23/11/2025
মা হওয়ার পর সবচেয়ে বেশি প্রয়োজন নিজের মাকেই। আপনার আশেপাশে অনেক মানুষ থাকবে। তারপরও মায়ের মতো কেউ আগলে রাখতে পারবে না।
যাইফ হওয়ার পরে প্রথম কিছুদিন আমার ঘোরের ভিতর কেটেছিলো। তবে হাসপাতালে কাটানো প্রথম ৪ দিন আমি কোনওদিন ভুলতে পারবো না। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা স্টাফ যেভাবে সেবা করেছে! সন্তান জন্মানোর পরে একজন নতুন মায়ের ও যে রেস্ট দরকার, এবং সেই সুযোগ যেভাবে করে দিয়েছিল তারা!
যাইফ ঘুমিয়ে গেলে নার্সারি তে নিয়ে আমাকে ঘুমানোর সুযোগ করে দেয়া, যাইফ ঘুম থেকে উঠে গেলে আবার আমার কাছে নিয়ে আসা, সঠিক পদ্ধতিতে ওকে ল্যাচ করানো শিখানো, আমাকে প্রয়োজনমতো কিছুক্ষণ পর পর ডায়েটিশিয়ানের পরামর্শ মতো হালকা এবং ভারী খাবার দেয়া, সময় মতো মেডিসিন দেয়া! এক কথায়, হাসপাতালে থাকা ৪ দিন আমার নিজেকে এবং আমার ছেলে কে নিয়ে কোনও চিন্তা করতে হয়নি, এতই ভালো সেবা আমি পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। 😇❣️
এরপরে আমি বাসায় ফিরলাম আমার ছোট যাইফ কে নিয়ে। এখন সব কিছু নিজে করতে হবে! কিভাবে হবে? কিন্তু দেখলাম সবকিছু সুন্দর ভাবেই হয়ে যাচ্ছে!
হচ্ছে কারণ, আমার আম্মু সব সামলে নিচ্ছে।❤️
সকালে যাইফ ঘুম থেকে উঠলে ওকে ফিড করানোর পর আম্মু আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে যাতে আমি আবার একটু ঘুমিয়ে নিতে পারি, যাইফ এর ময়লা কাপড় ধোয়া, আমার পছন্দের খাবার রান্না করে রেডি করে রাখা, যাইফ কে ঘুম পাড়ানো, ওকে গোসল করাতে আমাকে হেল্প করা! কি সুন্দর সব হয়ে গেল!
অথচ, হাসপাতাল থেকে ফেরার সময় মনে কতটা ভয় ছিলো যে এরপর আমি কিভাবে ম্যানেজ করবো! 🥹
তখন বুঝলাম- মা ছাড়া, মা হওয়া আসলেই ভীষণ কঠিন।
আমার তখন প্রায়ই মনে হত, যারা মা হওয়ার পর মাকে কাছে পায়নি, কিভাবে ম্যানেজ করেছে সব কিছু! আল্লাহ তাদের মনোবল এবং শক্তি বাড়িয়ে দিক! ❤️
আসলে, মা এর চেয়ে বড় blessing পৃথিবীতে আসলেও একটাও নেই। 😇❤️❤️