Dr. Atif Aslam

Dr. Atif Aslam A Doctor you can trust � �

চোখের যত্ন কীভাবে নেবেন 👁️চোখ খুব সংবেদনশীল অঙ্গ, তাই একটু সচেতন থাকলেই অনেক সমস্যা এড়ানো যায়। #দৈনন্দিন যত্ন১.. পরিষ্...
30/04/2026

চোখের যত্ন কীভাবে নেবেন 👁️

চোখ খুব সংবেদনশীল অঙ্গ, তাই একটু সচেতন থাকলেই অনেক সমস্যা এড়ানো যায়।

#দৈনন্দিন যত্ন

১.. পরিষ্কার পানি দিয়ে দিনে ২–৩ বার চোখ ধুতে পারেন
২.. নোংরা হাতে চোখে স্পর্শ করবেন না ❌
৩.. পর্যাপ্ত ঘুম (৬–৮ ঘন্টা) খুব গুরুত্বপূর্ণ
৪.. বাইরে গেলে সানগ্লাস ব্যবহার করুন (ধুলা/রোদ থেকে সুরক্ষা)

💻 স্ক্রিন ব্যবহার করলে

১. 20-20-20 rule মানুন → প্রতি ২০ মিনিটে ২০ সেকেন্ড ২০ ফুট দূরে তাকান
২. স্ক্রিনের ব্রাইটনেস কম রাখুন
৩. বেশি সময় মোবাইল/ল্যাপটপ ব্যবহার এড়িয়ে চলুন

🥗 খাবার

১. ভিটামিন A সমৃদ্ধ খাবার: গাজর, মিষ্টি কুমড়া
২. সবুজ শাকসবজি (পালং শাক)
৩. মাছ (Omega-3) → চোখের জন্য ভালো

#সাধারণ সমস্যা হলে

🔹 চোখ শুকিয়ে গেলে → Artificial tears ব্যবহার করা যায়
🔹 লাল/চুলকানি → অ্যালার্জি হতে পারে
🔹 ব্যথা/পানি পড়া → ইনফেকশন হতে পারে

👉 এসব হলে ডাক্তারের পরামর্শ নিন

❌ যা করা যাবে না

🚫 চোখ ঘষা
🚫 অন্যের তোয়ালে/রুমাল ব্যবহার
🚫 মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স ব্যবহার

🚨 কখন সতর্ক হবেন?

১. হঠাৎ দৃষ্টি কমে গেলে
২. চোখে তীব্র ব্যথা
৩. আলোতে সমস্যা (photophobia)
৪. চোখ লাল + পুঁজ

তখন দেরি না করে Eye specialist দেখান

30/04/2026

Acne কী?
Acne বা ব্রণ হলো ত্বকের একটি খুব সাধারণ সমস্যা, যেখানে মুখ, পিঠ, বুক বা কাঁধে ছোট ছোট ফুসকুড়ি, পিম্পল, ব্ল্যাকহেড বা পুঁজভরা দানা দেখা যায়।

কেন হয়? (কারণ)
✔ ত্বকের অতিরিক্ত তেল (sebum) তৈরি
✔ লোমকূপ বন্ধ হয়ে যাওয়া
✔ ব্যাকটেরিয়া (বিশেষ করে Cutibacterium acnes)
✔ হরমোন পরিবর্তন (কিশোর বয়স, PCOS)
✔ স্ট্রেস
✔ অতিরিক্ত তেলযুক্ত প্রসাধনী ব্যবহার

Acne এর ধরন
🔹 ব্ল্যাকহেড (Blackhead)
🔹 হোয়াইটহেড (Whitehead)
🔹 প্যাপিউল (লাল ছোট দানা)
🔹 পাস্টিউল (পুঁজভরা ব্রণ)
🔹 নডিউল/সিস্ট (গভীর ও ব্যথাযুক্ত)

কী করলে কমবে? (Management)
✔ দিনে ২ বার হালকা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার রাখা
✔ তেলযুক্ত ক্রিম/মেকআপ এড়ানো
✔ হাত দিয়ে ব্রণ খোঁচানো যাবে না ❌
✔ পর্যাপ্ত পানি পান
✔ স্বাস্থ্যকর খাবার (কম তেল-মসলাযুক্ত)

চিকিৎসা (Doctor advice অনুযায়ী)
টপিক্যাল: Benzoyl peroxide, Retinoid
অ্যান্টিবায়োটিক (যদি প্রয়োজন হয়)
হরমোনাল থেরাপি (PCOS হলে)

কখন ডাক্তার দেখাবেন?
*ব্রণ খুব বেশি হলে
*দাগ পড়ে গেলে
*ব্যথা বা পুঁজ বেশি

ছোট টিপস 🌿
• বালিশের কভার পরিষ্কার রাখুন
•মোবাইল স্ক্রিন পরিষ্কার রাখুন
• স্ট্রেস কমানোর চেষ্টা করুন

খুশকি (Dandruff) মানে হলো মাথার ত্বক থেকে সাদা বা হলুদ রঙের খোসা/ফ্লেক ঝরে পড়া।👉 লক্ষণগুলো:* মাথার ত্বক শুষ্ক হয়ে খোসা ও...
29/04/2026

খুশকি (Dandruff) মানে হলো মাথার ত্বক থেকে সাদা বা হলুদ রঙের খোসা/ফ্লেক ঝরে পড়া।

👉 লক্ষণগুলো:

* মাথার ত্বক শুষ্ক হয়ে খোসা ওঠা
* চুলে বা কাঁধে সাদা গুঁড়া পড়া
* মাথায় চুলকানি

👉 কারণগুলো:

* মাথার ত্বক খুব শুষ্ক হওয়া
* বেশি তেল ও ফাঙ্গাল সংক্রমণ
* ঠিকমতো চুল পরিষ্কার না রাখা
* স্ট্রেস বা হরমোনাল পরিবর্তন

👉 কি করলে ভালো হবে:

* সপ্তাহে ২–৩ বার ভালো অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করা
* মাথা পরিষ্কার রাখা
* খুব বেশি তেল ব্যবহার না করা
* স্ট্রেস কমানো

28/04/2026

⚡ Super quick exam memory

* Valproate → “V = Vertebral defect” (spina bifida)

* Phenytoin → “Face defect” (cleft lip/palate)

* Carbamazepine → “Cord defect” (neural tube)

রূপপুর বদলে দিচ্ছে বাংলাদেশের রূপ, নিয়ে যাচ্ছে পারমাণবিক বিদ্যুতের যুগে।এক দশক ধরে অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষম...
28/04/2026

রূপপুর বদলে দিচ্ছে বাংলাদেশের রূপ, নিয়ে যাচ্ছে পারমাণবিক বিদ্যুতের যুগে।
এক দশক ধরে অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং বা ব্যবহার শুরু হচ্ছে আজ মঙ্গলবার। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ ঘটছে বাংলাদেশের। ছবি: হাসান মাহমুদ

🏥🏥কিডনির যত্ন নেন। ডায়ালাইসিসের খরচ জানেন? এক বার করলে কর্পোরেট হাসপাতালে মাত্র ৮ হাজার টাকা, অনেক জায়গায় আড়াই থেকে চার।...
28/04/2026

🏥🏥
কিডনির যত্ন নেন। ডায়ালাইসিসের খরচ জানেন? এক বার করলে কর্পোরেট হাসপাতালে মাত্র ৮ হাজার টাকা, অনেক জায়গায় আড়াই থেকে চার। শুধু গণস্বাস্থ্যে আটশ টাকা। কম না অনেক? সপ্তাহে ৩ বার করে লাগে। কিন্তু বিন্দুবিন্দু করে ৫ বছরে সাগর হয়।

কিডনি নিজে ব্লাড ফিল্টার করতে না পারলে তখন ডায়ালাইসিস করতে হয়। কন্টিনিউয়াসলি মোট রক্তের ১~২% বের করে তা থেকে মেমব্রেন দিয়ে আয়ন ও পানি সরায়। আর রক্তটা আবার শরীরে ফেরত দেয়। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বললে purge টাকে সেপারেটরের পর আবার রিসাইকেল করা।

মেডিকেল ক্যাম্পাস

৫ বছর ধরে সপ্তাহে ৩টা করে করালে সাড়ে তিন হাজার করে প্রায় ২৮ লাখ। প্রচুর ওষুধ লাগে, সপ্তাহে ৩~৯ হাজার হলে প্রায় ৮~২৬ লাখ, প্রতিবার যাওয়া আসায় ৮০০ টাকা লাগলে মোট ৬.৫ লাখ। রেগুলার টুকটাক টেস্টে ৩ লাখ। ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হবেই, তাই বছরে দুই একবার হসপিটালাইজ করতেই হবে। দশবার লাগলে খরচ ৫~২০ লাখ। লোক কম হলে বা স্বচ্ছল হলে বাসায় নার্সও রাখা যায়।

মানে ৫ বছরে ৬০ লাখ থেকে দেড় কোটি টাকার মতো লাগে। এর ফলে আপনি ভালো হবেন না, জাস্ট বেচে থাকবেন। আসল খরচ তো রোগীর সামর্থ্য অনুযায়ী।

রাত জাগতে ভালো লাগে? পানি কম খান? হিসু চেপে রাখেন? ডায়াবেটিস নিয়ে চিন্তা নাই? হাই ব্লাডপ্রেশার পাত্তা দেন না? হাবিজাবি খাইতে ভাল্লাগে? ফাস্ট ফুড? দোকানের ফ্রিজে রাখা বার্গারের পেটির ডীপ ফ্রাই বা মেয়নেস ভর্তি পিজ্জা? আইসক্রিম? ভাজা পোড়া? হাবিজাবি? সফট আর হার্ড ড্রিংক্স?

কংগ্রাচুলেশনস! আপনের তো আকাশ ভরা তারা !


©Dr. Masudur Rahman

28/04/2026
28/04/2026

সকালের হাঁটা (Morning walk) খুব সহজ কিন্তু শক্তিশালী একটা হেলথ হ্যাবিট—শরীর আর মাইন্ড দুইটার জন্যই দারুণ উপকারী।

#উপকারিতা

* হার্ট ভালো রাখে → রক্তচাপ ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে
* ওজন নিয়ন্ত্রণ → নিয়মিত হাঁটা ক্যালোরি বার্ন করে
* ডায়াবেটিস কন্ট্রোল → ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়
* মুড ভালো করে → স্ট্রেস, anxiety কমায় (endorphin release)
* হজম ভালো হয় → গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে

⏰ কখন ও কতক্ষণ হাঁটবেন?

* ভোরে (sunrise এর সময়) সবচেয়ে ভালো
* প্রতিদিন ২০–৩০ মিনিট (ideal: ৩০–৪৫ মিনিট)
* সপ্তাহে অন্তত ৫ দিন

🚶‍♂️ কিভাবে হাঁটবেন?

* মাঝারি গতিতে (brisk walking) → যেন হালকা হাঁপান কিন্তু কথা বলতে পারেন
* সোজা হয়ে হাঁটবেন, কাঁধ রিল্যাক্সড
* আরামদায়ক জুতা পরবেন

⚠️ কিছু টিপস

* খালি পেটে খুব লম্বা সময় হাঁটবেন না (light কিছু খেতে পারেন)
* পর্যাপ্ত পানি খাবেন
* হঠাৎ খুব দ্রুত শুরু না করে ধীরে ধীরে বাড়ান

১৪ বছরের মেয়ে বাচ্চা মেনোরেজিয়া নিয়ে আসছে সন্ধ্যায়, জিজ্ঞেস করেছিলাম সাথে ব্লাড টেস্ট (i mean TSh,...করেছে কিনা কখনো) , ...
28/04/2026

১৪ বছরের মেয়ে বাচ্চা মেনোরেজিয়া নিয়ে আসছে সন্ধ্যায়, জিজ্ঞেস করেছিলাম সাথে ব্লাড টেস্ট (i mean TSh,...করেছে কিনা কখনো) , সে জানালো সব করা হয়েছে মাস খানেক আগে।

এবং তার আগের সনোগ্রাম নাকি পজিটিভ , ওখানে নাকি ক্যান্সারের জীবানু পাওয়া গিয়েছে 😁😁 আমি যেনো ধপাস করে পড়লাম 😂😂😂

মাঝে মাঝেই হার্ট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় ঠিক এই রিপোর্টের মতোন 😅😅😅😂😂

রোগীর নাম যেমম তেমন, ডায়াগনোসিস দূর্দান্ত 😁
এনাসের এবার malnutrition হয়ে গেছে।

( ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউন 😬😬)
Clt

27/04/2026

⚠️ সতর্কতা – অযথা ওষুধ সেবন থেকে বিরত থাকুন ⚠️

অনেকেই সামান্য জ্বর, সর্দি, ডায়রিয়া, ব্যথা বা ত্বকের সমস্যায় নিজের ইচ্ছামতো ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে ফেলেন। বিশেষ করে অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড অনেক সময় ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা হয়।

এতে সাময়িকভাবে উপকার মনে হলেও ভবিষ্যতে বড় ক্ষতির ঝুঁকি থাকে। যেমন –
• অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হওয়া
• কিডনি বা লিভারের ক্ষতি
• রোগ সঠিকভাবে নির্ণয় না হওয়া
• পার্শ্বপ্রতিক্রিয়া বেড়ে যাওয়া

মনে রাখবেন:
সঠিক রোগ নির্ণয় ছাড়া সঠিক চিকিৎসা সম্ভব নয়।

তাই যেকোনো অসুস্থতায় নিজে নিজে ওষুধ না খেয়ে যোগ্য ডাক্তারের পরামর্শ নিন।

সুস্থ থাকুন, সচেতন থাকুন।

শুয়াচান পাখি আমার, শুয়াচান পাখিআমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি?...🥲
27/04/2026

শুয়াচান পাখি আমার, শুয়াচান পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি?...🥲

বজ্রপাত (Lightning / বজ্রপাত) হলো আকাশে হঠাৎ করে বিদ্যুতের শক্তিশালী ডিসচার্জ—সাধারণত মেঘ থেকে মেঘে বা মেঘ থেকে মাটিতে হ...
27/04/2026

বজ্রপাত (Lightning / বজ্রপাত) হলো আকাশে হঠাৎ করে বিদ্যুতের শক্তিশালী ডিসচার্জ—সাধারণত মেঘ থেকে মেঘে বা মেঘ থেকে মাটিতে হয়। এটা খুব অল্প সময়ের মধ্যে ঘটে, কিন্তু শক্তি অনেক বেশি।

⚠️ বিপদ ও ক্ষতি

* মানুষ মারা যেতে পারে (cardiac arrest, burns)
* গাছ, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়
* ইলেকট্রিক ডিভাইস নষ্ট হতে পারে

🛑 বজ্রপাত থেকে বাঁচার উপায়

* খোলা মাঠে দাঁড়াবে না
* বড় গাছের নিচে আশ্রয় নেবে না
* পানিতে (পুকুর/নদী) থাকলে সাথে সাথে বের হয়ে আসবে
* মোবাইল চার্জিং বা ইলেকট্রিক লাইনের কাছ থেকে দূরে থাকবে
* ঘরের ভিতরে থাকাই সবচেয়ে নিরাপদ

⚡ ঘরের ভিতরে বজ্রপাতের সময় কী কী avoid করবে

1. জানালা, দরজা, গ্রিল

* লোহার গ্রিল/জানালার ফ্রেম স্পর্শ করবে না
* জানালার পাশে দাঁড়ানোও avoid করো

2. বিদ্যুৎ সংযোগযুক্ত জিনিস

* চার্জে থাকা মোবাইল, ল্যাপটপ ব্যবহার না করাই ভালো
* টিভি, ফ্রিজ, কম্পিউটার touch না করা
* সম্ভব হলে plug খুলে রাখো

3. পানি সম্পর্কিত কাজ

* গোসল করা ❌
* কল/শাওয়ার ধরা ❌
* কারণ পাইপ দিয়ে বিদ্যুৎ ট্রাভেল করতে পারে

4. দেয়াল

* কংক্রিট দেয়ালের ভিতরে লোহার রড থাকে → তাই দেয়ালে হেলান দিয়ে না থাকা ভালো

5. ল্যান্ডলাইন ফোন

* তারযুক্ত ফোন ব্যবহার করা যাবে না
* তবে মোবাইল safe (যদি চার্জে না থাকে)

⚡ safe কী কী

* ঘরের মাঝামাঝি জায়গায় থাকা ✔️
* বিছানায় বসে থাকা ✔️
* unplugged মোবাইল ব্যবহার ✔️

Dr. Atif Aslam

Address

Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Atif Aslam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category