Dr Niloy Pramanik

Dr Niloy Pramanik Orthopaedic specialist & Trauma Surgeon
MBBS(RMC),BCS(Health)
MS(Orthopaedics)
MRCS(UK)P-b
NITOR,Dhaka

খেলবো হোলি রং দেবোনা তাই কখনো হয়!(০৩/০৩/২৬)
04/03/2026

খেলবো হোলি রং দেবোনা তাই কখনো হয়!
(০৩/০৩/২৬)

Dx : Closed Monteggia fracture dislocation (Lt)Rx : Open reduction & internal fixation by small DCPঅর্থোপেডিক ও ট্রমা যে...
28/02/2026

Dx : Closed Monteggia fracture dislocation (Lt)

Rx : Open reduction & internal fixation by small DCP

অর্থোপেডিক ও ট্রমা যেকোনো সেবার জন্য...

ডাঃ নিলয় কুমার প্রামানিক
অর্থোপেডিক স্পেশালিষ্ট ও ট্রমা সার্জন
চীফ কনসালটেন্ট
ল্যাবএইড,রাজশাহী



প্রিয়জনের কথা মনোযোগ দিয়ে শুনুন। তার কষ্টের কথা শুনুন, বুঝতে চেষ্টা করুন। আপনি হয়তো তার সমস্যা সমাধান করতে পারবেন না।  ক...
22/02/2026

প্রিয়জনের কথা মনোযোগ দিয়ে শুনুন। তার কষ্টের কথা শুনুন, বুঝতে চেষ্টা করুন। আপনি হয়তো তার সমস্যা সমাধান করতে পারবেন না।

কিন্ত অনেক সময় অন্যের কাছে মন উজাড় করে কথা বলাও সমাধানের পথ তৈরি করে দেয়।

নিজের ও প্রিয়জনের মনের যত্ন নিন!

আ-মরি বাংলা ভাষা 🥰
21/02/2026

আ-মরি বাংলা ভাষা 🥰

রোজার মাস সবার জন্য শুধু ধর্মীয় অনুশীলন নয় এটা জীবনযাপনের একটি বিশেষ সময়ও।হঠাৎ করে দীর্ঘ সময় না খেয়ে থাকা, ঘুমের সময় পরি...
18/02/2026

রোজার মাস সবার জন্য শুধু ধর্মীয় অনুশীলন নয় এটা জীবনযাপনের একটি বিশেষ সময়ও।হঠাৎ করে দীর্ঘ সময় না খেয়ে থাকা, ঘুমের সময় পরিবর্তন, খাবারের রুটিন বদলে যাওয়া এসব কারণে শরীরের ওপর একধরনের চাপ পড়ে। তাই রোজা শুরু হওয়ার আগে যদি আমরা একটু সচেতনভাবে শরীর-মনকে প্রস্তুত করি, তাহলে পুরো মাসটাই অনেক বেশি স্বস্তিতে কাটানো সম্ভব। অনেকেই রোজার প্রথম কয়েকদিন মাথা ব্যথা, দুর্বলতা, অ্যাসিডিটি বা অতিরিক্ত ক্লান্তিতে ভোগেন এসবের বেশিরভাগই আসলে অপ্রস্তুত শরীরের প্রতিক্রিয়া। তাই রোজা শুরুর আগে ৭ দিনের একটি ছোট হেলথ প্রিপারেশন প্ল্যান মেনে চললে শরীর ধীরে ধীরে নতুন রুটিনে মানিয়ে নিতে পারে।

1️⃣ রাত জাগা কমানোর চেষ্টা করুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও জাগার অভ্যাস করুন। অন্তত ৭–৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন। কারণ হঠাৎ ঘুমের সময় বদলালে মাথা ব্যথা ও ক্লান্তি বাড়তে পারে।

2️⃣ হঠাৎ করে চা/কফি বন্ধ করলে মাথা ব্যথা হতে পারে, তাই ধীরে ধীরে এগুলো কমানোর চেষ্টা করুন। অতিরিক্ত মিষ্টি, সফট ড্রিংক, প্যাকেটজাত জুস খাওয়া ছেড়ে দিন। এতে রোজার প্রথম দিকের মাথা ঝিমঝিম বা বিরক্তিভাব কম হবে।

3️⃣ সারাদিনে ৮-১০ গ্লাস পানি খাওয়ার লক্ষ্য ঠিক করুন। একসাথে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার পানি পান করুন।

4️⃣ প্রতিদিন ২০-৩০ মিনিট হাঁটা বা হালকা স্ট্রেচিং করুন। অতিরিক্ত ভারী ব্যায়াম করার প্রয়োজন নেই। ব্যায়াম শরীরের মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে

5️⃣ রাতের খাবার একটু আগে খাওয়ার চেষ্টা করুন। সকালের নাশতা একটু দেরিতে করুন। এতে শরীর ধীরে ধীরে দীর্ঘ সময় না খেয়ে থাকার সাথে মানিয়ে নিতে পারবে।

6️⃣ যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড বা অন্য কোনো দীর্ঘমেয়াদি রোগ আছে তারা ডাক্তারের পরামর্শ নিন। নিয়মিত ওষুধ খেলে ডোজের সময় নিয়ে আগেই আলোচনা করুন। প্রয়োজন হলে ব্লাড সুগার/প্রেশার চেক করুন

7️⃣ বেশি ভাজাপোড়া, ফাস্ট ফুড খাওয়া কমান।আঁশযুক্ত খাবার (শাকসবজি, ফল, ডাল) বাড়ান। খাদ্য তালিকায় প্রোটিন (ডিম, মাছ, মুরগি, ডাল) যুক্ত করুন। এতে রোজার সময় কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিকের ঝুঁকি কমবে।

এঙ্কেল জয়েন্ট বা পায়ে আঘাত পেয়েছেন,অনেক ফুলে গেছে।তৎক্ষণাৎ কি করবেন?!-১)পায়ে ভর দিয়ে হাঁটবেন না২)পা কিছুটা উঁচু স্থানে র...
16/02/2026

এঙ্কেল জয়েন্ট বা পায়ে আঘাত পেয়েছেন,অনেক ফুলে গেছে।তৎক্ষণাৎ কি করবেন?!-
১)পায়ে ভর দিয়ে হাঁটবেন না
২)পা কিছুটা উঁচু স্থানে রাখুন
৩)ঠান্ডা পানি বা বরফ সেক দিন

এরপর যতো দ্রুত সম্ভব একজন অর্থোপেডিক ডাক্তারের পরামর্শ নিন।

শান্তি মানে নিখুঁত জীবন না—কখনও কখনও শান্তি মানে অসম্পূর্ণতার সাথে মানিয়ে নেওয়া...
15/02/2026

শান্তি মানে নিখুঁত জীবন না—
কখনও কখনও শান্তি মানে অসম্পূর্ণতার সাথে মানিয়ে নেওয়া...

আমার কাছে যত রোগী ঘাড়ে শক্ত হয়ে যাওয়া, সকালে ঘুম থেকে ওঠার পরে ঘার নাড়াতে কষ্ট হওয়া, মাথার পেছন দিকে ব্যথার সমস্যা নিয়ে ...
15/02/2026

আমার কাছে যত রোগী ঘাড়ে শক্ত হয়ে যাওয়া, সকালে ঘুম থেকে ওঠার পরে ঘার নাড়াতে কষ্ট হওয়া, মাথার পেছন দিকে ব্যথার সমস্যা নিয়ে আসে তাদের বেশিরভাগের মধ্যেই একটা জিনিস কমন। এরা প্রত্যেকে রাতে দেরি করে ঘুমান।

মানবদেহ একটি বায়োলজিকাল ক্লোক মেনে চলে। রাতে ঘুমের সময় টিস্যু রিপেয়ার হয়। আমরা যখন রাত জাগি তখন মেলাটোনিন নিঃসরণ কমে, গ্রোথ হরমোন রিলিজ ব্যাহত হয়, পেশি ও লিগামেন্ট ঠিকভাবে রিপেয়ার হতে পারেনা। ফলাফল ঘাড়ের deep neck flexor muscles ও upper trapezius পুরোপুরি রিকভার করতে পারে না। ঘাড়ের পেশিগুলো সারাদিন মাথার ভার বহন করে।
রাতে পর্যাপ্ত বিশ্রাম না পেলে পেশিতে মাইক্রো টিয়ার রিপেয়ার হয় না, মাসল টোন বেড়ে যায়, ক্রোনিক লো-গ্রেড স্পাজম তৈরি হয়৷ এই স্পাজম প্রথমে টের পাওয়া যায় না। কয়েক সপ্তাহ পর ঘাড় শক্ত লাগা, মাথার পেছনে ব্যথা, কাঁধে টান লাগার সমস্যা শুরু হয়।

রাতে জাগা মানে সাধারণত বিছানায় আধশোয়া ভঙ্গি, মাথা সামনের দিকে ঝুলিয়ে ল্যাপটপ বা ফোন চালানো। এই ভঙ্গিতে ঘাড়ের ওপর চাপ কতটা পড়ে জানেন? মাথার ওজন ৪.৫-৫ কেজি, ৩০° সামনে ঝুঁকলে চাপ পরে ১৮ কেজি, ৬০° ঝুঁকলে চাপ পরে ২৭ কেজি। রাত জাগা মানে ঘন্টার পর ঘন্টা ঘাড়ের ওপর ৪-৫ গুণ বেশি লোড পরা।

প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়ার চেষ্টা করুন, রাত ১১টার পর স্ক্রিন ব্যবহার বন্ধ রাখুন/সীমিত করুন, বিছানায় শুয়ে মোবাইল দেখার অভ্যাস পরিবর্তন করুন। সকালে ঘুম থেকে উঠে হালকা স্ট্রেচিং করুন।

ডাঃ নিলয় কুমার প্রামানিক
অর্থোপেডিক স্পেশালিষ্ট ও ট্রমা সার্জন
ল্যাবএইড,রাজশাহী

ট্রেইনিং ও অসুস্থতা জনিত কারনে দীর্ঘদিন পর আমার রাজশাহীর চেম্বার আগামীকাল থেকে শুরু হচ্ছে।ডা. নিলয় কুমার প্রামানিকএমবিবি...
14/02/2026

ট্রেইনিং ও অসুস্থতা জনিত কারনে দীর্ঘদিন পর আমার রাজশাহীর চেম্বার আগামীকাল থেকে শুরু হচ্ছে।

ডা. নিলয় কুমার প্রামানিক
এমবিবিএস, এমএস(অর্থোপেডিক্স)
অর্থপেডিক্স স্পেশালিষ্ট ও ট্রমা সার্জন
ল্যাবএইড,রাজশাহী।


10/02/2026

Powerful performance
Mashup songs...

Foundation Training,
RDA,Bogura Part 12

10/02/2026

Powerful performance
Mashup songs...

Foundation Training,
RDA,Bogura Part 11

10/02/2026

Powerful performance
Mashup songs...

Foundation Training,
RDA,Bogura Part 10

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Niloy Pramanik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram