Dr. Sarwar Rashid

Dr. Sarwar Rashid Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Sarwar Rashid, Medical and health, Dhaka.

অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং ট্রমা সার্জন
এমবিবিএস ( স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাস্পাতাল)
ডি. অর্থো (জাতীয় অর্থোপেডিক হাস্পাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, NITOR)
কনসালটেন্ট
অর্থোপেডিক এন্ড ট্রমাটলজি বিভাগ
আদ দীন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা

ইনশাআল্লাহ আগামীকাল রবিবার বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে চেম্বার করব ।আপনার বা আপনার প্রিয়জনের বাত ব্যাথা, হাড়-জয়েন্ট বা ...
14/02/2026

ইনশাআল্লাহ
আগামীকাল রবিবার বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে চেম্বার করব ।
আপনার বা আপনার প্রিয়জনের বাত ব্যাথা, হাড়-জয়েন্ট বা আঘাতজনিত কোনো সমস্যা থাকলে সময় নিয়ে আসতে পারেন।
সঠিক চিকিৎসাই হোক সুস্থতার প্রথম পদক্ষেপ।

08/02/2026
আলহামদুলিল্লাহ।  নিজ এলাকা চট্টগ্রামের বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে নিয়মিত চেম্বার করছি আমি অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং ট্রম...
07/02/2026

আলহামদুলিল্লাহ। নিজ এলাকা চট্টগ্রামের বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে নিয়মিত চেম্বার করছি আমি

অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং ট্রমা সার্জন
ডা. সরওয়ার রশিদ তন্ময়
এমবিবিএস ( স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাস্পাতাল)
ডি. অর্থো (জাতীয় অর্থোপেডিক হাস্পাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, NITOR)
অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং ট্রমা সার্জন
কনসালটেন্ট :
অর্থোপেডিক এন্ড ট্রমাটলজি বিভাগ
আদ দীন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
==================
চেম্বার:
কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার Comfort Hospital
এস.এ. টাওয়ার, বারইয়ারহাট, মিরসরাই, চট্টগ্রাম।
প্রতি রবিবার
সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
সিরিয়ালের জন্য
01847070301
01847070302

“রোগীর ডান হাতটি কেটে ফেলতে হবে।”এই বাক্যটা শোনার পর মানুষটা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে ছিলেন। চোখে তখন শুধু ভয় নয়—অবিশ্বা...
05/02/2026

“রোগীর ডান হাতটি কেটে ফেলতে হবে।”
এই বাক্যটা শোনার পর মানুষটা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে ছিলেন। চোখে তখন শুধু ভয় নয়—অবিশ্বাস, আফসোস আর নিজের উপর রাগ।
কিছুদিন আগেও তিনি ছিলেন একদম স্বাভাবিক। হঠাৎ একটা দুর্ঘটনায় ডান হাতের হাড় ভেঙে যায়। বড় কিছু মনে হয়নি। হাসপাতালের বদলে তিনি গেলেন পরিচিত এক কবিরাজের কাছে।
👉 “ব্যান্ডেজ বেঁধে দিচ্ছি, ঝাপ দিচ্ছি—কয়দিনেই ঠিক হয়ে যাবে”—এই আশ্বাসটাই তখন সবচেয়ে আপন মনে হয়েছিল। কম খরচ, পরিচিত মানুষ, দ্রুত আরাম—সব মিলিয়ে সিদ্ধান্তটা সহজই মনে হয়েছিল।
কিন্তু সময়ের সাথে সাথে হাতটা ভালো হওয়ার বদলে ফুলতে লাগল। ব্যথা বাড়ল, রঙ বদলাতে শুরু করল। অবশেষে যখন হাসপাতালে এলেন—তখন অনেক দেরি হয়ে গেছে।
আজ ছবিতে আপনারা যা দেখছেন, সেটা শুধু একটি ক্ষতবিক্ষত হাত নয়—
এটা একটি ভুল সিদ্ধান্তের নির্মম পরিণতি।
দুঃখজনক হলেও সত্যি—এই রোগীর ডান হাতটি আর রাখা সম্ভব হয়নি। সংক্রমণ এতটাই ছড়িয়ে পড়েছে যে প্রাণ বাঁচাতে হাত কেটে ফেলাই একমাত্র উপায়।
আমি জানি—গ্রাম হোক বা শহর, আজও অনেক মানুষ হাড়ের ব্যথা, মচকানো, ফোলা বা ভাঙার পর প্রথমেই কবিরাজি চিকিৎসার শরণাপন্ন হন।
কারণটা খুব মানবিক—চেনা মানুষ, কম খরচ, দ্রুত ভালো হয়ে যাওয়ার আশা।
কিন্তু যে সত্যটা কেউ বলে না, সেটা হলো—
👉 এই একটিমাত্র ভুল সিদ্ধান্তই অনেক সময় আজীবনের কান্নার কারণ হয়ে দাঁড়ায়।
একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ হিসেবে রোগীদের বাস্তব অভিজ্ঞতা থেকেই এই কথাগুলো বলা আমার দায়িত্ব।
কবিরাজি চিকিৎসার ভয়াবহ কুফলগুলো এক নজরে—
🔸 ভাঙা হাড় ভুলভাবে জোড়া লাগা (Malunion)
ভুল মালিশ, চাপ বা শক্ত বাঁধনের কারণে হাড় বেঁকে জোড়া লাগে—পরে বড় অস্ত্রোপচার ছাড়া ঠিক করা যায় না।
🔸 ভুল রোগ নির্ণয়
হাড়, লিগামেন্ট, ডিস্ক বা জয়েন্টের জটিল সমস্যা বুঝতে X-ray, MRI দরকার—যা কবিরাজি চিকিৎসায় নেই।
🔸 স্থায়ী বিকলাঙ্গতা
লিগামেন্ট ছেঁড়া অবস্থায় জোরে টানাটানি করলে জয়েন্ট আজীবনের জন্য দুর্বল হয়ে যেতে পারে।
🔸 সংক্রমণের মারাত্মক ঝুঁকি
অস্বাস্থ্যকর তেল, গাছগাছড়া বা খোলা হাতে চিকিৎসা থেকে ইনফেকশন হয়ে হাড় পর্যন্ত পচে যেতে পারে।
🔸 নার্ভ ড্যামেজ
ভুল চাপ বা বাঁধনের ফলে স্নায়ু নষ্ট হয়ে হাত-পা অবশ হয়ে যাওয়া, শক্তি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।
শেষ কথা একটাই—
🩺 হাড়-জয়েন্ট একবার নষ্ট হলে তার ক্ষতি অনেক সময় আর পূরণ হয় না।
যে চিকিৎসা আজ সস্তা ও সহজ মনে হয়, সেটাই কাল সবচেয়ে বড় মূল্য আদায় করে—স্বাস্থ্য দিয়ে, সক্ষমতা দিয়ে, কখনো পুরো জীবন দিয়ে।
🙏 সচেতন হোন।
🙏 বিজ্ঞানসম্মত চিকিৎসা নিন।
সুস্থ থাকুক, ভালো থাকুক—সকল রোগী।

ছবিটি অর্থোপেডিক সার্জন ডা. মোঃ রিয়াজ মৃধা থেকে নেওয়া।

ডা. সরওয়ার রশিদ তন্ময়
অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং ট্রমা সার্জন
কনসালট্যান্ট
আদ দীন মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার, ঢাকা

আলহামদুলিল্লাহ নিজ এলাকা চট্টগ্রামের বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে নিয়মিত চেম্বার করছি আমি অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং ট্রমা ...
31/01/2026

আলহামদুলিল্লাহ নিজ এলাকা চট্টগ্রামের বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে নিয়মিত চেম্বার করছি আমি

অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং ট্রমা সার্জন
ডা. সরওয়ার রশিদ তন্ময়
এমবিবিএস ( স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাস্পাতাল)
ডি. অর্থো (জাতীয় অর্থোপেডিক হাস্পাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, NITOR)
অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং ট্রমা সার্জন
কনসালটেন্ট :
অর্থোপেডিক এন্ড ট্রমাটলজি বিভাগ
আদ দীন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
==================
চেম্বার:
কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার Comfort Hospital
এস.এ. টাওয়ার, বারইয়ারহাট, মিরসরাই, চট্টগ্রাম।
প্রতি রবিবার
সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
সিরিয়ালের জন্য
01847070301
01847070302

🥗 পুরনো খাদ্য পিরামিড বনাম নতুন খাদ্য পিরামিডসুস্থতার পথে আমরা কোথায় ভুল করেছিলাম, আর এখন কোথায় যাচ্ছি?একটু চোখ বন্ধ ক...
30/01/2026

🥗 পুরনো খাদ্য পিরামিড বনাম নতুন খাদ্য পিরামিড

সুস্থতার পথে আমরা কোথায় ভুল করেছিলাম, আর এখন কোথায় যাচ্ছি?

একটু চোখ বন্ধ করে ভাবুন—

আপনার মা ছোটবেলায় প্লেটভর্তি ভাত তুলে দিতেন, বলতেন,

“ভাত না খেলে শক্তি পাবে কোথা থেকে?”

আমরাও বিশ্বাস করেছি। প্লেটের পর প্লেট ভাত খেয়েছি এখনো খেয়ে যাচ্ছি।

কারণ আমাদের শেখানো হয়েছিল—ভাত, রুটি, শস্যই শক্তির মূল।

এই বিশ্বাসের পেছনে ছিল এক বিশাল ছবি—খাদ্য পিরামিড।

কিন্তু প্রশ্ন হলো—

👉 এই শেখানোটা কি আমাদের সুস্থ করেছে, নাকি ধীরে ধীরে অসুস্থতার পথে ঠেলে দিয়েছে?

🔺 পুরনো খাদ্য পিরামিড (১৯৯২): ভালো উদ্দেশ্য, ভুল ভিত্তি

১৯৯২ সালে USDA যে খাদ্য পিরামিড চালু করেছিল, সেটি ছিল ত্রিভুজ আকৃতির।

এর কাঠামো ছিল এমন—

ভিত্তিতে (সবচেয়ে বেশি খেতে হবে):

🍚 শস্যজাতীয় খাবার (৬–১১ সার্ভিং) — ভাত, রুটি, পাস্তা

মাঝে:

🥕 সবজি (৩–৫) ও 🍎 ফল (২–৪)

উপরে:

🥛 দুগ্ধজাত ও 🍗 প্রোটিন

চূড়ায়:

🧈 তেল, চিনি, মিষ্টি — “যত কম তত ভালো”

দেখতে সুন্দর।

কিন্তু বাস্তবে এই পিরামিড আমাদের শরীরের সাথে কী করল?

⚠️ যেখানে শুরু হলো বিপর্যয়

ভিত্তিতে এত বেশি শস্য মানে কী? 👉 বাস্তবে তা হলো সাদা ভাত, সাদা রুটি, প্রসেসড কার্বোহাইড্রেট।

এর ফলাফল ছিল ভয়াবহ—

🔥 রক্তে শর্করা হু হু করে বেড়ে যায়

🧠 ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়

⚖️ ওজন বাড়ে, স্থূলতা গ্রাস করে

💔 ধীরে ধীরে আসে

টাইপ-২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ

আর চর্বিকে ভয় দেখিয়ে কী করা হলো? 👉 মানুষ গেল লো-ফ্যাট খাবারের দিকে,

যেখানে লুকিয়ে ছিল আরও বেশি চিনি।

ফল? 📈 যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে

ডায়াবেটিস ও স্থূলতার মহামারী।

আজ বিশেষজ্ঞরা খোলাখুলি বলেন—

🗣️ এই পিরামিড বিজ্ঞানের চেয়ে খাদ্য শিল্পের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছিল।

🔻 নতুন খাদ্য পিরামিড (২০২৬): ফিরে যাওয়া প্রকৃতির কাছে

অনেক ভুলের পর, অনেক অসুস্থতার পর—

২০২৬ সালে USDA যেন স্বীকার করল বাস্তবতা।

এলো নতুন, উল্টো খাদ্য পিরামিড।

এটি শুধু একটি ছবি নয়—

👉 এটি একটি দর্শন পরিবর্তন।

🌱 নতুন পিরামিড কী বলছে?

🟢 উপরের চওড়া অংশ (সবচেয়ে বেশি খাওয়া উচিত)

🍗 প্রোটিন (১.২–১.৬ গ্রাম/কেজি ওজন)

🥛 ফুল-ফ্যাট দুগ্ধজাত

🥦 সবজি ও ফল

🥑 স্বাস্থ্যকর চর্বি (জলপাই তেল, অ্যাভোকাডো)

🟡 মাঝখানে

🌾 Whole grains — সীমিত পরিমাণে

🔴 নিচের ছোট অংশ

🍩 চিনি

🍞 পরিশোধিত শস্য

🍔 প্রসেসড খাবার — যতটা সম্ভব এড়িয়ে চলা

এবার খাবার মানে আর শুধু পেট ভরা নয়—

খাবারই ওষুধ।

❤️ কেন নতুন পিরামিড শরীরের জন্য উপকারী ?

এই পিরামিড আমাদের শরীরের ভাষা বোঝে—

✔️ প্রোটিন ও চর্বি ক্ষুধা কমায় → ওজন নিয়ন্ত্রণ সহজ

✔️ কম চিনি → রক্তে শর্করা স্থির

✔️ ভালো চর্বি → প্রদাহ কমে, হৃদয় সুরক্ষিত

✔️ রিয়েল ফুড → পুষ্টির ঘাটতি কমে, শক্তি বাড়ে

এটা শুধু ডায়েট নয়—

এটা “Make America Healthy Again” আন্দোলনের অংশ।

🧭 আমরা এখন জানি, তাই বদলাতে হবে

পুরনো খাদ্য পিরামিড আমাদের ভুল পথে নিয়ে গিয়েছিল—

অতিরিক্ত কার্বোহাইড্রেট, অসুখের পাহাড়।

নতুন পিরামিড সেই ভুল স্বীকার করে বলছে—

“ফিরে চলো প্রকৃত খাবারের কাছে।”

যদি আমরা এই পরিবর্তনকে গ্রহণ করি—

ওজন নিয়ন্ত্রণ সম্ভব

ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব

সুস্থ, কর্মক্ষম জীবন সম্ভব

🌿 সুস্থ থাকুন।

ভয় নয়—রিয়েল ফুড খান।

ডা. সরওয়ার রশিদ তন্ময়

অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং ট্রমা সার্জন

কনসালট্যান্ট

আদ দীন মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার, ঢাকা।

🖐️ হাতের প্লাস্টার খোলার পর করণীয়1️⃣ ধীরে ধীরে নড়াচড়া শুরু করুনশুরুতে শক্ত লাগবে—ভয় পাবেন না।➡️ দিনে কয়েকবার আঙুল, কবজি,...
28/01/2026

🖐️ হাতের প্লাস্টার খোলার পর করণীয়

1️⃣ ধীরে ধীরে নড়াচড়া শুরু করুন
শুরুতে শক্ত লাগবে—ভয় পাবেন না।
➡️ দিনে কয়েকবার আঙুল, কবজি, কনুই ভাঁজ–সোজা করুন।

2️⃣ ভারী কাজ এড়িয়ে চলুন
কমপক্ষে ২–৪ সপ্তাহ ভারী ওজন তোলা নিষেধ।
➡️ কারণ হাড় এখনও পুরো শক্ত হয়নি।

3️⃣ গরম সেঁক (Hot compression)
দিনে ২-৩ বার, ১০–১৫ মিনিট।
➡️ এতে শক্তভাব ও ব্যথা কমে।

4️⃣ হালকা ম্যাসাজ
তেল/ময়েশ্চারাইজার দিয়ে হালকা ম্যাসাজ করুন।
➡️ রক্ত চলাচল ভালো হবে।

5️⃣ প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শে সাপোর্ট ব্যবহার করতে পারেন
Wrist brace / Arm sling

6️⃣ সতর্কতার লক্ষণ
📌বাড়তে থাকা ব্যথা
📌নড়াতে গেলে তীব্র কষ্ট 📌আবার ফুলে যাওয়া
➡️এসব ঘটলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

=================================
ডা. সরওয়ার রশিদ
এমবিবিএস ( স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাস্পাতাল)
ডি. অর্থো (জাতীয় অর্থোপেডিক হাস্পাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, NITOR)
অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং ট্রমা সার্জন
কনসালটেন্ট
অর্থোপেডিক এন্ড ট্রমাটলজি বিভাগ
আদ দীন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা

🖐️ হাতের প্লাস্টার করার পর করণীয়1️⃣ হাত উঁচু করে রাখবেনপ্রথম ৩–৫ দিন বুকের লেভেলের চেয়ে একটু উঁচুতে রাখুন।➡️ এতে ফোলা ও ...
27/01/2026

🖐️ হাতের প্লাস্টার করার পর করণীয়

1️⃣ হাত উঁচু করে রাখবেন
প্রথম ৩–৫ দিন বুকের লেভেলের চেয়ে একটু উঁচুতে রাখুন।
➡️ এতে ফোলা ও ব্যথা কমে।

2️⃣ আঙুল নড়াচড়া করবেন
সব আঙুল দিনে কয়েকবার ভাঁজ–সোজা করুন।
➡️ এর ফলে রক্ত চলাচল ঠিক থাকবে, শক্ত হবে না।

3️⃣ প্লাস্টার শুকনা রাখবেন
পানি লাগানো যাবে না।
➡️ ভিজলে চামড়ায় ঘা/ইনফেকশন হতে পারে।

4️⃣ ভারী কাজ করবেন না
ওজন তোলা, ধাক্কা দেওয়া বা ঝুলে পড়া নিষেধ।

5️⃣ প্লাস্টারের ভিতরে কিছু ঢোকাবেন না
চুলকালে কাঠি, কলম, পিন ঢোকাবেন না।

6️⃣ সতর্কতার লক্ষণ
নিচের যেকোনোটি হলে দ্রুত আসবেন—
আঙুল নীল/সাদা হয়ে যাওয়া
অবশ ভাব বা ঝিনঝিন
অসহ্য ব্যথা
খুব বেশি টাইট লাগা

🔔 মাস্ট টু ডু
✔️ সময়মতো ওষুধ খাবেন
✔️ নিজে নিজে প্লাস্টার কাটবেন না
✔️ ফলোআপ ও X-ray মিস করবেন না

=================================
ডা. সরওয়ার রশিদ
এমবিবিএস ( স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাস্পাতাল)
ডি. অর্থো (জাতীয় অর্থোপেডিক হাস্পাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, NITOR)
অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং ট্রমা সার্জন
কনসালটেন্ট
অর্থোপেডিক এন্ড ট্রমাটলজি বিভাগ
আদ দীন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা

🦵 পায়ের প্লাস্টার করার পর করণীয়1️⃣ পা উঁচু করে রাখবেনপ্রথম ৫–৭ দিন বালিশ দিয়ে হৃদপিণ্ডের লেভেলের চেয়ে উঁচুতে রাখুন।➡️ এত...
26/01/2026

🦵 পায়ের প্লাস্টার করার পর করণীয়
1️⃣ পা উঁচু করে রাখবেন
প্রথম ৫–৭ দিন বালিশ দিয়ে হৃদপিণ্ডের লেভেলের চেয়ে উঁচুতে রাখুন।
➡️ এতে ফোলা কমে, ব্যথা নিয়ন্ত্রণে থাকে।
2️⃣ ডাক্তারের অনুমতি ছাড়া আক্রান্ত পায়ে ভর দেবেন না
Non–weight bearing / Partial / Full—যা বলা হয়েছে সেটাই মানবেন।
3️⃣ হাঁটার সময় সতর্ক থাকবেন
ক্রাচ/ওয়াকার ঠিকভাবে ব্যবহার করুন।
➡️ পড়ে গিয়ে আবার হাড় সরে যেতে পারে।
4️⃣ আঙুল নড়াচড়া করবেন
পায়ের আঙুল ভাঁজ–সোজা করবেন।
➡️ এর ফলে রক্ত চলাচল ঠিক থাকে।
5️⃣ প্লাস্টার শুকনা রাখবেন
গোসলের সময় ভালোভাবে কভার দিন।
6️⃣ সতর্কতার লক্ষণ
নিচের লক্ষণগুলো খুব গুরুত্বপূর্ণ—
পায়ের আঙুল নীল/কালো হয়ে যাওয়া
প্রচণ্ড ব্যথা বা জ্বালাপোড়া
অবশ লাগা
প্লাস্টার খুব টাইট মনে হওয়া
➡️ এগুলো compartment syndrome-এর লক্ষণ হতে পারে—দ্রুত দেখাতে হবে।

🔔 মাস্ট টু ডু
✔️ সময়মতো ওষুধ খাবেন
✔️ নিজে নিজে প্লাস্টার কাটবেন না
✔️ ফলোআপ ও X-ray মিস করবেন না

প্রিয় বন্ধুরা এবং সুহৃদ শ্রদ্ধাভাজন অগ্রজরা আপনি কিংবা আপনার পরিবারের কোনো সদস্য অথবা প্রতিবেশী  বাত ব্যথা জনিত রোগে আক...
24/01/2026

প্রিয় বন্ধুরা এবং সুহৃদ শ্রদ্ধাভাজন অগ্রজরা আপনি কিংবা আপনার পরিবারের কোনো সদস্য অথবা প্রতিবেশী বাত ব্যথা জনিত রোগে আক্রান্ত কিনা? যেমনঃ
🦴 বাত ও জয়েন্ট–সংক্রান্ত রোগ
অস্টিওআর্থ্রাইটিস (হাঁটু, কোমর, কাঁধের বাত)
রিউমাটয়েড আর্থ্রাইটিস (যৌথভাবে বাত – প্রাথমিক পর্যায়ে)
গাউট (ইউরিক এসিডজনিত বাত)
সার্ভাইকাল ও লাম্বার স্পন্ডাইলোসিস
ফ্রোজেন শোল্ডার
টেনিস এলবো / গলফার্স এলবো
💥 ব্যথা ও আঘাতজনিত সমস্যা
হাঁটু, গোড়ালি, কাঁধ, কনুই, কবজি ব্যথা
মচকানো, লিগামেন্ট ইনজুরি
হাড় ভাঙা (ফ্র্যাকচার)
ডিস্ক প্রোলাপ্স (স্লিপ ডিস্ক)
সায়াটিকা ব্যথা
স্পোর্টস ইনজুরি
🧍‍♂️ মেরুদণ্ড ও স্নায়ু–চাপজনিত ব্যথা
কোমর ব্যথা
ঘাড় ব্যথা
হাত-পায়ে ঝিনঝিনি বা ব্যথা (হাড়/ডিস্কজনিত হলে)
🦵 অন্যান্য অর্থোপেডিক সমস্যা
জন্মগত হাড়ের বিকৃতি
পায়ের আকারে সমস্যা (ফ্ল্যাট ফুট)
অস্টিওপোরোসিস (হাড় ক্ষয়)
জয়েন্ট রিপ্লেসমেন্টের প্রয়োজনীয়তা (হাঁটু/হিপ)
⚠️ গুরুত্বপূর্ণ কথা হলো উপরে লিখিত ওসব ব্যথার জন্য
#প্রতি_রবিবার কমফোর্ট হাসপাতাল এ চিকিৎসা সেবা দিবেন
মিরসরাই তথা করেরহাট ইউনিয়নের কৃতি সন্তান বাদশা মিয়া সওদাগর বাড়ীর করেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম সালামত উল্লাহ মাস্টারের সুযোগ্য বড় নাতী
হাঁড় ভাঙ্গা, জোড়া, বাত ব্যথা, প্যারালাইসিস রোগ বিশেষজ্ঞ ও সার্জন
#ডাঃ_সরওয়ার_রশিদ_তন্ময় ( Dr. Sarwar Rashid )
এম.বি.বি.এস; (এসএসএমসি)
ডি- অর্থো ( নিটোর,পঙ্গু হাসপাতাল, ঢাকা)
অর্থোপেডিক বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন
কনসালট্যান্ট অর্থোপেডিক ও ট্রমাটোলজি বিভাগ
আদ দ্বীন মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল,মগবাজার, ঢাকা।
#রোগী_দেখার_সময়
সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
------------------------------------------------------------------------
আল্ট্রা সহ সকল প্যাথলজিক্যাল পরিক্ষা ২৪ ঘন্টা।
মেডিসিন, গাইনী সার্জারী, জেনারেল সার্জারী, অর্থো সার্জারী অপারেশন রোগীদের ভর্ত্তি সু-ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে ২৪ ঘন্টা অন কলে ডাক্তার প্রাপ্তির নিশ্চিয়তা।
#সিরিয়ালের_জন্য
01847070301
01847070302
বিঃদ্রঃ অত্র এলাকার সন্তান হিসেবে বাত ব্যথা অর্থোপেডিক্স রোগে আক্রান্ত, গরীব অসহায় রোগীদের আন্তরিকতার সহিত স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিবেন।
সপ্তাহের #প্রতি_রবিবার প্রায় দিনব্যাপী চিকিৎসা সেবা দিবেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sarwar Rashid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram