07/02/2026
একজন নিউট্রিশনিস্ট হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—
Cancer prevention ও recovery– দুই ক্ষেত্রেই Nutrition একটি key pillar।
গবেষণায় দেখা গেছে, জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের মাধ্যমে প্রায় ৩০–৪০% ক্যান্সার প্রতিরোধ সম্ভব (WHO/Global evidence)।ক্যান্সার প্রতিরোধে সবচেয়ে শক্তিশালী ও বাস্তব অস্ত্রগুলোর একটি হলো খাদ্যাভ্যাস।
# ক্যান্সার প্রতিরোধে খাদ্যাভ্যাস (Cancer Prevention Diet):-
ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ খাবারসমূহ-
1. শাকসবজি (বিশেষ করে Cruciferous vegetables)
- সবচেয়ে শক্তিশালী গ্রুপ
যেমন:
• ব্রকলি
• ফুলকপি
• বাঁধাকপি
• পালং শাক
• লাল শাক, ডাটা শাক
- এগুলোতে আছে: sulforaphane, indoles → cancer cell growth inhibit করতে সাহায্য করে।
2. রঙিন ফল ও সবজি
- যত বেশি রঙ, তত বেশি protection
যেমন:
• টমেটো (lycopene)
• গাজর, কুমড়া (beta-carotene)
• বেদানা, ব্লুবেরি, স্ট্রবেরি
• আমলকি, কমলা, লেবু
- Rich in antioxidants → DNA damage থেকে কোষকে রক্ষা করে।
3. High Fiber Foods
- বিশেষ করে colon ও breast cancer প্রতিরোধে গুরুত্বপূর্ণ
যেমন:
• ওটস, ব্রাউন রাইস
• ডাল, ছোলা, মটর
• শাকসবজি ও ফলের খোসাসহ অংশ
- Fiber → toxins বের করে → gut health ভালো রাখে।
4. Healthy Fats (Anti-inflammatory fats)
যেমন:
• অলিভ অয়েল
• আখরোট, কাঠবাদাম
• চিয়া সিড, ফ্ল্যাক্স সিড
• সামুদ্রিক মাছ (ওমেগা-৩)
- Chronic inflammation কমায় → cancer risk কমে।
5. প্রাকৃতিক মসলা ও ভেষজ
- ছোট কিন্তু শক্তিশালী
যেমন:
• হলুদ (curcumin)
• রসুন
• আদা
• কালোজিরা
- Anti-inflammatory + immune boosting effects।
6. Probiotic foods
যেমন:
• দই
• ঘোল
• ফারমেন্টেড খাবার
- Gut microbiome ভালো রাখে → immunity support করে।
7. পর্যাপ্ত পানি
Simple but critical
- শরীর থেকে toxin বের করতে সাহায্য করে।
# ক্যান্সার প্রতিরোধ ও ক্যান্সার রোগী দুই ক্ষেত্রেই কিছু খাবার স্পষ্টভাবে এড়ানো/সীমিত করা উচিত, কারণ এগুলো inflammation বাড়ায়, immunity কমায় এবং কিছু ক্ষেত্রে cancer progression-এর সাথে যুক্ত।
* ক্যান্সারে যে খাবারগুলো এড়ানো উচিত (Foods to Avoid in Cancer)
1. Processed & Fast Food
যেমন:
• বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই
• প্যাকেট চিপস, নুডলস, বিস্কুট
• রেডি-টু-ইট খাবার
কারণ:
High salt, unhealthy fat, preservatives → inflammation ও cancer risk বাড়ায়।
2. Processed Meat ও অতিরিক্ত লাল মাংস
যেমন:
• সসেজ, সালামি, হটডগ, বেকন
• অতিরিক্ত গরু/খাসির মাংস
WHO অনুযায়ী processed meat Group 1 carcinogen (বিশেষ করে colorectal cancer-এর ঝুঁকি বাড়ায়)।
3. অতিরিক্ত চিনি ও Sugary Drinks
যেমন:
• সফট ড্রিংক, এনার্জি ড্রিংক
• মিষ্টি, কেক, পেস্ট্রি
• অতিরিক্ত মধু/চিনি
কারণ:
High sugar → insulin spike → inflammation → cancer cell growth facilitate করতে পারে।
4. Deep fried ও Trans fat
যেমন:
• ডিপ ফ্রাই করা সিঙ্গারা, সমুচা
• বারবার ব্যবহার করা তেল
• বানিজ্যিক বেকারি আইটেম
কারণ:
Trans fat → oxidative stress → DNA damage risk।
5. অতিরিক্ত পোড়া খাবার (Charred food)
যেমন:
• পুড়ে যাওয়া কাবাব, BBQ
• অতিরিক্ত গ্রিলড/পোড়া রুটি
কারণ:
এতে তৈরি হয় heterocyclic amines ও PAHs → carcinogenic compounds।
6. Alcohol (খুব গুরুত্বপূর্ণ)
সব ধরনের অ্যালকোহল—
• beer, wine, spirits
Strong evidence:
Alcohol → mouth, liver, breast, colon cancer risk বাড়ায়।
7. খুব ঝাল, খুব টক, খুব শক্ত খাবার
(বিশেষ করে chemo চলাকালীন রোগীদের জন্য)
কারণ:
• মুখে ঘা, গ্যাস্ট্রিক, nausea বাড়ায়
• digestion সমস্যা করে
সংক্ষেপে (Golden Rule)
ক্যান্সারে এড়ানো উচিত:
Processed | Fried | Sugary | Alcohol | Burnt | Preserved foods
নিউট্রিশনিস্ট হিসেবে মূল বার্তা
কোনো খাবার একা ক্যান্সার সৃষ্টি করে না,
কিন্তু দীর্ঘদিনের ভুল খাদ্যাভ্যাস ক্যান্সারের ঝুঁকি অনেক গুণ বাড়ায়।
সঠিক খাদ্যাভ্যাস মানে শুধু রোগ প্রতিরোধ নয়—
- treatment-এর effectiveness বাড়ানো
- side effects কমানো
- quality of life উন্নত করা
এই কারণেই cancer care-এ nutrition আর “optional” নয়,
এটা essential.
সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফস্টাইল পয়েন্ট: -
খাবারের পাশাপাশি:
• নিয়মিত physical activity
• স্বাস্থ্যকর ওজন বজায় রাখা
• তামাক ও অ্যালকোহল এড়ানো
• পর্যাপ্ত ঘুম
#ডউম্মেসালমামুন্নী
#পুষ্টিবিদউম্মেসালমামুন্নী