Dr. Atiqure Rahman Rimel, Brain Tumor & Neurosurgical Care

Dr. Atiqure Rahman Rimel, Brain Tumor & Neurosurgical Care Neurological Problems and Neurosurgery

05/03/2026

Spinal Tuberculosis / মেরুদণ্ডের যক্ষা রোগ:

মেরুদণ্ড যক্ষা হওয়ার কারণে হাড় ভেংগে নার্ভে চাপ দিয়েছিল, দুই পার প্যারালাইসিস হয়ে গিয়েছিল।
এই দুইজন অপারেশন এর আগে হাটতে পারতেন না।
অপারেশন এর পরে ফলোআপ এ এসেছেন।
এখন হাটতে পারছেন।
আলহামদুলিল্লাহ।

সেরিবেলোপন্টাইন অ্যাঙ্গেল (CPA): টিউমার হলো মস্তিষ্কের পেছনের দিকের একটি বিশেষ স্থানে হওয়া টিউমার।এর প্রধান লক্ষণগুলো হল...
04/03/2026

সেরিবেলোপন্টাইন অ্যাঙ্গেল (CPA):
টিউমার হলো মস্তিষ্কের পেছনের দিকের একটি বিশেষ স্থানে হওয়া টিউমার।
এর প্রধান লক্ষণগুলো হলো
এক কানে শোনার ক্ষমতা কমে যাওয়া (sensorineural hearing loss),
কানে ভোঁ-ভোঁ শব্দ হওয়া (tinnitus),
ভারসাম্যহীনতা বা মাথা ঘোরা, মুখের অসাড়তা ও ব্যথা, এবং গুরুতর ক্ষেত্রে গিলে খেতে সমস্যা

CPA টিউমারের প্রধান লক্ষণসমূহ:
একতরফা শ্রবণশক্তি হ্রাস: বেশিরভাগ ক্ষেত্রে ধীরে ধীরে এক কানে শোনার ক্ষমতা কমে যায়
কানে ভোঁ-ভোঁ শব্দ (Tinnitus): আক্রান্ত কানে অবিরাম শব্দ বা রিংগিং অনুভব করা
ভারসাম্যহীনতা ও মাথা ঘোরা (Vertigo): হাঁটাচলায় ভারসাম্য বজায় রাখতে না পারা
মুখের অসাড়তা ও দুর্বলতা: পঞ্চম (trigeminal) ও সপ্তম (facial) স্নায়ুর ওপর চাপের ফলে মুখের কোনো অংশে অসাড়তা বা মুখের পেশি দুর্বল হয়ে যাওয়া
মাথাব্যথা: সাধারণত মস্তিষ্কের পেছনের দিকে তীব্র বা দীর্ঘস্থায়ী ব্যথা।
অপারেশন এর মাধ্যমে টিউমার রিমুভ করলে আউটকাম আলহামদুলিল্লাহ ভাল।
আমরা এই রুগীর অপারেশন করেছি
আলহামদুলিল্লাহ তিনি ভাল আছেন

ক্রনিক সাবডুরাল হেমাটোমা( Chronic Subdural Hematoma) এই রোগ এ মাথার ভিতরে ধীরে ধীরে রক্ত ক্ষরন হয় ও জমা হয়।সাধারণত বয়স্ক...
21/02/2026

ক্রনিক সাবডুরাল হেমাটোমা( Chronic Subdural Hematoma)
এই রোগ এ মাথার ভিতরে ধীরে ধীরে রক্ত ক্ষরন হয় ও জমা হয়।
সাধারণত বয়স্ক ব্যক্তিদের বেশি হয়
যারা হার্টের ওষুধ খায় বিশেষ করে রক্ত তরল করার ঔষধ খায় তাদের বেশি হয়।
অপারেশনের মাধ্যমে রক্ত বের করার পর রুগী সম্পূর্ন সুস্থ হয়ে যায়।

16/02/2026

Brain Tumor ( ব্রেইন টিউমার) : এই রোগটির নাম আমরা কম বেশি শুনেছি।
ব্রেইন টিউমার বিভিন্ন ধরনের হতে পারে যেমন: Glioma, Meningioma, Pituitary adenoma বেশি কমন।
অনেকেই জানতে চান
বাংলাদেশ এ ব্রেইন টিউমার অপারেশন হব কিনা- হ্যা হয়, আমরা নিয়মিত করি।
অপারেশন এর পর রুগী বাচে কিনা- হ্যা, সাধারণত রুগী খারাপ হয় না।
রুগী সম্পূর্ণ সুস্থ হয় কিনা : এটা নির্ভর করে টিউমারের ধরনের উপর - টিউমার পরীক্ষা করার পর বুঝা যায়।
Meningioma - সম্পূর্ণ সুস্থ হয়,
Pituitary adenoma - সাধারণত সম্পূর্ণ সুস্থ হয়, কিছু ক্ষেত্রে ঔষধ খেতে হয়,
Glioma- Grade- 1,2 সুস্থ হয়ে যায়, Grade- 3,4 রেডিও থেরাপি বা কেমোথেরাপি লাগতে পারে।

এই রুগীর Glioma হয়েছে।
আলহামদুলিল্লাহ অপারেশন এর পর তিনি ভাল আছেন।
National Brain Tumor Society


Hydrocephalus /  মাথায় পানি জমা:মাথার মধ্যে ব্রেইন বা মস্তিষ্ক থাকে। তাহলে পানি আসল কোথা থেকে??  জ্বি, মাথার মধ্যে একধরন...
26/01/2026

Hydrocephalus / মাথায় পানি জমা:
মাথার মধ্যে ব্রেইন বা মস্তিষ্ক থাকে। তাহলে পানি আসল কোথা থেকে??

জ্বি, মাথার মধ্যে একধরনের পানি থাকে যাকে বলে CSF.
এই পানির মধ্যে মস্তিষ্ক ভাসতে থাকে। এই পানির পরিমাণ ১৫০ মিলি। এই পানি প্রতিনিয়ত ফিল্টার হয়, দেখতে Crestal Clear.
যদি কোন কারণে এই পানি প্রবাহ বা ফিল্টার বন্ধ/ সমস্যা হয় তখন এই পানি মাথায় জমতে শুরু করে ও বাচ্চাদের মাথা বড় হতে থাকে। এই রোগকে হাইড্রোসেফালাস বলে।
বিভিন্ন কারণে এই রোগ হতে পারে।
চিকিৎসা ও কারণ বেধে ভিন্ন


Low Back Pain( LBP)/ কোমর ব্যথা:কোমড় ব্যথা বিভিন্ন কারণে হতে পারে।  ৮৫% ব্যথা সাধারণ ধরনের বা মেকানিক্যাল পেইন। যা বিশ্র...
19/01/2026

Low Back Pain( LBP)/ কোমর ব্যথা:
কোমড় ব্যথা বিভিন্ন কারণে হতে পারে।
৮৫% ব্যথা সাধারণ ধরনের বা মেকানিক্যাল পেইন। যা বিশ্রাম বা ঔষধ খেলে ঠিক হয়ে যায়।

বাকী ১৫% Low Back Pain খারাপ ধরনের। তার মধ্যে অন্যতম হল ডিস্ক প্রবলেম বা PLID।

16/01/2026

কার্পাল টানেল সিনড্রোম :

একধরণের হাতের নার্ভের রোগ। এই রোগএ হাতের কব্জিতে নার্ভ চাপ খায় এবং তীব্র ব্যাথা, ধীরে ধীরে অকেজো ও অবশ হয়ে যায়।
এই রোগ হওয়ার জন্য বিভিন্ন কারণে হতে পারে।
সাধারনত এই রোগ মহিলাদের বেশি হয়।
নিয়মিত ঔষধ খেলে ও অপারেশন করলে নিরাময় যোগ্য।
আলহামদুলিল্লাহ।

PLID বা মেরুদন্ডের ডিস্ক প্রবলেম:মানুষের মেরুদণ্ড অনেক গুলো হাড়ের সমন্বয়ে গঠিত। এই হাড়গুলো একটি আরেকটির উপর DISC বা জেলি...
15/01/2026

PLID বা মেরুদন্ডের ডিস্ক প্রবলেম:

মানুষের মেরুদণ্ড অনেক গুলো হাড়ের সমন্বয়ে গঠিত। এই হাড়গুলো একটি আরেকটির উপর DISC বা জেলির মতো একধরনের পদার্থ দিয়ে জোড়া লাগানো থাকে।
যদি কোন কারণে এই ডিস্ক বা জেলি ফেটে গিয়ে হার্নিয়েশন হয় তাখন বাহিরে বের হয়ে নার্ভে চাপ দেয়।
নর্ভ অকেজো হয়ে যায়, পায়ে তীব্র ব্যাথা হয় এবং হাটতে পারেনা, অনেক সময় পস্রাব-পায়খানা বন্ধ হয়ে যায়।
এই রুগী বগুড়া থেকে এই একই সমস্যা নিয়ে এসেছেন তীব্র ব্যাথা ও হাটতে পারতেন না।
অপারেশনের পর তিনি সুস্থ হয়ে গিয়েছেন এবং হাটতে পারছেন।
রুগীর মুখের হাসি অনেক তৃপ্তিদায়ক।
আলহামদুলিল্লাহ

কারপাল টানেল সিনড্রোম
05/01/2026

কারপাল টানেল সিনড্রোম

31/12/2025

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Atiqure Rahman Rimel, Brain Tumor & Neurosurgical Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share