09/08/2025
গল্পটা দেশসেরা ইন্টারনিস্ট আর পেডিয়াট্রিশিয়ানের...
"Friendship Day Special"
আবিদের সাথে আমার প্রথম দেখা ১৯৭৬ সালের নভেম্বরের এক দিনে, ঢাকা মেডিকেলের ফজলে রাব্বি হলের গ্রীনরুমে। রুমটা আগে নাটকের মঞ্চরুম ছিল, তখন ব্যবহৃত হত প্রথম বর্ষের গণরুম হিসেবে। আমাদের ব্যাচের বেশিরভাগ ছেলে এখানেই উঠেছিলাম, আবিদের সাথে এখানেই প্রথম দেখা। রুমটাতে আমরা বাঁশের চাটাই বিছিয়ে ছোট ছোট কিউবকলের মত রুম বানিয়ে থাকতাম। সেই গ্রিনরুম থেকেই আমার সুখ-দুঃখের দিনগুলোর নিরন্তর সঙ্গী আবিদ।
আমাদের সময় হলের দিনগুলি খুবই রঙীন ছিল। প্রতি মাসে ২-৩টা করে ফিস্ট হত, আর ছয় মাস পর পর একটা করে গ্র্যান্ড ফিস্ট। মেনুতে কি থাকত আর কি থাকত না, সাদা ভাত তরকারি থেকে শুরু করে বেইলী রোডের নাটকের টিকিটও থাকতো। ফিস্টের রাতগুলোতে আরেকটা বিনোদন ছিল আমাদের প্রতিবেশী বুয়েটের নজরুল ইসলাম হলের ছেলেদের সাথে বাক্যবিনিময়। আমরা বারান্দায় দাঁড়িয়ে হাক দিতাম-"এই মিস্ত্রি।" আর ওরা পালটা জবাব দিত-"এই কবিরাজ"। কোনো কোনো বার ব্যাপারটা ইট পাটকেল ছোঁড়াছুঁড়ি পর্যন্ত যেত। আমাদের গুলো যেয়ে পড়ত ওদের রুমের কাঁচে, আর ওদের গুলো আমাদের বাথরুমের কাঁচে। তো বলা যায় এক অর্থে আমরাই জয়ী হতাম! যদিও দেখা যেত পরদিন সকালে দুই হলের ছেলেরা একই হোটেলে বসে নাস্তা করছে।
আমাদের সময় ক্যাম্পাসের আরেকটা বড় আকর্ষণ ছিল সপ্তাহব্যাপী কালচারাল আর স্পোর্টস উইক। সারা বছর অপেক্ষায় থাকতাম ওই সাতদিনের জন্য। এখন যেখানে ঘাস চত্বর, ওখানের মাঠে রাতে সিনেমা দেখাতো। আবিদের সাথে কত বার মাঠে বসে সিনেমা দেখেছি। আমাদের ফার্স্ট প্রফের পরে প্রায় দুমাস ছুটি পাই। সেই ছুটিতে পয়লা বৈশাখ পড়ে যায়। আমি,আবিদ এবং আমাদের আরো কয়েকজন বন্ধু চন্দন, শামীম, রুমী শখের বশে রমনা পার্কে একটা খাবারের স্টল দিলাম ওইদিন। খাবার বিভিন্ন আত্মীয়স্বজনের বাসা থেকে রান্না করে আনা। আমাদের দোকান এত ভাল চললো, যে কয়েক ঘণ্টার ভেতরে সব খাবার শেষ। পরে রমনা রেস্টুরেন্ট থেকে লোকজন আমাদের ধাওয়া দিয়েছিল, কখন আমরা আমাদের দোকান সরাবো! পড়াশোনা থেকে শুরু করে দোকানদারী, ক্যাম্পাস লাইফে সবকিছুরই অভিজ্ঞতা হয়েছে। আমি আর আবিদ বিভিন্ন কালচারাল প্রোগ্রামে অংশ নিয়েছি। থার্ড ইয়ারে আমাদের কে-৩৪ এর ব্যাচ প্রোগ্রামে আবিদ নাটকে অভিনয় করে, আর আমি গান গেয়েছিলাম।
আমাদের হল লাইফের সবচেয়ে স্মরণীয় ঘটনা ঘটে চতুর্থ বর্ষে। আমাদের ক্লাসমেট ছিল ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডা. সামসুল আলম খান মিলন। মিলনের তখন একটা মেয়েকে পছন্দ ছিল, কিন্তু তখন মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেল। রাতে আমাদের কয়েকজনকে নিয়ে মিলন আলোচনায় বসলো, কি করা যায়। সিদ্ধান্ত হলো, মিলনকে যেভাবেই হোক বিয়ে করানো হবে! বিয়ে তো করানো গেল, কিন্তু মিলন বউ নিয়ে উঠবে কই? ওদের দুইজনকে আমাদের হলেই তুললাম,ডা. মাহবুবের রুমে(উনি পরে সলিমুল্লাহ মেডিকেলের সার্জারীর হেড হয়েছিলেন)। বিয়ের পর ৩ দিন পর্যন্ত আমি,আবিদ,আরিফ, রুমীরা মিলে পর্যায়ক্রমে হলের বিভিন্ন পয়েন্টে পাহারা দিতাম, ভাবীর বাবা কখন পুলিশ নিয়ে চলে আসে!
ইন্টার্নশিপের সময় আবিদ কাজ করতো নাজমুন নাহার ম্যাডামের সাথে পেডিয়াট্রিক্সে, আর আমি এস.জি.এম চৌধুরী স্যারের সাথে মেডিসিনে। সারাদিন ডিউটির পর প্রায়ই রাত ১০টার দিকে দুইজন রিক্সায় উঠে বেরিয়ে পরতাম নীরব হোটেলের উদ্দেশ্যে। ঢাকার এমন কোন রেস্তোরাঁ নাই যেখানে আমরা খাইনি, পুরান ঢাকার চাপের দোকান থেকে সদরঘাটের নৌকার উপরের খাবারের দোকান- সবখানেই বিচরণ ছিল। ইন্টার্নশিপের সময় আবিদ এক ব্যবসায়ীর ছেলের ট্রিটমেন্ট করায় ভদ্রলোক খুশি হয়ে আবিদকে ২০০ টাকা দেয়। আবিদের রাতারাতি বড়লোক হবার খবর গোপন থাকলোনা। আমরা কয়েকজন ওকে ধরে নিয়ে গেলাম চকবাজারে। ওখানে "খাবার দাবার" নামে একটা রেস্টুরেন্ট ছিল, বেশ এক্সপেনসিভ। আমরা ৫-৬ জন মিলে আবিদের টাকায় ইচ্ছামতো খেলাম, যদিও বিল এসেছিল মাত্র ৭২ টাকা।
বন্ধুরা তো একে অপরকে কত মজার নামেই না ডাকে। আবিদ আমাকে ডাকতো চাচা, আর আমি ভাতিজা। এখনো যদি হাসপাতালে রাউন্ডের সময় আবিদ ফোন দেয়, আমি ধরে বলি- "ভাতিজা কি খবর?" মজার ব্যাপার হলো, আবিদ আর আবিদের ছেলে- দুইজনেই আমাকে চাচা ডাকে। প্রায়ই দেখা যায়, বিশ্ববিদ্যালয় জীবন শেষ হবার পর বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে, বন্ধনটা আলগা বয়ে যায়। একসময়ের প্রাণের বন্ধুর সাথে হয়ত যোগাযোগই থাকেনা। কিন্তু আবিদ আর আমি ছিলাম সবসময়ই একাত্মা। আমাদের বন্ধুত্ব দৃঢ় হয়েছে হলজীবনের সেই অবিস্মরণীয় দিনগুলোতে, রিডিং রুমে কঠিন বিষয়গুলো নিয়ে প্রাণবন্ত আলোচনায়, ইন্টার্নশিপের ব্যস্ত দিনগুলায়, নীরব হোটেলের পরাটা আর ডিমভাজি খেতে খেতে। আবিদ এখন দেশসেরা পেডিয়াট্রিশিয়ান, কিন্তু আমার কাছে ও সেই চল্লিশ বছর আগে গ্রীনরুমে দেখা হওয়া আমার সবচেয়ে কাছের বন্ধু, আমার সুখ দুঃখের দিনগুলোর সাক্ষী "ভাতিজাই" হয়ে থাকবে।
I first met Abid in November, 1976, at the greenroom of Fazle Rabbi Hall of DMC. The room was basically used for plays, nowadays it was the common room for 1st year students. Most of our batchmates moved here, this is where I met Abid. We made little cubicle like rooms with bamboos to live there. From those greenroom days, Abid was the person who was by my side through thick and thin.
Our hostel days were very colorful. We had 2-3 feasts every month, and a grand feast every 6 months. We used to have everything on menu, from normal rice curries to ticket of Baily Road Plays. Our source of entertainment on feast nights was to go on a verbal showdown with our neighbours from Nazrul Islam Hall of BUET. We would stand on our balconies yelling- "Hey mechanics". They would reply us with - "Hey quacks". Sometimes it would turn to pelting brick-bats at each other. We would break their room windows, but theirs reached only our toilet windows. So we could say that we used to win! However the very next morning we would see the very persons eating breakfast on the same table.
Another gala event in our times was the annual cultural and sports week. We waited the whole year for those 7 days. The spot that's "Ghas Chottor" today, used to hold cinema shows at night. So many nights I've watched them with Abid. After our first prof we got a two month long vacation, in which Pahela Baishakh was included. I, Abid and some of our other friends Chondon, Shamim, Rumi set up a stall at Ramna Park that day. The food was made by different relatives of ours. Our stall turned out to be a hit, we were all sold out within a few hours. Later the Ramna Restaurant employees tried to chase us away! So from studying to being shopkeepers, we had tasted every experience. We used to participate in different cultural programs too. In our 3rd year, in our K-34 batch program, Abid acted in a drama while I sang.
Our most memorable event in hall life took place in our 4th year. Our classmate was the martyr of the 90's anti-autocratic movement Dr. Shamsul Alam Khan Milon. Milon liked a girl then, but she was going to be married soon. At night, Milon sat in a discussion with us on what to do. We decided to get him married no matter what! They got married, but where will they stay? We managed a place for them in our hall. It was Dr. Mahbub's room.( He would later on become the head of surgery at SSMC) Until 3 days of their marriage, I,Abid, Arik, Rumi, we used to scout different points of the hall, in case Milon's father in law showed up with police officers.
During our internship, Abid worked with Nazmun Nahar madam of Paediatrics and I worked with S.G.M Chowdhury sir of Medicine. After the daylong duty, we would take a rickshaw at 10 in the night and journey towards "Nirob Hotel". We tried almost every restaurant in Dhaka, from old town kabab shops to boat restaurants in Shadarghat. During intership, Abid treated a businessman's son. He was very pleased with him and awarded him Tk. 200. This sudden change in fortune didn't go unnoticed. We took him to a restaurant in Chokbazar. It was named "Khabar Dabar", which was quite expensive. We ate to our fullest, though the bill was only 72 takas.
Friends address friends in various ways. Abid called me Chacha, and I called him Bhatija. Funny thing is, Abid and his son both call me Chacha. It's quite common for university friends to become distant after graduation, the bonding somewhat loosens. A close friend becomes a nobody. But I and Abid were always a single soul. Our friendship strengthened in our hostel days, through discussion on various topics in reading room, during those busy intership days, over the bread and omlets of Nirob Hotel. Abid is now the best paediatrician of the country, but he'll always be my best friend, the boy whom I met 40 years back in that greenroom, the person who has been by my side in my rough days. He'll always be my "Bhatija".
Professor Dr. Azizul Kahhar
DMC K-34
Professor Of Medicine, Dhaka Medical College
Councillor and Controller of Examinations, Bangladesh College of Physicians and Surgeons
Professor Dr. Abid Hossain Mollah
DMC K-34
Head of Department, Paediatrics, BIRDEM
Ex-Head of Department, Paediatrics, Dhaka Medical College Hospital