27/01/2026
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর মাধ্যমে বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ দেশের ৪৭ টি জেলার ৩২৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চলমান রয়েছে। এই কার্যক্রমের আওতায় দেশের ৮টি বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর সভাপতিত্বে ডিভিশনাল কো-অর্ডিনেশন মিটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এই কাজটিকে আরও বেগবান করতে সেবার মান বৃদ্ধি করতে সংশ্লিষ্ট বিভাগের সিভিল সার্জনগণ মতামত প্রদান করেন।
বর্তমানে এই কার্যক্রমের আওতায় সাড়ে ৬ লক্ষাধিক উচ্চ রক্তচাপ এবং প্রায় ৫ লক্ষাধিক ডায়াবেটিসের রোগী নিবন্ধিত রয়েছে এবং তারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত ফলোআপে আসছেন।