Bangladesh Diploma Medical Student’s Association

Bangladesh Diploma Medical Student’s Association ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত ডিপ্লোমা মেডিকেল(ম্যাটস) শিক্ষার্থীদের জাতীয় সংগঠন (BDMSA)
-কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ।

ইসলামের ইতিহাসে প্রথম নারী নার্স হিসেবে সবচেয়ে বেশি পরিচিত হলেন রুফাইদা আল-আসলামিয়্যা রাদিয়াল্লাহু আনহা।তিনি ছিলেন হজরত ...
12/05/2026

ইসলামের ইতিহাসে প্রথম নারী নার্স হিসেবে সবচেয়ে বেশি পরিচিত হলেন রুফাইদা আল-আসলামিয়্যা রাদিয়াল্লাহু আনহা।
তিনি ছিলেন হজরত মুহাম্মদ ﷺ-এর যুগের একজন সাহাবিয়া। যুদ্ধের সময় আহত সাহাবিদের সেবা, চিকিৎসা ও পরিচর্যা করতেন। বিশেষ করে Battle of the Trench (খন্দক), উহুদ, খায়বার যুদ্ধে তিনি চিকিৎসাসেবা দেন। তাঁকে ইসলামের প্রথম নার্স ও চিকিৎসাসেবার পথিকৃৎ বলা হয়।
তিনি শুধু নিজে সেবা করতেন না, বরং অন্য নারীদেরও চিকিৎসা ও সেবার প্রশিক্ষণ দিতেন। এজন্য আধুনিক ইসলামী চিকিৎসা ইতিহাসে তাঁর মর্যাদা অনেক উঁচু।

নানা অসংগতিতে জর্জরিত গভঃ ম্যাটস্, ঝিনাইদহবিদ্যুৎ বিচ্ছিন্নতায় মানবেতর শিক্ষাজীবন, অনিশ্চয়তায় শিক্ষার্থীরাঝিনাইদহ প্রতিন...
11/05/2026

নানা অসংগতিতে জর্জরিত গভঃ ম্যাটস্, ঝিনাইদহ
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় মানবেতর শিক্ষাজীবন, অনিশ্চয়তায় শিক্ষার্থীরা
ঝিনাইদহ প্রতিনিধি:
নানা অসংগতি ও দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে গভঃ ম্যাটস্, ঝিনাইদহ। প্রতিষ্ঠানটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় শিক্ষার্থীরা মানবেতর পরিবেশে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। এতে ব্যাহত হচ্ছে পাঠদান, আবাসিক সুবিধা ও শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাপন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যুৎ না থাকায় ক্লাস কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাতে পড়াশোনা করা সম্ভব হচ্ছে না, পাশাপাশি পানির সংকট ও অন্যান্য মৌলিক সমস্যাও প্রকট আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে সমস্যাগুলোর সমাধান না হওয়ায় হতাশা ও অনিশ্চয়তা বাড়ছে শিক্ষার্থীদের মাঝে।
এদিকে, প্রতিষ্ঠানটির ভর্তি বিজ্ঞপ্তিও বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। এতে নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। সংশ্লিষ্টদের উদাসীনতায় শিক্ষা পরিবেশ দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আমাদের প্রাক্তন অনেক ডিএমএফ পড়ছে তোমরাও আবেদন করো। শুভ কামনা
11/05/2026

আমাদের প্রাক্তন অনেক ডিএমএফ পড়ছে তোমরাও আবেদন করো। শুভ কামনা

ম্যাটস হোস্টেলের খাওয়া দাওয়া তিন আইটেমে সীমাবদ্ধ। মুরগী, মাছ অথবা ডিম। প্রতিটাই ছোট্ট এক পিস করে।আম্মাও জানেন। তবু যতদিন...
11/05/2026

ম্যাটস হোস্টেলের খাওয়া দাওয়া তিন আইটেমে সীমাবদ্ধ। মুরগী, মাছ অথবা ডিম। প্রতিটাই ছোট্ট এক পিস করে।

আম্মাও জানেন। তবু যতদিন ধরে আছি প্রতিবেলায় ফোন দিয়ে যে প্রশ্ন দুটো তিনি করবেনই সেগুলো হলো:'‘খেয়েছিস? কি দিয়ে খেয়েছিস?’’ জবাব শুনে মা প্রতিবেলায় কষ্ট পান। তবু তার শোনাই লাগবে।

আমিও পালটা প্রশ্ন করি। বাসায় ভালো কিছু রান্না হলে মা বলতে লজ্জা পান। যেন আমি বাসায় না থাকা অবস্থায় ভালো আইটেম রান্না করাটা বিরাট অন্যায় ! আবার অজুহাতও দেন ! আজ মেহমান এসেছিলোতো- তাই এইটা করেছি। আজ দুপুরের রান্নাটা খেয়ে একেবারে রুচি চলে গেছেতো- তাই এইটা করেছি।

ছোটবোনের কাছে শুনেছি যেদিন আমার প্রিয় কোনো আইটেম রান্না হয় সেদিন ডাইনিং এ বসলেই মার মন খারাপ হয়ে যায় ! এমনই কোনো একদিন আমার শুধু এক পিস মাছ দিতে ভাত খাওয়ার কথা শুনে সাথে সাথে মায়ের চোখে পানি এসে গিয়েছিলো। এটাও বোনের কাছে শোনা। অবশ্য জিজ্ঞেস করলে মা স্বীকার করেন না।

সত্যিই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা হলো মা হওয়া। এ কাজে কোনো সাপ্তাহিক ছুটি নেই, কোনো বেতন নেই, বোনাস নেই, পদোন্নতিনেই, নেই কোন প্রোমোশন। তবু কিভাবে যে মায়েরা এই কাজটা সারাজীবন করে যান বুঝি না! শুধু কাজটা করে মায়ের মুখে তৃপ্তির হাসি দেখে বুঝি- সবচেয়ে কঠিন এই কাজটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ।

২০১৩-১৪ সালের দিকে হোস্টেলে থাকার সময় লেখা। আর ওই সময়টাতে ডাইনিংয়ে খাওয়াটা মোটামুটি বাধ্যতামূলক টাইপের ছিল।

মোঃ সোহানুর রহমান সিরাত
শিক্ষাবর্ষঃ ২০১২-১৩

11/05/2026

বিএসসি নার্স এবং মেডিকেল টেকনোলজিস্ট(প্রথম শ্রেনী) এখন পর্যন্ত নিয়োগ হয়নি কাদের ইশারায়?

এই বৈষম্যর শেষ কোথায়?

10/05/2026

ওকে শুভ রাত্রি!

ডিগ্রি দেখে টিকটকার থেকে চিকিৎসা নিবেন না।
জনসচেতনতা:- স্বাস্থ্য সিন্ডিকেট ভেঙে দাও পরিষদ

10/05/2026

স্বাস্থ্যখাতে পেশাগত অহংকার ও বৈষম্য বহুদিনের বাস্তবতা। দুর্ভাগ্যজনকভাবে একশ্রেণীর চিকিৎসক সমাজ কখনোই চায় না অন্য স্বাস্থ্য পেশাজীবীরা তাদের সমমানের বা উচ্চতর একাডেমিক অবস্থানে পৌঁছাক। এই মানসিকতার পেছনে ব্যক্তিগত ইগো, পেশাগত আধিপত্য ও ক্ষমতার কেন্দ্রীকরণের প্রবণতা কাজ করে।

একসময় নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের ডিপ্লোমা-পরবর্তী BSc পড়ার পথও কার্যত বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তারা সেই অধিকার আদায় করেছে। পরবর্তীতে অনেকে PhD পর্যন্ত অর্জন করেছেন। অথচ “Doctorate” ডিগ্রি থাকা সত্ত্বেও “Dr.” প্রিফিক্স ব্যবহারে নানা বাধা সৃষ্টি করা হয়েছে, যা মূলত একাডেমিক মর্যাদাকে খাটো করার মানসিকতারই বহিঃপ্রকাশ।

শুধু তাই নয়, বর্তমানে BSc নার্স ও BSc মেডিকেল টেকনোলজিস্টদের অনেক পদ নীতিগতভাবে প্রথম শ্রেণির কর্মকর্তা মর্যাদার উপযোগী হওয়া সত্ত্বেও স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখনো সেই কাঠামোগত স্বীকৃতি ও নিয়োগব্যবস্থা পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। ফলে উচ্চশিক্ষিত ও দক্ষ পেশাজীবীরাও দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিক বৈষম্যের শিকার হচ্ছেন।

অন্যদিকে চিকিৎসা অনুষদের ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (DMF) ডিগ্রিধারীদের ক্ষেত্রেও একই ধরনের বৈষম্য দীর্ঘদিন ধরে চলছে। ঐতিহাসিকভাবে রাষ্ট্র স্বীকৃত চিকিৎসা ডিপ্লোমা হওয়া সত্ত্বেও DMF ডিগ্রিধারীদের জন্য ব্যাচেলর ডিগ্রিতে উন্নীত হওয়ার সুস্পষ্ট পথ তৈরি করা হয়নি। তাদের পেশাগত ও একাডেমিক অগ্রগতির সুযোগ সীমিত রেখে একটি গোষ্ঠী আধিপত্য ধরে রাখতে চায়—এমন অভিযোগ দিন দিন আরও জোরালো হচ্ছে।

স্বাস্থ্যখাত কোনো একক পেশার সম্পত্তি নয়। একজন চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট কিংবা ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার সবার সমন্বিত অবদানেই একটি দেশের স্বাস্থ্যব্যবস্থা গড়ে ওঠে। ইগো ও হিংসা দিয়ে উন্নয়নকে আটকে রাখা যায় না; যোগ্যতা ও বাস্তবতাই শেষ পর্যন্ত নিজের জায়গা করে নেয়।

মো মাজহারুল ইসলাম রাকিব
আহবায়ক
বিডিএমএসএ কেন্দ্রীয় ছাত্র সংসদ

প্রথমবারের মতো পিএইচডিধারী নার্সগণ নামের আগে ড. উপাধি ব্যবহারের অনুমতিপ্রাপ্ত হলেন! এটা উনাদের প্রাপ্য!  দীর্ঘদিন পর উনা...
10/05/2026

প্রথমবারের মতো পিএইচডিধারী নার্সগণ নামের আগে ড. উপাধি ব্যবহারের অনুমতিপ্রাপ্ত হলেন! এটা উনাদের প্রাপ্য! দীর্ঘদিন পর উনারা সম্মানীত হলেন!

উচ্চশিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।
চিকিৎসক কর্মকর্তারা সিন্ডিকেট করে কতদিন দমিয়ে রাখতে পারবেন?

কমিউনিটি ক্লিনিকে  DMF নিয়োগ  দিতে বড় স্টেকহোল্ডার বিএমএ এর যেহেতু আপত্তি সেহেতু উনাদের কাছে আকুল আবেদন কমিউনিটি ক্লিনিক...
10/05/2026

কমিউনিটি ক্লিনিকে DMF নিয়োগ দিতে বড় স্টেকহোল্ডার বিএমএ এর যেহেতু আপত্তি সেহেতু উনাদের কাছে আকুল আবেদন কমিউনিটি ক্লিনিকে CHCP (নন মেডিক্যাল পার্সন - সাধারণ থেকে উচ্চমাধ্যমিক পাশ) থেকে চিকিৎসা নেওয়ার থেকে চিন থেকে পাশ করে আসা এমবিবিএস দের নিয়োগ দিন।।

নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, বেকারত্ব সমস্যা দূর হবে।

বিএমডিসি আইন ২০১০ এর পঞ্চম তফসিলে আমাদের ডিপ্লোমা কোর্সকে স্পষ্টভাবে “মেডিকেল চিকিৎসা ডিপ্লোমা” হিসেবে উল্লেখ করা হয়েছে।...
09/05/2026

বিএমডিসি আইন ২০১০ এর পঞ্চম তফসিলে আমাদের ডিপ্লোমা কোর্সকে স্পষ্টভাবে “মেডিকেল চিকিৎসা ডিপ্লোমা” হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সাথে ডিপ্লোমা কোর্সের নাম “ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (DMF)” বলেও সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।
শুধু তাই নয়, ২০১০ সালের ২০ ডিসেম্বর এবং ২০১৮ সালের ৯ আগস্ট প্রকাশিত বাংলাদেশ গেজেট অনুযায়ীও আমাদের কোর্সকে “মেডিকেল চিকিৎসা ডিপ্লোমা” হিসেবে আইনি স্বীকৃতি প্রদান করা হয়েছে এবং ডিপ্লোমার নাম DMF বলে উল্লেখ করা হয়েছে।
তবুও এখন পর্যন্ত রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ বিভিন্ন নথিপত্রে কোর্সের নাম “মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স (MATC)” হিসেবে উল্লেখ করছে, যা বিএমডিসি আইন ও বাংলাদেশ গেজেটভুক্ত আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং সুস্পষ্টভাবে আইন লঙ্ঘনের শামিল।

09/05/2026

"উচ্চশিক্ষা আমাদের দাবী নয় অধিকার "
➡️ ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ চাই ✅

ছাত্র আন্দোলন ২০২৪ বক্তব্য রাখছেন


মো মাজহারুল ইসলাম রাকিব
আহবায়ক
বিডিএমএসএ কেন্দ্রীয় ছাত্র সংসদ।

Address

Dhaka Farmgate
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Diploma Medical Student’s Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share