Dr.Pias Kanti Saha : Health Education

Dr.Pias Kanti Saha : Health Education Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Pias Kanti Saha : Health Education, Medical and health, Dhaka.

ডা. পিয়াস কান্তি সাহা | নবজাতক, শিশু-কিশোর ও পরিবারের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট।

চিকিৎসার বিকল্প নয়।

MBBS, BCS(Health), MD(Paediatrics,phase B), DMU(ultrasound),PGT (Internal medicine)

BMDC : A72572

10/05/2026

🍼 বাচ্চাকে গরুর দুধ দেওয়ার আগে সঠিক সময়টা জানা খুবই জরুরি🙏।
ভুল সময়ে শুরু করলে উপকারের চেয়ে ক্ষতির ঝুঁকিই বেশি হতে পারে। আর সঠিক সময়ে শুরু করলে শিশুর পুষ্টি ও বেড়ে ওঠা হয় আরও নিরাপদ। 💙☘️
ভিডিওতে সহজভাবে বলেছি, কখন এবং কীভাবে গরুর দুধ শুরু করবেন।
💬 আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রয়োজন হলে ভিডিওটি অন্য মা-বাবার সঙ্গে শেয়ার করুন🙂। #মা_ও_শিশু

🌷 মা-ই শিশুর জীবনের প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক।মায়ের কোলে বসেই শিশু শেখে ভালোবাসা, ভাষা, আচরণ এবং পৃথিবীকে চিনতে🌞।মায়ের স্...
09/05/2026

🌷 মা-ই শিশুর জীবনের প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক।
মায়ের কোলে বসেই শিশু শেখে ভালোবাসা, ভাষা, আচরণ এবং পৃথিবীকে চিনতে🌞।
মায়ের স্নেহ শিশুর মস্তিষ্ক ও মননের বিকাশে সবচেয়ে বড় ভূমিকা রাখে। ❤️
একজন সচেতন মা-ই গড়ে তুলতে পারেন একটি সুস্থ, আত্মবিশ্বাসী ও মানবিক ভবিষ্যৎ।
#

09/05/2026

ডাউন সিন্ড্রোম মানেই থেমে যাওয়া নয়।
সময়মতো থেরাপি, নিয়মিত ফলো-আপ এবং পরিবারের ভালোবাসায় শিশুর বিকাশে চমৎকার উন্নতি সম্ভব।
প্রতিবন্ধী বলে তাকে অবহেলা করবেন নাহ। 💛
#শিশুরবিকাশ

06/05/2026

আপনার শিশু কি আগের মতো খেলছে না?
চুপচাপ থাকে… মাঝে মাঝে বলে “ব্যথা লাগছে”? 😟
অনেক সময় এটা সাধারণ ব্যথা না—
হতে পারে Juvenile Arthritis (শিশুদের বাত রোগ)।
⚠️ সমস্যা হলো—
এই রোগটা অনেক সময় লক্ষণ কম দেখায়, কিন্তু ভেতরে ক্ষতি চলতেই থাকে😔!
👉 তাই খেয়াল করুন:
👉সকালে জয়েন্ট শক্ত লাগে
👉 হাঁটতে বা দৌড়াতে অনীহা
👉জয়েন্টে ফোলা/ব্যথা
👉হালকা জ্বর বা দুর্বলতা
⏰ দেরি না করে শনাক্ত করা গেলে
শিশু একদম স্বাভাবিক জীবনযাপন করতে পারে ❤️
👨‍⚕️ সন্দেহ হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

05/05/2026
হামকে হারিয়ে আজ হাসিমুখে বাড়ি ফিরছে এই ছোট্ট যোদ্ধা 🙂! 💚এই হাসিই আমাদের পরম পাওয়া 😊।
03/05/2026

হামকে হারিয়ে আজ হাসিমুখে বাড়ি ফিরছে এই ছোট্ট যোদ্ধা 🙂! 💚
এই হাসিই আমাদের পরম পাওয়া 😊।


😱 বাচ্চার বগলের নিচে হঠাৎ লাল, ফুলে গেছে?আক্রান্ত জায়গাটা গরম লাগছে এবং চাপ দিলে ভেতরে পুঁজের মতো জমা মনে হচ্ছে ???😔👉 এট...
03/05/2026

😱 বাচ্চার বগলের নিচে হঠাৎ লাল, ফুলে গেছে?আক্রান্ত জায়গাটা গরম লাগছে এবং চাপ দিলে ভেতরে পুঁজের মতো জমা মনে হচ্ছে ???😔

👉 এটি হতে পারে Skin Abscess (পুঁজ জমা ফোড়া)🚩 : সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণে হয়।

🔍 কেন হয়?
• ঘাম জমে থাকা• ত্বকে ছোট কাট/ঘা দিয়ে জীবাণু ঢোকা• অপরিষ্কার রাখা• রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে

🚫 কি করবেন না:
• নিজে নিজে চাপ দিয়ে পুঁজ বের করার চেষ্টা করবেন না
• ফার্মেসি থেকে অযথা অ্যান্টিবায়োটিক শুরু করবেন না।

✅ কি করবেন:•
পরিষ্কার ও শুকনো রাখুন• হালকা গরম সেঁক দিলে আরাম পেতে পারে• দ্রুত ডাক্তারের পরামর্শ নিন — প্রয়োজন হলে পুঁজ বের করা (drainage) ও সঠিক ওষুধ লাগবে।

👶 ছোট বাচ্চাদের ক্ষেত্রে অবহেলা করলে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে, তাই দেরি না করাই ভালো।

📢 সচেতন থাকুন, সময়মতো চিকিৎসা নিন,নিরাপদ থাকুন।

02/05/2026

📏👶 আপনার শিশুর উচ্চতা কি বয়স অনুযায়ী বাড়ছে না? সতর্ক হোন Short Stature নিয়ে!

অনেক বাবা-মা ভাবেন “সময় হলে ঠিকই লম্বা হবে” — কিন্তু সব ক্ষেত্রে তা সত্যি নয়। শিশুর উচ্চতা কম থাকা কখনও কখনও পুষ্টি, হরমোন বা দীর্ঘমেয়াদি অসুস্থতার সংকেত হতে পারে।

🧠 Short Stature কী?

যখন শিশুর উচ্চতা একই বয়স ও লিঙ্গের গড় উচ্চতার তুলনায় অনেক কম থাকে (সাধারণত 3rd percentile এর নিচে), তখন তাকে short stature বলা হয়।

🚨 কখন সন্দেহ করবেন?

✔ বয়স অনুযায়ী লম্বা হচ্ছে না
✔ বছরে 4–5 সেমি’র কম বাড়ছে (pre-pubertal age এ)
✔ ক্লাসের অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেক খাটো
✔ জামা-কাপড় বা জুতা অনেক বছর ধরে একই সাইজ
✔ বয়ঃসন্ধি দেরিতে শুরু হচ্ছে

🧪 কারণ কী হতে পারে? 🔹 Familial (বাবা-মা খাটো হলে)

🔹 Growth hormone deficiency
🔹 Hypothyroidism
🔹 Chronic disease (kidney, gut, heart)
🔹 Malnutrition
🔹 Genetic syndromes

👨‍⚕️ কখন ডাক্তার দেখাবেন?

📌 2 বছর বয়সের পর থেকে growth ঠিকমতো না বাড়লে
📌 Growth curve নিচের দিকে নামলে
📌 বছরে উচ্চতা বৃদ্ধি কম হলে
📌 বয়ঃসন্ধি দেরি হলে
📌 সন্দেহজনক শরীরের অন্যান্য সমস্যা থাকলে

🩺 ডাক্তার কী করবেন?
✔ Growth chart assessment
✔ Bone age X-ray
✔ Hormone tests (TSH, GH axis)
✔ Nutritional evaluation
✔ প্রয়োজনে endocrinology referral

💡 মনে রাখবেন 👉 যত আগে ধরা পড়ে, তত ভালো ফলাফল পাওয়া যায়

👉 “wait and see” সবসময় সঠিক সিদ্ধান্ত নয়

❤️ শিশুর স্বাভাবিক বৃদ্ধি শুধু উচ্চতা নয়, তার ভবিষ্যৎ আত্মবিশ্বাসও তৈরি করে।

Disclaimer: This photo was taken with the consent of the parents.

01/05/2026

🌿 ৫–৬ মাসের শিশুরও হাম (Measles) হতে পারে—বিশেষ করে অপুষ্টিতে থাকলে ঝুঁকি আরও বেশি।
🥗 পুষ্টিকর খাবার + বুকের দুধ + সময়মতো টিকা = শিশুর সুরক্ষা ঢাল ❤️
⚠️ জ্বর, কাশি, চোখ লাল, র‍্যাশ—এগুলো হলে দেরি নয়!
💉 দ্রুত চিকিৎসা নিন, শিশুকে নিরাপদ রাখুন 🙏
#হাম

😱 এই ছোট ভুলেই বাচ্চা অস্থির হয়ে যায়😔! জানেন কি কারণ???🍼 দুধ খাওয়ানোর সময় শিশুর পেটে ঢুকে যায় অল্প কিছু বাতাস 💨👉 এই বাতা...
30/04/2026

😱 এই ছোট ভুলেই বাচ্চা অস্থির হয়ে যায়😔! জানেন কি কারণ???

🍼 দুধ খাওয়ানোর সময় শিশুর পেটে ঢুকে যায় অল্প কিছু বাতাস 💨

👉 এই বাতাস যদি বের না হয়, তখনই শুরু হয় সমস্যা…

👶 আপনার বাচ্চা হতে পারে:
🔸 অস্থির 😣
🔸 বারবার কাঁদছে 😭
🔸 পেট ফাঁপা লাগছে
🔸 দুধ উঠিয়ে দিচ্ছে 🤢
🔸কখনো কখনো শ্বাস নিয়ে সমস্যা হওয়া 🚩

💡 কারণটা খুবই ছোট… কিন্তু গুরুত্বপূর্ণ—
👉 দুধ খাওয়ানোর পর ঢেকুর না তোলা!

✨ কী করবেন?
✔️ বাচ্চাকে কাঁধে নিয়ে পিঠে আলতো চাপড় দিন
✔️ বা কোলে বসিয়ে হালকা ম্যাসাজ করুন
✔️ ৫–১০ মিনিট সময় দিন ⏳

💛 এই ছোট্ট যত্নই আপনার বাচ্চাকে রাখবে শান্ত, আরামদায়ক ও হাসিখুশি 😊

👉 মনে রাখুন:
ঢেকুর তুলানো মানেই অস্থিরতা কমানো! 💙

Address

Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Pias Kanti Saha : Health Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share