04/03/2026
🌙 Healthy Fasting Tips of Ramadan
রোজা শুধু ইবাদতই নয়, এটি আমাদের শরীর ও মনের জন্যও এক দারুণ প্রশিক্ষণ। তাই সঠিকভাবে সেহরি ও ইফতার গ্রহণ করলে রমজান হতে পারে সুস্থতার এক সুন্দর যাত্রা। নিচে রইলো কিছু গুরুত্বপূর্ণ টিপস—
✨ ১. কখনোই সেহরি বাদ দেবেন না। সেহরি সারা দিনের শক্তির প্রধান উৎস। খাবারে জটিল শর্করা (লাল চালের ভাত/ওটস/আটা রুটি), প্রোটিন (ডিম, মাছ, ডাল, ছোলা, দই) ও স্বাস্থ্যকর চর্বি (বাদাম, বীজ) রাখুন। এতে দীর্ঘ সময় পেট ভরা থাকবে।
💧 ২. পর্যাপ্ত পানি পান করুন। ইফতার থেকে সেহরি পর্যন্ত ধীরে ধীরে ৮–১০ গ্লাস পানি পান করুন। একবারে বেশি না খেয়ে ভাগ করে খান।
🍉 ৩. ইফতার শুরু করুন হালকা খাবার দিয়ে।
খেজুর ও পানি দিয়ে ইফতার শুরু করা সুন্নত ও স্বাস্থ্যসম্মত। এরপর ফল, সালাদ বা স্যুপ নিতে পারেন। অতিরিক্ত ভাজাপোড়া এড়িয়ে চলুন।
🥗 ৪. প্লেট হোক ব্যালান্সড। খাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন, সবজি—এই তিনটি উপাদান রাখুন। যেমন: ভাত/রুটি + মাছ/মুরগি/ডাল + সবজি।
🚶♀️ ৫. হালকা শারীরিক নড়াচড়া রাখুন। তারাবির নামাজ বা হালকা হাঁটা খাবার হজমে সাহায্য করে এবং শরীরকে সক্রিয় রাখে।
😴 ৬. ঘুমের যত্ন নিন। কমপক্ষে ৬–৭ ঘণ্টা ঘুম নিশ্চিত করার চেষ্টা করুন। ঘুম কম হলে ক্লান্তি ও অতিরিক্ত ক্ষুধা বাড়তে পারে।
রমজান হোক আত্মশুদ্ধির পাশাপাশি সুস্থ জীবনেরও সূচনা। সচেতন খাবার, পরিমিত জীবনযাপন—এই হোক আমাদের অঙ্গীকার।
Dietitian- Rokeya Akther Sinthiya
#সুস্থ_রোজা Dr. Jhumu Khan's Laser Medical