Taif Pharmacy - তাইফ ফার্মেসী

Taif Pharmacy - তাইফ ফার্মেসী সঠিক সেবা দ্রুত সুস্থতা-ই কাম্য

আপনি যদি দিনের প্রায় ১১ ঘণ্টা বসে কাটান তাহলে আপনার আগামী ৩ বছরের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রায় ৫০%।* বালিশ ছাড়া...
06/10/2025

আপনি যদি দিনের প্রায় ১১ ঘণ্টা বসে কাটান তাহলে আপনার আগামী ৩ বছরের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রায় ৫০%।
* বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস আপনার ঘাড় ও গলার ব্যথা থেকে মুক্তি দিতে পারে। এবং এর পাশাপাশি মেরুদণ্ড সুস্থ রাখে।

* একজন মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবা ও তার ওজন নির্ধারিত হয় মায়ের মাধ্যমে।

* মানুষের মস্তিষ্ক ৩ টি জিনিসের দিক থেকে নজর ফেরাতে পারে না তা চোখের নজর হোক বা মনের নজর হোক। আর সে ৩ টি জিনিস হচ্ছে খাবার, আকর্ষণীয় মানুষ ও বিপদ।

*ডানহাতি মানুষেরা খাবার চিবোনোর সময় ডান চোয়াল ব্যবহার করেন।

*অ্যালবার্ট আইনস্টাইনের মতে, ‘যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ ৪ বছরের মধ্যে মারা যাবে’।

* পৃথিবীতে এতো বেশি প্রজাতির আপেল রয়েছে যে, আপনি যদি প্রতিদিন ভিন্ন প্রজাতির ১ টি করে আপেল খান তারপরও সবপ্রজাতির আপেল খেতে আপনার ২০ বছর সময় লাগবে।

* আপনি খাবার ছাড়া প্রায় ৪ সপ্তাহ অর্থাৎ ২৮ দিন বেঁচে থাকতে পারলেও ১১ দিন না ঘুমালে আপনার মৃত্যু অনিবার্য।

* যারা অনেক বেশি হাসেন তারা অন্যান্য মানুষের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। বলা হয় হাসি বিষণ্ণতা রোগের সবচাইতে বড় ঔষধ।

* ধূমপানের কারণে যতো মানুষ মারা যায় ঠিক ততো মানুষই অলসতা এবং পরিশ্রমবিহীন জীবনের জন্যও মারা যান।

*মানুষের মস্তিষ্ক উইকিপিডিয়াতে যতো তথ্য রয়েছে তার ৫ গুণ তথ্য ধারণ ধারণ ক্ষমতা রাখে।

*আমাদের দেহ ৩০ মিনিটে যতোটা তাপমাত্রা নির্গত করে তা দিয়ে দেড় লিটার পানি ফুটানো সম্ভব।

*আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড রয়েছে তা রেজর ব্লেড গলিয়ে ফেলতে সক্ষম।

*মানুষ আনমনে আপনার জুতোর দিকে নজর দেবেন এটি মানুষের প্রাকৃতিক একটি ব্যাপার। তাই সুন্দর জুতো পড়ুন। কারণ মানুষ অনেক সময় জুতো দেখেই ব্যক্তিত্ব নির্ধারণ করে ফেলেন।

🧒 শিশুদের কিছু সাধারণ সমস্যা ও প্রাথমিক চিকিৎসা গাইডলাইন 🩺(ঘরেই রাখুন, সময়মতো কাজে আসবে!)---🔥 জ্বর হলে🔹 Drop Napa / Ace ...
25/09/2025

🧒 শিশুদের কিছু সাধারণ সমস্যা ও প্রাথমিক চিকিৎসা গাইডলাইন 🩺
(ঘরেই রাখুন, সময়মতো কাজে আসবে!)

---

🔥 জ্বর হলে
🔹 Drop Napa / Ace / Renova
📌 ওজন × ০.২ = মিলি → প্রতি ৬ ঘণ্টা পর পর (জ্বর ১০০°F/+ হলে)

🔹 Syp Napa / Ace / Renova
📌 প্রতি ৮ কেজির জন্য ১ চামচ, ৪ কেজির জন্য ½ চামচ → প্রতি ৬ ঘণ্টা পর পর

---

🤧 সর্দি / ঠান্ডা / এলার্জি হলে
🔹 Syp Tofen / Fenat / Toti
👶 ৬মাস - ৩বছর: ½ চামচ × ২ বেলা
👧 ৩বছর+: ১ চামচ × ২ বেলা

---

👃 নাক বন্ধ বা সর্দির জন্য ড্রপ
🔹 Drop Solo / Norsol / Nosomist
👶 ০-২ বছর: ২ ফোঁটা করে উভয় নাসিকায়, ২-৬ ঘণ্টা পর পর (প্রয়োজনে)

🔹 Drop Rynex / Xylocon / Oxynex 0.025%
👧 ২ বছর+: ২ ফোঁটা করে দিনে ২-৩ বার (সর্বোচ্চ ৫ দিন)

---

🗣️ কফযুক্ত কাশি
🔹 Drop Ambrox / Ambolyt / Mucosol
👶 ০-৬ মাস: ০.৫ মিলি × ২ বেলা
👶 ৬-১২ মাস: ১ মিলি × ২ বেলা
👧 ১-২ বছর: ১.২৫ মিলি × ২ বেলা

🔹 Syp Ambrox / Ambolyt / Boxol
👧 ২-৫ বছর: ½ - ১ চামচ × ৩ বেলা
👧 ৫-১০ বছর: ১ - ১.৫ চামচ × ৩ বেলা

---

😮‍💨 শুকনো কাশি
🔹 Drop Mirakof / Miraten / Bukof
👶 ২-১২ মাস: ০.৫ মিলি × ৩-৪ বেলা
👧 ১-৩ বছর: ১ মিলি × ৩-৪ বেলা

🔹 Syp Mirakof / Miraten / Bukof
👧 ৩-৬ বছর: ১ চামচ × ৩ বেলা
👧 ৬-১২ বছর: ২ চামচ × ৩ বেলা

---

🪱 কৃমি হলে
🔹 Syp Alben / Almex
👶 ১-২ বছর: ১ চামচ (রাতে) → ১ম দিন ও ৭ দিন পর
👧 ২ বছর+: ২ চামচ (রাতে) → প্রতি ৪-৬ মাস পর পর
⚠️ লক্ষণ ছাড়া না খাওয়ানোই ভালো

---

💩 ডায়রিয়া হলে
🔹 Syp Zinc / Ziton / Zesup
📌 প্রতি ১০ কেজিতে ১ চামচ, ৫ কেজিতে ½ চামচ → ২ বেলা × ১৪ দিন

🔹 ORS স্যালাইন
📌 যত কেজি, তত চামচ পানির সাথে → প্রতিবার পাতলা পায়খানা বা বমি হলে

---

😔 অরুচি হলে
🔹 Syp Bicozin I
👶 ১ বছরের কম: ½ চামচ × ১ বেলা (১ মাস)
👧 ১ বছরের বেশি: ১-২ চামচ × ১ বেলা (১ মাস)

🔸 বিকল্প: Syp Zinc / Ziton / Zesup → পূর্বের নিয়মে ১ মাস পর্যন্ত

---

📌 বি. দ্রঃ
এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। প্রয়োজনে আপনার হাতের কাছেই থাকবে! 🧾

🟦 Collected
Follow me 🌸
---

গবেষণায় দেখা গেছে ওজন বেড়ে গেলে বিশেষ করে পেটের চারপাশে, লোয়ার ব্যাকের উপর চাপ বৃদ্ধি পায়। অতিরিক্ত ওজন মেরুদণ্ডকে সাম...
30/08/2025

গবেষণায় দেখা গেছে ওজন বেড়ে গেলে বিশেষ করে পেটের চারপাশে, লোয়ার ব্যাকের উপর চাপ বৃদ্ধি পায়। অতিরিক্ত ওজন মেরুদণ্ডকে সামঞ্জস্যহীন অবস্থায় রাখে, ডিস্কে চাপ পড়ে এবং পিঠে ব্যথা হওয়ার সম্ভাবনা বাড়ায়। মাত্র ৫ কেজি অতিরিক্ত ওজনও ক্রনিক ব্যাকপেইনের ঝুঁকি ২০–৩০% পর্যন্ত বাড়াতে পারে।

অতিরিক্ত পেটের চর্বি কেন্দ্রীয় ভারসাম্যকে সামনের দিকে ঠেলে দেয়। মেরুদণ্ডকে সামঞ্জস্য রাখতে হলে পিছনের পেশী ও ডিস্কে অতিরিক্ত চাপ পড়ে। ফলে ব্যথা, টেনশন, অস্বাভাবিক বাঁক ইত্যাদি হতে পারে। তবে ভাল খবর হলো ওজন কমানো, সঠিক ভঙ্গিমাতে বসা, এবং ব্যায়াম ব্যাকপেইন অনেকাংশে কমাতে পারে। গবেষণা দেখিয়েছে যে লাইফস্টাইলে এমন ছোট পরিবর্তনও উল্লেখযোগ্য আরাম এবং ব্যথা হ্রাস দিতে পারে।

সূত্র: PubMed, 2022–2023 clinical studies.

আপনার ওজন কোন পর্যায়ে আছে সেটা জানার উপায় হলো BMI (Body Mass Index)। ওটি বের করার সূত্র খুবই সহজ।

BMI সূত্র:

ওজন কেজিতে লিখুন
_____________________

(উচ্চতা মিটারে লিখুন)^২

উদাহরণ: ওজন = 70 কেজি, উচ্চতা = 1.75 মিটার

BMI =

70 / (1.75)^2

= 70 / 3.0625

= 22.9

BMI ফলাফল 18.5 এর নিচে আসলে আপনার ওজন কম। বাড়াতে হবে।

BMI ফলাফল 18.5 থেকে 24.9 এর মধ্যে আসলে আপনার ওজন স্বাভাবিক। নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে।

BMI ফলাফল 25 থেকে 29.9 এর মধ্যে আসলে আপনার ওজন বেশি। কমাতে হবে।

BMI ফলাফল 30 এর বেশি আসলে আপনার ওজন অস্বাভাবিক বেশি বা স্থূলকায়। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

BMI একদম সাধারণ মানুষ যিনি ভারী ব্যায়াম করেন না এবং যার পেশিবহুল শরীর নেই তার ক্ষেত্রে প্রযোজ্য। একজন এ্যাথলেট যদি পেশিবহুল শরীর নিয়ে BMI এর থেকে বেশি ওজন ধারন করেন সেক্ষেত্রেও তার শরীরে কোনো ক্ষতি হবে না কারন পেশি মজবুত হলে হাড়ের ওপর চাপ কমে যায় ফলে ইন্জুরি হবার সমস্যা কমে।

এই ছবিতে একটি কলা ব্যবহার করে  সহজ উপায়ে ব্যাখ্যা করা হয়েছে যে X-ray, CT স্ক্যান এবং MRI কীভাবে শরীরের ভেতরের গঠন দেখান...
28/08/2025

এই ছবিতে একটি কলা ব্যবহার করে সহজ উপায়ে ব্যাখ্যা করা হয়েছে যে X-ray, CT স্ক্যান এবং MRI কীভাবে শরীরের ভেতরের গঠন দেখানোর ক্ষেত্রে একে অপরের থেকে ভিন্ন।

X-ray ছবিতে শুধুমাত্র কলার বাইরের একটি সাধারণ ছায়া দেখা যায়। এটি বোঝায়, এক্স-রে মূলত হাড় বা ঘন বস্তুর গঠন দেখতে ব্যবহৃত হয়।

CT স্ক্যান ছবিতে কলার কিছু অভ্যন্তরীণ স্তর দেখা যায়, যা দেখায় এটি শরীরের ভেতরের টিস্যুর সূক্ষ্ম পার্থক্য বা রক্তপাতের মতো বিষয়ও শনাক্ত করতে পারে।

MRI ছবিতে কলার ভেতরের সূক্ষ্ম আঁশ ও টেক্সচার পর্যন্ত পরিষ্কারভাবে দেখা যায়। এটি বোঝায়, MRI নরম টিস্যু যেমন মাংসপেশি, অঙ্গপ্রত্যঙ্গ বা স্নায়ুর বিস্তারিত চিত্র দেখাতে সবচেয়ে দক্ষ।

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।১- ডোনারের যাতায়াত খরচ২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খ...
23/08/2025

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।

১- ডোনারের যাতায়াত খরচ
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ
৩- ডাব, স্যালাইন পানি, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।

পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕
ব্লাড দেয়ার আগে অনেকে ডোনার কে বলে ব্লাড দেয়া একটা কমন বেপার এগুলো না বলা। 🥺
অনেকে ভালবাসা নিয়ে আসে ব্লাড দিতে, কিন্তু এগুলা শুনে মন খারাপ করে ফেলে। যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম, তবুও ব্লাড দেয়।

আবার, যারা ব্লাড খুঁজে দেয় তারাই জানে ১ ব্যাগ ব্লাড খুঁজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেনই না। এগুলা হাইড স্টোরি থাকে।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।

নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।

জানার জন্য পোস্ট করা।স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে কেন?স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে কারন,বাথরুমে ঢুকে...
23/08/2025

জানার জন্য পোস্ট করা।

স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে কেন?

স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে কারন,বাথরুমে ঢুকে গোসল করার সময় আমরা প্রথমেই মাথা এবং চুল ভেজাই যা একদম উচিৎ নয়। এটি একটি ভুল পদ্ধতি।

এইভাবে প্রথমেই মাথায় পানি দিলে রক্ত দ্রুত মাথায় উঠে যায় এবং কৈশিক ও ধমনী একসাথে ছিঁড়ে যেতে পারে। ফলস্বরূপ ঘটে স্ট্রোক অতঃপর মাটিতে পড়ে যাওয়া।

কানাডার মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্রোক বা মিনি স্ট্রোকের কারণে যে ধরনের ঝুঁকির কথা আগে ধারণা করা হতো, প্রকৃতপক্ষে এই ঝুঁকি দীর্ঘস্থায়ী এবং আরও ভয়াবহ।

বিশ্বের একাধিক গবেষণা রিপোর্ট অনুযায়ী, গোসলের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বা পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। চিকিৎসকদের মতে, গোসল করার সময় কিছু নিয়ম মেনে গোসল করা উচিত।

সঠিক নিয়ম মেনে গোসল না করলে হতে পারে মৃত্যুও। গোসল করার সময় প্রথমেই মাথা এবং চুল ভেজানো একদম উচিৎ নয়। কারণ, মানুষের শরীরে রক্ত সঞ্চালন একটা নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে। শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। চিকিৎসকদের মতে, মাথায় প্রথমেই পানি দিলে সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনের গতি বহু গুণ বেড়ে যায়। সেসময় বেড়ে যেতে পারে স্ট্রোকের ঝুঁকিও।

তা ছাড়া মাত্রাতিরিক্ত রক্তচাপের ফলে মস্তিষ্কের ধমনী ছিঁড়ে যেতে পারে।

গোসলের_সঠিক_নিয়মঃ-

প্রথমে পায়ের পাতা ভেজাতে হবে। এরপর আস্তে আস্তে উপর দিকে কাঁধ পর্যন্ত ভেজাতে হবে। তারপর মুখে পানি দিতে হবে। সবার শেষে মাথায় পানি দেওয়া উচিত।

এই পদ্ধতি যাদের উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং মাইগ্রেন আছে তাদের অবশ্যই পালন করা উচিৎ।

ইসলামিক নিয়ম

১) দুই নাকের নরম স্থান পর্যন্ত আজুর ন্যায় পানি দেওয়া

২)গড়গড়া সহকারে কুলি করা

৩) পরিস্কার পানি দিয়ে সমস্ত শরীর ধৌত করা,,,

এই তথ্যগুলো বয়স্ক মা-বাবা এবং আত্মীয় প্রিজনদের অবশ্যই জানিয়ে রাখুন.

সংগৃহীত

এই গুলো হলো অ্যাপথাস আলসার (Aphthous ulcers).অ্যাফথাস আলসার হল এক ধরনের মুখের ঘা যা সাধারণত মুখের নরম টিস্যু যেমন- ঠোঁট,...
19/08/2025

এই গুলো হলো অ্যাপথাস আলসার (Aphthous ulcers).অ্যাফথাস আলসার হল এক ধরনের মুখের ঘা যা সাধারণত মুখের নরম টিস্যু যেমন- ঠোঁট, গাল, জিহ্বা বা মাড়ির গোড়ায় দেখা যায়। এটিকে অনেক সময় "ক্যানকার sores" বা "লবণের ঘা" ও বলা হয়। এটি সংক্রামক নয় এবং সাধারণত কয়েক সপ্তাহের মধ্যে সেরে যায়।
লক্ষণ:
ছোট, গোলাকার বা ডিম্বাকৃতির ঘা, যা সাদা বা হলুদ রঙের হতে পারে।
ঘাগুলির চারপাশে লাল রঙের একটি বৃত্ত থাকে।
কথা বলতে, খেতে বা পান করতে গেলে ব্যথা হতে পারে।
কারণ:
অ্যাফথাস আলসারের সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে কিছু কারণের জন্য এটি হতে পারে, যেমন-
মানসিক চাপ
হরমোনজনিত পরিবর্তন
কিছু খাবার (যেমন- সাইট্রাস ফল, মশলাদার খাবার)
দাঁতের ধারালো অংশ বা মুখের আঘাত
অ্যালার্জি পর্যাপ্ত ভিটামিন ও খনিজ পদার্থের অভাব
রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া
চিকিৎসা:
বেশিরভাগ অ্যাফথাস আলসার কয়েক দিনের মধ্যে নিজে থেকেই সেরে যায়। তবে, কিছু ক্ষেত্রে নিম্নলিখিত চিকিৎসা সহায়ক হতে পারে:
ব্যথা কমাতে ব্যথানাশক ওষুধ (যেমন - আইবুপ্রোফেন বা প্যারাসিটামল)
অ্যান্টিসেপটিক মাউথওয়াশ ব্যবহার করা
ক্ষেত্রবিশেষে, স্টেরয়েড ক্রিম বা মলম ব্যবহার করা যেতে পারে।
যদি ঘাটি বড় হয় বা সেরে না যায়, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
Apsol নামে oral paste /Meoral Oral solution পাওয়া যায় ফার্মেসিতে যা খুব ভালো কাজ করে।

আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ হতে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেনী পর্যন্ত সকল শিশুকে সরকারি ব্যবস্থাপনায় (EPI) টাইফয়েড ...
19/08/2025

আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ হতে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেনী পর্যন্ত সকল শিশুকে সরকারি ব্যবস্থাপনায় (EPI) টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকা পেতে হলে প্রত্যেক শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। তাই যে শিশুর ডিজিটাল জন্মনিবন্ধন নাই তারা দ্রুত ডিজিটাল জন্মনিবন্ধন সনদ করে নিন।
মনে রাখবেন, সরকারি ব্যবস্থাপনায় আপনার শিশুকে টাইফয়েড টিকা দিতে হলে ডিজিটাল জন্মনিবন্ধন নিশ্চিত করুন এবং পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় টাইফয়েড টিকা দেওয়ার সময়সূচী ঘোষিত হবার পর টিকা দেওয়ার জন্য শিশু ও ডিজিটাল জন্মনিবন্ধন সনদ সহ EPI সেন্টারে নিয়ে আসুন।

https://vaxepi.gov.bd এই সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করুন।
ইতিমধ্যে আপনারা জানেন যে জরায়ুমুখের ক্যান্সার এইচপিভি(HPV) ভ্যাকসিন দেওয়া হয়েছিল। যারা তখন নিবন্ধন করেছেন তাদের আর নতুন করে নিবন্ধন লাগবেনা। তারা vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে লগইন করবেন এবং টাইফয়েড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করবেন। যাদের করা নাই তারা দুইবার এ কাজটি করতে হবে।প্রথমে নিবন্ধন করতে হবে এবং দ্বিতীয়বার টাইফয়েডের জন্য রেজিষ্ট্রেশন করবেন। যারা পূর্বে রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু মোবাইল নাম্বার ভুলে গেছেন তারা ফরগেট মোবাইল নাম্বার অপশনে গিয়ে মোবাইল নাম্বার বের করতে পারবেন।না পারলে মোবাইল নাম্বার পরিবর্তন করে লগইন করতে পারবেন।শুধুমাত্র ইনস্ট্রাকশন ফলো করলেই বুঝতে পারবেন।

🛑 ভয়াবহ ভাইরাস জ্বর ছড়িয়ে পড়ছে — সতর্ক হোন, সচেতন থাকুন!এই মুহূর্তে একটি নতুন ধরনের ভাইরাস জ্বর চারদিকে ছড়িয়ে পড়েছে।...
02/08/2025

🛑 ভয়াবহ ভাইরাস জ্বর ছড়িয়ে পড়ছে — সতর্ক হোন, সচেতন থাকুন!
এই মুহূর্তে একটি নতুন ধরনের ভাইরাস জ্বর চারদিকে ছড়িয়ে পড়েছে। এটি ডেংগু বা চিকুনগুনিয়া না হলেও এর লক্ষণগুলো বেশ ভয়াবহ, এবং অনেকেই আক্রান্ত হচ্ছেন—বিশেষ করে শিশুরা।
🎗 বাবা-মায়েদের জন্য বার্তা: যদি আপনার সন্তান এই জ্বরে আক্রান্ত হয়, প্রথমেই মানসিকভাবে ভেঙে পড়বেন না। কারণ আপনার শক্তিই আপনার সন্তানের সাহস। আপনি সুস্থ থাকলে সেবা ভালোভাবে করতে পারবেন।
🧠 অসুস্থ শিশুর সেবা করতে হলে তাদের নিয়মিত স্বাস্থ্যকর খাবার দিতে হবে, কারণ খাবারের বিকল্প কোনো ওষুধ নেই।
⛔ তারা খাবার খেতে না চাইলে জোর করবেন না, অল্প অল্প করে বারবার দিন।
🤢 বমি করলে বমির ওষুধ দিয়ে সেটা নিয়ন্ত্রণ করুন।
📌 ভাইরাস জ্বরের সাধারণ লক্ষণ:
🔥 হঠাৎ করে জ্বর (১০৩°–১০৪°F)
😣 শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড ব্যথা (মাথা, চোখ, পিঠ, জয়েন্ট)
🥴 মাথা ঘোরা, দুর্বল লাগা
💔 রক্তচাপ কমে যাওয়া
🛌 জ্বর চলে যাওয়ার পরও দীর্ঘ সময় ধরে শরীর দুর্বল থাকছে
✅ কি করবেন? করণীয় ও পরামর্শ:
🍽️ খাবারে যা রাখবেন:
✔ ভিটামিন সি: মাল্টা, কমলা, পেয়ারা, আমলকি
✔ জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট: কলা, পাকা পেঁপে, ডিমের কুসুম
✔ প্রোটিন: সিদ্ধ ডিম, চিকেন স্যুপ, ডাল, খিচুড়ি, মাছ
💧 প্রচুর পানি পান করুন (দিনে অন্তত ৩ লিটার) – স্যালাইন বা লেবুর শরবত খেতে পারেন
⚠️ চিনি পরিহার করুন
🧊 ব্যথা ও জ্বর কমাতে:
✔ ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল
✔ গরম পানির সেঁক বা ম্যাসাজ
✔ আদা, তুলসি, মধু দিয়ে হালকা গরম পানীয়
💆 জ্বরের পর শরীর ব্যথা কমাতে:
✔ গরম পানিতে লবণ মিশিয়ে শরীর মুছানো
✔ হালকা স্ট্রেচিং বা ধীরে হাঁটা
✔ ম্যাগনেসিয়াম যুক্ত খাবার: কলা, ভেজানো বাদাম
✔ নারকেল তেল বা পুদিনার তেল দিয়ে হালকা মালিশ
🚨 যখন চিকিৎসকের শরণাপন্ন হবেন:
বারবার জ্বর আসছে,
রক্তচাপ খুব কমে যাচ্ছে,
খাওয়া বন্ধ করে দিয়েছে বা অজ্ঞান ভাব,
হৃদস্পন্দনে অস্বাভাবিকতা
🧘‍♀️ মনে রাখবেন:
জ্বর কমে গেলেও শরীর সম্পূর্ণরূপে দুর্বল হয়ে পড়ে। তাই পর্যাপ্ত বিশ্রাম, ভালো খাবার ও প্রচুর পানি–এই তিনটাই দ্রুত সেরে ওঠার মূলমন্ত্র।
🤝 আপনজন বা আশেপাশে কেউ আক্রান্ত হলে এই পোস্টটি শেয়ার করে তাকে সচেতন করুন।🙏

বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে।তীর্ব জ্বর আসবে ১০৩°/১০৪° এর মতো শরীরের তাপমাত্রা উঠে যাবে। সাথে শরীরের বি...
21/07/2025

বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে।
তীর্ব জ্বর আসবে ১০৩°/১০৪° এর মতো শরীরের তাপমাত্রা উঠে যাবে।
সাথে শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা হবে।
শরীরে ভয়াবহ রকমের দূর্বলতা থাকবে।

প্রেসার লো করবে। ব্লাড টেস্ট করালে দেখা যায় এটা ডেংগু ও না, চিকনগুনিয়া ও না। কিন্তু ভয়াবহ এক জ্বর। হসপিটালাইজড ও হওয়া লাগতে পারে।

আর জ্বর সেরে গেলেও শরীরের ব্যথা সহজে সারে না। সকলেই সাবধানে থাকুন ।
সুস্থ থাকুন।

13/07/2025

কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়ঃ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🔴CBC যে যে রোগে করা হয়ঃ
"""''''''''""""""""""""""'"''"'""""'''''''''"
⏩জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য।অনেক সময় blood culture করতে হয়।
⏩শরীরে রক্তের পরিমাণ কেমন আছে জানার জন্য।
⏩রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রণ বা ভিটামিনের অভাবে হচ্ছে কিনা জানার জন্য।
⏩শরীরে এলার্জি কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্ত জমাট বাধার উপাদান কি পরিমাণ আছে তা জানা যায়।
⏩ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে ধারণা পাওয়া যায়।
🔵Urine R/E প্রস্রাব টেস্ট যে যে কারনে করা হয়ঃ
""'''''''''''''''''''''''''''""""""""""""""""""
👉ইনফেকশন আছে কিনা,থাকলে সিভিয়ারিটি কতটুকু
👉ডায়াবেটিস আছে কিনা
👉প্রোটিন যায় কিনা
👉রক্ত যায় কিনা
👉কিডনীতে পাথর আছে কিনা
🔴RBS-Random Blood Sugar: ডায়াবেটিস আছে কিনা তার ধারণা করার জন্য প্রাথমিক টেস্ট।
🔵Serum Creatinine:যেইসব রোগীর কিডনীর সমস্যা হতে পারে বলে ধারণা করা হয় এ টেস্ট তাদের করা হয়।(প্রেশার ও ডায়াবেটিস রোগীর জন্য বাধ্যতামূলক টেস্ট। ব্যথার ঔষধ দেয়ার আগেও এটেস্ট করা উচিত)
🔴Lipid profile: রক্তে চর্বির পরিমাণ বুঝার জন্য এটা করা হয়।হার্টের ও প্যানক্রিয়াটাইটিস রোগীর জন্য এটা খুব জরুরি।
🔵Serum Bilirubin: জন্ডিস আছে কিনা দেখা হয়।একদম প্রাথমিক টেস্ট।জন্ডিস হয়ে গেলে আরো টেস্ট করতে হয়।
🔴SGPT/SGOT: লিভারের কন্ডিশন বুঝার জন্য এটা করা হয়।লিভার কতটুকু এনজাইম উৎপন্ন করছে তা দেখা হয়।
🔵Serum Electrolyte: রক্তে খনিজের পরিমাণ জানার জন্য এটা করা হয়।শরীর দূর্বল লাগলে,বেশীবমি, ডায়রিয়া এসব ক্ষেত্রে এ পরীক্ষা করা হয়।
🔴HBsAG: জন্ডিস এবং লিভার কন্ডিশন বুঝার জন্য এ পরিক্ষা করা হয়।
🔵HBA1c: ডায়বেটিস বা রক্তে গ্লুকোজ নির্ণয়ের জন্য করা হয়।
🔵LFT: লিভারের সমস্যা বুঝতে এ পরিক্ষা করা হয়।
🔴BT CT: রক্তরােগের ব্যাপারে ধারণা পাওয়া যায়।
🔵Via Test: সার্ভিক্সের ইনফেকশন বা ক্যান্সার নির্ণয়ের জন্য এ পরিক্ষা করা হয়।
🔴TSH: Thyroid stimulating hormone এই পরিক্ষা হরমন নির্ণয়ের জন্য করা হয়।
🔵EcG: হৃদরােগের অবস্থা বুঝার জন্য প্রাথমিক টেস্ট।
🔴ChestX-ray: বুকের ও হার্টের কন্ডিশন বুঝার জন্য করা হয়।
©

🚨 এক্স-রে, সিটি এবং এমআরআই এর মধ্যে পার্থক্য কি জানেন?!🔹 এক্স-রে:📸 দ্রুত এবং সাধারণ ছবি💵 সবচেয়ে সস্তা এবং সবচেয়ে বিখ্য...
01/07/2025

🚨 এক্স-রে, সিটি এবং এমআরআই এর মধ্যে পার্থক্য কি জানেন?!

🔹 এক্স-রে:
📸 দ্রুত এবং সাধারণ ছবি
💵 সবচেয়ে সস্তা এবং সবচেয়ে বিখ্যাত চেক
🦴 ফ্র্যাকচার, নিউমোনিয়া এবং কিছু টিউমার শনাক্ত করার জন্য চমৎকার
⚠️ একটি হালকা বিকিরণ অনুপাত রয়েছে
নিয়মিত চেক আপের জন্য উপযুক্ত ✅

🔹 সিটি-স্ক্যান:
🧠 সাধারণ বিমের চেয়ে আরো সঠিক এবং ব্যাপক
📷 এটা ৩৬০° কোণ থেকে শরীরের ছবি তোলে এবং একটি ৩ডি ছবি দেয়
🩻 অঙ্গ, টিস্যু এবং হাড়ের সমস্যা শনাক্ত করতে ব্যবহার করা হয়
⚠️বিক্রিকরণের শতাংশ এক্স-রে থেকে বেশি
জটিল বা জরুরী পরিস্থিতিতে প্রায়ই অনুরোধ করা হয়

🔹 এমআরআই (এমআরআই):
🔍 সর্বোচ্চ নির্ভুলতা, বিশেষ করে মস্তিষ্ক, মেরুদণ্ড এবং পেশীতে
💫কখনো বিকিরণ নয় (চুম্বক এবং রেডিও ঢেউয়ের সাথে কাজ করে)
এটা সময় নেয়, এবং সামান্য খরচ হয় ⌛
🧠 স্নায়ু এবং নরম টিস্যু জন্য আদর্শ
🚫 যাদের শরীরে ধাতব যন্ত্র লাগানো আছে তাদের জন্য হারাম (যেমন পেসমেকার)

🔸 ঠিক আছে এবং পিইটি-স্ক্যান?
💉একটি সাধারণ তেজস্ক্রিয় পদার্থের সাথে ইনজেক্ট করা হয়েছে
🔥 ক্যান্সার সনাক্ত এবং ছড়াতে ব্যবহৃত
📊 কোষের কার্যকলাপ পরিমাপ করে এবং শরীর কতটা চিকিৎসায় সাড়া দেয়
কেমোথেরাপি বা বিকিরণ এর কার্যকারিতা মূল্যায়ন করার জন্য খুব দরকারী

🎯 দ্রুত সারসংক্ষেপ:

এক্স-রে = দ্রুত এবং প্রাকৃতিক

সিটি = আরো সঠিক, পূর্ণ, কিন্তু আরো বিকিরণ আছে

এমআরআই = কোন বিকিরণ এবং সর্বোচ্চ টিস্যু নির্ভুলতা নেই

পিইটি = ক্যান্সার এবং কোষের কার্যকলাপ বিশ্লেষণ

📌

Address

ইকুরিয়া বেপারী পাড়া, দঃ কেরানীগঞ্জ
Dhaka
1311

Opening Hours

Monday 09:00 - 01:00
Tuesday 09:00 - 01:00
Wednesday 09:00 - 01:00
Thursday 09:00 - 01:00
Friday 18:00 - 01:00
Saturday 09:00 - 01:00
Sunday 09:00 - 01:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taif Pharmacy - তাইফ ফার্মেসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share