Dr.Ummul Nusrat

Dr.Ummul Nusrat Trained in VBAC,Painless delivery, Infertility,Laparoscopy&Colposcopy.Working experiences in KSA&BD.

07/12/2022

দিন-রাত চুলোচুলি করা দুই সতীনের মাঝে মারা গেল ছোট সতীন একদিন।
মারা যাবার আগে তার তিন বছরের ছেলেকে বড় সতীনের হাতে তুলে দিয়ে বলল,'আমারে মাফ কইরা দিয়েন। আমার পোলাডারে আপনের হাতে দিয়া গেলাম। আইজ থেইক্কা আপনেই ওর মা।'

বড় সতীনের ঘরে দুই সন্তান। আড়াই বছরের এক ছেলে। পাঁচ বছরের এক মেয়ে।
এখন তার তিন সন্তান হল।
ছোট সতীন মারা যাবার পরে তার কোল থেকে নেমে গেল আড়াই বছরের ছেলে। সেখানে প্রতিস্থাপিত হল সতীনের তিন বছরের সন্তান।
সে এটাকে কোলে কোলে রাখে। মুখে তুলে খাওয়ায়। কোথাও গেলে নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে যায় কিন্তু সতীনের ছেলেকে নেয় কোলে তুলে।

এভাবেই আস্তে আস্তে বড় হল সে। কিন্তু সৎমা তাকে কোনও কাজ করতে দেয় না। নিজের ছেলেমেয়েদের দিয়ে কাজ করায়। কিন্তু তাকে দেয় মুখে তুলে খাইয়ে। এক গ্লাস পানিও ঢেলে খেতে দেয় না। পাড়া-প্রতিবেশী, আত্মীয় -স্বজন সবাই প্রশংসা করে সৎমায়ের।
'তুমি তো অনেক ভালা মানুষ। মা মরা পোলাডারে কত্ত আদর কর। এরেই তুমি আরও বেশি ভালবাস। কে কইব তুমি অরে প্যাডে ধরনাই।'

'ভুল ভাবতাছেন আপনেরা।' মুখ খুলল বড় বউ। 'আমি শোধ নিতাছি। অর মায়ে আমার স্বামী কাইড়া নিছিল। আমারে পাঁচটা বচ্ছর জ্বালাইছে। আমি সেই শোধ নিতাছি এই পোলারে দিয়া। আমার পোলা মাইয়া জীবনে চলতে শিখব। কিন্তু অরে আমি আদর দিয়া পঙ্গু বানাইয়া দিতাছি। অয় জীবনে চলতে গিয়া পদে পদে আছাড় খাইয়া পড়ব। উইঠ্যা দাঁড়াইতে পারব না।' বলে মুচকি হাসে বড় বউ।

যে মা কলেজ পড়ুয়া ছেলের জিন্সের প্যান্ট ধুয়ে দেন, বিছানা তুলে দেন ভার্সিটি পড়ুয়া মেয়ের। আমার ছেলে/মেয়ে আমাকে ছাড়া চলতেই পারে না বলে গল্প করেন যে মা। আপনি এক বেলা বাসায় না থাকলে আপনার ছেলেমেয়ে এক মুঠো চাল সেদ্ধ করে খেতে জানে না বলে গর্ব করেন যে মা। আপনারা আদতে কিন্তু মা না।
সৎমা।

আপনি নিজে খুব ক্ষতিকারক আপনার সন্তানের জন্য।
এটাও ব্যাড প্যারেন্টিং।

© মাসুমা মাইমুর

#প্যারেন্টিং

04/12/2022
নিচের ছবি গুলো বিশ্বের প্রথম মানব শরীর মিউজিয়ামের। নেদারল্যান্ডসের লেইডেন শহরে অবস্থিত 'Corpus Museum' নামের এই মিউজিয়াম...
03/12/2022

নিচের ছবি গুলো বিশ্বের প্রথম মানব শরীর মিউজিয়ামের। নেদারল্যান্ডসের লেইডেন শহরে অবস্থিত 'Corpus Museum' নামের এই মিউজিয়ামে মানবশরীরের পা থেকে থেকে মাথা পর্যন্ত দেহের সব অঙ্গ পর্যবেক্ষণ করা যায়৷

এখানে মানুষের মুখ, হৃদপিন্ড, নিউরন, কানের ভিতরের অংশ যেমন পর্যবেক্ষণ করা যায় ঠিক তেমনি আছে ত্রিমাত্রিক ভাবে মানব শুক্রাণু কর্তৃক ডিম্বাণুর নিষেক পর্যবেক্ষণ করা যায়। মানব শরীর সম্পর্কে জানতে আসলেই মজার জায়গা এটি!

03/12/2022

Collected.
ব্রাজিল সাপোর্টার হিসেবেই বলি, আমি আশা করেছিলাম অন্তত আজকের মত হই হুল্লোড় করে খেলা দেখা বন্ধ থাকবে, যেহেতু ঐ নারীকে গাড়ির তলায় চেপে টিএসসি থেকেই নীলক্ষেতের দিকে মুহসীন হলের মাঠের বিপরীত রাস্তা দিয়েই পিষে ফেলা হয়েছিল।

কিন্তু আমি জানি সেটা অবাস্তব আশা। আমি জানি এই ক্যাম্পাসে থাকার জায়গার বিনিময়ে কীভাবে হলে ছেলেদের ব্রেনওয়াশ করা হয়, তাদের সেন্স অফ এমপ্যাথি দুমড়ায়ে মুচড়ায়ে শেষ করে দেয়া হয়, আমি জানি কেন হলের পোলাপান খেলা দেখতে যাওয়ার পথে ভিসির অফিসের সামনে প্রতিবাদরত কয়েকজনকে দেখে হাসতে হাসতে ভাবে,
"এই কয়জন প্রতিবাদ করে কী হবে!"

কিছুই হবে না। কারণ বাকিদের মগজ ধোলাই করে দেয়া। এই ক্যাম্পাসে জ্ঞানের চর্চা হয় না, এইখানে ধোলাইখালে গাড়ি ধোলাই করার মত করে মগজ ধোলাই করা হয়। মগজ ধোলাই করা সব কাকতাড়ুয়ার মাঝে হাঁটতে হাঁটতে যাদের মগজ ধোলাই হয় নাই তারাও একসময় ক্লান্ত হয়ে যায়, হাল ছেড়ে দেয়।

তাই আমি জানি, আজকেও হাজার হাজার মানুষ একসাথে খেলা দেখবে, মুহসীন হলের মাঠে আর টিএসসিতে প্রত্যেকটা গোলে চিৎকার করে উঠবে, রুবিনা আক্তারের চিৎকার কেউ শুনতে না পেলেও গোল হওয়ার পরের চিৎকার শুনা যাবে পুরো ঢাকা জুড়ে।

ব্রাজিলের ম্যাচ শেষে ঐ রক্ত লেগে থাকা রাস্তা ধরেই হাজার হাজার মানুষ আনন্দ করতে করতে বাড়িতে ফিরবে, তাদের পায়ের ধূলোতে হয়ত অবশেষে রক্তের দাগ মিশে যাবে রাস্তার সাথে,

বাড়িতে ফিরবে না শুধু রুবিনা আক্তার।

তার ক্লাস ৮ পড়ুয়া ছেলে বাবাকে আগেই হারিয়েছে কোভিডে, এবার সে তার মাকেও হারালো।
এই সদ্য এতিম বাচ্চা ছেলেটা সামনে এসে কখনো জিজ্ঞেস করবে না,

"আমার মা মরার দিন ঐ রাস্তার উলটা পাশেই যে হাজার হাজার মানুষ মিলে আপনারা খেলা দেখলেন, আপনাদের গায়ে লাগল না?"

কিন্তু মনে মনে অভিশাপ ঠিকই দিবে।

এই এতিম বাচ্চার অভিশাপ কি খোদা ফিরায়ে দিবেন?

কখনই না।

- আজহার উদ্দিন অনিক।

খেলা শুরুর পূর্বে দেয়া স্ট্যাটাস।

ডাক্তার জিজি❤️❤️সৌদি আরবে আমার দুজন ফিলিপিনো কলিগ ছিল। একজন ছিল অনেক  সিনিয়র।  ডাক্তার জিজি আমার  সিনিয়র হলেও বন্ধুর ম...
02/12/2022

ডাক্তার জিজি❤️❤️

সৌদি আরবে আমার দুজন ফিলিপিনো কলিগ ছিল। একজন ছিল অনেক সিনিয়র। ডাক্তার জিজি আমার সিনিয়র হলেও বন্ধুর মতো ছিলাম। ওর কাছে শুনতাম ওদের কালচার, খাওয়া-দাওয়া সম্পর্কে। ও একটা কথা প্রায়ই বলতো... যে ওর ফর্টি-প্লাস এজ, যা দেখলে মনে হয় না!! কারন ওরা সারাক্ষণ খুব ফিট থাকতে পছন্দ করে। কিছুক্ষণ পরপর মেকআপ বক্স খুলে মেকআপ করে নিত। আর কোন কাজকেই ছোট কাজ মনে করত না। তার ইচ্ছা ছিল আমেরিকা চলে যাবে কারণ আমেরিকাতে তার বোন থাকে। আমি যখন বললাম ওখানে গিয়ে তো চিকিৎসক হিসেবে জব পাবে না, তখন বলতো ওখানে গিয়ে আমি নার্সিংয়ে পড়াশুনা করে নার্স হবো।
এখন হয়তো জিজি আমেরিকা চলে গিয়েছে, আর কখনোই কি দেখা হবে ওর সাথে??

♦️একটি রেয়ার কেস এবং ১৪ বছরের ভোগান্তি!! 2008 সালে সিজারিয়ান সেকশনের পর পরই সমস্যার শুরু । পিরিয়ড এর সাথে সাথে নাভির ...
30/11/2022

♦️একটি রেয়ার কেস এবং ১৪ বছরের ভোগান্তি!!

2008 সালে সিজারিয়ান সেকশনের পর পরই সমস্যার শুরু । পিরিয়ড এর সাথে সাথে নাভির নিচ থেকে ব্যাথা উঠে পুরো পেটে ছড়িয়ে যেত। এরপর থেকে ট্রিটমেন্ট নিতে থাকেন। এন্ডোমেট্রিওসিস চিন্তা করে ২০১৫ সালে ল্যাপোরোস্কপি করা হয়, কিন্তু তারপরেও ব্যথার কোন সমাধান হয় নি। ইতিমধ্যে দুজন স্বনামধন্য গাইনোকোলজিস্ট এর শরণাপন্ন হয়। তাদের পরামর্শ মত প্রতিমাসে প্রোজেস্টেরন ট্যাবলেট এবং ব্যথার জন্য আইবুপ্রোফেন খেতেন। শেষের দিকে প্রায় প্রতিদিনই তাকে ব্যথার ওষুধ খেয়ে থাকতে হতো। এবং কোন সমাধান না পেয়ে ইন্ডিয়া যাবারও প্রস্ততি নিচ্ছিলেন।
এরপর তিনি আমার ফেসবুক পেজ ফলো করে হঠাৎ করেই চেম্বারে চলে আসেন। তখনই তার হিস্ট্রি, এক্সামিনেশন এবং আগের টেস্ট রিপোর্ট মিলেয়ে এটাকে এন্ডোমেট্রিওটিক সিস্ট মনে হলো। অর্থাৎ এখানে জরায়ুতে যে ধরনের টিস্যু থাকে সেই একই টিস্যু এখানে জমা হয়েছে, ফলে প্রতিবার পিরিয়ডের সময় এখানেও ব্লিডিং এবং ব্যথা হচ্ছে।
✨এটি কতটা ব্যাতিক্রম?
সাধারণত এই ধরনের সিস্টগুলো সিজারের সেলাই এর কাছে থাকে, যাকে Scar endometriosis বলা হয়। প্রতি ১০ হাজার অপারেশনে ১ থেকে ১৩ জনের এমন হতে পারে। কিন্তু এই পেসেন্ট এর ক্ষেত্রে সমস্যাটি কোন সেলাইয়ের স্থানে হয়নি, তাই এটি আরও রেয়ার। বিভিন্ন কেস স্টাডিতে এটাকে বলা হয়েছে- Spontaneous ectopic endometriosis. প্রতি এক লাখে ১ থেকে ২ জনের হতে পারে।

✨এই সমস্যার ডেফিনিটিভ ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন করে এই টিস্যুগুলো ফেলে দেওয়া।
এরপর নাভির নিচে ফ্যাটি টিস্যু ডিসেকশন করার সময়েই খয়রি কালারের চকলেট ম্যাটেরিয়াল বের হয়ে আসে(ছবি তে দেখা যাচ্ছে),যা অনেক দিনের পুরানো জমে থাকা মিনিস্ট্রুয়াল ব্লাড। muscle লেয়ার পর্যন্ত এটা চলে গিয়েছিল। পরে হিষ্টপ্যাথলজি পরীক্ষায় ডায়াগনোসিস কনফার্ম হয়।

  with PCOD and Obesity.গত ১-১১ তে ফলিকুলমেট্রি রিপোর্টে একটি ডমিনেন্ট ফলিকল ছিল। এরপর এইচ সি জি ইনজেকশন দিয়ে আজ প্রেগনে...
28/11/2022

with PCOD and Obesity.
গত ১-১১ তে ফলিকুলমেট্রি রিপোর্টে একটি ডমিনেন্ট ফলিকল ছিল। এরপর এইচ সি জি ইনজেকশন দিয়ে আজ প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয়েছে।
ওভুলেশন ইন্ডাকশনের তৃতীয় সাইকেলে তার কনসিভ হলো।
পেশেন্টের যে সমস্যাগুলো ছিল...
✨Polycystic ovarian syndrome -irregular period and anovulation.
✨BMI-30.5(Obesity)

❤️নরমাল ডেলিভারি কেন এত নরমাল(NORMAL)???  রোগী এডমিট হয়েছে সকাল ৮.৩০...ডেলিভারি হয়েছে  ৯.১৫(approximately) তে...আর এর পর...
27/11/2022

❤️নরমাল ডেলিভারি কেন এত নরমাল(NORMAL)???

রোগী এডমিট হয়েছে সকাল ৮.৩০...
ডেলিভারি হয়েছে ৯.১৫(approximately) তে...
আর এর পরপরই সে বাসায় যাওয়ার জন্য প্রস্তুত ।😌 যেহেতু তৃতীয় ডেলিভারি তাই এপিসিওটমি দিতে হয়নি।

এই এঞ্জেল বেবির বড় দুই ভাই-বোনের ডেলিভারিও আমার হাতেই হয়েছে। আলহামদুলিল্লাহ।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801847413462

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Ummul Nusrat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share