ODS-Oralwell Dental Surgery

ODS-Oralwell Dental Surgery Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ODS-Oralwell Dental Surgery, Medical and health, coutbari railgate, faidabad, Uttara sector 8, Dhaka.

Location:Coutbari-railgate,Abdullahpur road,Faidabad,Uttara Dokhinkhan,Dhaka
কোটবাড়ি রেলগেট স্বপ্ন শোরুমের সামনে।
https://maps.app.goo.gl/pcqHtbGEYTLPbWKM6

Contact:01577504962,01716107031

Dr. Moinuddin Munna
Oral and Dental Surgeon
BMDC REG NO:14869

Any Changes?Location:Coutbari-railgate,Abdullahpur road,Faidabad,Uttara Dokhinkhan,Dhakaকেটবাড়ি রেলগেট স্বপ্ন শোরুমের সা...
13/03/2026

Any Changes?

Location:Coutbari-railgate,Abdullahpur road,Faidabad,Uttara Dokhinkhan,Dhaka
কেটবাড়ি রেলগেট স্বপ্ন শোরুমের সামনে।
Maps:https://maps.app.goo.gl/pcqHtbGEYTLPbWKM6
Contact:01577504962,01716107031

বিস্তারিত জানতে কমেন্ট অথবা ইনবক্স করুন।

Before and After Transformation
12/03/2026

Before and After Transformation

 Root canal Therapy
09/03/2026


Root canal Therapy

06/03/2026

closer বলতে দাঁতের মাঝখানের ফাঁকা জায়গা (Diastema) বন্ধ করার চিকিৎসা বা পদ্ধতিকে বোঝায়।
1️⃣ কী
Diastema হলো দুইটি দাঁতের মাঝে অস্বাভাবিক ফাঁকা জায়গা থাকা। এটি সাধারণত সামনে দাঁতে বেশি দেখা যায়।
2️⃣ Diastema closer কী
Diastema closer হলো সেই ফাঁকা জায়গা বন্ধ করার ডেন্টাল ট্রিটমেন্ট। এটি বিভিন্ন উপায়ে করা যায়, যেমনঃ
>Composite filling দিয়ে ফাঁকা বন্ধ করা
>Dental Veneer লাগানো
>Dental Crown করা
>Orthodontic Treatment (ব্রেস) দিয়ে দাঁত সোজা করে ফাঁকা বন্ধ করা
3️⃣ কেন করা হয়?
Diastema closer করার কয়েকটি কারণঃ
> সুন্দর হাসি ও মুখের সৌন্দর্য বাড়ানোর জন্য
>দাঁতের মাঝে খাবার আটকে যাওয়া কমানোর জন্য
>কথা বলার সমস্যা থাকলে তা ঠিক করার জন্য
>দাঁতের সঠিক alignment আনার জন্য

আরো বিস্তারিত জানতে কমেন্ট অথবা ইনবক্স করুন।
Location:Coutbari-railgate,Abdullahpur road,Faidabad,Uttara Dokhinkhan,Dhaka
কেটবাড়ি রেলগেট স্বপ্ন শোরুমের সামনে।
Maps:https://maps.app.goo.gl/pcqHtbGEYTLPbWKM6

Contact:01577504962,01716107031

27/02/2026

Root Canal Therapy

26/02/2026
22/02/2026

# ভিনিয়ার (Veneer) কী?
ডেন্টাল ভিনিয়ার হলো দাঁতের সামনের অংশে লাগানো খুব পাতলা এক ধরনের কভার বা শেল, যা সাধারণত কম্পোজিট রেজিন দিয়ে তৈরি করা হয়। এটি দাঁতের রঙ, আকৃতি ও সৌন্দর্য উন্নত করার জন্য ব্যবহার করা হয়।

# 🦷 ভিনিয়ার কেন করা হয়?
ভিনিয়ার সাধারণত নিচের কারণে করা হয়ঃ
=দাঁতের রং স্থায়ীভাবে হলুদ বা কালচে হয়ে গেলে
=দাঁতের মাঝে ফাঁকা ( Diastema closure)থাকলে
=দাঁত ভাঙা বা চিপড হলে
=দাঁতের আকার ছোট বা অসমান হলে
=সামনের দাঁত বাঁকা বা অল্প অ্যালাইনমেন্ট =সমস্যায় (orthodontic না করেও aesthetic ঠিক করতে)
=সুন্দর ও সাদা হাসি (smile makeover) পাওয়ার জন্য

আরো বিস্তারিত জানতে কমেন্ট অথবা ইনবক্স করুন।
Location:Coutbari-railgate,Abdullahpur road,Faidabad,Uttara Dokhinkhan,Dhaka
কোটবাড়ি রেলগেট স্বপ্ন শোরুমের সামনে।
Maps:https://maps.app.goo.gl/pcqHtbGEYTLPbWKM6

Contact:01577504962,01716107031

15/02/2026


Root Canal Therapy

# Root Canal Treatment কী,কেন করা হয়,না করলে কি হবে বিস্তারিত আলোচনা।

Root Canal Treatment কী?

Root Canal Treatment হলো দাঁতের ভেতরের নরম অংশ (pulp) — যেখানে nerve ও blood vessels থাকে — সেটি যদি infection বা damage হয়ে যায়, তখন সেই সংক্রমিত অংশ পরিষ্কার করে ভেতরটা filling করে দাঁতটাকে বাঁচিয়ে রাখার চিকিৎসা।

🦷 কেন Root Canal Treatment করা হয়?
মূলত দাঁতের তীব্র ব্যথার (বিশেষ করে রাতে)উপশম করতে RCT করা হয়।

সাধারণত নিচের কারণে RCT দরকার হয়ঃ
# গভীর দাঁতের ক্ষয় (deep caries) pulp পর্যন্ত পৌঁছে গেলে
# দাঁতে আঘাত লাগলে nerve damage হলে
# বারবার filling করার ফলে pulp inflamed হলে বা secindary caries এর মাধ্যমে।
# দাঁতে abscess (পুঁজ) বা infection হলে।আরও periodontitis, periapical lessions ইত্যাদি।
# দীর্ঘদিন ব্যথা বা sensitivity থাকলে treatment না করলে pulp স্পর্শ করলে।

RCT না করলে কী হতে পারে?
চিকিৎসা না করলে—
-দাঁতে তীব্র ব্যথা বাড়তে পারে
infection ছড়িয়ে গিয়ে ফোলা বা পুঁজ(Periapical abscess)হতে পারে এবং periapical lession হতে পারে।
-মুখ ফুলে যেতে পারে
-হাড় (bone) ক্ষয় হতে পারে(Osteomyelitis)
-শেষ পর্যন্ত দাঁত তুলতে হতে পারে (extraction)

Root canal treatment করার পরে সেই দাঁতে আলাদা Cap/Crown বসানো লাগে।

কেন আলাদা করে ক্যাপ বা ক্রাউন (cap/crown) বসানো লাগে?
এই ভিডিওটি দেখুন।
https://youtu.be/rtvgKX08_ow?si=eNqGZZD1PeKOkiq7

আরো বিস্তারিত জানতে কমেন্ট অথবা ইনবক্স করুন।
Location:Coutbari-railgate,Abdullahpur road,Faidabad,Uttara Dokhinkhan,Dhaka
কেটবাড়ি রেলগেট স্বপ্ন শোরুমের সামনে।
Maps:https://maps.app.goo.gl/pcqHtbGEYTLPbWKM6
Contact:01577504962,01716107031

11/02/2026

Dental Filling / Restoration কী,কেন,কেন করা দরকার বিস্তারিত আলোচনা।

# Dental filling/Restoration কী?

Dental filling / restoration হলো দাঁতের নষ্ট বা ক্ষতিগ্রস্ত অংশ কৃত্রিম উপাদান (যেমন: GIC, Composite, Amalgam ইত্যাদি) দিয়ে পুনরায় পূরণ ও স্বাভাবিক আকারে ফিরিয়ে আনা।

সহজভাবে:
দাঁতের গর্ত বা ভাঙা অংশ ভরাট করাই Filling / Restoration।

# Dental Filling / Restoration কেন করা হয়?
★ Dental caries (দাঁতের পোকা) চিকিৎসার জন্য
→ পোকায় ক্ষত অংশ পরিষ্কার করে ভরাট করা হয়।
★দাঁতের গর্ত বন্ধ করতে
→ খাবার জমা ও ব্যথা প্রতিরোধ করতে।
★ব্যথা ও শিরশিরে (Sensitivity) কমাতে
→ ঠান্ডা, গরম, মিষ্টিতে ব্যথা বন্ধ করতে।
★দাঁতের কার্যক্ষমতা (chewing) ফিরিয়ে আনতে
→ স্বাভাবিকভাবে চিবানো সম্ভব হয়।
★দাঁতকে আরও নষ্ট হওয়া থেকে রক্ষা করতে
→ সংক্রমণ pulp পর্যন্ত যাওয়া আটকাতে।
★দাঁতের আকৃতি ও সৌন্দর্য বজায় রাখতে
→ বিশেষ করে সামনে দাঁতে aesthetic purpose এ।
★Fractured বা chipped দাঁত ঠিক করতে
→ আঘাতে ভাঙা দাঁত পুনর্গঠন করতে।

# কেন করা দরকার বা না করলে কি হতে পারে?

সবচেয়ে বেশি ক্ষতিকর : Dental caries যদি চিকিৎসা মানে Dental Filling/Restoration না করা হয়,তাহলে এটি ডেন্টাল পাল্প (Dental pulp) স্পর্শ করবে। যার ফলে দাঁতে প্রচুর ব্যাথা(Severe Pain) হবে। তখন RCT(Root Canal Treatment)করতে হবে।

Dental filling/Restoration না করলে কী হবে? (ধাপে ধাপে)
1️⃣ Dental Cavity, ব্যাকটেরিয়া বাড়বে
→ ছোট গর্ত বড় হবে, দাঁত আরও দুর্বল হবে।
2️⃣ খাবার আটকে থাকবে
→ দুর্গন্ধ, সংক্রমণ বাড়বে।
3️⃣ ব্যথা ও Sensitivity শুরু হবে
→ ঠান্ডা, গরম, মিষ্টিতে তীব্র ব্যথা।
4️⃣ Pulp infection হবে
→ তখন শুধু filling নয়, RCT (Root Canal Treatment)লাগবে।
5️⃣ ফোঁড়া (Dental abscess)হতে পারে
→ মুখ ফোলা, জ্বর, তীব্র যন্ত্রণা।
6️⃣ দাঁত ভেঙে যেতে পারে
→ শেষ পর্যন্ত দাঁত তুলতে হতে পারে।
7️⃣ চিবাতে সমস্যা ও সৌন্দর্য নষ্ট হবে
→ খাবার খাওয়া কষ্টকর, দাঁত দেখতে খারাপ হবে।

• খরচ : প্রাইভেট ডেন্টাল চেম্বার,বিশেষজ্ঞ ডাক্তার ও ডেন্টাল হসপিটালে জায়গা ভেদে ভিন্ন খরচ।
• GIC(Glass Ionomer cement)=(১৫০০ - ৬০০০)টাকা
• Light Cure Composite=(২০০০-১০০০০)টাকা
• Amalgum (সচরাচর কম ব্যবহৃত হচ্ছে এখন )=(১০০০-৪০০০)
• আবার এর থেকে বেশিও নিতে পারে অবশ্যই সেটি জায়গা এবং প্রাইভেট চেম্বার অনুযায়ী।

সতর্ক ও সচেতনতা :Dental Filling/Restoration করার জন্য অবশ্যই বি.ডি.এস(BDS) ডিগ্রিধারী ডাক্তারের শরণাপন্ন হবেন।

আরো বিস্তারিত জানতে কমেন্ট অথবা ইনবক্স করুন।

Location:Coutbari-railgate,Abdullahpur road,Faidabad,Uttara Dokhinkhan,Dhaka
কেটবাড়ি রেলগেট স্বপ্ন শোরুমের সামনে।
Maps:https://maps.app.goo.gl/pcqHtbGEYTLPbWKM6

Contact:01577504962,01716107031
ধন্যবাদ।

03/02/2026

# স্কেলিং(Scaling),পলিশিং (Polishing) এবং রুট প্ল্যানিং (Root planing) কি,কেন করা হয়,কেন দরকার বিস্তারিত আলোচনা।

# স্কেলিং (Scaling)কী?

​স্কেলিং হলো একটি ডেন্টাল ট্রিটমেন্ট যেখানে ডেন্টাল সার্জনরা আল্ট্রাসনিক স্কেলিং মেশিনের সাহায্যে দাঁতের গায়ে এবং মাড়ির সংযোগস্থলে জমে থাকা প্লাক(Plaque) ও শক্ত পাথর (Calculus বা Tartar) অপসারণ ও পরিষ্কার করে।

আমরা প্রতিদিন ব্রাশ করলেও কিছু ময়লা দাঁতের কোণায় জমে যায় যা সময়ের সাথে শক্ত পাথরে পরিণত হয়। এই পাথর সাধারণ ব্রাশ বা ফ্লসিংয়ের মাধ্যমে দূর করা সম্ভব নয়।
যদি ভালোভাবে ব্রাশ না করা হয়, নরম এবং থল থলে প্লাক গুলো জমা হয়ে ২১দিনের মধ্যে শক্ত পাথরের মতো হয়ে যায় যেটাকে আমরা ক্যালকুলাস(Calculus) বলি।
এই ক্যালকুলাস (Calculus) সাধারণ ব্রাশের মাধ্যমে অপসারণ করা যায় না। একটি আপসরণ করতে আল্ট্রাসনিক স্কেলিং মেশিন লাগে।

# স্কেলিং কেন করা হয়?

​স্কেলিং মূলত নিচের কাজগুলোর জন্য করা হয়:

• ​শক্ত পাথর (Calculus) ও প্লাক দূর করতে: দাঁতের ওপর ও মাড়ির ভিতরে মানে দাঁতের নিচে জমে থাকা হলদে বা কালো রঙের শক্ত আস্তরণ সরাতে। এই ক্যালকুলাস অপসারণ না করলে,মাড়ির প্রদাহ(Gingivitis) হবে।এর ফলে মাড়ি ফুলে যাবে,ব্রাশ করার সময় মাড়ি দিয়ে রক্ত বের হবে।

• ​দাঁতের দাগ তুলতে: চা, কফি,তামাক, পান এবং ধূমপানের কারণে দাঁতে যে বা দাগ পড়ে, তা স্কেলিংয়ের মাধ্যমে দূর করা হয়।

• ​মাড়ির সুস্থতায়: ২৪-৪৮ঘণ্টার মধ্যেই মুখের ভেতর প্লাক তৈরি হয়।আর এই প্লাকে ব্যাকটেরিয়া যুক্ত হয়। এই ব্যাকটেরিয়া গুলো দাঁতের বিভিন্ন ক্ষতি করে থাকে এবং এই ব্যাকটেরিয়া গুলো যদি রক্তে পৌঁছায় তাহলে ব্যাকটেরিমিয়া হয়ে সেপসিস(Sepsis)হতে পারে। আর এই মাড়িতে জমে থাকা ব্যাকটেরিয়া পরিষ্কার করা হয় যেখানে ব্রাশ পৌঁছাতে পারে না।

# কেন করা দরকার? (প্রয়োজনীয়তা)

স্কেলিং না করলে দাঁত ও মাড়ির অপূরণীয় ক্ষতি হতে পারে। এর প্রয়োজনীয়তাগুলো হলো:

• ​মাড়ির রোগ প্রতিরোধ: দাঁতে পাথর জমে থাকলে মাড়ি ফুলে যায়, রক্ত পড়ে এবং ইনফেকশন হয় (Gingivitis)। স্কেলিং না করলে এটি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।এর ফলে পেড়িও-ডোন্টাইটিস (Periodontitis) হবে।যদি সময় মতো স্কেলিং করা হয় তাহলে এসব হওয়ার ঝুঁকি থাকবে না।

• ​দাঁত নড়া রোধ করা: শক্ত পাথর(Calculus) মাড়ির হাড়কে ক্ষয় করে দেয়, ফলে এক সময় সুস্থ দাঁতও আস্তে আস্তে নড়তে শুরু করে কারণ হাড় অল্প অল্প করে ক্ষয় হয়ে যায়। পরিশেষে দাঁত নড়বরে হয়ে যায় এবং পড়ে যায়।

• ​মুখের দুর্গন্ধ দূর করা: দাঁতের চিপায় জমে থাকা ব্যাকটেরিয়া পচে মুখে তীব্র দুর্গন্ধ তৈরি করে। স্কেলিং এই দুর্গন্ধের মূল কারণ দূর করে।

• ​সামগ্রিক স্বাস্থ্য: মাড়ির ইনফেকশনে হৃদরোগ(Endocarditis),সেফসিস(Sepsis)ইত্যাদির ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই সুস্থ থাকতে দাঁত পরিষ্কার রাখা জরুরি।

• খরচ : প্রাইভেট ডেন্টাল চেম্বার,বিশেষজ্ঞ ডাক্তার ও ডেন্টাল হসপিটালে জায়গা ভেদে ভিন্ন খরচ।(১০০০/- - ৫০০০/-)।আবার এর থেকে বেশিও নিতে পারে অবশ্যই সেটি জায়গা এবং প্রাইভেট চেম্বার অনুযায়ী।

• সতর্ক ও সচেতনতা :স্কেলিং করার জন্য অবশ্যই বি.ডি.এস ডিগ্রি ডাক্তার শরণাপন্ন হবেন। আপনার হৃদপিন্ডতে পেসমেকার, ডায়াবেটিস (Diabetics),রক্তশূন্যতা ও রক্ত জনিত কোন সমস্যা (Bleeding disorder),উচ্চ রক্তচাপ (Hypertension) জন্য যদি কোন ওষুধ সেবন করেন (eg.Aspirin) তাহলে তা ডাক্তারকে জানাবেন। যাদের এ শ্বাস-প্রশ্বাসে সমস্যা(Respiratory disease,Compromised gag reflex), শিশু বাচ্চাদের স্কেলিং করা যাবে না। যদিও একজন বিডিএস ডাক্তার স্কেলিং করার পূর্বে আপনার কাছে এসব যাবতীয় সব কিছু তথ্য জেনে নিয়ে তারপরে স্কেলিং করবেন। তারপরেও আপনি একটু জেনে রাখলেন।

# ​একটি ছোট তথ্য: অনেক মনে করেন স্কেলিং করলে দাঁত পাতলা হয়ে যায় বা এনামেল নষ্ট হয়। এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। আল্ট্রাসনিক স্কেলার কেবল দাঁতের উপরের পাথরকে ভাইব্রেশনের মাধ্যমে সরিয়ে দেয়, দাঁতের কোনো ক্ষতি করে না।

# পলিশিং(Polishing) কেন করা হয়?🦷✨

পলিশিং করা হয় মূলত scaling-এর পরে নিচের কারণগুলো জন্য—
1️⃣ দাঁতের surface মসৃণ করতে
→ Scaling-এর পর দাঁত একটু অমসৃণ থাকে, polishing তা smooth করে।
2️⃣ হালকা stain দূর করতে
→ চা, কফি, ধূমপানজনিত দাগ কমাতে।
3️⃣ Plaque কম জমার জন্য
→ মসৃণ দাঁতে ভবিষ্যতে ময়লা কম আটকে।
4️⃣ দাঁত চকচকে ও পরিষ্কার দেখাতে
→ Aesthetic purpose ✨
5️⃣ Patient comfort বাড়াতে
→ জিহ্বা ও ঠোঁটে খসখসে লাগে না।

# রুট প্ল্যানিং(Root Planing)কী?

​স্কেলিং দিয়ে দাঁতের উপরের দৃশ্যমান অংশের পাথর পরিষ্কার করা হয়। আর রুট প্ল্যানিং(Root Planing) হলো দাঁতের মাড়ির নিচের অংশ অর্থাৎ দাঁতের শিকড় বা রুট (Root) পরিষ্কার করার পদ্ধতি। ডেন্টাল সার্জনরা বিশেষ যন্ত্রের মাধ্যমে দাঁতের শিকড়ে জমে থাকা ব্যাকটেরিয়া এবং খসখসে ময়লা পরিষ্কার করে শিকড়কে মসৃণ বা 'স্মুথ' করে দেন।

# ​রুট প্ল্যানিং কেন করা হয়?

​এটি মূলত করা হয় যখন কারও মাড়ির সমস্যা একটু গভীরে পৌঁছায় (Periodontitis)। এর কারণগুলো হলো:

• ​গভীর পকেট পরিষ্কার: মাড়ি যখন দাঁত থেকে আলগা হয়ে যায়, তখন সেখানে 'পকেট' বা গর্ত তৈরি হয়। ওই গর্তের ভেতরে জমে থাকা পাথর ও বিষাক্ত ব্যাকটেরিয়া সরাতে এটি করা হয়।

• ​শিকড় মসৃণ করা: দাঁতের শিকড় যদি খসখসে থাকে, তবে সেখানে দ্রুত ব্যাকটেরিয়া আবার বাসা বাঁধে। রুট প্ল্যানিং করলে শিকড় মসৃণ হয়, ফলে ব্যাকটেরিয়া সহজে জমতে পারে না।

# ​রুট প্ল্যানিং করলে উপকার কী?

​রুট প্ল্যানিং করলে আপনি সরাসরি কিছু দীর্ঘমেয়াদী সুবিধা পাবেন:

• ​মাড়ির পুনরায় সংযুক্তি: শিকড় পরিষ্কার ও মসৃণ হলে আলগা হয়ে যাওয়া মাড়ি আবার দাঁতের সাথে শক্তভাবে লেগে যেতে শুরু করে।

• ​দাঁত পড়ে যাওয়া রোধ: এটি দাঁতের চারপাশের হাড়ের ক্ষয় থামিয়ে দেয়, ফলে বয়সের আগে দাঁত নড়ে গিয়ে পড়ে যাওয়ার ভয় থাকে না।

• ​রক্ত পড়া বন্ধ হওয়া: ব্রাশ করার সময় বা আপেল কামড় দিলে মাড়ি দিয়ে যে রক্ত পড়ে, এই চিকিৎসার পর তা স্থায়ীভাবে বন্ধ হয়।

• ​ইনফেকশন নিয়ন্ত্রণ: মাড়ির নিচের পুঁজ বা দীর্ঘস্থায়ী ইনফেকশন দূর করতে এটি সবচেয়ে কার্যকর উপায়।

আরো বিস্তারিত জানতে কমেন্ট অথবা ইনবক্স করুন।

Location:Coutbari-railgate,Abdullahpur road,Faidabad,Uttara Dokhinkhan,Dhaka
কেটবাড়ি রেলগেট স্বপ্ন শোরুমের সামনে।
Maps:https://maps.app.goo.gl/pcqHtbGEYTLPbWKM6

Contact:01577504962,01716107031
ধন্যবাদ।

[Reference:Newman and Carranza's clinical periodontology (3rd south asia edition),page:413-424]

Address

Coutbari Railgate, Faidabad, Uttara Sector 8
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ODS-Oralwell Dental Surgery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share