Dr. Mahady Hasan Child Care

Dr. Mahady Hasan Child Care হাসবুনাল্লাহি ওয়া নিমাল ওয়াকিল ❤️
নবজাতক ও শিশু রোগের ডাক্তার
পেশেন্টকে সব সময় বেস্ট চিকিৎসাটা দেবার চেষ্টা করি। বাকি কথা পেশেন্টের গার্ডিয়ানরাই বলতে পারবে।

06/04/2026
01/04/2026

আমাকে চেম্বারে একজন বললো-"আমি সাধারণত বড় ডাক্তার ছাড়া বাচ্চাকে ডাক্তার দেখায় না কিন্তু আমার ওয়াইফ বললো আপনাকে নাকি দেখাবে কারণ আমার বাচ্চার স্কুলের বন্ধুরা নাকি আপনাকে দেখায়ে সবাই সুস্থ হয়েছে তাই আসলাম আরকি।"
ভদ্রলোকের চিন্তা ভাবনাকে অবশ্যই আমি সম্মান জানায়। প্রথম কথা আপনার যদি ভালো সামর্থ্য থাকে বড় জায়গায় ভাল জায়গায় বাচ্চাকে ডাক্তার দেখানোর তবে আপনি আমার মতো ছোট ডাক্তার কেনই বা দেখাবেন। বাংলাদেশে অনেক ভাল পেডিয়েট্রিশিয়ান আছেন যাদের সাথে নিজেকে তুলনা করার মতোই যোগ্যতাই এখনো আমার হয়নি। আপনার যদি ভাল সামর্থ্য থাকে তবে অবশ্যই আপনি সিনিয়র স্যার বা ম্যাডামদের দেখাবেন। আমি ছোট ডাক্তার তবে আমি চেষ্টা করছি পেশেন্টকে বেস্ট চিকিৎসাটা দেবার জন্য। সুস্থতা আল্লাহর হাতে ডাক্তার অসিলা মাএ। যাইহোক পোস্টটা লিখার একটাই উদ্দেশ্য আমার জন্য আপনারা মন থেকে দোয়া করবেন। টাকা পয়সা এগুলা আপেক্ষিক। একজন মানুষের দোয়ায় বা মোনাজাতে থাকার থেকে জীবনে আর কোনো বড় সফলতা হয় না। আল্লাহ আপনাদের সবার বাচ্চাকে সুস্থ রাখুক ফিআমানিল্লাহ।

Dr. Mahady

29/03/2026

পেডিয়েট্রিশিয়ান হয়ে দাদি নানির কথা আগে বুঝতে হবে। একজন আমাকে বললো বাচ্চার বুকের মধ্যে পাখি ডাকতেছে। আরেকজন বললো বাচ্চার পিঠের মধ্যে কে যেন বাশি বাজাচ্ছে এবং পেটের মধ্যে লঞ্চ ছেড়ে দিয়েছে🙂

28/03/2026

আল্লাহর সামনে ভেঙ্গে পড়লে ভালো লাগে,
আমি যখন ভেঙ্গে পড়ি উনি তখন শক্ত করে ধরেন আমায়,আমি কত ভেঙেছি আর উনি জোড়া লাগিয়েছেন আমায়,আমি কত হেরেছি আর উনি জিতিয়েছেন আমায়,দুঃখ না থাকলে কি আর বুঝতাম সুখের এতো মূল্য,দুঃখ আমায় আল্লাহকে চিনিয়েছে আলহামদুলিল্লাহ।

26/03/2026

বাচ্চাদের ঠান্ডা কাশির ওষুধ ছাড়া কিছু চিকিৎসা পদ্ধতি:
1️⃣পদ্ধতি ১ –গরম পানির সাথে ১ চামচ মধু ও লেবুর রস মিশিয়ে খাওয়ান।
‎2️⃣পদ্ধতি ২ – টমেটো ও রসুন দিয়ে স্যুপ তৈরি করে দিন। এতে কফ গলে এবং শ্বাসকষ্ট কমে।
‎3️⃣পদ্ধতি ৩ – গরম পানিতে তুলসি পাতা ও আদা ফুটিয়ে খাওয়ালে খুসখুসে কাশি কমে এবং কফ জমতে দেয় না।
‎4️⃣পদ্ধতি ৪ – আধা চা চামচ দারুচিনি গুঁড়া, ২ চামচ মধু ও অল্প আদার রস মিশিয়ে খাওয়ান। এটি বুকে কফ জমা থেকে রক্ষা করবে।
‎5️⃣গলা ব্যথা থাকলে – আদার রস + মধু + মেথি গুঁড়া মিশিয়ে খাওয়ালে গলা ব্যথা কমে যায়।
‎❌৭ মাস বয়সের নিচের বাচ্চাদের এই পদ্ধতিগুলো এপ্লাই করবেন না।

সিক্রেট গ্রুপেও To the Point হিস্ট্রি নিয়ে তারপর চিকিৎসা করি।
26/03/2026

সিক্রেট গ্রুপেও To the Point হিস্ট্রি নিয়ে তারপর চিকিৎসা করি।

25/03/2026

আপনি কি জানেন?
বাচ্চাদের জ্বর হলে Paracetamol Drop বা Syrup বাচ্চাদের ৮ ঘন্টা বা ৬ ঘন্টা পরপর দেয়া যাবে।অর্থাৎ ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪ বার দেয়া যাবে।৪ বারের বেশি দেয়া যাবে না।কয়েকজন পেলাম ৪ ঘন্টা পরপর সিরাপ খাওয়াইছেন যেটা বাচ্চার জন্য ক্ষতি। এখন কথা হলো ৪ বার সিরাপ দেবার পরও জ্বর যদি ১০১ হয়ে যায় তখন কি করতে হবে?-তখন সাপোসিটার দিতে হবে বয়স ওজন অনুযায়ী এবং গা মুছাই দিতে হবে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mahady Hasan Child Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category