Dr. Kafa Akash

Dr. Kafa Akash Dr. Kazim Fahim Akash, MBBS (DU)
Physician | Writer | Personal analysis on society, history, philosophy & world affairs

Behind every confident doctor, there is a great mentor.Everyone meets many teachers in life, but some remain only in cla...
06/02/2026

Behind every confident doctor, there is a great mentor.

Everyone meets many teachers in life, but some remain only in classrooms and some stay forever in your heart. Dr. M. Osman Gani Sir is one of them.

He built the foundation of a true clinician within his students and also guided them in understanding life through ethics, social values, philosophy, culture, and literature, helping them become multidimensional doctors.

Beyond academics, I share a deep emotional bond with him. He always cared deeply by checking on me during illness, encouraging me in difficult times, and treating me with kindness, humility, and gentle words. These small yet powerful gestures made him truly special to me.

Last month, Sir left his teaching position at our medical college. It is truly a great loss, and he will be deeply missed.

Having such a mentor in my life is a true blessing. I am grateful and honored to be your student. Thank you for giving me the opportunity to host yesterday’s programme.

May Allah bless you with good health, long life, and all your wishes. 🤍

অনেক সময় আমরা একটি লক্ষণ দেখেই নিজে থেকে বা গুগল করে একটি রোগ ধারণা করে ফেলি।কিন্তু চিকিৎসাবিজ্ঞানে একই লক্ষণ ভিন্ন ভিন্...
04/02/2026

অনেক সময় আমরা একটি লক্ষণ দেখেই নিজে থেকে বা গুগল করে একটি রোগ ধারণা করে ফেলি।

কিন্তু চিকিৎসাবিজ্ঞানে একই লক্ষণ ভিন্ন ভিন্ন কারণে হতে পারে। লক্ষণ আর কারণের মধ্যে পার্থক্যগুলো তুলে ধরতেই চলবে একটি সিরিজ, "লক্ষণ বনাম কারণ"।

যেখানে প্রতিটি পর্বে আমরা একটি নতুন লক্ষণ ও তার সম্ভাব্য কারণগুলো নিয়ে জানব। আমাদের আজকের লক্ষণঃ

পর্ব-১ঃ দীর্ঘদিন ক্লান্তি

দীর্ঘদিন ধরে ক্লান্ত লাগার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে।

১. ঘুমের সমস্যা
যদি পর্যাপ্ত সময় ঘুমানোর পরও সকালে উঠে ক্লান্ত লাগে, অথবা ঘুম ভাঙার পরও মাথা ভারী থাকে, তাহলে সমস্যাটা ঘুমের গুণগত মানে হতে পারে।

২. মানসিক চাপ বা উদ্বেগ
যদি শারীরিক কাজ খুব বেশি না করেও দিন শেষে অস্বাভাবিক ক্লান্ত লাগে, অথবা চিন্তা বাড়লে ক্লান্তিও বাড়ে, তাহলে মানসিক চাপ একটা কারণ হতে পারে।

৩. রক্তস্বল্পতা
যদি ক্লান্তির সাথে শ্বাস নিতে কষ্ট লাগে, অল্প কাজেই দুর্বল অনুভূত হয়, তখন রক্তস্বল্পতার দিকেও ভাবা যায়।

৪. থাইরয়েডের কার্যকারিতার অসামঞ্জস্য
যদি ক্লান্তির পাশাপাশি ওজন, ঠান্ডা-গরম সহ্য করা, বা দৈনন্দিন শক্তির মাত্রায় পরিবর্তন আসে, তাহলে হরমোনজনিত কারণ থাকতে পারে।

৫. দীর্ঘস্থায়ী শারীরিক বা মানসিক স্ট্রেস
যদি ক্লান্তি ধীরে ধীরে মাসের পর মাস ধরে জমতে থাকে, আর বিশ্রামেও পুরোপুরি না যায়, তাহলে দীর্ঘদিনের স্ট্রেস ভূমিকা রাখতে পারে।

একই লক্ষণ। কিন্তু কারণ এক নাও হতে পারে। তাই শুধু “ক্লান্তি” দেখেই একটি নির্দিষ্ট রোগ ধরে নিলে বিষয়টা সহজ হয়ে যায় না। এজন্য দরকার চিকিৎসকের পরামর্শে সঠিক রোগ নির্ণয় এবং তার উপযুক্ত চিকিৎসা।

"লক্ষণ বনাম কারণ"-এর আজকের পর্বের টপিকে কারও যদি আরও কোনো প্রশ্ন থাকে, তা হলে নির্দ্বিধায় ইনবক্স করতে পারেন। সময় ও সুযোগ অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব।

আজ এ পর্যন্তই। পরের পর্বে থাকবে আরেকটি লক্ষণ এবং তার সম্ভাব্য কারণগুলো। সে পর্যন্ত সকলে সুস্থ ও সচেতন থাকুন। ধন্যবাদ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Kafa Akash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category