Dr Niloufar Shameem Afza

Dr Niloufar Shameem Afza Head of the Department of Gynecology, Uttara Adhunik Medical College Hospital.

17/02/2026

মিমি হাসপাতালে প্রথম দিন এসেই আমাকে যা বললেন-

16/02/2026

আমি ডাক্তার নিলোফার শামীম আফজা, আজ সন্ধ্যা ৬ টা থেকে ৮:৩০ পর্যন্ত মিমি হাসপাতালে ফ্রি রোগী দেখবো। তাই আমার সকল রোগীদের আমন্ত্রণ রইলো।

08/02/2026

স্থান পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি:

আমি প্রফেসর ডা. নিলুফার শামীম আফজা।
গত ২৫শে জানুয়ারি থেকে আমি ইবনে সিনা হাসপাতালে নিয়মিত চেম্বার করছি
(বিকাল ৩:০০ টা থেকে ৬:০০ টা পর্যন্ত)।
এছাড়াও আগামী ৫ই ফেব্রুয়ারি থেকে আমি মিমি হাসপাতালে নিয়মিত চেম্বার করবো
(সন্ধ্যা ৭:০০ টা থেকে ৮:৩০ টা পর্যন্ত)।
রোগী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হলো।

08/02/2026

অধ্যাপক ডা: নিলোফার শামীম আফজা।
Head of the Department of Gynecology, Uttara Adhunik Medical College Hospital.

আমাদের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে প্রফেসর নিলোফার শামীম আফজার তত্ত্বাবধানে তিনজন নবজাতক শিশুর জন্ম হয়েছে।তিনজন...
08/02/2026

আমাদের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে প্রফেসর নিলোফার শামীম আফজার তত্ত্বাবধানে তিনজন নবজাতক শিশুর জন্ম হয়েছে।
তিনজন বাচ্চাই ভালো আছে।
তিনজন বাচ্চার দুইজন মেয়ে এবং একজন ছেলে।
প্রথম বাচ্চা ১.৭ কেজি, ২য় বাচ্চা ১.৮ কেজি, ৩য় বাচ্চা ২ কেজি এবং সবার আপগার স্কোর ভালো ছিলো।
যার জন্য কারোর এন আই সিউ লাগে নাই।
আমাদের ডা. হাফিজা আক্তার এবং সিএ ডা. তামিমা আমাদের ওটি তে সহায়তা করেছেন এবং ডা. রিমা আফরোজ আলিয়া তিন বাচ্চা কে ওটি তে এসে পরিদর্শন করেছেন এবং বলেছেন আপাতত এন আই সিউ লাগবে না।
মা অন্তসত্তা হওয়ার আগে থেকে আমাকে দেখায় এবং সমস্ত পরীক্ষা নীরিক্ষা করি এবং ৬ সপ্তাহ থেকে আমি ওনাকে দেখি।
খুব ই ঘন ঘন আমাকে উনারা আমাকে দেখায়।
প্রসঙ্গত উল্লেখ্য উনারা নরসিংদী থেকে এসে আমাকে দেখাতো।
আমি উনাকে খুব গুরুত্ব সহকারে দেখি, চেষ্টা করেছি খুব সফটলি এবং সিনসিয়ারলি দেখতে।
যার জন্য আজকের এই সাফল্য।
কেননা যত না ওরা ফিজিক্যালি এফেক্টেড ছিলো তারো বেশি মেন্টালি এফেক্টেড ছিলো।
পুরো পরিবার সহ এফেক্টেড ছিলো।
শারীরিক এমন কোনো কমপ্লেইন ছিলো না যে উনার ছিলোনা।
খুব কষ্ট করে এবং রিস্ক নিয়ে ৩৬ সপ্তাহ পর্যন্ত নিয়ে যাওয়া হয়।.....

08/02/2026

অনেকদিন পার আবার আসলাম। অনেক কথাই লিখতে মন চায়, ব্যস্ততার কারণে হয়ে ওঠেনা। আজকে বিশেষ একটা বিষয় আপনাদের জানানোর জন্য কলমটা ধরলাম।

আমি উত্তরা আধুনিক মেডিকেল কলেজে একজন প্রফেসর হিসাবে ২২ বছর ধরে চাকরি করছি। অতীতে ever Care Hospital - এ কাজ করেছি। এখন বর্তমানে বছরের মেডিকেল উত্তরা আধুনিক মেডিকেল কলেজের পাশাপাশি ইবনে সিনা consultation সেন্টারে ও বসি। বিকাল ৪ঃ০০ টা থেকে ৬:৩০ টা পর্যন্ত বসি।

আমি আমার জীবনের ৪৩ বছর পার করেছি শিক্ষার্থী পড়ানো এবং অল্প পয়সায় সু চিকিৎসা প্রদান করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের দেশে এখন অনেক রিসার্চ সেন্টার সেমিনার, ট্রেনিংসেন্টার ব্যবস্থা আছে। বিদেশে কনফারেন্স এর ব্যবস্থা আছে, যে সব জায়গায় বিদেশিরা হাতে হাতে ট্রেনিং দিয়ে থাকেন। বিদেশে যে সমস্ত জিনিস গুলি নতুন নতুন আবিষ্কার হচ্ছে সেগুলো জার্নালের মাধ্যমে আমাদের হাতে চলে আসে।

কাজেই মানুষ যদি এগুলো জানতো, অল্প কিছু টাকা হলেই জমি জমা বিক্রি করে, বিদেশে চিকিৎসার জন্য পাড়ি জমাত না। কিন্তু তারা খুব একটা সফলতা নিয়ে দেশে ফিরে না। তারা আমাদের চিকিৎসা ব্যবস্থা কপি করে বিদেশে পাঠিয়েও যাচাই করে। কিন্তু যাচাই করে খুব বিশেষ কোন পার্থক্য পায় না। বরঞ্চ আমাদের দেশীয় চিকিৎসা তারা বেশি comfort ফিল করে।

কারন আমরা যারা ভালো মেডিকেল কলেজ থেকে পাস করেছি এবং দীর্ঘ সময় ধরে একই পেশায় সাধনা করে যাচ্ছি। এবং ধর্মীয় দিক দিয়ে মানুষের সাহায্য করার মতন মহৎ কাজ শুধু এ পেশা তে সম্ভব। দুঃখ হয় এ কথা কজনে বোঝে?

এই ৪৩ বছর জীবনে দেড় লক্ষ রোগী দেখেছি, প্রতিটি রোগীর চিকিৎসার পাশাপাশি দাওয়াত দিয়েছি। মেয়েদের পর্দা রক্ষার জন্য বিশেষ ভাবে চেষ্টা করেছি। কেননা সেফা তথা আরোগ্য লাভের একমাত্র উপায় হল আল্লাহর সাহায্য এবং আল্লাহর রহমত। কেননা কঠিন দুর্দশার সময় আমার উপদেশ যেভাবে মানুষ গ্রহণ করে, অন্য সময় করে না।

পুরা কুরআনের শেফার ছয়টি আয়াত আছে। নিয়মিত পড়বেন। সকালের দোয়া আছে, সন্ধ্যার জিকির দোয়া দেওয়া আছে, রাতের জিকির আছে, তাহাজ্জুদের নামাজ আছে, এশার নামাজের পর জিকির আছে।

এভাবে যদি নিয়মিত রুটিন করে পড়েন, হালাল টাকা রোজগার করেন, গুনাহ থেকে মুক্ত থাকেন, নিয়মিত দান সদকা করেন আল্লাহ আপনাকে শেফা দিবে। বিপদ আপদ থেকে হেফাজতে রাখবে। এবং এমন অনেক অলৌকিক ঘটনা আপনার report এ পাওয়া যাবে যেটা science এর ক্ষেত্রে একেবারে অকল্পনীয়।

এ সম্পর্কে specific ভাবে পরবর্তীতে লিখব।

" ধন্যবাদান্তে "
অধ্যাপক ডা: নিলোফার শামীম আফজা।
ইবনে সিনা ডায়গনস্টিক, কনসাল্টেশন সেন্টার।

Address

Dhanmondi 7A, Dhanmondi R/A
Dhaka
1209

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Niloufar Shameem Afza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category