Fake smile is also A smile

Fake smile is also A smile If you want to enlight your life enreach your thinking, sometimes we need to learn life to lead life.

Empowerment/ happiness is all about learning to balance our behavious and thinking.

https://www.facebook.com/share/1EyvZKRWgL/?mibextid=wwXIfr
28/12/2025

https://www.facebook.com/share/1EyvZKRWgL/?mibextid=wwXIfr

জেদী বাচ্চা মানেই বুদ্ধিমান বাচ্চা.....

আমরা যখন কোনো শিশুকে জেদ করতে দেখি, বেশিরভাগ সময়ই আমরা বিরক্ত হই। আমরা ভাবি ও কেন কথা শুনতেছে না, কেন এমন করতেছে।

আসলে, বেশিরভাগ সময়েই এই জেদ কোনো সমস্যা নয়, বরং শিশুর বুদ্ধিবিকাশের সবচেয়ে শক্তিশালী লক্ষণ।

জেদ মানে শিশুটি ভাবতে শিখছে

একটি শিশু যখন “না” বলে, কিংবা নিজের মতামত ধরে রাখে-
সে মূলত বোঝাতে চায়, “আমারও বুঝার ক্ষমতা আছে। আমি নিজের মতো সিদ্ধান্ত নিতে চাই।

এবং এটিই তাকে ভবিষ্যতে আত্মবিশ্বাসী ও সিদ্ধান্তক্ষম একজন মানুষ বানায়।

অভিভাবকের প্রথম দায়িত্ব: শান্ত থাকা

শিশুর জেদ যত বাড়ে, আমাদের রাগ তত বেড়ে যায়।
কিন্তু রাগ দেখালেই পরিস্থিতি আরও খারাপ হয়।

আপনি যদি স্থির, ধীর এবং শান্ত স্বরে কথা বলেন,
শিশুটিও ধীরে ধীরে নরম হয়ে আসে।

কখনও কখনও আপনার শান্ত মুখভঙ্গিই কথার চেয়ে বেশি প্রভাব ফেলে।

জেদ সামলানোর ২টি কার্যকর কৌশলের একটি হচ্ছেঃ খেলার ছলে উল্টো দিকে নেওয়া (Reverse Psychology)

শিশুকে কখনো কঠোরভাবে নিষেধ করলে সে উল্টো সেটাই করতে চায়।
যেমন- আপনি বললেন: “আজ তুমি দুধ খেও না।”
সে বলবে: “না, আমি খাব!”

কারণ সে নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকতে ভালোবাসে।
এই মানসিকতা বুঝতে পারলে পরিস্থিতি খুব সহজে সামলানো যায়।

শিশুকে ছোট্ট “বিকল্প” দেওয়া

শিশুরা আদেশ পছন্দ করে না, কিন্তু পছন্দ করে নিজে সিদ্ধান্ত নেওয়া।

আপনি যদি বলেন- “দুধ খাও।”
সে না-ও বলতে পারে।

কিন্তু যদি বলেন-
“তুমি দুধ গরম খাবে, নাকি ঠান্ডা?”
সে সাথে সাথে একটা বেছে নেবে।

কারণ সিদ্ধান্তটা এবার তার নিজের,
আপনার কথাও মানা হলো, শিশুটিও খুশি।

এক মা তার শিশুকে বাইরে নিতে পারছিলেন না।
শিশুটি জেদ ধরে বলছিল, “যাবো না!”

মা তখন মজা করে বললেন,
“বাইরে গেলে এক চোখ বন্ধ করে যাবে, না দুইটা?”

শিশু হেসে বলল,
“দুইটা!”

এই একটুখানি বিকল্পই জেদের জায়গায় এনে দিল আনন্দ, এটাই win win situation.

তবে এটাও সত্যি যে, জেদী শিশুর সঙ্গে আচরণে ধৈর্য থাকতে হবে। তারা নিজের মতো করে ভাবে এবং সেই ভাবনাটাই তাদের শক্তি।

আপনি যদি সেই ভাবনাকে শ্রদ্ধা করেন, তাহলে শিশুটিও আপনাকে শ্রদ্ধা করতে শিখবে।

সাধারণত দুই থেকে পাঁচ বছর বয়সে শিশুরা সবচেয়ে বেশি জেদ প্রকাশ করে। কারণ এই বয়সে তারা স্বাধীন হতে শেখে এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার অনুশীলন করে।

এটি তাদের স্বাভাবিক বিকাশের একটি ধাপ। আপনি যদি এই সময়টায় ধৈর্য ধরে শিশুর আচরণকে বুঝতে পারেন, তাহলে সে ধীরে ধীরে দায়িত্বশীল হয়ে উঠবে।

জেদকে দমন করার চেষ্টা না করে বরং বুঝে নেওয়ার চেষ্টা করা উচিত। কারণ জেদ মানে শুধু “না” বলা নয়, এটি এক ধরনের চিন্তার প্রকাশ।

আপনি যদি সেই চিন্তাকে জায়গা দেন, তবে একদিন এই জেদী শিশুই আত্মবিশ্বাসী, সচেতন ও দৃঢ় মানসিকতার একজন মানুষ হিসেবে গড়ে উঠবে।

আপনি কি অতিরিক্ত 'ভালো মানুষ' হওয়ার ট্র্যাপে আটকে আছেন?এই উক্তিটি একটি গভীর মনস্তাত্ত্বিক সত্যকে নির্দেশ করে। "অতিরিক্ত...
25/12/2025

আপনি কি অতিরিক্ত 'ভালো মানুষ' হওয়ার ট্র্যাপে আটকে আছেন?

এই উক্তিটি একটি গভীর মনস্তাত্ত্বিক সত্যকে নির্দেশ করে। "অতিরিক্ত ভালো মানুষ" বলতে বোঝায় এমন ব্যক্তিকে যিনি সবসময় অন্যদের খুশি করার চেষ্টা করেন, নিজের চাহিদা উপেক্ষা করে সাহায্য করেন, "না" বলতে পারেন না, এবং সীমারেখা টানতে ভয় পান। এটাকে ইংরেজিতে বলা হয় "People Pleaser Syndrome" বা "Nice Guy/Girl Trap"। এটি একটি ফাঁদ বা ট্র্যাপ কারণ এতে করে ব্যক্তি নিজের মানসিক শান্তি, সম্মান এবং সুখ হারিয়ে ফেলেন।

✅কেন এটি একটি ট্র্যাপ?

অতিরিক্ত ভালো হওয়ার চেষ্টা প্রথমে মনে হয় সদগুণ, কিন্তু বাস্তবে এটি অনেক ক্ষতি করে:

➡️ নিজের মূল্য হ্রাস পায়: যাকে আপনি অতিরিক্ত গুরুত্ব বা সাহায্য দেন, সে প্রায়ই আপনাকে "সস্তা" বা সহজলভ্য মনে করে। ফলে আপনার প্রতি সম্মান কমে যায়, এবং তারা আপনাকে অবহেলা করে বা সুযোগ নেয়।

➡️ অন্যরা অহংকারী হয়ে ওঠে: অতিরিক্ত সুবিধা পেলে মানুষ নিজেকে বড় মনে করে। তারা ভাবে, "এ তো সবসময় আমার জন্য করবে", ফলে আপনার কথার মূল্য দেয় না।

➡️ মানসিক চাপ ও ক্লান্তি: সবাইকে খুশি রাখার চেষ্টায় নিজের চাহিদা দমিয়ে রাখলে স্ট্রেস, অভিযোগ এবং বার্নআউট হয়। একসময় রাগ বা হতাশা জমে উঠে বিস্ফোরণ ঘটে।

➡️ সম্পর্কে অসমতা: এতে সম্পর্ক একতরফা হয়ে যায়। আপনি দেন, কিন্তু পান না। ফলে অবহেলা, প্রতারণা বা বিচ্ছেদের ঝুঁকি বাড়ে।

➡️ স্বার্থপরদের আকর্ষণ: অতিরিক্ত ভালো মানুষরা প্রায়ই স্বার্থপর বা টক্সিক লোকদের আকর্ষণ করে, যারা তাদের ব্যবহার করে।

অনেকে বলেন, "অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়" – এটি ভালোবাসা, গুরুত্ব বা সাহায্যের ক্ষেত্রেও প্রযোজ্য। যার প্রাপ্য ততটুকু দিন, অতিরিক্ত দিলে নিজেই মূল্যহীন হয়ে যান।

✅ আপনি কি এই ট্র্যাপে আটকে আছেন? লক্ষণগুলো দেখুন:

➡️ সবসময় অন্যদের "হ্যাঁ" বলেন, নিজের ইচ্ছা উপেক্ষা করে।

➡️ কারো অপছন্দ হবে ভেবে নিজের মত প্রকাশ করতে ভয় পান।

➡️ অন্যরা আপনাকে সাহায্য চায় বলে নিজের কাজ ফেলে তাদের সাহায্য করেন।

➡️ অবহেলা পেলেও সম্পর্ক ধরে রাখার চেষ্টা করেন, কারণ "ভালো মানুষ" হিসেবে পরিচিত থাকতে চান।

➡️ নিজেকে দোষী মনে করেন যদি কাউকে না করেন।

➡️ একা থাকলে বা বিশ্রাম নিলে অপরাধবোধ হয়।

যদি এগুলোর অনেকগুলো আপনার সাথে মিলে যায়, তাহলে হ্যাঁ, আপনি সম্ভবত এই ফাঁদে আটকে আছেন।

✅ কীভাবে এই ট্র্যাপ থেকে বের হবেন?

➡️ সীমারেখা টানুন: "না" বলতে শিখুন। এটি স্বার্থপরতা নয়, স্ব-সম্মান।

➡️ নিজেকে প্রাধান্য দিন: নিজের চাহিদা, সুখ এবং সময়কে গুরুত্ব দিন। সেল্ফ-কেয়ার করুন।

➡️ সমান সম্পর্ক খুঁজুন: যারা আপনাকে সম্মান করে এবং পারস্পরিক সাহায্য করে, তাদের সাথে থাকুন।

➡️ আত্মবিশ্বাস বাড়ান: নিজের মূল্য বুঝুন। ভালো হোন, কিন্তু অতিরিক্ত নয় – যাতে অন্যরা আপনাকে সম্মান করে।

➡️ চিন্তা করুন: সবাইকে খুশি করা অসম্ভব। যারা আপনাকে সত্যিই ভালোবাসে, তারা আপনার সীমা মেনে নেবে।

✅ শেষ কথা: ভালো মানুষ হওয়া সুন্দর, কিন্তু অতিরিক্ত ভালো হওয়া নিজেকে ক্ষতি করা। স্বাস্থ্যকর ভারসাম্য রাখুন – নিজেকে ভালোবাসুন, তাহলেই অন্যরা আপনাকে সত্যিকারের সম্মান দেবে। যদি এই ট্র্যাপে আটকে থাকেন, তাহলে আজ থেকেই পরিবর্তন শুরু করুন। আপনার জীবন আপনার!
Copied

https://www.facebook.com/share/1BqMUJQ47z/?mibextid=wwXIfr
21/12/2025

https://www.facebook.com/share/1BqMUJQ47z/?mibextid=wwXIfr

টক্সিক প্যারেন্টিং-এর কিছু ভয়ানক লক্ষণ
❝ সন্তান থাকলেই ভালো বাবা-মা হওয়া যায় না ❞

সব বাবা-মা সন্তানকে ভালোবাসেন, কিন্তু অজান্তেই এমন আচরণ করেন যা সন্তানের মানসিক গঠনের জন্য ভয়ংকর ক্ষতিকর। আর অনেকে তো তওয়াক্কাই করেন না, প্যারেন্টিং নিয়ে। আপনি বস আপনার সন্তান আপনার আন্ডারেই থাকবে খাওয়া, পড়া আর পোশাক হলেই হবে মানসিক বিকাশের ধার ধারেন না। তার কোনো ইচ্ছের দাম আপনার কাছে নেই। কেবল আপনার টাই শুনতে হবে। এটাই টক্সিক প্যারেন্টিং।

কিছু লক্ষন দেখি চলুন

১। সবসময় তুলনা করা: “অমুকের ছেলে কত ভালো!”
“তোমার বয়সে আমি কত কিছু পারতাম!” "ওর পা ধোঁয়া পানি খা"। "৮০ পেলি রইছ তো ৯০ পেলো, এই যেন তোকে এতো পড়াই?"। সব সময় সব বিষয়ে তুলনা করা।ব্রেইনের উপর এতে খুব বাজেভাবে প্রভাব পরে।
শিশুর self-worth নষ্ট হয়, anxiety ও jealousy বাড়ে। যার ফলে শিশু নিজেকে কখনোই “যথেষ্ট ভালো” মনে করতে পারে না। এখান থেকেই সে তার আত্মবিশ্বাস হাড়ায়, সারাজীবনের জন্য। আপনার সন্তানের সীমা বুঝুন সেই অনুযায়ী তাকে বলুন " তোমার ফাস্ট না হলেও চলবে তবে তোমার মতো সেরা টা তুমি চেষ্টা করো"।

২। আবেগকে অস্বীকার করা: “এতে কাঁদার কী আছে?”। " ভালো বাচ্চা কাঁদে না"। " ছেলেরা কাঁদে না"।“ছোট বিষয় নিয়ে এত নাটক করছ কেন?”। " তোমার ভালো লাগুক বা খারাপ এখন গান গাইতেই হবে"। " আমি বলেছি এটা করতেই হবে"।এ বিষয়ে নিউরোসায়েন্স বলে যে শিশুর আবেগ validate করা হয় না, তার emotional regulation শেখা হয় না।যার ফলে বড় হয়ে আবেগ চেপে রাখা, হঠাৎ রেগে যাওয়া, সম্পর্ক ভাঙা। নিজের ব্যাক্তিগত সম্পর্কে কখনোই স্বাভাভিক হতে না পারার মতো সমস্যা দেখা দেয়।

৩। ভয় দেখিয়ে বা শাস্তি দিয়ে নিয়ন্ত্রণ করা: “এভাবে না করলে মার খাবা”। " তুমি খাও, নাহলে টিকটিকি আসবে"। " আমার কথা শোনো নাহলে পাপা চলে যাবো"।“আমার কথা না শুনলে ভালো হবে না”। এসব আচরনে শিশুর মধ্যে ভয় কাজ করে। Fear-based parenting শিশুর survival mode চালু করে। যার ফলে শিশু obedient হয়, কিন্তু confident হয় না। সন্তানকে অবশ্যই নিয়ন্ত্রণ করবেন। তবে সেটা বয়স ভিত্তিক ভিন্ন শাসন হবে, চোখের সামনে বাস্তব উদাহরন গুলো রাখুন। এতে বোঝাতে সুবিধা হয়।

৪। ভালোবাসার শর্ত জুড়ে দেওয়া: “ভালো রেজাল্ট করলে আমি খুশি”। “আমার কথা শুনলে ভালোবাসি”। এতে শিশুর ব্রেইনে গেঁথে যায় ❝ ভালোবাসা অর্জন করতে হয় ❞। যার ফলে People-pleasing, low self-esteem, boundary problem তৈরি হয়। নিজের জীবন মানুষকে খুশি করতে করতেই যায়, নিজের ভালোলাগা, খারাপলাগা প্রকাশ করতে না পারা। নিজের জন্য safe boundary তৈরি করতে না পারার মতো সমস্যা পরে এমন শিশুরা। হা কিছু ক্ষেত্রে ভালোবাসা অর্জন করবে, তার আচরন ভালো হলে সবাই তাকে ভালোবাসবে তার ভালো আচরন দিয়ে সেই সন্মান ও ভালোবাসা সে অর্জন করবে সেটা আমরা শেখাবো। তবে সেটা নিজেরা উদাহরন হয়ে। আপনি সবাইকো সন্মান করলে, ভালোবাসলে সেও তাই করবে। এতে তাকেও সবাই ভালোবাসবে ও সন্মান করবে।

৫। সবকিছুতে নিয়ন্ত্রণ (Overparenting): কী পড়বে, কী খেলবে, কাকে বন্ধু বানাবে সব ঠিক করে দেওয়া।(তবে হা যাকে তাকে বন্ধু বানাবে সেটা হবেনা, বন্ধুত্ব নিয়ে ছোট থেকেই ভালো গল্প বলুন এতে সে ভালো মন্দ টা বুঝবে) বাচ্চাটার ডানা আগেই কেটে দেয়া যাবেনা। তার নিজের কোনো মতামত থাকেই না। এতে সিদ্ধান্ত নেওয়ার neural pathway তৈরি হয় না।যার ফলে বড় হয়ে indecisive, ভীতু, নিজের উপর বিশ্বাসহীন হয়। জামা টা নিজেকে পছন্দ করতে দিন। ঘরের বিষয়েও তার সিদ্ধান্ত নিন এতে সন্তান আত্নবিশ্বাসী হয়।

৬। শিশুকে দোষী বানানো: “তোমার জন্য আমার জীবন শেষ”। " তোর জন্য আমি চাকরী টা ছেড়েছি, আমার নিজের কোনো পরিচয় গড়তে পারিনি"। “তোমার কারণেই আমার এত কষ্ট”। " শুধু তোর জন্য এই সংসার করেছি"। এসব বললে শিশু emotional abused হয়। যার ফলে অপরাধবোধে ভরা প্রাপ্তবয়স্ক, নিজেকে বোঝা মনে করে এই শিশু।

৭। নিজে যা করি, সন্তানকে উল্টোটা শেখানো: বাবা-মা চিৎকার করেন কিন্তু শিশুকে শান্ত থাকতে বলেন। বাবা-মা ফোনে আসক্ত কিন্তু শিশুকে নিষেধ করেন। শিশুরা শেখে আচরণ দেখে। হাজার বার বললেও যে কাজ হবেনা, তা আপনার কাছে দেখে হবে।

টক্সিক প্যারেন্টিং-এ বড় হওয়া শিশুরা অনেক সময় বলে ❝ আমার শৈশব ঠিকই ছিল, কিন্তু আমি কখনো নিরাপদ অনুভব করিনি ❞ শুধু ওরাই জানে কতটা মানসিক কষ্টে ওরা বড় হয়েছে। বাবা-মা ভালো চায় ঠিক কিন্তু এমন অনেক বাবা-মা আছে যারা ভালো চাইতে গিয়ে অনেক ক্ষতি করে বসেন। আমার পরিচিত এমন অনেক মানুষ আছে, যাদের ছোট বেলায় স্কুলে নেবার জন্য এমন ভাবে মা*রতো, যে স্কুল শব্দটাকেই তারা ঘৃনা করেছে তাদের দিয়ে আর কিছু হয়নি। আমার এক কাজিন কে বস্তা ভরে পুকুরে ফেলে দিয়েছিল😓। সে ছেলেও পড়ালেখা করেনি। আমি আপনাদের খারাপটা কখনো করতে বলছিনা। আমারা বাবা- মায়েরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো করতে, একটু ভালোভাবেই সেটা করি।

আমাদের সময়টা সম্পূর্ণ ভিন্ন ছিল, শৈশবে শাসন থাকলেও খেয়াল করবেন দারুন আদর করেছে, আগে মোবাইল, অনলাইন এতো available ছিলনা। যুগ আলাদা তাই ধরন আলাদা করা জরুরি। আমি কোনো প্যারেন্টেসদের কষ্ট দিতে এটা লিখছিনা। আমি চাই আমাদের চেষ্টা সফল হোক। আমাদের সন্তানরা মেধাবি, মানবিক ও সৃজনশীল হোক। আর মিডিল যে জেনারেশন টা ন*ষ্ট তাদের শৈশবে নিয়ন্ত্রণহীন মোবাইল ছিল কিছুটা নেগলেক্টফুল প্যারেন্টিং এর স্বীকার তারা। তবে খুশির বিষয় এখন বাবা-মা সচেতন হচ্ছে। আশা রাখি পরের প্রজন্ম আবার ভালো হবে।

সচেতন হওয়াই প্রথম সুস্থতা। আপনি যদি এই লক্ষণগুলোর কোনোটা নিজের মধ্যে খুঁজে পান। তার মানে এই নয় যে আপনি খারাপ বাবা-মা, এটা ভাবা যাবে না। আপনার সচেতন হওয়া জরুরি এখনই। ভালো প্যারেন্ট মানে পারফেক্ট না,
ভালো প্যারেন্ট মানে নিজের ভুল বুঝে পরিবর্তনের চেষ্টা করা। আপনার ভালো চেষ্টা থাকলে সন্তান অবশ্যই ভালো মানুষ হবে।

ধন্যবাদ 🙏
ShebikAmit

নিচে বিশেষ (Special Needs) শিশুর সুবর্ণ কার্ড করানোর সবচেয়ে সহজ ও পূর্ণ নির্দেশনা ধাপে ধাপে সাজিয়ে দেয়া হলো—যে কোনো অভি...
12/12/2025

নিচে বিশেষ (Special Needs) শিশুর সুবর্ণ কার্ড করানোর সবচেয়ে সহজ ও পূর্ণ নির্দেশনা ধাপে ধাপে সাজিয়ে দেয়া হলো—যে কোনো অভিভাবক এটি অনুসরণ করলেই কার্ড বানাতে পারবেন।।

🟧 বিশেষ শিশুর সুবর্ণ কার্ড কিভাবে করাতে হবে — সম্পূর্ণ গাইড

✅ ১. কোথায় আবেদন করবেনঃ
👉 উপজেলা সমাজসেবা অফিস / সিটি কর্পোরেশন সমাজসেবা অফিস
(শিশুর স্থায়ী ঠিকানা অনুযায়ী)

🟧 ২. কোন কোন শিশুকে সুবর্ণ কার্ড দেওয়া হয়?
যে শিশুদের রয়েছে—

* অটিজম / ASD
* ADHD
* CP (Cerebral Palsy)
* Down Syndrome
* Global Developmental Delay
* Speech Delay
* Intellectual Disability
* Hearing / Visual Impairment
* Other Neuro-developmental Disorders

যেকোনো বিশেষ চাহিদা বা প্রতিবন্ধকতা থাকলে কার্ড পাওয়া যায়।

🟧 ৩. কোন কোন কাগজপত্র লাগবে?

শিশুর জন্য-
* জন্ম নিবন্ধন
* পাসপোর্ট সাইজ ছবি ২ কপি
* চিকিৎসক বা মনোবিজ্ঞানীর রিপোর্ট
* অটিজম/ADHD/CP/ID ইত্যাদির মূল্যায়ন রিপোর্ট
*NDD assessment বা Diagnosis report

অভিভাবকের জন্য-
* অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (NID)
* ঠিকানার প্রমাণ (প্রয়োজনে)

🟧 ৪. ধাপে ধাপে আবেদন করার নিয়ম

ধাপ ১: সমাজসেবা অফিসে যান এবং বলবেন:
“আমার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সুবর্ণ কার্ড করতে চাই।”

তারা আপনাকে Disability Certificate-এর আবেদন ফরম দেবে।

ধাপ ২: ফরম পূরণ করুন

ফরমে লিখতে হবে:
শিশুর নাম
জন্ম তারিখ
ঠিকানা
অভিভাবকের তথ্য
শিশুর প্রতিবন্ধিতার ধরণ
আচরণ/লক্ষণ সংক্ষেপে

ধাপ ৩: সব কাগজপত্র জমা দিন
ছবি
জন্ম নিবন্ধন
NID
ডাক্তারের রিপোর্ট
স্টাফ চেক করে নেবে।

ধাপ ৪: মেডিকেল বোর্ডে উপস্থিত হন
সমাজসেবা অফিস আপনাকে বোর্ড মূল্যায়ন-এর একটি তারিখ দেবে।

বোর্ডে থাকেন—
সিভিল সার্জন বা প্রতিনিধি
শিশু বিশেষজ্ঞ/মনোরোগ বিশেষজ্ঞ
সমাজসেবা কর্মকর্তা
কখনও মনোবিজ্ঞানী
তারা শিশুকে দেখে, রিপোর্ট দেখে নিশ্চিত করেন শিশুর প্রতিবন্ধিতা ক্যাটাগরি।

ধাপ ৫: প্রতিবন্ধিতা সনদ অনুমোদন
বোর্ড যদি প্রতিবন্ধিতা নিশ্চিত করে, তারা অনুমোদন পাঠায় সমাজসেবা অফিসে।

ধাপ ৬: সুবর্ণ কার্ড ইস্যু
সাধারণত ৭–১৫ দিনের মধ্যে কার্ড প্রস্তুত হয়।
ফলোআপ করে অফিস থেকে সংগ্রহ করতে হয়।

কার্ডটি এখন প্লাস্টিক স্মার্টকার্ড ফরম্যাট, যেখানে—
শিশুর নাম
বয়স
প্রতিবন্ধিতার ধরণ
আইডি নম্বর
QR কোড থাকে।

🟧 সুবর্ণ কার্ড করলে যে সুবিধাগুলো মিলবে

🎉 শিশু ও পরিবারের জন্য:
থেরাপি/চিকিৎসায় সরকারি সহায়তা বা ছাড়
বিশেষ শিক্ষায় অগ্রাধিকার
IEP / স্কুল সাপোর্ট সহজ
পরীক্ষা সুবিধা (extra time, special sitting)
প্রতিবন্ধী ভাতা (জায়গাভেদে)
ট্রেন/বাস ভাড়া ছাড়
সরকারি বিভিন্ন প্রকল্পে সহায়তা
ইনকাম ট্যাক্স (বাবা/মা একজন)
ফ্রি বা স্বল্পমূল্যের হুইলচেয়ার/এডুকেশনাল ডিভাইস (যেখানে প্রযোজ্য)

🟧 কত বয়স থেকে করানো যায়?
👉 যেকোনো বয়সে, এমনকি ২–৩ বছর বয়সেও আবেদন করা যায়।

🗣️ স্পিচ ডিলের হোমবেস থেরাপি A–Z(থেরাপিস্ট ছাড়াও বাবা–মা ঘরে বসে কীভাবে শুরু করবেন)💁‍♀️আমার কাছে প্রতিদিন বহু মা–বাবা এক...
10/12/2025

🗣️ স্পিচ ডিলের হোমবেস থেরাপি A–Z
(থেরাপিস্ট ছাড়াও বাবা–মা ঘরে বসে কীভাবে শুরু করবেন)💁‍♀️

আমার কাছে প্রতিদিন বহু মা–বাবা একটা প্রশ্ন করেন
“ম্যাম, থেরাপিস্টের কাছে নিয়ে যাবার সামর্থ্য আপাতত নেই, বাসায় কি কিছু করা যায়?”

আমার উত্তর সব সময় একটাই, হ্যাঁ, অবশ্যই যায়।
তবে সেটা হতে হবে বিজ্ঞানভিত্তিক, ধৈর্য আর ভালোবাসা দিয়ে। তারাহুরো করলে হবেনা।

চলুন একদম গোড়া থেকে সহজ করে বলি, বোঝার চেষ্টা করি।

স্পিচ ডিলে কেন হয়?
সব বাচ্চা একই গতিতে কথা বলে না।
কিছু বাচ্চার, ব্রেইনের সংযোগ ধীরে তৈরি হয়, বেশি স্ক্রিন দেখে, মানুষে-মানুষে কথা কম শোনে, বেশি বকা খায়, কম উৎসাহ পায়, বা নিউরোডেভেলপমেন্টাল কারণে দেরি হয়। তবে ❝ স্পিচ ডিলে মানেই বুদ্ধি কম নয় ❞

হোমবেস থেরাপির A–Z গাইড( সব গুছিয়ে বোঝনাোর চেষ্টা করলাম)(১.৫ বছর থেকে ৬ বছর পর্যন্ত উপযোগী)

A — Attention (মনোযোগ তৈরি)
বাচ্চার মুখের দিকে তাকিয়ে কথা বলুন।একসাথে চোখে চোখ রেখে খেলুন।নাম ধরে ডাকুন।মনোযোগ ছাড়া স্পিচ আসে না

B — Build vocabulary (শব্দভাণ্ডার বানান)
আপনি যা করছেন সব শব্দ করে বলুন,“এটা বল, আপেল”,“এইটা লাল রং”।দিনে ২০–৩০টা নতুন শব্দ শোনান। ভীষণ জরুরি।

C — Copy game (নকল খেলা)
আপনি যা বলেন সে যেন নকল করে, “বা-বা”, “মা-মা”, “গা-গা”।শুরু হবে আওয়াজ নকল দিয়ে

D — Daily repetition (প্রতিদিন একই চর্চা)
একদিন করে ছেড়ে দিলে চলবে না, প্রতিদিন ১৫–৩০ মিনিট বাধ্যতামূলক। এটাকে ধরে নেবেন আপনার রুটিন, বাধ্যতামুলক করতেই হবে।

E — Eye contact training
কথা বলার সময় চোখের দিকে তাকাতে শেখান
না তাকালে ডাকুন, খেলনা দেখান। কিন্তু চোখের দিকে তাকানো শেখান।

F — Face & mouth exercise
ফুঁ দেওয়া, মোম ফুঁ, বেলুন ফোলানো, ফুলে ফুঁ দেওয়া
মুখের মাংসপেশি শক্ত হয়। এটা খুব বেশি কার্যকর হয়।

G — Gesture ব্যবহার
বলতে না পারলে দেখিয়ে বোঝাতে দিন। ইশারা থেকেও কথা আসে, চেষ্টা থাকুক। ইশারায় না দেখালে বিপদ।

H — Hearing stimulation
বারবার শব্দ শোনান, ঘণ্টা, চামচ, খেলনার আওয়াজ, বেশি বেশি কথা, গল্প, ছড়া গান সবকিছু শোনান।

I — Imitation with action
বলবেন + কাজ করবেন।“হাঁটা”, “বসা”, “তালি”

J — Joyful mood
চাপ নয়,মজা দিয়ে শিখাতে হবে।

K — Keep screen zero
২–৫ বছর ডিভাইস যত কম, স্পিচ তত দ্রুত।

L — Listen more than command
আদেশ কম, শোনা বেশি

M — Music therapy
হালকা ছড়া, গান, তালি দিয়ে গান। এটা শব্দ শেখাতে দারুন কাজে আসে।

N — Name calling
নাম ধরে ডেকে সাড়া দিতে শেখান। বাবু সোনা, এসব অবশ্যই ডাকবেন৷ তবে বাচ্চাকে তার নাম ধরে ডাকাটা শেখাবেন। আদরের ডাক হবে ওইগুলো, রেগুলার হবে তার নাম ধরে ডাকা।

O — One word at a time
একসাথে ৫টা শব্দ শেখাবেন না।একটা শব্দে ফোকাস

P — Play-based Therapy (সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ )
বাচ্চার ব্রেইন খেলার মধ্যেই সবচেয়ে বেশি শেখে।
খেলার সময়, ভয় থাকে না, ব্রেইন খুলে যায়, কথা আসা সহজ হয়।
কী কী খেলা করবেন?

১. বল খেলা
বল ছুড়ে বলুন “নাও”, “দাও”, “বল”। এক শব্দ + এক কাজ
২. পাজল
রং বলতে শেখান,আকার বলতে শেখান।

৩. রান্না খেলা
“ভাত”, “ডিম”, “গরম”, “খাও”। নিজে রান্নার সময়ও সাথে রাখতে পারেন। এটা কি রান্না হচ্ছে " ডিম"। রান্না রান্না খেলা খেলুন।

৪. গাড়ি খেলা
“চল”, “থাম”, “দ্রুত”। বাস চলে, সাইকেল চলে। গাড়িতে ওঠো। এমন বলে বলে খেলুন।

৫. বড় ছবির বই
প্রতিটা ছবিতে শব্দ শেখানো।এটিই সবচেয়ে শক্তিশালী স্পিচ টুল। আমার ইনটেলিজেন্স বুক ও বড় ছবিযুক্ত বই, ফ্ল্যাস কার্ড খুব কাজে এসেছে।

Q — Question simple করুন
“এইটা কী?”,“কার?”,“কোথায়?”। এসব প্রশ্ন করুন। বড় কোনো জটিল প্রশ্ন নয়।

R — Reward with reaction
সঠিক বললে হাসি, তালি, জড়িয়ে ধরা। এতে বলার উৎসাহ পায় অনেকগুন বেশি।

S — Slow talk
ধীরে, পরিষ্কার করে কথা বলুন। বাচ্চা তোতলালেও, নিজে স্পষ্ট করে বলুন। সেও শিখে যাবে।

T — Turn taking
আপনি বলুন তাকে বলতে দিন আবার আপনি বলুন।

U — Use daily routine
খাওয়ার সময়, গোসলের সময়, ঘুমের আগে
সব সময় স্পিচ চর্চা চালাবেন।

V — Visual support
রং, ছবি, বাস্তব জিনিস দেখিয়ে কথা। দারুন কাজের এক চর্চা।

W — Wait & give time
সে কথা বলতে সময় নিলে থামুন,তারাহুরো করবেন না।

X — Extra patience
রাগ করলে স্পিচ আরো বন্ধ হয়ে যাবে। তাই রাগ নয়।

Y — You are the first therapist
মা–বাবাই বাচ্চার প্রথম থেরাপিস্ট, মনে রাখবেন ধৈর্য্য রাখবেন।

Z — Zero comparison
কারো বাচ্চার সাথে তুলনা নয়, এতে হীতে বিপরিত হয়।

কখন অবশ্যই থেরাপিস্ট দেখাবেন?
• ২.৫ বছরেও এক শব্দ না বললে
• নাম ডাকলেও সাড়া না দিলে
• চোখে চোখ না তাকালে
• কথা একদম বন্ধ থাকলে

❝ থেরাপি শুধু সেন্টারে নয়, প্রতিটা ঘরই হতে পারে থেরাপি রুম ❞আপনার ৩০ মিনিটের সচেতন সময়ই পারে আপনার বাচ্চার কথা ফিরিয়ে আনতে ❤️

এই পোস্টটা যদি এক জন বাবা–মায়েরও উপকারে আসে, আমার লেখা সার্থক।
Speech delay part-6
স্পিচ ডিলের এই ১০ টি পার্টে বিস্তারিত আলোচনা করবো যাতে আপনাদের সাহায্য হয়।

Copied

https://thenarcissisticlife.com/13-ways-to-save-your-children-from-the-manipulation-0f-your-narcissistic-ex/?fbclid=IwdG...
04/12/2025

https://thenarcissisticlife.com/13-ways-to-save-your-children-from-the-manipulation-0f-your-narcissistic-ex/?fbclid=IwdGRjcAOeXJxleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEe6l_3qw7_Mvo6Hiwdnj7W1WBCG7E47wwH5bp1z9QDRYvD5fRk4LtrXeQcvZI_aem_CgPtpqh6le_9M7_d8afGMQ

Having children with a narcissist will never be easy. I don’t think it matters if you’re together or apart; you will still have some kind of fight on your hands.That fight can be made much better by at least being able to save your kids from the manipulation of your narcissistic ex.I’ve got

বাচ্চার মেজাজ খিটখিটে? কারণটা হয়তো তার 'মাথায়' নয়, 'পেটে'! 🧠↔️আপনার সন্তান কি ইদানীং খুব খিটখিটে স্বভাবের হয়ে গেছে? কথায়...
04/12/2025

বাচ্চার মেজাজ খিটখিটে? কারণটা হয়তো তার 'মাথায়' নয়, 'পেটে'! 🧠↔️

আপনার সন্তান কি ইদানীং খুব খিটখিটে স্বভাবের হয়ে গেছে? কথায় কথায় রেগে যায়, জেদ করে বা অকারণে কান্নাকাটি করে? 😣

আমরা বাবা-মায়েরা সাধারণত এটাকে "বিহেভিওরাল ইস্যু" মনে করি। আমরা ভাবি, "বাচ্চাটা বেয়াদব হয়ে যাচ্ছে" বা "ওর জেদ বেড়ে গেছে"।

কিন্তু আধুনিক বিজ্ঞান আমাদের চমকে দেওয়ার মতো একটি তথ্য দিচ্ছে। সমস্যাটা বাচ্চার মস্তিষ্কে বা স্বভাবে নয়, সমস্যাটা হয়তো তার পেটে (Gut)!

আজ Kiddification-এ আমরা জানবো "Gut-Brain Axis" বা অন্ত্র ও মস্তিষ্কের গোপন সম্পর্কের কথা।

বিজ্ঞানের ব্যাখ্যা: পেট কেন 'দ্বিতীয় মস্তিষ্ক'? আমরা জানি আমাদের আবেগ বা মুড নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কিছু হরমোন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো "সেরোটোনিন" (Serotonin), যাকে বলা হয় 'Feel Good' বা মন ভালো রাখার হরমোন।

আশ্চর্যের বিষয় হলো, আমাদের শরীরের ৯০% সেরোটোনিন তৈরি হয় আমাদের পেটে (Gut), মস্তিষ্কে নয়! 🤯 অর্থাৎ, আপনার বাচ্চার পেট যদি সুস্থ না থাকে, তবে তার শরীর পর্যাপ্ত 'মন ভালো রাখার হরমোন' তৈরি করতে পারে না। ফলাফল? খিটখিটে মেজাজ, রাগ, এবং মনোযোগের অভাব।

খাবার কীভাবে ভিলেন হয়? যখন আপনি বাচ্চাকে শান্ত করার জন্য চিপস, জুস, চকলেট বা ইন্সট্যান্ট নুডুলস দেন, তখন আপনি অজান্তেই তার পেটের পরিবেশ নষ্ট করছেন।

১. চিনি ও প্রসেসড ফুড: এগুলো পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে খাইয়ে শক্তিশালী করে এবং উপকারী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে।
২. Dysbiosis (ভারসাম্যহীনতা): পেটে যখন খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যায়, তখন তারা মস্তিষ্কে 'স্ট্রেস সিগন্যাল' পাঠায়। এটি বাচ্চার অ্যাংজাইটি বা অস্থিরতা বাড়িয়ে দেয়।

সমাধান: খাবার বদলান, আচরণ বদলে যাবে বাচ্চার আচরণ শান্ত করতে চান? শাসন করার আগে তার ডায়েট পরিবর্তন করে দেখুন।
✅ প্রোবায়োটিকস: টক দই বা প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার পেটের ভালো ব্যাকটেরিয়া বাড়ায়, যা মুড ঠিক রাখতে জাদুর মতো কাজ করে।
✅ ফাইবার: শাক-সবজি ও ফলমূল।
❌ চিনি ও প্যাকেটজাত খাবার: এগুলো যতটা সম্ভব কমিয়ে দিন।

বিশ্বাস করুন, অনেক সময় বাচ্চার জেদ বা রাগ তার ইচ্ছাকৃত নয়; এটি তার শরীরের ভেতরকার অস্বস্তির বহিঃপ্রকাশ। তার পেটকে সুস্থ রাখুন, মন এমনিতেই শান্ত হয়ে যাবে।

আপনার বাচ্চার ডায়েটে চিনি বা জাঙ্ক ফুড কি বেশি? আপনি কি তার আচরণে কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? কমেন্টে জানান।

Address

Dhaka
1344

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fake smile is also A smile posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram