Dr HM Abir Hossain

Dr HM Abir Hossain Dr. H. M. Abir Hossain
MBBS (CMU)
CMU (Ultra)

09/10/2025
পা ফুলে গেছে, লাল হয়ে ব্যথা করছে? অবহেলা করবেন না!এই ছবির মতো অবস্থা অনেকেরই হয়ে থাকে — শুরুতে ছোট একটা ফোঁড়া বা কামড়ের ...
09/10/2025

পা ফুলে গেছে, লাল হয়ে ব্যথা করছে? অবহেলা করবেন না!

এই ছবির মতো অবস্থা অনেকেরই হয়ে থাকে — শুরুতে ছোট একটা ফোঁড়া বা কামড়ের দাগ, ধীরে ধীরে ফুলে গিয়ে পুঁজ জমে যায়, চারপাশে লালচে ফোলা ও ব্যথা বাড়ে।
এটা হলো :Infected abscess with cellulitis অর্থাৎ ত্বকের গভীর সংক্রমণ।

⚠️ যা করবেন না:নিজে থেকে চাপ দিয়ে পুঁজ বের করার চেষ্টা করবেন না।ঘরোয়া পদ্ধতিতে বা গরম পানির সেঁক দিয়ে সময় নষ্ট করবেন না।

✅ যা করা উচিত:

যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন, কারণ অনেক সময় পুঁজ কেটে বের করতে হয় (Incision & Drainage)।

সংক্রমণ রোধে সঠিক অ্যান্টিবায়োটিক নিতে হবে (ডাক্তারের পরামর্শে)।

প্রতিদিন ক্ষতটি নরমভাবে পরিষ্কার করে ড্রেসিং দিন।

পা উঁচু করে রাখুন, যাতে ফোলাভাব কমে।

🩹 সতর্ক থাকুন - ছোট ফোঁড়া থেকে বড় সংক্রমণ হতে সময় লাগে না।
সময়মতো চিকিৎসাই বাঁচাতে পারে টিস্যু ও পায়ের স্বাভাবিক গঠন।

09/10/2025

বাচ্চাদের ওষুধ খাওয়াতে গিয়ে যাদের ডোজ বুঝতে সমস্যা হয় তাদের জন্য-
১ মিলি = ১৫ ফোটা (ড্রপারে দিলে)
১ চা চামচ = ৫ মিলি
আধা চামচ = ২.৫ মিলি
২/৩ চামচ = আধা চামচের চেয়ে একটু বেশি
৩/৪ চামচ = ১ চামচের চেয়ে একটু কম
শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।

হঠাৎ করে পা লাল হয়ে ফুলে যাওয়া ও ব্যথা করা অবহেলা করবেন না!এটি হতে পারে Cellulitis – এক ধরনের ব্যাকটেরিয়াজনিত গুরুতর ত্ব...
30/09/2025

হঠাৎ করে পা লাল হয়ে ফুলে যাওয়া ও ব্যথা করা অবহেলা করবেন না!
এটি হতে পারে Cellulitis – এক ধরনের ব্যাকটেরিয়াজনিত গুরুতর ত্বকের সংক্রমণ।

🦠 Cellulitis কীভাবে হয়?
শরীরে কেটে যাওয়া, খোঁচা, পোড়া বা ফাটা জায়গা দিয়ে ব্যাকটেরিয়া (Streptococcus / Staphylococcus) প্রবেশ করে ত্বকের গভীরে সংক্রমণ ঘটায়।

উপসর্গ
• ত্বক লাল হওয়া
• ফোলা
• আক্রান্ত জায়গা গরম অনুভূত হওয়া
• ব্যথা বা জ্বালাপোড়া
• জ্বর ও কাঁপুনি (গুরুতর হলে)
• কাছাকাছি লিম্ফ নোড ফোলা

কোথায় বেশি হয়?
• পা (সবচেয়ে বেশি)
• হাত
• মুখ
• চোখের চারপাশ (Orbital cellulitis – সবচেয়ে বিপজ্জনক)

ঝুঁকিপূর্ণ অবস্থা
• ডায়াবেটিস
• ইমিউন সিস্টেম দুর্বলতা
• স্থূলতা / অলস জীবনযাপন
• একজিমা / ফাঙ্গাল ইনফেকশন
• আগে Cellulitis হওয়ার ইতিহাস

চিকিৎসা
• অ্যান্টিবায়োটিক (প্রয়োজনে ইনজেকশন / IV)
• গুরুতর হলে হাসপাতালে ভর্তি
• আক্রান্ত অঙ্গ উঁচু করে রাখা ও বিশ্রাম
• ব্যথা / জ্বরের জন্য ওষুধ

প্রতিরোধ
• ছোটখাটো কাটা-ছেঁড়া পরিষ্কার রাখা
• ত্বক শুষ্ক ও পরিষ্কার রাখা
• ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা
• ফাঙ্গাল ইনফেকশন দ্রুত চিকিৎসা করা

⚠️ সতর্কতা
সময়মতো চিকিৎসা না নিলে Cellulitis → Sepsis, Abscess, এমনকি প্রাণঘাতী Necrotizing Fasciitis এ রূপ নিতে পারে।

তবে সময়মতো চিকিৎসা নিলে Cellulitis পুরোপুরি নিয়ন্ত্রণযোগ্য।

জেনে নিন, বয়স  অনুযায়ী শিশুর বিকাশ কেমন হওয়া উচিত।
28/09/2025

জেনে নিন, বয়স অনুযায়ী শিশুর বিকাশ কেমন হওয়া উচিত।

আপনার ভালোবাসা কি সন্তানের জন্য বিষ হয়ে উঠছে?৮ মাস বয়সী এক মেয়ে শিশু,প্রথমে ছিল স্বাভাবিক: হাসত, খেলত, কাঁদতও।কিন্তু কিছ...
28/09/2025

আপনার ভালোবাসা কি সন্তানের জন্য বিষ হয়ে উঠছে?

৮ মাস বয়সী এক মেয়ে শিশু,
প্রথমে ছিল স্বাভাবিক: হাসত, খেলত, কাঁদতও।
কিন্তু কিছুদিনের মধ্যে তার শরীরে দেখা দিল ভয়ঙ্কর পরিবর্তন।

মুখ অস্বাভাবিকভাবে গোল হয়ে যাওয়া

চোখের নিচে পানি জমে ফুলে যাওয়া

পেট বড় হয়ে যাওয়া

গায়ে ফাটল দাগ

মা ভেবেছিলেন,
“বাচ্চা তো ভালোই বেড়ে উঠছে…”
কিন্তু তিনি জানতেন না, প্রতিদিন যে ক্রিম তিনি ভালোবেসে মাখিয়ে দিচ্ছেন ন্যাপি র‍্যাশের জন্য,
সেটাই ধীরে ধীরে তার শিশুর শরীরে ঢুকছে বিষের মতো।

ডাক্তাররা জানালেন
এটা আসলে Iatrogenic Cushing Syndrome,
যা হয়েছে শুধু ওভার দ্য কাউন্টার কেনা স্টেরয়েড ক্রিম ব্যবহারের কারণে।

কেন এটা ভয়ংকর?
স্টেরয়েড শুধু ট্যাবলেট বা ইনজেকশন নয়,
শিশুর কোমল ত্বকের ভেতর দিয়েও শোষিত হয়ে
সারা শরীরে তাণ্ডব চালাতে পারে।

ন্যাপি র‍্যাশে করণীয়

শুধু Barrier cream ব্যবহার করুন

শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন

কোনো ওষুধ বা স্টেরয়েড ক্রিম নিজের সিদ্ধান্তে কখনো দেবেন না

একটি ভুল সিদ্ধান্ত, একটি অসতর্কতা
আপনার সন্তানের ভবিষ্যৎ কেড়ে নিতে পারে।

শেয়ার করুন—
যাতে প্রতিটি মা-বাবা সচেতন হতে পারেন।

কেস সামারি: ডা. আরশাদ মেহমুদ স্যার

আপনার শিশুকে টাইফয়েডের টিকা দিচ্ছেন তো ?মাত্র ১ ডোজ টিকা নিয়ে টাইফয়েড জ্বর প্রতিরোধ করা সম্ভব। আইসিডিডিআর’বি-র গবেষণা বা...
23/09/2025

আপনার শিশুকে টাইফয়েডের টিকা দিচ্ছেন তো ?

মাত্র ১ ডোজ টিকা নিয়ে টাইফয়েড জ্বর প্রতিরোধ করা সম্ভব। আইসিডিডিআর’বি-র গবেষণা বাংলাদেশের শিশু-কিশোরদের জন্য জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) অন্তর্ভুক্ত করতে সহায়তা করেছে।

টাইফয়েডের ঝুঁকি ও টিসিভি ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সফল গবেষণায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ, নিয়মিত টিকাদান কর্মসূচিতে ৯ মাস বয়সী শিশুদের ১ ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন প্রদানের জন্য ন্যাশনাল ইম্যুনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ-এর কাছে সুপারিশ করে।

সুপারিশের ভিত্তিতে ন্যাশনাল ইম্যুনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ এবং ৬২তম ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটিং কমিটি ভ্যাকসিনটির আবেদন অনুমোদন করে। ২০২২ সালের সেপ্টেম্বরে আবেদনটি গ্যাভি, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স-এর কাছে পাঠানো হয় এবং বাংলাদেশে বিনামূল্যে টিসিভি টিকা প্রদানের পথ সুগম হয়।

আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে বাংলাদেশ সরকার সারা দেশে একযোগে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।

আপনার শিশুকে টিকা দিতে এখনই রেজিস্ট্রেশন করুন:
https://vaxepi.gov.bd/

17/09/2025

✨ বাচ্চা খেতে চায় না? রুচি বাড়ানোর সিক্রেট ৫ টিপস ✨

🌼 রুটিন মেনে খাওয়ানো
👉 সারাদিন অল্প অল্প করে নয়, নির্দিষ্ট সময়ে ৫–৬ বার খাবার দিন।
👉 বারবার দুধ বা স্ন্যাক্স দিলে আসল খাবারের রুচি নষ্ট হয়।

🍂 স্ক্রিন ফ্রি খাওয়ানো
👉 টিভি, মোবাইল বা ইউটিউব দিয়ে খাওয়াবেন না।
👉 পরিবারের সাথে টেবিলে বসে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

🪴 খাবারকে আকর্ষণীয় করা
👉 রঙিন সবজি, মজার শেপ (তারা ⭐, বল ⚽, কার্টুন আকৃতি) বানিয়ে দিন।
👉 একই খাবার বারবার না দিয়ে ভ্যারাইটি আনুন।

🌱 শারীরিক খেলার অভ্যাস করানো
👉 প্রতিদিন বয়স অনুযায়ী খেলাধুলা, দৌড়ঝাঁপ করাতে দিন।
👉 যত বেশি এনার্জি খরচ হবে, তত বেশি ক্ষুধা লাগবে।

🌿 অতিরিক্ত দুধ এড়িয়ে চলা
👉 সারাদিন দুধ খেলেই অন্য খাবারের প্রতি রুচি কমে যায়।
👉 বয়স অনুযায়ী দিনে ২–৩ বার দুধ যথেষ্ট।

💡 মনে রাখবেন:
যদি দীর্ঘদিন ধরে বাচ্চার খাবারে রুচি না থাকে, ওজন না বাড়ে বা দুর্বল দেখায় 👉 অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

17/09/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

সংক্রমিত আলসার + সেলুলাইটিস⚠️ লক্ষণ:আলসারের চারপাশে লালচে ভাব ও ফোলাব্যথা ও উষ্ণতাকখনও পুঁজ বা দুর্গন্ধ💊 চিকিৎসা:ক্ষত পর...
13/09/2025

সংক্রমিত আলসার + সেলুলাইটিস

⚠️ লক্ষণ:

আলসারের চারপাশে লালচে ভাব ও ফোলা

ব্যথা ও উষ্ণতা

কখনও পুঁজ বা দুর্গন্ধ

💊 চিকিৎসা:

ক্ষত পরিষ্কার ও ড্রেসিং

অ্যান্টিবায়োটিক

ডায়াবেটিস থাকলে শর্করা নিয়ন্ত্রণ

🚨 সতর্ক থাকুন:

দ্রুত ছড়ানো লালচে ভাব

জ্বর বা অসুস্থ বোধ

মরা টিস্যু বা দুর্গন্ধ

💡 মুখ্য কথা:
সময়মতো চিকিৎসা না করলে সংক্রমণ বাড়তে পারে।

DR. H. M. Abir Hossain

11/09/2025

✅ সুজি সম্পর্কে কিছু কথা

🔹 সুজি = মূলত কার্বোহাইড্রেট
🔹 চালের গুঁড়া, চিনি = এগুলোও কার্বোহাইড্রেট
👉 একসাথে খেলে শুধু শর্করাই পাওয়া যায়, কিন্তু প্রোটিন বা অন্য পুষ্টি উপাদান প্রায় থাকে না।

❌ শুধু সুজি/চালের গুঁড়া/চিনি খাওয়ানোর ক্ষতি

শরীরে প্রোটিন কমে যায়, আর প্রোটিনই অনকোটিক প্রেশার ধরে রাখে।

প্রোটিন কম খেলে শরীরে পানি জমে ইডিমা হয় (বাচ্চা ফুলে ওঠে → দেখতে মোটাসোটা লাগে, কিন্তু আসলে অসুস্থ)।

এতে বাচ্চার কোষ অপুষ্টি (Kwashiorkor) হওয়ার ঝুঁকি বাড়ে।

✅ তাহলে কী করবেন?

বাচ্চার খাবারে কার্বোহাইড্রেটের সাথে অবশ্যই প্রোটিন থাকতে হবে।
যেমন: ডাল, ডিম, মাছ, মাংস, দুধ।

খিচুড়ি ভালো খাবার কারণ এতে চালের পাশাপাশি ডাল (প্রোটিন) থাকে।

চাইলে সুজিতে দুধ, ডিম, ডাল বা সবজি মিশিয়ে দেওয়া যায় → তাহলে তা পুষ্টিকর হবে।

👉 শুধু সুজি/চালের গুঁড়া/চিনি = ❌
👉 সুজি + দুধ/ডিম/ডাল/সবজি = ✅

11/09/2025

Neonatal Intensive Care Unit (NICU) - এক অন্য পৃথিবী

মনিটরের বিপ-বিপ শব্দ, অক্সিজেনের নল, আর একেকটা মায়ার টুকরো প্রাণ বাঁচার জন্য লড়ছে।
এখানে প্রতিটি মনিটরের শব্দ মানে বেঁচে থাকার আশা।
প্রতিটি অক্সিজেন মাস্ক মানে জীবনের সাথে আঁকড়ে ধরা।

মায়ের কোল থেকে আলাদা হওয়া ছোট্ট শিশুটি
যাকে কাচের দেয়ালের ওপার থেকে মা শুধু দু’চোখ ভরে দেখে, আর নিঃশব্দে দোয়া করে।

প্রতিদিন দেখি
আধ কেজির শিশুটি হাত নেড়ে জানান দিচ্ছে, “আমি বাঁচতে চাই।”
অসীম যন্ত্রণা সহ্য করেও ওরা জীবনের জন্য যুদ্ধ করে যায়।

NICU-তে প্রতিটি শিশু আমার কাছে শুধু রোগী নয়
ওরা আমার ছোট্ট হিরো।

এ জায়গাটা আমাকে শেখায়
জীবন কতটা মূল্যবান,
মা-বাবার চোখের জল কতটা শক্তিশালী,
আর একটি শিশুর ক্ষুদ্র হৃদস্পন্দনও কত অমূল্য আনন্দ এনে দিতে পারে।

NICU-তে প্রতিটি জয় মানে একটি পরিবারের নতুন করে বেঁচে ওঠা। 🌸

Address

173 Ashkona College Road Dakhshinkhan
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr HM Abir Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category