্ত রাগ/ক্ষোভ, না পাওয়ার আশংকা, স্বামী/সন্তান অনেকদিন ধরে বিদেশে থাকা, পরিবারে কলহ/বিরহ, অর্থনৈতিক টানা-পোড়েন, ব্যবসায়িক দুশ্চিন্তা ইত্যাদি।

৫. চিকিৎসা – একজন বক্ষব্যাধি-বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করুন। সেটা হতে পারে ওষুধ, ইনহেলার বা নেবুলাইজেশান। প্রয়োজনবোধে টিকা (Vaccine) বা IgE Monoclonal Antibody (Xolair) যেকোন কিছুই হতে পারে।

৬. ভুয়া ওষুধ পরিহার – বাজারে অনেকেই স্টেরয়েড গুঁড়া করে বিভিন্ন নামে হারবাল ওষুধ হিসাবে বিক্রি করে, এই ওষুধ অনেকেই খেয়ে ভয়ংকর ক্ষতি করছেন নিজেদের।

৭. অ্যালার্জি পরীক্ষা - নির্দিষ্ট কারণগুলি সনাক্ত করতে এবং সেগুলি এড়াতে অ্যালার্জির জন্য পরীক্ষা (CBC, Serum IgE, TCE, Skin Allergy Test) করুন।

৮. ফুসফুসের পরীক্ষা/চেকআপ - ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার ফুসফুসের পরীক্ষা গুলো যেমন - Spirometry, Spirometry & Reversibility, FeNO Test, Bronchoprovocation Test ইত্যাদি করে আপনার শ্বাসনালী কতটুকু কাজ করে এবং শ্বাসনালীতে এলার্জি আছে কি না তা জানতে পারবেন।

৯. টিকা - শ্বাসযন্ত্রের সংক্রমণ কমাতে Flu এবং নিউমোনিয়ার (Pneumonia) টিকা নিয়ে আপ-টু-ডেট থাকুন।

১০. রাসায়নিক দ্রব্য - পরিষ্কার করার পাউডার, সুগন্ধি (Perfume), চুলের রঙ (Dye) বা অন্যান্য কঠোর রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসা সীমিত করুন যা হাঁপানির কারণ হতে পারে।

১১. স্বাস্থ্যকর খাবার - রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সুষম খাবার খান।

১২. হাইড্রেশন - প্রচুর পরিমাণে পানি পান করা শ্বাসনালীকে আর্দ্র রাখতে এবং জ্বালা/প্রদাহ কমাতে সাহায্য করে।

১৩. আবহাওয়ার পরিবর্তন পর্যবেক্ষণ করুন - ঠান্ডা বা শুষ্ক বাতাসের প্রতি সচেতন থাকুন যা হাঁপানির লক্ষণগুলিকে আরও খারাপ করতে পারে।

আপনার পরিচিত সকলের মাঝে পোস্টটি শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন। আর আমাদের এই পেইজটি ফলো/লাইক দিয়ে বক্ষব্যাধি সম্পর্কিত আরো তথ্য জানুন 😇

04/02/2025

Dr. Tahashin Alam Chowdhury (Hamim) is performing Broncho-Provocation Test (BPT) also known as Methacholine Challenge Test

This test is essential to asses your Lung Function and evaluate Bronchial Asthma. The test is only done when prescribed by a Pulmonologist/Chest Medicine Specialist.
Call us on +8801712255990 for your Appointment.

03/02/2025

We're the pioneer of Broncho-Provocation Test (BPT)/Methacholine Challenge Test in Bangladesh 😇

We also perform Spirometry Test, FeNO Test, Sweat Chloride Test, Skin Allergy Test etc...

We provide various "HUMAN" vaccination including Menactra (Meningitis), Vaxigrip Tetra/Influvax Tetra (Influenza/Flu), Prevenar 13/Evimar 13 (Pneumonia), Prenovax 23/Pneumovax 23 (Pneumonia), Xolair (Bronchial Asthma), Denosis (Osteoporosis), Aclasta (Osteoporosis), Simponi (Arthritis), Cosentyx (Arthritis), Yellow Fever vaccine etc...

Contact us for any kind of query 😇

Address

House-100/A, "Raisa Bhaban" (Lift-6), Shukrabad
Dhaka
1207

Opening Hours

Monday 16:00 - 19:00
Tuesday 16:00 - 19:00
Wednesday 16:00 - 19:00
Thursday 16:00 - 19:00
Saturday 16:00 - 19:00
Sunday 16:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when Dhanmondi Asthma Care Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram