26/11/2025
ডিমেনশিয়া রোগীদের কেয়ার গিভিং সেবা প্রদান করা হয়
ডিমেনশিয়া: লক্ষণ, চিকিৎসা ও পরিবারের করণীয়
🔶
ডিমেনশিয়া কী?
ডিমেনশিয়া হলো মস্তিষ্কের স্মৃতি, চিন্তাশক্তি, বিচারবুদ্ধি ও দৈনন্দিন কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যাওয়ার একটি গুরুতর মানসিক-স্নায়বিক সমস্যা। সাধারণত বয়স বাড়ার সাথে সাথে ঝুঁকি বাড়ে, তবে যে কেউ আক্রান্ত হতে পারে।
🔶 ডিমেনশিয়ার সাধারণ লক্ষণ
১) স্মৃতিভ্রংশ (Memory Loss)
২) মনোযোগ ও চিন্তার সমস্যা
কথা বলতে বলতে থেমে যাওয়া
সিদ্ধান্ত নিতে কষ্ট হওয়া
দৈনন্দিন কাজ (চা বানানো, টাকা লেনদেন, রান্না) করতে ভুল করে যাওয়া
৩) আচরণগত পরিবর্তন
অকারণে রাগ, বিরক্তি
হঠাৎ মন খারাপ বা হতাশা
সন্দেহপ্রবণ আচরণ
রাতে হাঁটাহাঁটি বা অস্থিরতা
৪) সময়, স্থান ও মানুষ চিনতে সমস্যা
৫) দৈনন্দিন কাজের দক্ষতা কমে যাওয়া
🔶 ডিমেনশিয়ার চিকিৎসা
ডিমেনশিয়ার সম্পূর্ণ নিরাময় এখনো নেই, তবে সময়মতো চিকিৎসা শুরু করলে লক্ষণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকে, অগ্রগতি ধীর হয় এবং রোগী অনেক বছর স্বাভাবিক জীবন যাপন করতে পারে।
উপযুক্ত চিকিৎসা পদ্ধতি
✔ সঠিক মনোরোগ বিশেষজ্ঞের মূল্যায়ন (Cognitive assessment)
✔ মস্তিষ্ক সক্রিয়কারী ও স্মৃতিশক্তি বাড়ানোর ওষুধ
✔ অবসাদ, উদ্বেগ, ঘুমের সমস্যা নিয়ন্ত্রণের ওষুধ
✔ মেমোরি ট্রেনিং ও থেরাপি
✔ লাইফস্টাইল মডিফিকেশন (ঘুম, ডায়েট, মৃৃদু ব্যায়াম)
✔ পরিবারভিত্তিক কাউন্সেলিং
✔ নিয়মিত ফলোআপ
---
🔶 ডিমেনশিয়া রোগীর অভিভাবক ও পরিবারের করণীয়
ডিমেনশিয়া রোগীর সবচেয়ে বড় শক্তি হলো পরিবার। সঠিক সাপোর্ট পেলে রোগী মানসিকভাবে স্থিতিশীল থাকে।
যা যা করবেন
✔ রোগীর সাথে ধৈর্যশীল ও কোমল ব্যবহার
✔ এক প্রশ্ন বারবার করলে বিরক্ত না হওয়া
✔ তার আশপাশ নিরাপদ রাখা (পিচ্ছিল মেঝে/ঝুঁকিপূর্ণ জিনিস সরানো)
✔ ওষুধ সময়মতো খেতে সাহায্য করা
✔ নিয়মিত রুটিন তৈরি করা (ঘুম, খাওয়া, হাঁটা)
✔ স্মৃতির জন্য ভিজ্যুয়াল নোট/ক্যালেন্ডার/টুডুলিস্ট রাখা
✔ রোগীকে একা বাইরে যেতে না দেওয়া
✔ হঠাৎ আচরণগত পরিবর্তন দেখলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সাথে যোগাযোগ।
🔶 ডিমেনশিয়ার বিশেষায়িত সেবা-
১) বিশেষজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞের পর্যবেক্ষন
২) ওষুধ ও থেরাপি সেবা
✔ স্মৃতিবর্ধক ওষুধ
✔ আচরণগত থেরাপি
✔ ঘুম, উদ্বেগ, ডিপ্রেশন ম্যানেজমেন্ট
✔ বয়স্ক রোগীদের জন্য কাউন্সেলিং
৩) ফ্যামিলি সাপোর্ট ও গাইডলাইন
৪) নিরাপদ পরিবেশে রোগীকে রাখা
৫) নিয়মিত ফলোআপ ও মনিটরিং
রোগের ক্ষতি ধীর করতে লং-টার্ম কেয়ার প্ল্যান তৈরি করা হয়।
---
সংক্ষেপে
ডিমেনশিয়া মানে শুধু ভুলে যাওয়া নয়—এটি মস্তিষ্কের ধীরে ধীরে ক্ষয়। সময়মতো সঠিক চিকিৎসা এবং পরিবারের সহযোগিতা রোগীকে অনেক ভালো রাখতে পারে।
01576-981484