20/10/2025
অস্টিওপরোসিস হাড়ের একটি সাইলেন্ট ডিসিস।
এতে হাড় ভঙ্গুর হয়ে যায় এবং সামান্য আঘাতেও ফ্র্যাকচার হতে পারে।
বছরের পর বছর রোগীর বোনস ক্ষয় হতে থাকে কিন্তু আমরা বুঝতে পারি না। যখন হঠাৎ কোমর, পিঠ বা কবজির হাড় ভেঙে যায়, তখনই ধরা পড়ে যে আমাদের হাড়ের ভিতরটা আসলে ফাঁকা হয়ে গেছে।
🔍 অস্টিওপরোসিস হওয়ার প্রধান কারণ
• দীর্ঘদিন ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি
• পর্যাপ্ত রোদ না পাওয়া
• কম শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ না করা
• ধূমপান, অতিরিক্ত কফি বা সোডা পান
• বয়ঃবৃদ্ধি (বিশেষ করে মেনোপজ-পরবর্তী মহিলারা)
প্রতিদিন আমাদের প্রাপ্তবয়স্ক শরীরে প্রায় 1000–1200 mg ক্যালসিয়াম প্রয়োজন হয়। যদি এই চাহিদা পূরণ না হয়, তখন আমাদের শরীর হাড় থেকেই এই ক্যালসিয়াম টেনে নেয় – আর তখনই শুরু হয় হাড় ক্ষয়।
প্রাকৃতিক ক্যালসিয়ামের উৎস:
• দুধ, দই, চিজ
• ছোট মাছ (বিশেষ করে কাঁটাসহ মাছ)
• ডিম, তিল, বাদাম
• পালং, কলমি, বাঁধাকপি ইত্যাদি সবুজ শাকসবজি
এক গ্লাস (২৫০ ml) দুধে প্রায় ৩০০–৩২৫ mg ক্যালসিয়াম থাকে, যা প্রতিদিনের চাহিদার বড় অংশ পূরণ করে।
💊 সাপ্লিমেন্ট কখন লাগবে?
যদি খাবার থেকে ক্যালসিয়াম ঠিকমতো না মেলে কিংবা বয়স, গর্ভাবস্থা বা রোগের কারণে প্রয়োজন বেড়ে যায় — তখন ডাক্তারের পরামর্শে Calcium supplement নেয়া যেতে পারে।
তবে মনে রাখবেন, নিজে নিজে সাপ্লিমেন্ট খাওয়া উচিত নয়।