BoiToi- বইটই BD

BoiToi- বইটই BD পাইকারি দামে কিনুন খুচরা পণ্য।
ব্যবসা - সততা - বিশ্বস্থতা - সফলতা।

দ্বীন শব্দটা কত সহজ তাইনা? খুব সহজেই উচ্চারন করা যায়, বলে দেওয়া যায়। কিন্তু এর উপর অবিচল থাকাটাই যেন ফেতনার এই যুগে খুব ...
01/02/2025

দ্বীন শব্দটা কত সহজ তাইনা? খুব সহজেই উচ্চারন করা যায়, বলে দেওয়া যায়। কিন্তু এর উপর অবিচল থাকাটাই যেন ফেতনার এই যুগে খুব কঠিন হয়ে দাঁড়ায়।

হেদায়াত লাভ করা যেমন কঠিন, এই ফেতনার যুগে হেদায়াতের ওপর অবিচল থাকা আরও কঠিন। অনেক ভাই দ্বীনে ফিরেন। শরিয়ত মোতাবেক চলেন। অনেক আপু দ্বীনে ফিরেন। নামাজ, রোজা, হিজাব পরেন। শয়তানের ধোঁকায় আবার ভুল পথে হারিয়ে যান। আমরা তো হেদায়াতের পথে আসি। কিন্তু কীভাবে চললে দ্বীনে অটল থাকা যাবে।

ঈমানের সাথে চলা যাবে। সেসব বিষয় শিখি না। মানুষ হেদায়াত প্রাপ্তির পরে কী কী কারণে পথচ্যুত হয়। সেসব কারণ উদ্ঘাটন করে তার সমাধান এই বইতে দেওয়া হয়েছে। দ্বীনের ওপর অবিচল থাকার জন্য এই বই গাইড হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।

বইঃ দ্বীনে ফেরার পর হারিয়ে যেয়ো না।

নারীর মধ্যে শৈশবের অভিজ্ঞতা বা দুর্ব্যবহারের কারণে ভালোবাসার যোগ্যতা নিয়ে নেতিবাচক ধারণা জন্ম নিতে পারে, যা তার আত্মমূল্...
01/02/2025

নারীর মধ্যে শৈশবের অভিজ্ঞতা বা দুর্ব্যবহারের কারণে ভালোবাসার যোগ্যতা নিয়ে নেতিবাচক ধারণা জন্ম নিতে পারে, যা তার আত্মমূল্যায়নকে কঠিন করে তোলে। এতে সে নিজের প্রয়োজন প্রকাশ করতে ভয় পায় এবং মনে করে, কেউ তাকে সাহায্য করবে না। এই অনাস্থার কারণে সে স্বামীর ওপর নির্ভর করে না, ফলে স্বামী প্রত্যাখ্যাত অনুভব করে এবং দূরে সরে যায়।

অনেক সময় নারী হতাশা ও অবিশ্বাস থেকে তার প্রয়োজন বেপরোয়াভাবে প্রকাশ করে, যা পুরুষের কাছে জোরাজুরি হিসেবে প্রতিভাত হয়। প্রথমদিকে পুরুষ সাহায্য করতে চাইলেও পরে নিজেকে কেবল প্রয়োজন পূরণের হাতিয়ার মনে করে দূরে সরে যায়। আসল কারণ ভালোবাসার অভাব নয়, বরং আস্থা ও বিশ্বাসের অভাব।

তাই নারীকে বুঝতে হবে, Needing (স্বাভাবিক চাওয়া) এবং Neediness (অতিরিক্ত নির্ভরতা) এক নয়, এবং পুরুষের প্রতি আস্থা রাখার গুরুত্ব রয়েছে।

বই: মেন আর ফ্রম মার্স উইমেন আর ফ্রম ভেনাস।
লেখক: ড. জন গ্রে।
রূপান্তর : মোহাম্মদ সাইফুল্লাহ
প্রচ্ছদ প্রকাশন - Prossod Prokashon
390৳ (30% ছাড়ে 270৳)

গাজওয়াতুল হিন্দ কবে হবে?গাজওয়াতুল হিন্দ কখন হবে এটা কেবল আল্লাহই ভালো জানেন। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে হাদিস হাদিসে কোনো ...
01/02/2025

গাজওয়াতুল হিন্দ কবে হবে?

গাজওয়াতুল হিন্দ কখন হবে এটা কেবল আল্লাহই ভালো জানেন। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে হাদিস হাদিসে কোনো দিন-তারিখ উল্লেখ করা নেই। তবে ধারণা করা হয় যে, হযরত ইমাম মাহাদি আলাইহি ওয়া সাল্লাম আগমনের কিছুকাল আগে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ সংগঠিত হবে। গাজওয়াতুল হিন্দ বই থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন।

প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর একটি ভবিষ্যতবাণীর নাম "গাজওয়াতুল হিন্দ”। এটা মূলত হযরত ইমাম মাহদি আলাইহি ওয়া সাল্লাম-এর আগমণের কিছুকাল আগে হিন্দ এলাকায় (পাক- ভারত-বাংলাদেশে) মুসলিম এবং মুশরিকদের মধ্যকার সংগঠিত একটি ভয়াবহ যুদ্ধকে বুঝানো হয়।

কিন্তু আমাদের সমাজে গাজওয়াতুল হিন্দ নিয়ে বিভিন্ন ভ্রান্ত মাতবাদ রয়েছে। আর এই ভ্রান্ত মতবাদ নিরসনে অথেনটিক হাদিস ফলো করার কোনো বিকল্প নেই। বর্তমানে বিভিন্ন জাল হাদিসের ছড়াছড়িতে মানুষ বিভ্রান্তির দিকে ছুটে চলছে। তাই সঠিক ইনফরমেশনে আপনার জ্ঞানকে সমৃদ্ধ করতে গাজওয়াতুল হিন্দ বইটি শেয়ার করছি।

#গাযওয়াতুল_হিন্দ

অফার চলছে।
01/02/2025

অফার চলছে।

উপমহাদেশের ইতিহাস: বিকৃতি ও বাস্তবতাউপমহাদেশ ও বঙ্গের ইতিহাস বিকৃতির কবলে পড়েছে বারেবার। সেসব বিকৃতির জবাবে প্রকাশ পেয়েছ...
21/12/2024

উপমহাদেশের ইতিহাস: বিকৃতি ও বাস্তবতা
উপমহাদেশ ও বঙ্গের ইতিহাস বিকৃতির কবলে পড়েছে বারেবার। সেসব বিকৃতির জবাবে প্রকাশ পেয়েছে উপমহাদেশের ইতিহাসের নানা অধ্যায় নিয়ে রচিত নয়টি গুরুত্বপূর্ণ বই।
বইগুলো অর্ডার করতে এখনই যোগাযোগ করুন ইনবক্সে...

ইত্তিহাদ পাবলিকেশনের 'মুসলিম উম্মাহর ইতিহাস' ১৭ খণ্ড সিরিজটি কেন পড়ব?• বিগত দিনগুলোর সমাজব্যবস্থার সঙ্গে ইসলাম কীভাবে টি...
23/11/2024

ইত্তিহাদ পাবলিকেশনের 'মুসলিম উম্মাহর ইতিহাস' ১৭ খণ্ড সিরিজটি কেন পড়ব?

• বিগত দিনগুলোর সমাজব্যবস্থার সঙ্গে ইসলাম কীভাবে টিকে ছিল—সেই ইতিহাস জানতে মুসলিম উম্মাহর ইতিহাস পড়ব।

• রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মাত্র কয়েকজনকে সাথে নিয়ে এই দাওয়াতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন—সেই ধারাবাহিকতা বুঝতে মুসলিম উম্মাহর ইতিহাস পড়ব।

• আমরা যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছি, একই সমস্যা পূর্বে যারা ছিলেন তারাও কি সম্মুখীন হয়েছেন, হয়ে থাকলে এর সমাধান কীভাবে করেছেন—তা জানতে ও দিকনির্দেশনা নিতে মুসলিম উম্মাহর ইতিহাস পড়তে হবে।

• উলামায়ে কেরামের মধ্যে চিন্তাগত ও সিদ্ধান্তগত মতপার্থক্য কি পূর্বেও ছিল, খাইরুল কুরুনে এ সমস্যার সঙ্গে সাধারণ মুসলমান কেমন আচরণ করেছিলেন—এই চিত্র সামনে রাখতে হলে মুসলিম উম্মাহর ইতিহাস পড়তে হবে।

মূল লেখক ও প্রতিষ্ঠান থেকে আর্থিক চুক্তির মাধ্যমে একমাত্র অনুমোদনপ্রাপ্ত আমাদের 'মুসলিম উম্মাহর ইতিহাস' হোক আপনার সংগ্রামী ও দাওয়াতি জীবনের গাইডবুক।

জনপ্রিয় লেখক আরিফ আজাদের বই মানেই তরুণ প্রজন্মের নিকট ইসলামের চমকপ্রদ উপস্থাপন। তার বই মানেই ইসলামকে নতুন আঙ্গীকে দেখার ...
22/11/2024

জনপ্রিয় লেখক আরিফ আজাদের বই মানেই তরুণ প্রজন্মের নিকট ইসলামের চমকপ্রদ উপস্থাপন। তার বই মানেই ইসলামকে নতুন আঙ্গীকে দেখার সুযোগ। আধুনিক সময়েও ইসলাম যে কতটা জীবনঘনিষ্ঠ তা-ই ফুটে উঠে তার প্রতিটি বর্ণে, প্রতিটি শব্দে। লেখকের তুমুল জনপ্রিয় বইগুলো পাচ্ছেন বিশাল ছাড়ে।
আপনার ভাই, বোন, কাজিন কিংবা কোনো প্রতিবেশী তরুণ-তরুণীর নিকট ইসলামের সৌন্দর্য তুলে ধরার এক অনবদ্য উপকরণ হয়ে উঠতে পারে এই বইগুলো। হয়ে উঠতে পারে আপনার সাদাকায়ে জারিয়ার এক অনুপম সুযোগ। নিজে সংগ্রহ করার এবং অপরকে উপহার দেয়ার এই সুযোগ গ্রহণ করুন মাত্র একটু সদিচ্ছার মাধ্যমে।
আরিফ আজাদের যেকোন বই অর্ডার করলেই পাচ্ছেন:
✅ ৩০% নিশ্চিত ছাড়
✅ ন্যূনতম শিপিং চার্জ
✅সারাদেশে হোমডেলিভারি।

22/11/2024
জনপ্রিয় লেখক আরিফ আজাদ ভাইয়ের কোন বইটা পড়েছেন ?
21/11/2024

জনপ্রিয় লেখক আরিফ আজাদ ভাইয়ের কোন বইটা পড়েছেন ?

পড়েছেন!
20/11/2024

পড়েছেন!

'কোন পাঠককে যদি আপনার কেবলমাত্র একটা বই পড়বার পরামর্শ দিতে হয়, কোন বইটার কথা বলবেন?'- 'অতি-অবশ্যই, বেলা ফুরাবার আগে'।- '...
20/11/2024

'কোন পাঠককে যদি আপনার কেবলমাত্র একটা বই পড়বার পরামর্শ দিতে হয়, কোন বইটার কথা বলবেন?'

- 'অতি-অবশ্যই, বেলা ফুরাবার আগে'।

- 'সাজিদ সিরিজের কোন বই নয় কেনো?'

-'সাজিদ সিরিজের বিষয়বস্তু সকল মানুষের জন্য নয়, কিন্তু বেলা ফুরাবার আগে বইয়ের বিষয়বস্তু কমবেশি আমাদের সকলের জন্যেই, তাই'।

#বেলা_ফুরাবার_আগে #আরিফ_আজাদ
আরিফ আজাদের সকল বই আমাদের কাছে পেয়ে যাবেন সবচেয়ে সাশ্রয়ী দামে।

18/11/2024

৫২১৫. প্রশ্ন
মুহতারাম! আজকাল দেখা যায় অনেকে ইউটিউবে ভিডিও আপলোড করে অর্থ-উপার্জন করে। আর তা এভাবে যে, কারো ভিডিও এর যদি ভিউআর (Viewer) বেশি হয় তখন ইউটিউব কর্তৃপক্ষ তার সাথে চুক্তি করে তার ভিডিওগুলোর সাথে বিভিন্ন কোম্পানির এ্যাড যুক্ত করে দেয় এবং এর বিনিময়ে তাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়। জানার বিষয় হচ্ছে, এভাবে অর্থ-উপার্জন করা বৈধ হবে কি না?

উত্তর
নিজের তৈরিকৃত ভিডিও-এর সাথে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন যুক্ত করার বিনিময়ে ইউটিউব থেকে অর্থ উপার্জনের বিষয়টি নিরাপদ নয়। কারণ ইউটিউব কখন কোন্ ধরনের এবং কোন্ কোম্পানির বিজ্ঞাপন দেবে তাতে ভিডিওদাতার এখতিয়ার থাকে না বরং এসব কিছু ইউটিউব নিয়ন্ত্রণ করে। সে তার ইচ্ছা মত যে কোনো বিজ্ঞাপন দিতে পারে। অথচ বাছ-বিচার ছাড়া যে কোনো বিজ্ঞাপন যুক্ত করেই অর্থ-উপার্জন বৈধ নয়। বরং অর্থ-উপার্জন বৈধ হওয়ার বিষয়টি নির্ভর করে কিছু শর্তাবলীর উপর যার কয়েকটি নি¤œরূপ :

১. যে বিষয়ের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সেটি বৈধ হওয়া।

২. বিজ্ঞাপনের চিত্র শরীয়ত পরিপন্থী না হওয়া।

৩. বিজ্ঞাপন ও এর ভাষা এবং উপস্থাপনের মধ্যে কোনো ধরনের ধোঁকা বা প্রতারণার আশ্রয় না নেয়া ইত্যাদি।

আর সাধারণত যেহেতু এসব শর্তাবলী রক্ষা করা ভিডিওদাতার পক্ষে সম্ভব হয় না, তাই এ ধরনের উপার্জন থেকে বিরত থাকা উচিত।

-কিতাবুল আছল ৪/২০; বাদায়েউস সানায়ে ৪৪৬; ফিকহুন নাওয়াযিল ৩/২৮৪
আল কাউসার মাসিকপত্র।

Address

Dhaka

Telephone

+8801610270800

Website

Alerts

Be the first to know and let us send you an email when BoiToi- বইটই BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to BoiToi- বইটই BD:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram