Dr Prottush K Mondal - Medicine, Chest & Resp. Critical Care Specialist

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Dr Prottush K Mondal - Medicine, Chest & Resp. Critical Care Specialist

Dr Prottush K Mondal - Medicine, Chest & Resp. Critical Care Specialist MBBS, BCS, FCCP, MACP (USA), MD (Chest Medicine) NIDCH. Medicine, Chest & Respiratory Critical Care Specialist. Asst. Professor (Respiratory Medicine).

Ministry of Health, People's Republic of Bangladesh.

08/09/2025

আলোচনার বিষয় : ডায়াবেটিস রোগী"দের শ্বাস কষ্টের কারন এবং প্রতিকার ।।
কিভাবে ভুল চিকিৎসা রোগীদের জীবন বিপন্ন করে তোলে ??

"প্রতিদিনের ছোট যত্ন, ফুসফুসকে রাখে স্বাস্থ্যবান"মেডিসিন, বক্ষব্যাধি ও শ্বাসকষ্ট রোগ যেমন: ব্রংকাইটিস, এলার্জি, অ্যাজমা,...
26/08/2025

"প্রতিদিনের ছোট যত্ন, ফুসফুসকে রাখে স্বাস্থ্যবান"

মেডিসিন, বক্ষব্যাধি ও শ্বাসকষ্ট রোগ যেমন: ব্রংকাইটিস, এলার্জি, অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া, কাশি দিয়ে রক্ত যাওয়া, ফুসফুসে ক্যান্সার জনিত জটিলতা সহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করছেন-

🎇 মেডিসিন, বক্ষব্যাধি ও রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ -
ডাঃ প্রত্যুষ কুমার মন্ডল
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিসিপি, এমএসিপি (ইউএসএ)
এমডি (চেস্ট মেডিসিন)
সহকারী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন

▶ ডাক্তারের অ্যাপয়েনমেন্ট পেতে কল করুন: 01763-392090
...................................................................................................
🔻 চেম্বার-১:
📍 ল্যাবএইড লিঃ (ডায়াগনস্টিকস), কলাবাগান
ল্যাবএইড আইকনিক, কলাবাগান, ধানমন্ডি, ঢাকা।
⏰ সময়: রবিবার থেকে বুধবার (বিকাল ৪টা থেকে ৬টা)

🔻 চেম্বার-২:
📍লং লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার লি:।
ইয়াকুব সাউথ সেন্টার, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা।
⏰ সময়: রবিবার থেকে বুধবার (বিকাল ৬টা থেকে রাত ৮ টা)

22/07/2025

মাইলস্টোন স্কুল ও কলেজে প্রশিক্ষণ বিমান বিদ্ধস্ত হওয়ায় অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবক এবং প্রশিক্ষণরত পাইলট নিহত ও হতাহত হওয়ায় জাতি আজ বাকরুদ্ধ, গভীর ভাবে শোকাহত। নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। যারা বার্ন ইনজুরিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসারত আছেন তাদের আশু নিরাময়
কামনা করছি। বার্ন রোগীর জন্য প্রয়োজনীয় কিছু প্রাথমিক পরামর্শ দেওয়া হলো....

🔥 বার্ন (পোড়া) রোগীর চিকিৎসা, পরামর্শ ও সতর্কতা

চিকিৎসা:

প্রাথমিক চিকিৎসা (Burn First Aid):

পোড়ার সঙ্গে সঙ্গে ক্ষতস্থানে ঠান্ডা পানি দিন (২০ মিনিট পর্যন্ত)

আঁটসাঁট জামা বা গয়না খুলে ফেলুন।

পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিন।

ফোসকা ফাটাবেন না।

জরুরী বিভাগে চিকিৎসা :

অ্যান্টিসেপ্টিক ড্রেসিং।

প্রয়োজন অনুযায়ী ইনজেকশন (যেমন টিটানাস)

পেইন কন্ট্রোল (প্যারাসিটামল বা অপিয়য়েড)

ইনফেকশন নিয়ন্ত্রণে অ্যান্টিবায়োটিক।

শরীর থেকে প্রচুর ফ্লুইড লস হয় কাজেই আইভি ফ্লুইড।

জ্বলে যাওয়া টিস্যু সারাতে ওষুধ ও অপারেশন (যেমন স্কিন গ্রাফট)

পরামর্শ:

বার্নের পর পুষ্টিকর খাবার বেশি খান (প্রোটিন, ফল, দুধ)

পর্যাপ্ত পানি পান করুন।

ব্যথা বা ইনফেকশন হলে সময়ক্ষেপণ না করে ডাক্তারের
পরামর্শ নিন।

নির্দিষ্ট সময় পর ড্রেসিং পরিবর্তন করুন।

পোড়া জায়গায় রোদ লাগাবেন না।

দীর্ঘমেয়াদী ক্ষত বা চামড়ার টান কমাতে সিলিকন জেল বা মলম ব্যবহার করা যেতে পারে (ডাক্তারের পরামর্শে)

সতর্কতা:

✔️ যা করবেন:

জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।

ফিজিওথেরাপি করুন যদি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়।

পোড়া জায়গা খোলা রাখবেন না।

ব্যান্ডেজ ব্যবহার করুন।

নিয়মিত চেকআপ করুন।

❌ যা করবেন না:

নিজে নিজে ফোসকা ফাটাবেন না।

কাঁচা ডিম, টুথপেস্ট, ঘি বা ঘরোয়া মলম ব্যবহার করবেন না।

ইনফেকশনের উপসর্গ (পুঁজ, দুর্গন্ধ, লালচে ভাব) উপেক্ষা করবেন না।

ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলুন — ঘা শুকাতে দেরি হয়।

বিশেষ পরামর্শ:

যদি পোড়া অংশ বড় হয়, শ্বাসকষ্ট হয় বা চোখ, মুখ বা যৌনাঙ্গে পোড়া লাগে — সাথে সাথে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Prottush K Mondal - Medicine, Chest & Resp. Critical Care Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram