28/02/2025
ঘাড় থেকে হাত এবং কোমর থেকে পা পর্যন্ত ব্যথা, ঝিন ঝিন, অবশ অবশ ভাব ( PLID) সমস্যায় ম্যাকেঞ্জির MDT এপ্রোচ, হাইলি ইভিডেন্স বেইজড চিকিৎসায়৷ অর্থাৎ গবেষনায় প্রমানিত অত্যধিক কার্যকরী চিকিৎসা।
আলহামদুলিল্লাহ, গত দুই বছরে ম্যাকেঞ্জির MDT, Part - A & B ইতিমধ্যে শেষ করেছি। এই বছরে Part - C ও শেষ। স্পাইনের যেকোন সমস্যায়, বিশেষ করে মেকানিকাল ডায়াগনোসিস এবং সাশ্রয়ী খরচে বেস্ট চিকিৎসা হিসেবে MDT ( Mechanical Diagnosis Therapy) এর বিকল্প নেই৷
উন্নত বিশ্বে কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা যেকোন স্পাইনের সমস্যায় ম্যাকেঞ্জির এই মেকানিকাল ডায়াগনোসিস থেরাপি অত্যান্ত জনপ্রিয় চিকিৎসা।
Part - C এর টিউটর হিসেবে পেয়েছি, MDT এর ইন্টারন্যাশনাল এডুকেশনের ডিরেক্টর, জনাব রিচার্ড রোজডেলকে৷ অসাধারণ একজন মানুষ, অসাধারণ একজন টিউটর। একজন সিরিয়াস কোমর ব্যথার রোগীকে কিভাবে ডায়াগনোসিস করতে হয় এবং কিভাবে চিকিৎসা প্লান করতে হয়, এক্সারসাইজ সেট করতে হয়৷ খুব সুন্দরভাবে শিখিয়েছেন ৷ যেই গত ছয় মাস ধরে ফিজিওথেরাপি সহ বহু চিকিৎসা নিয়েও ভাল হয় নাই, তাকে কিভাবে সূক্ষ্ম ভাবে এসেস ( রোগ নির্নয়) করতে হয়, সেটাও দেখিয়েছেন ।
আমার অনেকদিন ধরেই স্বপ্ন ছিল পেইনম্যানেজম্যান্টের জন্য ইউনিক এবং কার্যকরী চিকিৎসা নিয়ে একটা প্রতিষ্ঠান করা৷
ইনশাল্লাহ, এখন থেকে ফিউচার হেলথের স্পেশালাইজড পেইন ম্যানেজমেন্ট সেন্টার *পেইনকিউর* ( paincure.com.bd) এ উন্নত ডায়াগনোসিস এবং পেইন ম্যানেজমেন্টের সব অত্যাধুনিক চিকিৎসা সেবা পাবেন।
যারা আর্থিকভাবে অস্বচ্ছল তাদের জন্য ম্যাকেঞ্জির MDT চিকিৎসা একটা বৈপ্লবিক চিকিৎসা। কারণ সঠিক রোগ নির্নয় করে এক্সারসাইজ শিখিয়ে দিলেই, আপনি বাসায় বসে নিজেই নিজের চিকিৎসা করতে পারবেন৷
আমার স্বপ্ন আছে, সময় পেলে সারাদেশ ঘুরে এই দেশের মানুষকে সেলফ কিছু চিকিৎসা শিখানো৷ কারণ এমন অনেক রোগ আছে, যেইগুলোতে আপনি বছরের পর কষ্ট পাচ্ছেন, অথচ কিছু টিপস এবং সঠিক এক্সারসাইজ জানা থাকলে এইসব রোগে আপনি নিজেই নিজের চিকিৎসা করতে পারেন৷
ধন্যবাদ
Dr. Saiful Islam, PT
BPT, MPT ( Orthopaedic)
MDT ( Part A & B & C )
Certified in Ozone & Acupuncture therapy.