Dim's medicine info মেডিসিন তথ্য

Dim's medicine info মেডিসিন তথ্য Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dim's medicine info মেডিসিন তথ্য, Medical and health, Dhaka.

Tufnil/টাফনিলটফেনামিক এসিড বিশেষভাবে মাইগ্রেন জনিত মাথাব্যথা, পোস্ট-অপারেটিভ ব্যথা, বেদনানাশক ও জ্বরে বেদনানাশক হিসাবে ন...
28/12/2025

Tufnil/টাফনিল

টফেনামিক এসিড বিশেষভাবে মাইগ্রেন জনিত মাথাব্যথা, পোস্ট-অপারেটিভ ব্যথা, বেদনানাশক ও জ্বরে বেদনানাশক হিসাবে নির্দেশিত।ফার্মাকোলজি

টলফেনামিক এসিড এম-(২-মিথাইল-৩-ক্লোরফিনাইল) এন্থ্রানিলিক এসিড) ফেনামেট গ্রুপ এর সদস্য এবং এটি সাইকো-অক্সিজিনেজ এনজাইমের শক্তিশালী নিবোধক। এভাবে গুরুত্বপূর্ণ প্রদাহজনক মধ্যস্ততাকারীর সংশ্লেষণ যেমন, থ্রমবক্সেন (টিএক্স) বি২ এবং প্রোস্টাগ্লান্ডিন (পিজি) ই২ কে বধা দেয়। ফোলা, বাথা এবং প্রদাহ ইত্যাদির জন্য প্রোস্টাগ্লান্ডিন দায়ী। এটি প্রোস্টাগ্লান্ডিনকে কেবল বাঁধা দেয় না, এটি প্রোস্টাগ্লান্ডিন বিসেন্টরকেও এন্টাগোনাইজ করে।

ফার্মাকোকাইনেটিক বৈশিষ্ট্য: শোষণ: গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট থেকে সরাসরি শোষিত হয়। সর্বোচ্চ রক্তরস ঘনত্ব অর্জন করতে সময় লাগে ৬০-৯০ মিনিট। বায়োএভেলেবিলিটি: ৮৫%। বিতরন: প্রোটিন-বাইন্ডিং: ৯৯%। প্লাজমা হাফ-লাইফ: ২ ঘন্টা। বিপাক: যকৃতে বিপাক হয়, এন্টারোহেপাটিক সংবহন এর মধ্য দিয়ে। নিঃসরন: প্রস্রাব (৯০%) এবং মল এ নিষ্কাশিত হয়।

ঔষধের মিথষ্ক্রিয়া

মেটাক্লপ্রমাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড টাফনিলের শোষণ বাড়ায় কিন্তু এলুমিনিয়াম হাইড্রেক্সাইড শোষণ কমায়।

এন্টিকোয়াগুলেন্ট এবং অন্যান্য NSAID's এর সঙ্গে টাফনিল ব্যবহারে রক্তপাতের ঝুঁকি বাড়ে এটা লুপ ডাইইউরেটিকস, বিটা-ব্লকার এবং এসিই ইনহিবিটর্স এর উচ্চ রক্তচাপ রোধী ক্রিয়া কমায়। যখন একসাথে নেয়া হয় এটি লিথিয়াম, মিথট্রিক্সেট ও কার্ডিয়াক গ্লাইকোসাডের রক্তরস ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করে। এটি এসিই ইনহিবিটর্স, সাইক্রোস্পোরিন, টেক্রোলিমাস অথবা ডাইইউরেটিকস সহযোগে খেলে নেফ্রটক্সিসিটি ঘটাতে পারে।

প্রতিনির্দেশনা

পাকস্থলীর ক্ষত বা অন্ত্রে রক্তপাত জনিত সমস্যা থাকলে। গুরুতর হৃদযন্ত্র, বৃক্ক বা যকৃত বৈকল্যের ক্ষেত্রে।

পার্শ্ব প্রতিক্রিয়া

বিশেষ করে পুরুষদের ডিসইউরিয়া: এছাড়া ডায়রিয়া, বমি বমি ভাব, এপিগ্যাস্ট্রিক ব্যাথা, বমি, ক্ষুধামন্দা, ইরিদমিয়া, মাথা ব্যাথা, কাঁপুনি, শিহরণ, ক্লান্তি, শ্বাসপ্রণালীতে অনুপ্রবেশ ও মূত্রে রজের উপস্থিতির। সম্ভাব্য মারাত্মক পরিণতি: রক্তের উপাদান গুলোর পরিমাণ হ্রাস-বৃদ্ধি এবং হেপাটাইটিস হতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

এই ওষুধ গর্ভাবস্থায় ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না, যদি না ডাক্তার অপরিহার্য বলে মনে করেন। গর্ভাবস্থার তৃতীয় ট্রাইমস্টারে এই ঔষধ দেয়া যাবে না। NSAID's খুব কম মাত্রায় মাতৃদুগ্ধে প্রদর্শিত হতে পারে। স্তন্যদানকালে NSAID's, যদি সম্ভব হয়, এড়িয়ে যাওয়া উচিত।

সতর্কতা

অ্যাজমা, ব্রাস্কোম্পাজম, রক্তপাত সমস্যা, হৃদসংবহনতন্ত্রের রোগ, পাকস্থলীর আলসার, উচ্চ রক্তচাপ, যকৃত সংক্রামণ, হৃদযন্ত্র বা বুকের ক্রিয়াকলাপে অসমকার্যকারিতা এবং বয়স্ক রোগীদের ক্ষেত্রে সতর্কতামাত্রাধিক্যতা

মাথাব্যথা, বমি বমি ভাব, বমি, এপিগ্যাস্ট্রিক ব্যথা, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তপাত, ডায়রিয়া, উত্তেজনা, কোমা, ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, কানে ভোঁ ভোঁ শব্দ, মূর্ছা যাওয়া এবং খিচুনি হতে পারে। তীব্র বিষক্রিয়ার ক্ষেত্রে বৃক্ক বৈকল্য এবং যকৃতের ক্ষতি হতে পারে। রোগীদের উপসর্গ অনুসারে চিকিৎসা দিতে হবে।

সংরক্ষণ

আলো থেকে দূরে, শীতল ও শুকনো স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

আপনি কি বিশেষ মূহুর্তে দূর্বল?নটিমেট ১০ কী?এটি সাধারণত Tadalafil 10 mg—পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন (উত্থান সমস্যা) সমাধান...
17/12/2025

আপনি কি বিশেষ মূহুর্তে দূর্বল?
নটিমেট ১০ কী?
এটি সাধারণত Tadalafil 10 mg—পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন (উত্থান সমস্যা) সমাধানে ব্যবহৃত হয়।

কীভাবে খাবেন

ডোজ: ১টি ট্যাবলেট (১০ মি.গ্রা.)

সময়: সহবাসের ৩০–৬০ মিনিট আগে

খাবারের সাথে/ছাড়া: দুটোভাবেই খাওয়া যায় (ভারী খাবারে কাজ শুরু হতে দেরি হতে পারে)

ফ্রিকোয়েন্সি: ২৪ ঘণ্টায় ১টির বেশি নয়

কতক্ষণ কাজ করে

প্রভাব ২৪–৩৬ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে

যৌন উত্তেজনা থাকলেই কাজ করে

কারা সতর্ক থাকবেন

হৃদরোগ, লো ব্লাড প্রেসার, কিডনি/লিভারের সমস্যা থাকলে

নাইট্রেট জাতীয় ওষুধ (যেমন: Nitro-glycerin) খেলে

অতিরিক্ত অ্যালকোহল নিলে
➡️ এসব ক্ষেত্রে আগে ডাক্তারের পরামর্শ নিন।

সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া

মাথাব্যথা, মুখ লাল হওয়া

বদহজম, নাক বন্ধ

পিঠ/মাংসপেশিতে ব্যথা

খুব কম ক্ষেত্রে দীর্ঘ সময় ইরেকশন (>৪ ঘণ্টা) — হলে দ্রুত ডাক্তারের কাছে যান

গুরুত্বপূর্ণ পরামর্শ

নিয়মিত সমস্যা হলে নিজে নিজে ডোজ বাড়াবেন না

অন্য ইডি ওষুধের সাথে একসাথে খাবেন না।

Tab: Lunarzin, মাইগ্রেন ব্যথায় কার্যকরী। Migraine, Vertigo, Peripheral vascular disease, Cerebrovascular disorders, Vest...
14/11/2025

Tab: Lunarzin, মাইগ্রেন ব্যথায় কার্যকরী।
Migraine, Vertigo, Peripheral vascular disease, Cerebrovascular disorders, Vestibular disorders

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dim's medicine info মেডিসিন তথ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share