Anik's Day

Anik's Day This is Kazi Anik.I am.here to connect you to those who are really in need.

অফিস শেষে ক্লান্ত শরীর আর ভারী মন নিয়ে যখন আপনি বাসায় ফিরেন,তখন আপনার সন্তানটা সারাদিনের জমে থাকা ছোট ছোট কথাগুলো বলার...
22/01/2026

অফিস শেষে ক্লান্ত শরীর আর ভারী মন নিয়ে যখন আপনি বাসায় ফিরেন,
তখন আপনার সন্তানটা সারাদিনের জমে থাকা ছোট ছোট কথাগুলো বলার জন্য অধীর হয়ে থাকে।
হয়তো আপনাকে দেখেই তার চোখ জ্বলে ওঠে—
“আজ স্কুলে কী হয়েছে”, “আমি কী শিখেছি”, “আমাকে কে হাসিয়েছে”…
আপনি ক্লান্ত, সে জানে না।
সে শুধু জানে— আপনিই তার নিরাপদ জায়গা।
তাই বিরক্ত হবেন না।
একটু থামুন, একটু শুনুন।
কারণ আজ যে কণ্ঠস্বর আপনাকে ডাকছে,
কাল সে হয়তো আর এমন করে ডাকবে না।
মনে রাখবেন—

ই ভালোবাসা, এই অপেক্ষা, এই নির্ভরতা—
এই সৌভাগ্যও সবার কপালে জোটে না।

06/01/2026
I feel honored. Thanks to all Kings Lions family. I will try to be responsible towards society.
16/12/2025

I feel honored.
Thanks to all Kings Lions family.
I will try to be responsible towards society.

𝗗𝗲𝗮𝗿 𝗘𝗺𝗲𝗿𝗴𝗶𝗻𝗴 𝗟𝗶𝗼𝗻 𝗟𝗲𝗮𝗱𝗲𝗿,

𝗬𝗼𝘂𝗿 𝗰𝗼𝗺𝗺𝗶𝘁𝗺𝗲𝗻𝘁 to service, clarity of vision, and steady leadership give us great confidence in a future where the Lions Club continues to expand its humanitarian reach under your stewardship. You lead not only by guidance but by example—fostering unity, purpose, and collective strength among those around you.

𝗬𝗼𝘂𝗿 𝗱𝗲𝗱𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 to humanitarian principles, strong ethical values, and sincere sense of social responsibility reflect the true spirit of Lionism. We are confident that your prudent judgment, innovative approach, and decisive leadership will further energize our members and elevate the impact of our service to the community.

𝗪𝗲 𝘀𝗶𝗻𝗰𝗲𝗿𝗲𝗹𝘆 𝗰𝗼𝗺𝗺𝗲𝗻𝗱 your accomplishments and take pride in your continued growth as a leader. May your tenure inspire collaboration, strengthen fellowship, and advance the mission of service that defines our organization.

𝗪𝗲 𝗲𝘅𝘁𝗲𝗻𝗱 our best wishes for continued success, sound leadership, and a lasting contribution to humanity.

ভালো মানুষ হওয়ার জন্য তোমার বেশি কিছু করতে হবে না, শুধু নিজের বিবেককে সচল রাখতে পারলে ভাল মানুষ হতে পারবে।You don't hav...
12/12/2025

ভালো মানুষ হওয়ার জন্য তোমার বেশি কিছু করতে হবে না, শুধু নিজের বিবেককে সচল রাখতে পারলে ভাল মানুষ হতে পারবে।

You don't have to do much to become a good person, just keep your conscience active and you can become a good person.

𝐓𝐡𝐞 𝐌𝐨𝐧𝐭𝐡𝐥𝐲 𝐑𝐞𝐠𝐮𝐥𝐚𝐫 𝐌𝐞𝐦𝐛𝐞𝐫𝐬’ 𝐌𝐞𝐞𝐭𝐢𝐧𝐠 (𝐍𝐨𝐯𝐞𝐦𝐛𝐞𝐫) of the Kings Family 22 Lions Clubs for the Lions Year 2025–2026 was held...
03/12/2025

𝐓𝐡𝐞 𝐌𝐨𝐧𝐭𝐡𝐥𝐲 𝐑𝐞𝐠𝐮𝐥𝐚𝐫 𝐌𝐞𝐦𝐛𝐞𝐫𝐬’ 𝐌𝐞𝐞𝐭𝐢𝐧𝐠 (𝐍𝐨𝐯𝐞𝐦𝐛𝐞𝐫) of the Kings Family 22 Lions Clubs for the Lions Year 2025–2026 was held with utmost grace and success on 24 November 2025, at the prestigious Banani Club Ltd.

The evening featured 𝙞𝙣𝙨𝙥𝙞𝙧𝙞𝙣𝙜 𝙈𝙤𝙩𝙞𝙫𝙖𝙩𝙞𝙤𝙣𝙖𝙡 𝙎𝙚𝙨𝙨𝙞𝙤𝙣 𝙤𝙣 𝙇𝙚𝙖𝙙𝙚𝙧𝙨𝙝𝙞𝙥 conducted by the Honorable Past Cabinet Treasurer and 𝗥𝗲𝗴𝗶𝗼𝗻 𝗖𝗵𝗮𝗶𝗿𝗽𝗲𝗿𝘀𝗼𝗻 (𝗛𝗤) – 𝟬𝟭, 𝗟𝗶𝗼𝗻 𝗞. 𝗠. 𝗔𝗸𝘁𝗮𝗿 𝗛𝗼𝘀𝘀𝗮𝗶𝗻. His insightful deliberations on 𝙡𝙚𝙖𝙙𝙚𝙧𝙨𝙝𝙞𝙥 𝙚𝙭𝙘𝙚𝙡𝙡𝙚𝙣𝙘𝙚, 𝙤𝙧𝙜𝙖𝙣𝙞z𝙖𝙩𝙞𝙤𝙣𝙖𝙡 𝙜𝙧𝙤𝙬𝙩𝙝, 𝙖𝙣𝙙 𝙨𝙩𝙧𝙖𝙩𝙚𝙜𝙞𝙘 𝙨𝙚𝙧𝙫𝙞𝙘𝙚 𝙞𝙣𝙞𝙩𝙞𝙖𝙩𝙞𝙫𝙚𝙨 added significant value to the gathering.

Distinguished Lions leaders 𝗟𝗖𝗜𝗙 𝗗𝗶𝘀𝘁𝗿𝗶𝗰𝘁 𝗖𝗼𝗼𝗿𝗱𝗶𝗻𝗮𝘁𝗼𝗿, Ln. Engr. Anisur Rahman PMJF, 𝘿𝙞𝙨𝙩𝙧𝙞𝙘𝙩 𝘾𝙖𝙗𝙞𝙣𝙚𝙩 𝘾𝙤𝙢𝙢𝙞𝙩𝙩𝙚𝙚 𝙈𝙚𝙢𝙗𝙚𝙧; Ln. Md. Morshed Alam Bhuiyan and respected members of the Kings Family 22 were present, making the event vibrant, engaging, and impactful.

The meeting concluded with renewed enthusiasm and a reaffirmed dedication to uphold the core values of Lions Clubs International. The gracious presence of all members contributed greatly to the event’s dignity and overall success.

18/11/2025

আপনি কি সত্যিই জানেন কত টাকা থাকলে আপনার জীবন ★নিরাপদ★?

বাংলাদেশে ১০ জনের মধ্যে ৮ জনই জানে না। কিন্তু এই প্রশ্নটা যে এতবার শুনেছি-
টাকা কি করবো, কোথায় রাখবো?

মানুষ তার ফাইন্যান্স নিয়ে যত দুশ্চিন্তা করে, তার যেন শেষ নাই। কেউ বলে এক লাখ টাকা কোথায় ইনভেস্ট করবো, কেউ বলে দশ লাখ কোথায় রাখবো, আবার প্রবাসীরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় তাদের টাকার দুশ্চিন্তা নিয়ে।

কিন্তু আশ্চর্য ব্যাপার হইলো, যখনই কাউকে জিজ্ঞেস করেন তার ফাইনান্সিয়াল টার্গেট কত, বেশিরভাগই বলতে পারে না।

আর যারা পারে, তারাও জাস্টিফাই করতে পারে না কেন তাদের সেই টার্গেট। তারা জানে না কত সেভ করবে, কিভাবে সেভ করবে, আর তার সারভাইভালের জন্য হাতে কত টাকা থাকা জরুরি।

আজকে ঠিক এই জায়গায় আমি তিনটা এক্স্যাক্ট ফর্মুলা নিয়ে কথা বলব। এই তিনটা ফর্মুলা আপনি কৃষক হন, চাকরিজীবী হন বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হন, যে-ই হন, যদি ফলো করেন ইনশাআল্লাহ আপনি ফাইন্যান্সিয়ালি সাউন্ড থাকবেন।

আর এই ফর্মুলার বেসিস হলো “হার্ভার্ড বিজনেস স্কুলের হার্ড রিটায়ারমেন্ট প্ল্যান”। কারও মনে সন্দেহ থাকলে আপনি নিজেও রিসার্চটা পড়ে নিতে পারেন।

ফর্মুলা ১: সারভাইভাল ফান্ড

বেশিরভাগ মানুষের সমস্যা অ্যাসেট না থাকা না, সমস্যা “লিকুইড টাকা” না থাকা। জমি আছে, দোকান আছে, কিন্তু প্রয়োজনের সময় হাতে ক্যাশ নাই। তাই হার্ভার্ড রিসার্চে বলা হয়েছে মিনিমাম এক বছরের খরচ আপনার হাতে লিকুইড থাকতে হবে।

ধরুন আপনার মাসিক খরচ ৮০,০০০ টাকা। তাহলে বার্ষিক খরচ দাঁড়াল আনুমানিক ১০ লাখ টাকা। এই ১০ লাখ টাকা আপনার হাতে ক্যাশ, গোল্ড, অথবা ফার্মারদের ক্ষেত্রে গরুর মতো ইজি-টু-লিকুইড জিনিস হিসেবে থাকতে হবে।

“ইনভেস্ট করব ভাই” এর আগে প্রশ্ন হচ্ছে, আপনার ইমার্জেন্সি ফান্ড আছে?
১০ লাখ টাকা হাতে আছে আবার ২০ লাখ টাকার ওইদিকে লোন আছে, তাইলে ভাই আপনি

ইনভেস্টমেন্টের কথা বলতেছেন কেন?
আপনার প্রথম কাজ হবে সেই লোন শোধ তারপর সারভাইভাল ফান্ড তৈরি করা। এগুলা করা হয়ে গেলে আপনি ইনভেস্টমেন্টের কথা বলতে পারেন।

এরপর আছে লেভেল বি-
দুই থেকে পাঁচ বছরের খরচ আপনার হাতের কাছাকাছি ইনভেস্টমেন্টে থাকতে হবে, যেমন স্টক, রেডি-টু-সেল প্রপার্টি বা যেকোনো ইজি-এক্সিট অ্যাসেট।

পুরোপুরি ক্যাশ লাগবে না, কিন্তু যেকোনো সময় যেন চাইলে বের করে আনতে পারেন।

ফর্মুলা ২: আপনার ফাইন্যান্সিয়াল টার্গেট কত হওয়া উচিত?

আপনি জীবনে কোন পরিমাণ টাকা নিয়ে সিকিউর থাকতে পারবেন, এই হিসাবটা পরিষ্কার না করলে জীবনজুড়ে বিভ্রান্ত থাকতে হবে।

হার্ভার্ড উনিভার্সিটি বলছে,
আপনার বার্ষিক খরচ × ২৫ থেকে ৩৩

সহজ করে বলি- ধরুন, আপনার মাসিক খরচ ৮০,০০০। বছরে ১০ লাখ
এখন ১০ লাখ × ৩০ = ৩ কোটি টাকা।

এর নিচে আপনি রিটায়ারমেন্ট বা ফাইনান্সিয়াল সিকিউরিটির স্বপ্ন দেখবেন না।

এখানে ইনফ্লেশন ধরা লাগবে না, কারণ ইনফ্লেশন ধরলে টার্গেট এত বড় হবে যে মানুষ সারাজীবন নিজেকে গরিবই ভাববে।

মূল কথা
আপনি যতই ইমোশনাল হন, যদি আপনার খরচ বছরে ১০ লাখ হয়, আপনার টার্গেট হইতে হবে ৩ কোটি টাকা।

ফর্মুলা ৩: কতটুকু সেভ করবেন?

এবার আসল কাজ, সেভিং।
ধরেন একটা পিজ্জা, ওইটাকে চারটা সমান ভাগ করেন।

২৫% সেভিং বাধ্যতামূলক রাখেন সারভাইভ করার জন্য, এটা মিনিমাম। এর নিচে গেলে আপনি কোনোদিনই টার্গেট পূরণ করতে পারবেন না।

এখন অনেকে বলতে পারেন,অনিক ভাই আমার বেতনই তো কম!

তাইলে ভাই আপনি বেতন বাড়ান। নিজের স্কিল বাড়ান। বা ক্যারিয়ার পাল্টান। ঢাকায় খরচ বেশি হলে শহর ছারেন, গ্রামে যান। কিন্তু ২৫% সেভিং না করলে আপনি সবসময়ই বিপদে থাকবেন।

আর যদি চান তাইলে ৫০% সেভিং রাখতে পারেন সেটা সচ্ছলতা ও গ্রোথের জন্য কাজে লাগেব।

যদি বড় কিছু করতে চান যেমন ব্যবসা, তাইলে তখন আপনার এই টাকা কাজে লাগবে।

আর একান্তই যদি আপনি খুব বড় কিছু তৈরির জন্য করতে চান তাইলে ৭৫% সেভিং করতে পারেন। যারা কোম্পানি, ফাউন্ডেশন, বড় ব্যবসা দাঁড় করায়, তারা অনেকেই এই মডেল ফলো করছে।

সব সেভিং হিসাব ট্যাক্স, যাকাত, ইমারজেন্সি ফান্ড বাদ দিয়ে, তারপর করবেন।

মোট কথা হচ্ছে,
১) এক বছরের খরচ হাতে রাখবেন, ২ থেকে ৫ বছরের খরচ ইজি-এক্সিট ইনভেস্টমেন্টে রাখবেন।

২) আপনার বার্ষিক খরচ × ৩০ = আপনার ফাইনান্সিয়াল সিকিউরিটি নম্বর।

৩) মিনিমাম ২৫% সেভ করবেন, নইলে সব ভেঙে পড়বে।

আপনার আয় যতই হোক, সঠিক পরিকল্পনা না থাকলে সেটা হারিয়ে যাবে।

আর আয় কম হলেও সঠিক পরিকল্পনা থাকলে ভবিষ্যৎ ও বর্তমান সুন্দর সম্ভব।

CELEBRATING 25th YEARS ANNIVERSARY Lions Club Of Dhaka Green Rajdhani
16/11/2025

CELEBRATING 25th YEARS ANNIVERSARY
Lions Club Of Dhaka Green Rajdhani

Address

Shewrapara, Mirpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anik's Day posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share