Dr MD A B Siddiquee

Dr MD A B Siddiquee Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr MD A B Siddiquee, Doctor, Mohammadpur, Dhaka.

এমবিবিএস (ডিইউ),
পিজিটি ( চর্ম ও যৌন), সিএমইউ( আল্ট্রা)।

চর্ম ও যৌন রোগে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন।

সাবেক মেডিকেল অফিসার, নর্দান ইন্টা: মেডিকেল কলেজ ( আইসিইউ)।


সাবেক মেডিকেল অফিসার, ইবনে সিনা( প্রফেসর ডা: সোহেল মাহমুদ আরাফাত)

যৌন সমস্যায় ভুগছেন? লজ্জা নয়, সচেতনতা জরুরি! ১. জীবনযাপন ঠিক করুনপর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, ধূমপান এড়িয়ে চলা—এসবই যৌন...
30/03/2026

যৌন সমস্যায় ভুগছেন? লজ্জা নয়, সচেতনতা জরুরি!
১. জীবনযাপন ঠিক করুন
পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, ধূমপান এড়িয়ে চলা—এসবই যৌন স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ।

২. মানসিক চাপ কমান
স্ট্রেস, দাম্পত্য সমস্যা বা অতিরিক্ত দুশ্চিন্তা থেকেও যৌন সমস্যা হতে পারে। প্রয়োজন হলে কাউন্সেলিং নিন।

৩. নিজে নিজে ওষুধ খাবেন না
ফার্মেসি থেকে ইচ্ছামতো ওষুধ না নিয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। সঠিক চিকিৎসাই একমাত্র সমাধান।

মনে রাখবেন, যৌন সমস্যা লজ্জার নয়—চিকিৎসাযোগ্য একটি বিষয়।

ডা. মো:এ.বি. সিদ্দিকী

ঈদ মোবারক😍😍
21/03/2026

ঈদ মোবারক😍😍

চেম্বারের গল্প:চেম্বারে একদিন এক ভদ্রলোক এলেন। বয়স খুব বেশি না, কিন্তু মুখে গভীর চিন্তার ছাপ। বসেই বললেন,“স্যার, ৫ বছর ব...
20/03/2026

চেম্বারের গল্প:

চেম্বারে একদিন এক ভদ্রলোক এলেন। বয়স খুব বেশি না, কিন্তু মুখে গভীর চিন্তার ছাপ। বসেই বললেন,
“স্যার, ৫ বছর বিয়ে করেছি… কিন্তু এখনো স্বাভাবিক সহবাসই করতে পারিনি। বাচ্চাও হয়নি। সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা।”
আমি ধীরে ধীরে তার কথা শুনলাম। জানতে চাইলাম, সমস্যা কোথায়?
তিনি বললেন, “স্যার, আমার কোনো আগ্রহই আসে না… ইচ্ছাই হয় না।”
বাইরে থেকে দেখলে মানুষটা একদম সুস্থ। কোনো বড় রোগের ইতিহাসও নেই। কিন্তু অভিজ্ঞতা বলে, অনেক সময় সমস্যাটা চোখে দেখা যায় না, লুকিয়ে থাকে শরীরের ভেতরে।
তাই কিছু পরীক্ষা দিলাম।
রিপোর্ট আসার পর চিত্রটা পরিষ্কার হলো—
• ডায়াবেটিস অনেক বেশি
• টেস্টোস্টেরন কম
• প্রোলাক্টিন বেশি
• ট্রাইগ্লিসারাইডও বেশি
অর্থাৎ সমস্যাটা শুধু “মন” বা “ইচ্ছা”র ছিল না। শরীরের ভেতরের হরমোন ও মেটাবলিক সমস্যাই ধীরে ধীরে তার যৌন আগ্রহ কমিয়ে দিয়েছে।
আমি তাকে বললাম,
“সমস্যাটা আপনি একা নন। অনেক পুরুষই এই সমস্যায় ভোগেন, কিন্তু লজ্জায় বলেন না। অথচ সঠিক পরীক্ষা ও চিকিৎসা করলে অনেক ক্ষেত্রেই সমাধান সম্ভব।”
তিনি তখন একটু স্বস্তির হাসি দিলেন।
আমাদের সমাজে অনেক সময় বাচ্চা না হলে বা দাম্পত্য সমস্যা হলে শুধু একজনকে দায়ী করা হয়। কিন্তু বাস্তবতা হলো—শরীরের ছোট ছোট হরমোনাল সমস্যা, ডায়াবেটিস বা লাইফস্টাইল ইস্যু থেকেও এমন বড় সমস্যা তৈরি হতে পারে।
তাই লজ্জা না পেয়ে সঠিক সময়ে পরীক্ষা করান, চিকিৎসা নিন।
কারণ অনেক ভাঙতে বসা সংসারও আবার ঠিক হয়।

ডা: সিদ্দিকী

অনেক মানুষই মনে করেন তারা একদম সুস্থ। কিন্তু প্রতিদিন কিছু ছোট ভুলের কারণে শরীর ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। এমন ৫টি ভুল যা...
15/03/2026

অনেক মানুষই মনে করেন তারা একদম সুস্থ। কিন্তু প্রতিদিন কিছু ছোট ভুলের কারণে শরীর ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়।

এমন ৫টি ভুল যা আমরা প্রায় সবাই করি—
১। কম পানি খাওয়া
শরীরে পানির অভাব হলে মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, কিডনির সমস্যা পর্যন্ত হতে পারে।

২। ঘুম কম হওয়া
প্রতিদিন ৬–৮ ঘণ্টা ঘুম না হলে শরীর দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে।

৩। অতিরিক্ত মোবাইল ব্যবহার
দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করলে চোখের সমস্যা, ঘাড় ব্যথা এবং মানসিক চাপ বাড়ে।

৪। জাঙ্ক ফুড বেশি খাওয়া
অতিরিক্ত তেল-মশলা ও ফাস্টফুড ধীরে ধীরে গ্যাস্ট্রিক, স্থূলতা ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।

৫। শরীরচর্চা না করা
নিয়মিত হাঁটা বা ব্যায়াম না করলে হার্টের রোগ, উচ্চ রক্তচাপসহ অনেক সমস্যা দেখা দেয়।

মনে রাখবেন:
সুস্থ থাকতে বড় চিকিৎসার দরকার হয় না, দরকার শুধু সঠিক অভ্যাস।
আপনি কি এই ভুলগুলোর কোনোটি করছেন?
কমেন্টে জানান।
— ডা. মো: এ. বি. সিদ্দিকী

অনেক মানুষই মনে করেন তারা একদম সুস্থ। কিন্তু প্রতিদিন কিছু ছোট ভুলের কারণে শরীর ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। এমন ৫টি ভুল যা...
08/03/2026

অনেক মানুষই মনে করেন তারা একদম সুস্থ। কিন্তু প্রতিদিন কিছু ছোট ভুলের কারণে শরীর ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়।

এমন ৫টি ভুল যা আমরা প্রায় সবাই করি—
1️⃣ কম পানি খাওয়া
শরীরে পানির অভাব হলে মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, কিডনির সমস্যা পর্যন্ত হতে পারে।
2️⃣ ঘুম কম হওয়া
প্রতিদিন ৬–৮ ঘণ্টা ঘুম না হলে শরীর দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে।
3️⃣ অতিরিক্ত মোবাইল ব্যবহার
দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করলে চোখের সমস্যা, ঘাড় ব্যথা এবং মানসিক চাপ বাড়ে।
4️⃣ জাঙ্ক ফুড বেশি খাওয়া
অতিরিক্ত তেল-মশলা ও ফাস্টফুড ধীরে ধীরে গ্যাস্ট্রিক, স্থূলতা ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।
5️⃣ শরীরচর্চা না করা
নিয়মিত হাঁটা বা ব্যায়াম না করলে হার্টের রোগ, উচ্চ রক্তচাপসহ অনেক সমস্যা দেখা দেয়।

মনে রাখবেন:
সুস্থ থাকতে বড় চিকিৎসার দরকার হয় না, দরকার শুধু সঠিক অভ্যাস।
আপনি কি এই ভুলগুলোর কোনোটি করছেন?
কমেন্টে জানান।
— ডা. সিদ্দিকী

পবিত্র রমজান আমাদের শেখায় সংযম, সহানুভূতি আর কৃতজ্ঞতা। ক্ষুধার কষ্ট বুঝে আমরা যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। ইফতার...
05/03/2026

পবিত্র রমজান আমাদের শেখায় সংযম, সহানুভূতি আর কৃতজ্ঞতা। ক্ষুধার কষ্ট বুঝে আমরা যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। ইফতারের টেবিল যেমন সাজাই, তেমনি যেন মনটাও পরিষ্কার করি।

মেয়েদের কি স্বপ্নদোষ হয়? সত্যটা জানুনঅনেকে মনে করেন স্বপ্নদোষ শুধু ছেলেদের হয়। আসলে এটা পুরো সত্য না।মেয়েদেরও ঘুমের মধ্য...
03/03/2026

মেয়েদের কি স্বপ্নদোষ হয়?

সত্যটা জানুন
অনেকে মনে করেন স্বপ্নদোষ শুধু ছেলেদের হয়। আসলে এটা পুরো সত্য না।
মেয়েদেরও ঘুমের মধ্যে যৌন স্বপ্ন দেখা, শরীরে উত্তেজনা তৈরি হওয়া, এমনকি অর্গাজম পর্যন্ত হওয়া সম্ভব। কখনও যোনিপথে স্বাভাবিক ভেজাভাবও হতে পারে।

# কেন হয়?

• স্বাভাবিক হরমোনের প্রভাব
• কৈশোর ও তরুণ বয়সে হরমোন বেশি সক্রিয় থাকা
• যৌন চিন্তা বা স্বপ্ন
• দীর্ঘদিন যৌন উত্তেজনা জমে থাকা

* এটা কি রোগ?
না। এটা শরীরের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। চিকিৎসা দরকার হয় না, যদি না এর সাথে মানসিক অস্বস্তি বা ঘুমের সমস্যা থাকে।

* অস্বাভাবিক কখন?
যদি অস্বাভাবিক স্রাব, দুর্গন্ধ, চুলকানি বা ব্যথা থাকে, তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
লজ্জা নয়, সচেতনতা জরুরি।
সঠিক তথ্য জানুন, সুস্থ থাকুন।
— ডা. সিদ্দিকী

পুরুষদের ১২টি গোপন সমস্যা ও বৈজ্ঞানিক সমাধান ও গাইডলাইন ১. দ্রুত বী-র্যপাত (Premature Eja-culation)→ SSRI গ্রুপ (যেমন: S...
01/03/2026

পুরুষদের ১২টি গোপন সমস্যা ও বৈজ্ঞানিক সমাধান ও গাইডলাইন

১. দ্রুত বী-র্যপাত (Premature Eja-culation)
→ SSRI গ্রুপ (যেমন: Sertraline / Dapoxetine) কিছু ক্ষেত্রে ব্যবহার হয়
→ সাথে কাউন্সেলিং,Behavioral training ,P shot,Shock wave therapy সবচেয়ে গুরুত্বপূর্ণ

২. মিলনের আগ্রহ কম (Low Libido)
→ কারণভিত্তিক চিকিৎসা
→ যদি সত্যিই Testosterone কম প্রমাণিত হয়, তখন hormone therapy বিবেচনা করা হয়
ভিটামিন ও মিনারেল,ফল, ব‍্যায়াম করা,গোনাহ মুক্ত জীবন যাপন করা,স্বামী স্ত্রীর মধ্যে রোমান্স ঠিক রাখা।

৩. লিঙ্গ শক্ত না হওয়া (Erectile Dysfunction)
→ PDE-5 inhibitor (যেমন: Tadalafil / Sildenafil)
→ তবে ডায়াবেটিস, রক্তচাপ, হৃদরোগ আগে মূল্যায়ন জরুরি

৪. শুক্রাণু কম (Low S***m Count)
→ Antioxidant support (Co-enzyme Q10, Zinc, L-Carnitine ইত্যাদি)
→ Life-style correction অত্যন্ত গুরুত্বপূর্ণ

৫. Testosterone কম (Hypogonadism)
→ শুধুমাত্র ল্যাব টেস্টে কম প্রমাণ হলে Testosterone replacement
→ অকারণে নিলে বন্ধ্যাত্ব ও হার্ট রিস্ক বাড়তে পারে

৬. ঘন ঘন প্রস্রাব (Overactive Bladder)
→ Antimuscarinic / Beta-3 agonist গ্রুপের ওষুধ
→ আগে Prostate ও ডায়াবেটিস স্ক্রিনিং জরুরি

৭. Dry or**sm / লুব্রিকেশন সমস্যা
→ Water-based lubricant (KY jelly ইত্যাদি)
→ Hormonal বা nerve issue থাকলে আলাদা মূল্যায়ন দরকার

৮. যৌ-ন দুর্বলতা (General Sexual Fatigue)
→ Adaptogen (যেমন Ginseng) কিছু ক্ষেত্রে সহায়ক
→ কিন্তু ঘুম, স্ট্রেস, পুষ্টি ঠিক না করলে স্থায়ী উপকার হয় না

৯. Performance anxiety
→ Psychological counselling
→ CBT, Breathing control, Mind-body technique কার্যকর

১০. ইরেকশনের সময় ব্যথা / বাঁকা হওয়া (Peyronie’s suspicion)
→ skin vd এবং Urologist মূল্যায়ন
→ Early stage-এ oral support, advanced stage-এ intervention লাগে

১১. রাতের স্বপ্নদোষ নিয়ে অযথা ভয়
Tab Chear 25 mg ঘুমানোর আগে।
→ বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক
→ চিকিৎসা লাগে না, শুধু কাউন্সেলিং যথেষ্ট

১২. ডায়াবেটিসজনিত যৌন সমস্যা
→ Blood sugar control
→ প্রয়োজনে PDE-5 inhibitor + vascular assessment

এক সমস্যা = এক ওষুধ” — সবসময় সত্য না।
• ৭০% ক্ষেত্রে lifestyle + psychology বড় ভূমিকা রাখে।
• Hormone বা শক্তির ইনজেকশন নিজে থেকে নিলে দীর্ঘমেয়াদে ক্ষতি হতে পারে।

রমজানুল মোবারাক😍😍😍
27/02/2026

রমজানুল মোবারাক😍😍😍

মাহে রমজানের শুভেচ্ছা।
25/02/2026

মাহে রমজানের শুভেচ্ছা।

কাঁচা হলুদ শুধু মসলা না, চিকিৎসাগত দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। এর প্রধান কার্যকর উপাদান হলো কারকিউমিন, যা শক্তিশালী অ্য...
22/02/2026

কাঁচা হলুদ শুধু মসলা না, চিকিৎসাগত দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। এর প্রধান কার্যকর উপাদান হলো কারকিউমিন, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি।
কাঁচা হলুদের উপকারিতা:

১। প্রদাহ কমায়
অস্টিওআর্থ্রাইটিস, জয়েন্ট পেইন বা শরীরের অন্য প্রদাহে উপকার পেতে পারেন।

২। লিভারের সাপোর্ট
লিভারের ডিটক্স প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা রাখে।

৩। ত্বকের সমস্যা
ব্রণ, দাদ, হালকা ফাংগাল সংক্রমণে বাইরে ব্যবহার করলে উপকার পাওয়া যায়।

৪। ইমিউনিটি বাড়ায়
ঠান্ডা-কাশি হলে কাঁচা হলুদ, মধু ও গরম দুধ অনেকেই ব্যবহার করেন।

৫। হজমে সহায়ক
গ্যাস, অম্বল, হালকা বদহজমে উপকার দেয়।

৬। রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক
টাইপ-২ ডায়াবেটিসে কিছু গবেষণায় উপকারের ইঙ্গিত আছে, তবে ওষুধের বিকল্প নয়।

কীভাবে খাবেন?
সকালে খালি পেটে ১–২ গ্রাম কাঁচা হলুদ কুচি
অথবা গরম দুধে অল্প পরিমাণ
গোলমরিচের সঙ্গে নিলে শোষণ বাড়ে।

22/02/2026

গুগল আপনাকে তথ্য দেয়, ডাক্তার দেন সমাধান।

Address

Mohammadpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr MD A B Siddiquee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category