DocTalks

DocTalks Medical myths, real facts & simple health tips by a doctor. Follow for trusted health awareness.

12/04/2026

ক্যান্সার প্রতিরোধ কোনো একদিনের বড় পরিবর্তন না—এটা প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল। ধূমপান থেকে দূরে থাকা এবং প্যাসিভ স্মোকিং এড়িয়ে চলা খুবই জরুরি, কারণ তামাক শুধু ফুসফুস না, শরীরের নানা অঙ্গে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। প্রতিদিনের খাবারে বেশি করে ফল, সবজি ও ফাইবার রাখুন, আর প্রসেসড ও লাল মাংস কমান—এগুলো আপনার কোষকে সুরক্ষা দেয়। নিয়মিত শারীরিকভাবে সক্রিয় থাকা হরমোন ব্যালান্স ঠিক রাখে, ইনফ্লামেশন কমায় এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে। রোদে বের হলে সানস্ক্রিন ব্যবহার করা ও অতিরিক্ত UV এক্সপোজার এড়িয়ে চলা স্কিন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ভ্যাকসিন (HPV, Hepatitis B) নিতে ভুলবেন না, কারণ অনেক ক্ষেত্রে আগেই ধরা পড়লে ক্যান্সার পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব। সবকিছু আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও, এই ছোট অভ্যাসগুলোই আপনার ভবিষ্যৎকে অনেকটাই নিরাপদ করতে পারে—আজ থেকেই শুরু করুন 🤍
#ক্যান্সারপ্রতিরোধ #স্বাস্থ্যকরজীবন #মেডিকেলরিলস #সচেতনতা

Thank you Innsaei official.

07/04/2026

Omega-3 (EPA & DHA) এমন এক ধরনের essential fatty acid, যেটা আমাদের শরীর নিজে থেকে বানাতে পারে না—কিন্তু ঠিকমতো কাজ করার জন্য ভীষণ দরকার।
🧠 মস্তিষ্কের জন্য
নিউরনের কার্যক্ষমতা বাড়ায়, মেমোরি ও ফোকাস ভালো করে, এমনকি anxiety ও low mood-এও সাহায্য করতে পারে।
❤️ হার্টের সুরক্ষা
Triglyceride কমায়, inflammation কমায়, হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
👶 হরমোন ও ফার্টিলিটি
Egg quality ও s***m health improve করে, হরমোনাল balance রাখতে সাহায্য করে—especially PCOS-এ উপকারী।
🔥 Anti-inflammatory effect
Joint pain, acne, এমনকি chronic inflammation—সব জায়গাতেই root level-এ কাজ করে।
👁️ স্কিন ও চোখ
Skin barrier strong করে, dryness কমায়, dry eye symptoms-এও উপকার দেয়।
😴 ঘুম ও stress
Sleep quality improve করে, cortisol level কমাতে সাহায্য করে।
💊 কারা বেশি উপকার পাবে?
যাদের diet-এ fatty fish কম, বা যাদের inflammation, hormonal imbalance, stress বেশি—তাদের জন্য এটা game changer হতে পারে।
⚠️ মনে রাখবেন:
সব supplement একরকম না—quality, dose, আর EPA:DHA ratio খুব গুরুত্বপূর্ণ।
Healing সবসময় চোখে পড়ে না—
কখনো কখনো এটা একটা ছোট nutrient, চুপচাপ কাজ করে যায় প্রতিদিন। 🌿

02/04/2026

বাংলাদেশে আবারও হাম বাড়ছে 🇧🇩
এটা শুধু সাধারণ র‍্যাশ না—খুব দ্রুত ছড়ায় এবং হতে পারে নিউমোনিয়া, অন্ধত্ব, এমনকি মৃত্যু।
একজন আক্রান্ত শিশু অনেককে সংক্রমিত করতে পারে।
কারণ? টিকা মিস করা বা দেরি করা।
💉 MMR টিকা দিয়ে হাম সম্পূর্ণ প্রতিরোধযোগ্য।
আপনার শিশুর দুই ডোজ সময়মতো নিশ্চিত করুন।
জ্বর + র‍্যাশ হলে অবহেলা করবেন না—দ্রুত চিকিৎসা নিন, অন্যদের থেকেও আলাদা রাখুন।
আপনার শিশুকে সুরক্ষিত রাখুন, অন্যদেরও রক্ষা করুন।
টিকাই বাঁচায় জীবন।
#হাম

A small role in someone’s healing journey.Happy Doctor’s Day⚕️
30/03/2026

A small role in someone’s healing journey.
Happy Doctor’s Day⚕️

28/03/2026

আপনার reproductive system খুবই sensitive একটি axis-এর উপর কাজ করে—Hypothalamus–Pituitary–Ovarian (HPO) axis। আর এই পুরো system ঠিক রাখতে ঘুমের ভূমিকা অনেক বড় 👇
✨ ১. GnRH (Hypothalamus থেকে)
এটা pulse আকারে release হয়—যা আপনার circadian rhythm (sleep-wake cycle) এর উপর নির্ভরশীল
ঘুম ঠিক না থাকলে → এই pulse disrupted হয়
✨ ২. LH & FSH (Pituitary থেকে)
• LH surge ovulation এর জন্য খুবই গুরুত্বপূর্ণ
• LH pulse রাতে বেশি strong থাকে
ঘুমের সমস্যা → weak/delayed LH surge → ovulation সমস্যা
✨ ৩. Estrogen & Progesterone
• Ovulation এর আগে estrogen বাড়ে
• Ovulation এর পর progesterone implantation support করে
ঘুম কম হলে → এই balance নষ্ট হয় → irregular cycle / luteal phase defect
✨ ৪. Melatonin (sleep hormone)
শুধু ঘুমের জন্য না—egg quality ভালো রাখতে antioxidant হিসেবে কাজ করে
✨ ৫. Cortisol (stress hormone)
কম ঘুম → cortisol বাড়ে → GnRH suppress করে → ovulation এ প্রভাব ফেলে
✨ ৬. Insulin
Sleep loss → insulin resistance বাড়ায় → PCOS worsen করে → ovulation disturb করে
💡 Bottom line:
খারাপ বা কম ঘুম হলে →
• Period irregular হতে পারে
• Ovulation দেরি বা বন্ধ হতে পারে
• Egg quality কমে যেতে পারে
• Conception chance কমে যায়
আপনার শরীরের দরকার—অন্ধকার, rhythm, আর proper rest 🛌
ঘুম ঠিক রাখুন = fertility protect করুন 💫

24/03/2026

ঘুমাতে যাওয়ার ঠিক আগে হঠাৎ ঝাঁকুনি দিয়ে উঠেন? 😳
এটাই হলো Hypnic Jerk—ঘুমে ঢোকার সময় শরীরের একটি স্বাভাবিক রিফ্লেক্স।
ঘুমের সময় পেশি ঢিলে হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে মস্তিষ্ক ভুল সিগন্যাল দেয়—মনে হয় যেন পড়ে যাচ্ছেন… আর তখনই হঠাৎ ঝাঁকুনি!
কারণগুলো হতে পারে:
• অতিরিক্ত স্ট্রেস 😥
• বেশি ক্যাফেইন ☕
• অনিয়মিত ঘুম
• অতিরিক্ত ক্লান্তি
ভয়ের কিছু নেই—এটা সাধারণত ক্ষতিকর না। তবে বারবার হলে বুঝবেন আপনার শরীর ভালো রেস্ট চাচ্ছে 💤
ঘুমকে গুরুত্ব দিন—এটাই আপনার শরীরের রিকভারি টাইম।
#ঘুম

20/03/2026

বারবার ক্ষুধা লাগে?
মিষ্টি বা কার্বোহাইড্রেটের প্রতি ক্রেভিং থামাতে পারেন না?
ওজন বাড়ছে, বিশেষ করে পেটের মেদ?
সারাদিন ক্লান্ত লাগে, তবুও ঠিক বুঝতে পারছেন না সমস্যা কোথায়?
এগুলো হতে পারে Insulin Resistance-এর লক্ষণ। ⚠️
Insulin Resistance কী?
আমাদের শরীরে ইনসুলিন হরমোন রক্তের শর্করাকে কোষে ঢুকতে সাহায্য করে। কিন্তু যখন শরীর ইনসুলিনের প্রতি কম সংবেদনশীল হয়ে যায়, তখন সেটাকেই বলা হয় Insulin Resistance।
ফলে শরীর বেশি বেশি ইনসুলিন তৈরি করতে বাধ্য হয়, কিন্তু তবুও রক্তে শর্করা ধীরে ধীরে বাড়তেই থাকে।
সম্ভাব্য লক্ষণগুলো:
• পেটের চারপাশে মেদ জমা
• বারবার ক্ষুধা লাগা
• ক্লান্তি ও এনার্জির অভাব
• স্কিনে কালচে দাগ (neck, underarm)
• PCOS-এর সাথে সম্পর্ক থাকতে পারে
দীর্ঘমেয়াদে কী হতে পারে?
❗ Prediabetes
❗ Type 2 Diabetes
❗ Heart disease
❗ Hormonal imbalance
কি করবেন? (Lifestyle is key)
✔️ প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা ব্যায়াম
✔️ Refined sugar ও processed খাবার কমানো
✔️ High protein + fiber-rich diet
✔️ পর্যাপ্ত ঘুম (7–8 ঘণ্টা)
✔️ Stress control
মনে রাখবেন—
Insulin Resistance চুপচাপ শুরু হয়, কিন্তু সময়মতো ধরতে পারলে সম্পূর্ণ রিভার্স করাও সম্ভব।
আপনার শরীর যে সিগন্যাল দিচ্ছে, সেটা অবহেলা করবেন না। 🧬

15/03/2026

টেস্টোস্টেরন কমে গেলে শরীর বিশেষ করে পেটের আশেপাশে বেশি ফ্যাট জমাতে শুরু করে। এই ভিসেরাল ফ্যাট শুধু দেখতে খারাপ না, এটি ইনসুলিন রেজিস্ট্যান্স ও মেটাবলিক সমস্যার ঝুঁকি বাড়ায়।
অন্যদিকে স্ট্রেস বেশি হলে কর্টিসল (stress hormone) বেড়ে যায়।
উচ্চ কর্টিসল শরীরকে পেটের চারপাশে আরও বেশি ফ্যাট জমাতে সংকেত দেয় এবং টেস্টোস্টেরনকেও কমিয়ে দিতে পারে।
ফলে তৈরি হয় একটি চক্র—
Low testosterone → Belly fat → High cortisol → আরও কম testosterone
ভালো ঘুম, নিয়মিত ব্যায়াম, স্ট্রেস কমানো এবং সুষম খাদ্য—এই চক্র ভাঙতে সাহায্য করতে পারে।
শরীরের ফ্যাট শুধু ক্যালোরির বিষয় নয়, হরমোনের সাথেও গভীর সম্পর্ক আছে।

12/03/2026

অনেক মেয়ের শরীরে কেন কোমর, নিতম্ব ও উরুতে বেশি চর্বি জমে? 🍑
এই ধরনের ফ্যাট ডিস্ট্রিবিউশনকে বলা হয় Gynoid Fat।
মূলত ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে শরীরের নিচের অংশে—কোমর, নিতম্ব ও উরুতে—চর্বি বেশি জমে। তাই অনেক মেয়ের শরীরে স্বাভাবিকভাবেই এই ধরনের গঠন দেখা যায়, বিশেষ করে বয়ঃসন্ধির পর।
পেটের চর্বির তুলনায় এই gynoid fat সাধারণত ডায়াবেটিস বা হার্টের রোগের ঝুঁকির সাথে কম সম্পর্কিত। অনেক ক্ষেত্রে নিচের অংশের ফ্যাট মেটাবলিকভাবে কিছুটা প্রটেক্টিভ ভূমিকা রাখতেও পারে।
তবে জেনেটিক্স, হরমোন, খাদ্যাভ্যাস, লাইফস্টাইল ও শারীরিক পরিশ্রম—সবকিছুই শরীরে কোথায় কীভাবে চর্বি জমবে তা নির্ধারণ করে।
তাই মনে রাখবেন—
শরীরে ফ্যাট জমা হওয়া কোনো এলোমেলো বিষয় নয়,
এর পেছনে আছে হরমোন, জেনেটিক্স ও শরীরের নিজস্ব বায়োলজি। 🧬

08/03/2026

ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল (Emergency Pill) সম্পর্কে সচেতনতা
ইমার্জেন্সি পিল মূলত জরুরি পরিস্থিতির জন্য—যেমন অসুরক্ষিত যৌন সম্পর্ক, কনডম ছিঁড়ে যাওয়া, বা নিয়মিত জন্মনিয়ন্ত্রণ পিল মিস হয়ে গেলে।
এটি নিয়মিত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির বিকল্প নয়।
এই পিলে সাধারণত উচ্চ মাত্রার হরমোন থাকে, যা মূলত ডিম্বস্ফোটন (ovulation) বিলম্বিত করে গর্ভধারণ প্রতিরোধ করে।
অসুরক্ষিত যৌন সম্পর্কের ৭২ ঘণ্টার মধ্যে খেলে সবচেয়ে ভালো কাজ করে (যত দ্রুত নেওয়া যায় তত ভালো)।
তবে বারবার ব্যবহার করা ঠিক নয়।
ঘন ঘন ইমার্জেন্সি পিল খেলে হতে পারে—
• পিরিয়ড অনিয়মিত হওয়া
• হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া
• বমি বমি ভাব বা বমি
• স্তনে অস্বস্তি
• নিয়মিত জন্মনিয়ন্ত্রণের তুলনায় কম কার্যকারিতা
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়—
ইমার্জেন্সি পিল যৌনবাহিত রোগ (STI) থেকে সুরক্ষা দেয় না।
অনেকে ভাবেন এতে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। বর্তমানে এমন কোনো শক্ত প্রমাণ নেই যে মাঝে মাঝে ব্যবহার করলে ক্যান্সার হয়। কিন্তু নিয়মিতভাবে এটিকে জন্মনিয়ন্ত্রণ হিসেবে ব্যবহার করা স্বাস্থ্যসম্মত নয়।
মনে রাখবেন—
ইমার্জেন্সি পিল হলো “backup plan”, নিয়মিত সমাধান নয়।
যদি বারবার ইমার্জেন্সি পিল নিতে হয়, তাহলে একজন ডাক্তারের সাথে কথা বলে নিরাপদ ও নিয়মিত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নেওয়াই ভালো।
সচেতন হোন, নিজের শরীরের যত্ন নিন। 💊

04/03/2026

এখানেই অহংকার ভাঙে, বিশ্বাস জন্মায়।

02/03/2026

ত্বকের গ্লো চাইলে আগে স্কিন ব্যারিয়ার ঠিক রাখতে হবে ✨
স্কিন যদি হঠাৎ খুব শুষ্ক লাগে, জ্বালা করে, লালচে হয় বা ছোট ছোট ব্রণ উঠতে থাকে — তাহলে বুঝবেন আপনার স্কিন ব্যারিয়ার দুর্বল হয়ে গেছে। বেশি স্ক্রাব, ঘন ঘন অ্যাসিড/রেটিনল ব্যবহার, হার্শ ফেসওয়াশ আর ময়েশ্চারাইজার না ব্যবহার করা— এসবই ধীরে ধীরে ব্যারিয়ার নষ্ট করে।
স্কিন ব্যারিয়ার প্রটেক্ট করার উপায়ঃ
💧 মাইল্ড, লো-pH ক্লেনজার ব্যবহার করুন
🧴 সেরামাইড, গ্লিসারিন বা হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন
☀️ প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করুন
🛑 অপ্রয়োজনীয় এক্সফোলিয়েশন ও অ্যাকটিভ কমান
💦 পর্যাপ্ত পানি পান করুন
মনে রাখবেন — বেশি প্রোডাক্ট নয়, সঠিক প্রোডাক্টই স্বাস্থ্যকর ত্বকের চাবিকাঠি।
আগে ব্যারিয়ার ঠিক করুন, গ্লো নিজে থেকেই আসবে 🌿
Thank you Innsaei for the product.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when DocTalks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share