Dr.Afrin Akter- kidney Specialist

Dr.Afrin Akter- kidney Specialist Dr. Afrin Akter
MBBS, BCS (Health)
MD (Nephrology)

হাম খুবই ছোঁয়াচে। হাঁচি, কাশির মাধ্যমে মুহূর্তেই হামের ভাইরাস আক্রান্ত শিশুর কাছ থেকে আশপাশে থাকা অনেক সুস্থ শিশুকে আক্র...
31/03/2026

হাম খুবই ছোঁয়াচে। হাঁচি, কাশির মাধ্যমে মুহূর্তেই হামের ভাইরাস আক্রান্ত শিশুর কাছ থেকে আশপাশে থাকা অনেক সুস্থ শিশুকে আক্রান্ত করতে পারে। এর ফলে এটি এলাকাজুড়ে ছড়াতে পারে। তাই কোনো শিশুর জ্বর এবং শরীরে র‍্যাশ দেখা দিলে তা হাম হোক বা না হোক, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। #হাম

একজন রোগীর কাছ থেকে পাওয়া এই ছোট্ট ঈদের উপহার—আমার কাছে অমূল্য ❤️এতে আছে বিশ্বাস, কৃতজ্ঞতা আর একটুখানি ভালোবাসা, যা একজন...
18/03/2026

একজন রোগীর কাছ থেকে পাওয়া এই ছোট্ট ঈদের উপহার—আমার কাছে অমূল্য ❤️

এতে আছে বিশ্বাস, কৃতজ্ঞতা আর একটুখানি ভালোবাসা, যা একজন চিকিৎসকের সবচেয়ে বড় প্রাপ্তি।

সবার জন্য ঈদের শুভেচ্ছা 🌙
আল্লাহ সবাইকে সুস্থতা ও শান্তি দান করুন

বিশ্ব কিডনি দিবস ২০২৬ 💙১২ই মার্চকিডনি আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শরীরের বর্জ্য পদার্থ বের করে, রক...
13/03/2026

বিশ্ব কিডনি দিবস ২০২৬ 💙
১২ই মার্চ

কিডনি আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শরীরের বর্জ্য পদার্থ বের করে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরের তরল ও লবণের ভারসাম্য বজায় রাখে। অথচ অনেক সময় কিডনি রোগ নীরবে এগিয়ে যায়—লক্ষণ দেখা দেয় দেরিতে।

একজন নেফ্রোলজিস্ট হিসেবে আজকের দিনে আমার অনুরোধ—

নিয়মিত রক্তচাপ ও রক্তের সুগার পরীক্ষা করুন, পর্যাপ্ত পানি পান করুন, অপ্রয়োজনীয় ব্যথানাশক ওষুধ এড়িয়ে চলুন এবং বছরে অন্তত একবার কিডনি পরীক্ষা করান।

সচেতনতা বাড়ান, কিডনি বাঁচান।
সুস্থ কিডনি মানেই সুস্থ জীবন। 🌿

আজ চেম্বারে একজন বিশেষ রোগী এসেছিলেন…আমার মা।❤️অনেক রোগীই প্রতিদিন আমার কাছে আসেন কিডনি সমস্যার চিকিৎসার জন্য। কারও ক্রি...
24/02/2026

আজ চেম্বারে একজন বিশেষ রোগী এসেছিলেন…
আমার মা।❤️

অনেক রোগীই প্রতিদিন আমার কাছে আসেন কিডনি সমস্যার চিকিৎসার জন্য। কারও ক্রিয়েটিনিন বেড়ে যায়, কার ও ডায়ালাইসিসের প্রস্তুতি নিতে হচ্ছে। ওই দিন আম্মুর সাথে শেয়ার করছিলাম, আমার এক রোগির কথা, আমার চিকিৎসা তে যার কিডনি পয়েন্ট ৩.৮ থেকে ১.৫ এ এসেছে, আলহামদুলিল্লাহ , সব মহান আল্লাহ তায়ালা এর ইচ্ছে, আমি উসিলা মাত্র।
আম্মু বললেন,তুই যেহেতু কিডনি বিশেষজ্ঞ, আমাকেও তুইই দেখবি। আমার ভরসা তুই।আমার আম্মু কিডনি রোগের পেশেন্ট।

এই কথাটার ওজন শুধু চিকিৎসার নয়… এটা বিশ্বাসের।
একজন মা যখন নিজের সন্তানের উপর নিজের শরীরের দায়িত্ব তুলে দেন—সেটা শুধু পেশাগত স্বীকৃতি নয়, জীবনের সবচেয়ে বড় সম্মান।

ডাক্তার হিসেবে আমি জানি—কিডনি রোগ নীরব ঘাতক।
প্রথম দিকে তেমন উপসর্গ থাকে না। ধীরে ধীরে কিডনি পয়েন্ট (GFR) কমে যায়।
সময়মতো পরীক্ষা, সঠিক ওষুধ, খাদ্য নিয়ন্ত্রণ এবং নিয়মিত ফলো-আপ—এই চারটাই পারে রোগকে নিয়ন্ত্রণে রাখতে।

আজ মা আমার রোগী হয়ে চেম্বারে বসেছিলেন।
স্টেথোস্কোপ হাতে নেওয়ার মুহূর্তে বুঝেছি—ডাক্তার হওয়া মানে শুধু চিকিৎসা নয়, দায়িত্ব… বিশ্বাস… আর ভালোবাসা।

আপনাদের জন্য কিছু জরুরি কথা—
✔ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন
✔ বছরে অন্তত একবার কিডনি ফাংশন পরীক্ষা করুন
✔ নিজে থেকে ব্যথার ওষুধ খাওয়া বন্ধ করুন
✔ লবণ কমান, পানি পরিমিত পান করুন (রোগ অনুযায়ী)

মা আজ আমার রোগী।কিন্তু প্রতিটি রোগীই আমার পরিবারের মতন।

আপনাদের বিশ্বাসই আমার সবচেয়ে বড় দায়িত্ব❤️

আমার পেশেন্ট , ইলেকশন এর আগের সপ্তায় দেখেছিলাম  উনাকে। তলপেটে আর কুচকি তে প্রচন্ড ব্যাথা সাথে তীব্র জ্বর। অই সময় , ওখানে...
18/02/2026

আমার পেশেন্ট , ইলেকশন এর আগের সপ্তায় দেখেছিলাম উনাকে। তলপেটে আর কুচকি তে প্রচন্ড ব্যাথা সাথে তীব্র জ্বর। অই সময় , ওখানের কিডনির এক মাত্র ডাক্তার ছিলাম আমি।উনি আল্লা ওয়ালা লোক,শুরুতে আমাকে পেট এক্সামিনেশন করতে ইজি ফিল করছিলেন না। দেখে
বল্লাম আর্জেন্ট কিছু টেস্ট করাতে হবে চাচা। উনি বল্লেন এখন তো টাকা নাই মা , ২ দিন পর ই বেতন পাবো ,তখন করাই? এখন তুমি জা বুঝো দেখে একটা চিকিৎসা দিয়ে দাও ,মা। ক্লিনিক্যাল ডায়াগ্নোসিস থেকে ট্রিটমেন্ট দিয়ে দিলাম আর বল্লাম বাবা,আমি ইলেকশন এর সময় আসবো না, আপ্নি অবশ্যই এই রিপোর্ট করে ,কোনো পুরুষ ডাক্তার কে দেখাই নিয়েন। ৭ দিন পর , হাস্পাতালের রিসেপশন থেকে ফোন, মেডাম আপ্নার এক রোগি কথা বলবে, আপনাকে দেখাতে এসেছিল, কিন্তু আপ্নি আজকে আসবেন না। কথা বলে দেখি এই চাচা মিয়া। রিপোর্ট করেছে আর সাথে
ব্যাথা জ্বর কিছু নাই।
আজকে চাচা এসেছে, রিপোর্ট দেখাতে, যাওয়ার সময় খুব লাজুক ভাবে ব্যাগ থেকে এই পলিথিন টা বের করে বল্লেন, তোমার জন্য কয়টা আপেল আনলাম মা, সাম্নে রোজা তো... তোমার জন্য নামাযে আমি সব সময় দোয়া করি, হজ্ব এ গেলেও তোমার জন্য দোয়া করবো❤️
Today once again i feel blessed nd honoured💚💚 মানুষের দোয়ায় শামিল হওয়ার চাইতে বড় কোন গিফ্ট মনে হয় নাই☺️

16/02/2026

রমজানে ডায়াবেটিস রোগীরা কি রোজা রাখতে পারবেন?
কি কি বিষয় খেয়াল রাখতে হবে???

15/02/2026

খাদ্যাভাস এবং জীবন ধারায় যে পরিবর্তনের মাধ্যমে কিডনির পাথর প্রতিরোধ করা সম্ভব:

💧 তরল গ্রহণ

প্রতিদিন অন্তত ২.৫–৩ লিটার পানি পান করুন (প্রস্রাব হালকা হলুদ বা স্বচ্ছ থাকা উচিত)।পর্যাপ্ত পরিমাণ পানি না খেলে শরীরে পানির অভাব হয়, ফলে প্রস্রাবে খনিজ লবণ বেশি ঘন হয়ে যায়, অতিরিক্ত খনিজ জমাট বেঁধে কিডনিতে পাথর তৈরি করতে পারে।

অতিরিক্ত গরমে বা শরীরচর্চার পর আরও বেশি পানি খেতে হবে।

🥗 খাদ্যাভ্যাস

1. লবণ কমান → অতিরিক্ত লবণ ক্যালসিয়াম নিঃসরণ বাড়িয়ে দেয়, প্রসাব কে ঘন করে ফেলে, যা পাথর তৈরিতে সাহায্য করে।

2. অতিরিক্ত প্রাণিজ প্রোটিন এড়িয়ে চলুন → (লাল মাংস, অঙ্গ মাংস ইত্যাদি) প্রস্রাবে ইউরিক এসিড বাড়ায়।

3. অক্সালেটসমৃদ্ধ খাবার কম খান → পালং শাক, পুই শাক, বিট, বিভিন্ন বাদাম, চকলেট, চা ইত্যাদি।

4. ক্যালসিয়াম : → স্বাভাবিক মাত্রায় দুধ বা দই খান। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট( ক্যালসিয়াম ট্যাবলেট) উল্টো পাথর হওয়ার ঝুঁকি বাড়ে।

5. ফল ও সবজি বেশি খান → ভিটামিন সি যুক্ত ফল এ সাইট্রেট থাকে যা পাথর প্রতিরোধ করে।

6. চিনি ও সফট ড্রিংকস কমান → ফসফরিক এসিডযুক্ত কোলা জাতীয় পানীয়।

🚶 জীবনধারা

নিয়মিত ব্যায়াম করুন।

ওজন নিয়ন্ত্রণে রাখুন।

প্রস্রাব আটকে না রেখে নিয়মিত মূত্রত্যাগ করুন।

🩺 পরামর্শ:

পূর্বে যদি পাথর হয়ে থাকে, ডাক্তার পরামর্শমতো প্রস্রাব পরীক্ষা ও মেটাবলিক টেস্ট করাতে হবে।

❤️❤️এক কথায় বলতে হলে “বেশি পানি, কম লবণ, সুষম খাবার, নিয়মিত চেকআপ।”

ডাঃ আফরিন আক্তার
কিডনি বিশেষজ্ঞ

চেম্বারের সময়..স্বাস্হ্যসেবায় নিয়োজিত..
13/02/2026

চেম্বারের সময়..
স্বাস্হ্যসেবায় নিয়োজিত..

🌅 শুভ সকাল  🌅নতুন সকাল মানেই নতুন সুযোগ—নিজেকে একটু যত্ন নেওয়ার, ভালো থাকার।দিনটা শুরু করুন -এক গ্লাস পানি দিয়ে,কিছুটা...
13/02/2026

🌅 শুভ সকাল 🌅

নতুন সকাল মানেই নতুন সুযোগ—নিজেকে একটু যত্ন নেওয়ার, ভালো থাকার।
দিনটা শুরু করুন -
এক গ্লাস পানি দিয়ে,
কিছুটা হাঁটা দিয়ে,
আর কয়েক মিনিট গভীর শ্বাস নিয়ে মনটা শান্ত করে 🌿

মনে রাখবেন, সুস্থ শরীর আর প্রশান্ত মন—এ দুটোই আমাদের জীবনের আসল শক্তি।
নিজের যত্ন নিন, পরিবারের পাশে থাকুন, আর অযথা দুশ্চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন।

আজকের দিনটি হোক প্রাণবন্ত, ইতিবাচক আর সুস্থতার পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার দিন।

— আপনার চিকিৎসক 💙

11/02/2026

ভোরে উঠুন, প্রতিদিন হাঁটুন— আজীবন সুস্থ থাকুন।

““ঋতু বদলাচ্ছে—আপনার স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন তো? এই শীত–গরমের মাঝামাঝি সময়ে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পরে ...
08/02/2026

““ঋতু বদলাচ্ছে—আপনার স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন তো?
এই শীত–গরমের মাঝামাঝি সময়ে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পরে ,তাই দরকার কিছু বাড়তি যত্ন।

🌿 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে
• প্রতিদিন গরম পানি বা কুসুম গরম পানি পান করুন
• লেবু, আমলকি, পেয়ারা, কমলা—এই ধরনের ভিটামিন C-সমৃদ্ধ ফল খান
• আদা, রসুন, মধু অল্প অল্প করে খাবারে রাখুন
**ঠান্ডা–গরম সামলাতে
• সকালে–রাতে হালকা জ্যাকেট বা শাল ব্যবহার করুন
• ঘাম হলে সঙ্গে সঙ্গে ভেজা কাপড় বদলান
• সরাসরি ঠান্ডা বাতাস (ফ্যান/এসি) এড়িয়ে চলুন

😷 সর্দি–কাশি, জ্বর এড়াতে
• বাইরে থেকে এলে হাত-মুখ ভালো করে ধুয়ে নিন
• ভিড় এড়িয়ে চলুন, দরকার হলে মাস্ক ব্যবহার করুন
• হালকা গলা ব্যথা হলে লবণ-পানিতে গার্গল করুন

**খাবার ও হজম
• বাসি, খুব ঠান্ডা বা অতিরিক্ত তেল–ঝাল খাবার কম খান
• গরম, ঘরে তৈরি খাবার বেশি খান
• দই খেতে পারেন, তবে রাতে না

**ঘুম ও জীবনযাপন
• প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুম জরুরি
• হালকা হাঁটা বা ব্যায়াম করুন
• বেশি রাত জাগা এড়িয়ে চলুন

⚠️ বিশেষ সতর্কতা
• শিশু, বয়স্ক, ডায়াবেটিস বা কিডনি/হৃদরোগীদের বাড়তি যত্ন দরকার
• জ্বর ২–৩ দিনের বেশি থাকলে বা শ্বাসকষ্ট হলে ডাক্তার দেখান

31/10/2025

রক্তশুণ্যতা?? কি খাবার খেলে বাড়বে হিমোগ্লোবিন...

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Afrin Akter- kidney Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share