20/02/2026
মাইট্রাল ভাল্ব থ্রম্বোসিস (Mitral Valve Thrombosis)ঃ এক্ষেত্রে মাইট্রাল ভাল্বের উপর বা চারপাশে রক্ত জমাট (thrombus) বেঁধে যায় । এটি বেশি দেখা যায় প্রস্থেটিক (বিশেষ করে mechanical) মাইট্রাল ভাল্ব থাকা রোগীদের মধ্যে। সাধারণত হার্টের ভাল্ব অপারেশনের পর রক্ত পাতলা করার জন্য Warfarin নামে একটি Anticoagulant ঔষুধ দেওয়া হয় এবং একটি নির্দিষ্ট INR(2.5-3.5)maintain করতে হয়। কোন কারণে যদি ১. অপর্যাপ্ত anticoagulation (INR কম থাকা) বা ২. Warfarin বন্ধ বা অনিয়মিত খাওয়া হয় তাহলে ভাল্বে রক্ত জমাট বেঁধে একিউট হার্ট ফেইল্যুর এমনকি রোগীর মৃত্যুও হতে পারে। দ্রুত চিকিৎসা শুরু করলে (Low dose slow infusion Thrombolytic) এই রোগীর মতো সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ী ফেরা সম্ভব । তাই ভাল্ব রিপ্লেসমেন্ট করা কোনো রোগীর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত কার্ডিওলজিস্ট/ কার্ডিয়াক সার্জনের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে।